উইন্ডোজ ৮ (পাতা ১) - উইন্ডোজ - অপারেটিং সিস্টেম - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ উইন্ডোজ ৮

আগামী ২-৩ বছরের মধ্যে উইন্ডোজ ৮ (নাম পরিবর্তন হতে পারে) আসছে বলে জানা গেছে।এটা নির্ভর করবে উইন্ডোজ ৭ এর সাফল্য বা ব্যর্থতা এর ওপর। 
http://img2.pict.com/cd/43/23/1809130/0/win8.jpg
এর কিছু ফিচার নিচে দেওয়া হলঃ
১. উইন্ডোজ ৮ আগামী ২০১২ সালের শেষের দিকে আসবে বলে জানা গেছে ।

২. এটি ১২৮ বিট কম্পিউটার সাপোর্ট করবে।
http://img2.pict.com/9c/fe/f6/1809142/0/800/win8.png
৩. হাইবার নেট ও রিসিউম করার জন্য নতুন ইঞ্জিন তৈরি করবে । যার নাম হতে পারে " দি নিউ টিএলজেদ ফাইল কম্প্রেশন ইঞ্জিন "। যার সাহায্যে দ্রুত হাইবার নেট ও রিসিউম করা যাবে।

৪. উইন্ডোজ ৮ টে নতুন নেটওয়ার্ক ও সিকুরিটি ফিচার যোগ করা হবে (যা এখনো বিস্তারিত জানা যায় নি)
http://img2.pict.com/06/1b/61/1809134/0/win8.jpg
৫. কিছু দিন আগে স্টেফেন সিনফস্কী (President, Windows and Windows Live Division) বলেছিলেন তাদের হাতে সময় নেই যে তারা মাল্টিমনিটর ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করবে তাই বালা যায় যে  মাল্টিমনিটর এর ক্ষেত্রে যুগান্তকারি পদক্ষেপ নেয়া হবে উইন্ডোজ ৮ টে।

http://images.intomobile.com/wp-content/uploads/2009/10/wm651.jpg
৬.  উইন্ডোজ ৮ এআরএম(যা স্মার্ট ফোনে ব্যবহার হয়) বা স্নাপড্রাগন(http://en.wikipedia.org/wiki/Snapdragon_%28processor%29)  তে রান করতে পারে। যার মানে হল এটার মোবাইল ভার্শন বের হবে।

মাথা আমার HOT আছে।

VIRUS মুক্ত LINUX এর চেয়ে VIRUS আলা এক্সপি ভালো

Re: উইন্ডোজ ৮

হুমম, সফটপেডিয়ায় পড়েছিলাম এটা। কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত ৬৪বিট খুব বেশি প্রচলন লাভ করে নি, ৬৪ বিট প্রসেসরকে ব্যবহার করার মত খুব বেশি সফটওয়্যারও নেই। ২০১২ তে যদি ১২৮বিটের সাপোর্ট দেয়া হয়, তার মানে কি বর্তমানের কোর টু ডুয়ো কিংবা কোর আই ৭ প্রসেসর গুলো বাদ দিয়ে নতুন ধরনের প্রসেসরের দিকে ঝুকতে হবে ? আমার মনে হয় না, এতদ্রুত এই পরিবর্তন আনতে গেলে মাইক্রোসফট তেমন কোন সাফল্য পেতে পারে। যেখানে ৬৪বিট ওএস এ চালানোর জন্য যথাযথ সফটওয়্যার ই নেই, ১২৮ বিট ওএস দিয়ে কি লাভ হবে? ১২৮ বিটের ক্ষমতা তো কখনোই পুরো ব্যবহার করা হবে না।

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ ৮

১২৮ বিট প্রসেসর না। এটা ফাইলসিস্টেম। এই ধরণের ফাইলসিস্টেম বহু আগে থেকেই আছে। নাম - zfs.

Re: উইন্ডোজ ৮

মেহেদী৮৩  ভাইয়ের সাথে একমত...

দোয়েল নিজেও জানে না যে সে জাতীয় পাখি...

Re: উইন্ডোজ ৮

তাহলে তো এই ৮ সুবিধা করতে পারবেনা।  neutral

http://a.imagehost.org/0561/Eid_Pj.jpg

সেলিম রাজ'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ ৮

ভালই হবে মনে হয়। waiting waiting thinking thinking

http://i50.tinypic.com/2i6jclk.jpg

Re: উইন্ডোজ ৮

১২৮ ... ভয় পাইসি

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৮ উত্তর সমূহ
  • ৭৮৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-08-2009 02:10 লিখেছেন দত্ত

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: