রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা (পাতা ১) - ট্রাবলশুটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৬ ]

টপিকঃ রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা

কিছুক্ষণ আগে লোকাল রিপো হিসেবে ইয়াম(ইয়াম জিনিসটা কি তা নিয়ে রেডহ্যাট এর টিউটোরিয়াল-এ পরে আলোচনা করব) কনফিগার করার পর ঝামেলায় পড়েছি। কনফিগার করার সময় সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আমি এটার মাধ্যমে কোন rpm ইন্সটল করতে পারছি না। কোন rpm ইন্সটল করতে গেলেই নিচের মেসেজটি দেখায়।

Loading "installonlyn" plugin
Loading "rhnplugin" plugin
This system is not registered with RHN.
RHN support will be disabled.
Setting up Install Process
Setting up repositories
No Repositories Available to Set Up
Reading repository metadata in from local files
Parsing package install arguments
Setting up repositories
No repositories Available to Set UP
Reading repository metadata in from local files
No Match for argument: telnet*
Nothing to do

কি কারণে মেসেজটি দেখাতে পারে তা কেউ বলতে পারবেন? প্রয়োজন হলে আমি কিভাবে কনফিগার করেছি তাও লিখব। উত্তরের অপেক্ষায় রইলাম  waiting

আবার আমি যদি প্যাকেজগুলো দেখার জন্য #yum list কমান্ডটি দেই তবে কিন্তু প্যাকেজগুলো ঠিকই দেখা যায়। অবশ্য

This system is not registered with RHN.
RHN support will be disabled.

এখানেও এটা দেখায় আগে, তারপর প্যাকেজগুলো দেখায়। hehe

এখানে উল্লেখ্য আমার রেডহ্যাটটা কিন্তু ভার্চুয়াল বক্সে ইন্সটল করা।

সাথে একটু অফটপিক: সেন্টওস কি কারও কাছে আছে? থাকলে একটু অনুগ্রহ করে জানাবেন। ভাল হওয়ার চেষ্টা করছি। কতদিন আর খারাপ থাকব। big_smile
এবারের বিসিএস এর মেলায় BDOSN এর একটা স্টল ছিল। ওখানে সেন্টওস এর ডিভিডি বিক্রি হচ্ছিল ১০০ টাকা করে। কেনার অবশ্য ইচ্ছে ছিল। কিন্তু দামের কারনে কেনা হয়নি। কারণ ইন্টারনেট থেকে যে জিনিস একটু কষ্ট করলেই ডাউনলোড করা যায় সেটা আমার ১০০ টাকা দিয়ে কেনার ইচ্ছে হয়নি। ভেবেছিলাম একটা টপিক লিখব এটার উপরে। কিন্তু পরে আর লেখা হয়নি। sad

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা

১০০ টাকা দিয়ে ডিভিডি কেনাটা বেশির ভাগ সময়ই যুক্তিসংগত। কারণ ৪ গিগা ডাউনলোড করা সহজ নয়।

তবে সেন্টওস আমার কাছে আছে। কোন সংস্করণ লাগবে বলবেন এবং এসে নিয়ে যাবেন wink

আর আপনি ইয়াম কমান্ড দেয়ার সময় নিচের অংশটুকু যোগ করে দেখুন হয় কিনা:

--disableplugin=rhnplugin

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা

হাঙ্গরিকোডার লিখেছেন:

১০০ টাকা দিয়ে ডিভিডি কেনাটা বেশির ভাগ সময়ই যুক্তিসংগত। কারণ ৪ গিগা ডাউনলোড করা সহজ নয়।

আসলে আমি ডিভিডিটা ১০০ টাকা দিয়ে এই কারনে কিনতে চাইনি যে স্টলটা ছিল BDOSN এর। ওরা কিন্তু শুধু ডিভিডির দাম রাখতে পারত। ওখানে উবুন্টু এবং আরও অপারেটিং সিস্টেম এর ডিস্ক বিক্রি হচ্ছিল। তবে সেগুলো কত করে ওরা বিক্রি করছিল তা বলতে পারব না। তবে ওদের ধন্যবাদ দিতে হতে এই কারণে যে, যখন আমি ১০০ টাকা দিয়ে ডিভিডিটা কিনতে চাইলাম না, তখন ওখানকার একজন বলল একটা ব্লাঙ্ক ডিভিডি নিয়ে আসলে রাইট করে দেবে ফ্রি। কিন্তু মেলার মধ্যে একটা ডিভিডি আমি কোথায় পাই। একবাক্স হয়ত কিনতে পারতাম কিন্ত বাসায়ও যে আছে অনেকগুলো। cry
যাই হোক, আপনি এখন কোথায় আছেন। ঢাকা না রাজশাহী? আর ইমেজটার সাইজ কত?

হাঙ্গরিকোডার লিখেছেন:

আর আপনি ইয়াম কমান্ড দেয়ার সময় নিচের অংশটুকু যোগ করে দেখুন হয় কিনা:

--disableplugin=rhnplugin

কমান্ডটা বুঝলাম না। ওটা  কিভাবে এভাবে ব্যবহার করব

#yum install telnet* --disableplugin=rhnplugin

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা

হ্যাঁ, এভাবেই লিখতে হবে।

ডিভিডি'র সাইজ মনে নাই তবে ৪ গিগা'র মত! আপনি সেন্টওএস এর সাইটে আপনার কাঙ্খিত সংস্করণের আইএসও সাইজ দেখতে পারেন। আমারটার সাইজ সেটার সমানই wink!

আমি এখন ঢাকায়! angry

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা

সেন্টওএস ৫.৪ ডিভিডির সাইজ হচ্ছে ৩.৭৩ গিগা। এই মূহুর্তে আমি ৫.৪ ডাউনলোড করছি - মোটামুটি ১.৫ গিগার মত ডাউনলোড হয়েছে - আরো প্রায় ২.২ গিগার মত বাকি। আরো প্রায় ১.৫-২ দিন লাগবে কমপ্লিট হতে...  sad
মাহবুব ভাই আর কয়েকটা দিন ওয়েট করেন।

This system is not registered with RHN.
RHN support will be disabled.

এই মেসেজটা দেখাচ্ছে কারণ আপনারট পাই*টেড ভার্সন - RHN আপডেট পেতে চাইলে ওদের সাথে রেজিস্টার করতে হবে, আবার রেজিস্টার করতে গেলে পকেটও হালকা করতে হবে...  sad
আপনি EPEL রেপো যোগ করে দেখুন না - যে প্যাকেজটি চাইছেন তা সেখানে থাকতে পারে।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (06-12-2009 11:53)

Re: রেডহ্যাটে ইয়াম(yum) নিয়ে সমস্যা

হাঙ্গরিকোডার লিখেছেন:

হ্যাঁ, এভাবেই লিখতে হবে।

ওভাবে লিখলে তো কাজ হয় না। sad

invarbrass লিখেছেন:
This system is not registered with RHN.
RHN support will be disabled.

এই মেসেজটা দেখাচ্ছে কারণ আপনারট পাই*টেড ভার্সন - RHN আপডেট পেতে চাইলে ওদের সাথে রেজিস্টার করতে হবে, আবার রেজিস্টার করতে গেলে পকেটও হালকা করতে হবে...  sad
আপনি EPEL রেপো যোগ করে দেখুন না - যে প্যাকেজটি চাইছেন তা সেখানে থাকতে পারে।

হুমম, সেটা আমিও বুঝেছি। মুচকি হাসি দিয়েছি কি সাধে। তবে ওটা কিনতে হলে/রেজিস্টার করতে হবে পকেট থেকে যা যাবে তা আমার বাবা-মায়ের ৫ মাসের বেতনের সমান(৯০,০০০ এর উপরে  donttell dontsee)
আমি যেখানে আছি সেখানে ইন্টারনেটের গতি খুবই খারাপ। তাই EPEL রেপো যোগ করতে চাচ্ছি না। লোকাল রেপো তৈরি করে সেখান থেকেই কাজ করতে চাচ্ছি। দেখি কিছুক্ষণ পর আবার ট্রাই করব।

http://www.mahbubinfo.co.cc/sig.php

পোস্টঃ [ ৬ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

আই.পি (ip) নিয়ে সমস্যা

লিখেছেন ইসতিয়াক

  • উত্তর সমূহ
  • ৭৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-01-2009 09:17 লিখেছেন ইসতিয়াক

ফায়ারফক্স নিয়ে সমস্যা

লিখেছেন আবোল-তাবোল

  • উত্তর সমূহ
  • ২৯৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 31-03-2009 21:23 লিখেছেন কণিষ্ক

জুমলা নিয়ে সমস্যা

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর
  • ৩১৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-08-2008 00:14 লিখেছেন হাঙ্গরিকোডার

মানিবুকার্স নিয়ে সমস্যা

লিখেছেন কাউছার(iTech) ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ৯৫২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-04-2009 19:43 লিখেছেন কাউছার(iTech)

DVD রাইটার নিয়ে মহা সমস্যা

লিখেছেন ত্বোহা

  • উত্তর সমূহ
  • ১৭১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-10-2009 12:15 লিখেছেন নীল আকাশ

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: