ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা (পাতা ৮) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

8 পাতা থেকে পাতা 8

পাতা আগের পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৪১ থেকে ১৬০ মোট ১৬০ ]

১৪১

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

রিং লিখেছেন:

ভাই অাপনার মতো সহনশক্তি খোদ অামেরিকান প্রশাসনেরো নেই। তাই তারা অ্যান্টিট্রাষ্ট মামলা ঠুকেছিল MS র বিরুদ্ধে। অার শুধু প্রশাসন না টপিকে অালোচনা করা যাবে না MS র বিরুদ্ধে করা মামলাগুলা নিয়ে যার অধিকাংশে MS জরিমানা দিয়ে রক্ষা পেয়েছে। অাপনার দরকার থাকলে নেট ঘাঁটেন পেয়ে যাবেন।

জানি অনেককিছুই। তবে কখনো নিজেকে খুব জ্ঞানী মনে করি না। এটাই আমার দোষ।

এখনই মাথাবাড়ানোর কি অাছে। নিজের গাঁটের পয়সা খরচ করে যেদিন MS Windows 7, MS Office সহ অারো প্রয়োজনীয় সফটগুলো কিনে ব্যবহার করবেন সেদিন থেকে শুরু হবে অাসল বাড়ানি।

দুঃখিত। আপনি আমাকে এখনও চিনতে ভুল করেছেন। ওপেনসোর্স নিয়েই আমি থাকি বেশি। উইন্ডোজ এক্সপি এবং ভিসতা আমি ব্যবহার করেছি অরিজিনালটাই। পাইরেটেড নয়। কমার্শিয়াল সফট যেগুলো ব্যবহার করেছি, সবই কিনেছি। বাকিটুকু ছিলাম ওপেনসোর্স সফটওয়্যারগুলো নিয়ে। তবে আপনার কথাগুলো দেখে কেন যেন ওপেনসোর্সের ওপর ঘেন্না ধরে গেল!!  hairpull

অার দাদা, অাগে নিজে অাসল ঘটনাটা/পরিস্থিতি/পরিবেশ যুগের চাহিদা বুঝে নিন। তারপর মন্তব্য করুন। নিজের সম্মান নিজেই  রক্ষা করতে পারবো অাশা রাখি। পাহাড়ের চূড়ার বরফ গলে নদীর সুত্রপাত হলে তার গতিকে দমানো যায় না। সুমুদ্রে সে মিশবেই। যত্ত পারুন বাঁধ দিন, গতি পথ পরিবর্তন করুন না কেন।

পরিস্থিতি, যুগের চাহিদা খুব ভালোভাবেই বুঝি। তবে বললাম না, আমি নিজেকে জ্ঞানী মনে করি না এবং এটাই আমার দোষ? আসলেও তাই। আপনার সম্মান নিয়ে আমি কিছুই বলিনি। বলেছি ওপেনসোর্সের সম্মান নিয়ে। কাজেই, আপনার নিজের সম্মান নিয়ে কিছু বলতে যাব কেন?

মানুষকে বিভিন্ন কিছু দিয়ে সম্বোধন করা দিয়ে কিন্তু অনেককিছুই আসে-যায়। এটা জানেন তো?

15 minutes and 56 seconds after:

রিং লিখেছেন:

ধন্যবাদ নির্ঝর। অবশেষে জব্বার সাহেবের অপরাধকে অপরাধ বলায়।

মোস্তফা জব্বারের অপরাধকে অপরাধ বলিনি কখন? অবশেষে মানে?

অার অামি কোন দৃষ্টিকোন থেকে জব্বার কাকুকে বিল দা র সাথে তুলনায় নিয়েছি তা অামার পোষ্টগুলোয় পরিষ্কার করে বলেছি। অাবারো বলি:

১। মনোপলি বিজনেসে বিলদার windows অার জব্বার কাকুর বিজয় (দেশ অার সফট শিল্পের  বিকাশ বিবেচ্য)

কি বলেছেন, একটু ভালোভাবে বুঝেছেন তো?

২। চরম ব্যবসায়িক মনোভাব অার শঠতায় দুজনে স্ব-স্ব ক্ষেত্রে সেরা।

ওহ!! ভালো কথা! ব্যবসায়ী মানেই খারাপ! কারণ, ব্যবসায়ীদের ব্যবসায়ী মনোভাব থাকবে না তো কার থাকবে!! আরও একটা কথা বলছি, নিচের উত্তরটায় দেখুন।

৩। কৃতজ্ঞতা স্বীকারে দুজনের মনোভাব সমান সমান। দেশ জাতি ভিন্নহোক তাতে কি?

অসুস্থ হলে ঔষধ খান কিভাবে? জান বাঁচানোর জন্য? জীবনে ঔষধের গায়ে লেখা দেখেছেন, ঔষধ যারা তৈরি করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে? কিসের নাম থাকে? বিভিন্ন কোম্পানীর বিভিন্ন কিছু ব্যবহার করেন তো নিশ্চয়ই? বিস্কুটের প্যাকেটে কিংবা বিভিন্ন সামগ্রীর গায়ে কখনো লেখা দেখেছেন, কৃতজ্ঞতা জানানো হয়েছে কাউকে? বিভিন্ন সেলফোন কোম্পানীর হ্যান্ডসেট নির্দ্দিধায় ব্যবহার করে যাচ্ছেন। দেখেছেন কখনো, সেটটি তৈরি করেছে কে, তার নাম লেখা? বিভিন্ন অপারেটরের কানেকশন ব্যবহার করছেন না? কোন অপারেটরের? দেশে নেটওয়ার্ক সম্প্রসারণে যাদের অবদান ছিল, তাদের নাম দেখেছেন কোথাও? নাকি কখনো দেখেন, যারা ২৪/৭ কাষ্টোমারদের সাহায্য করছে, তাদের নাম? নাকি বলবেন, সেগুলোতেও ওপেনসোর্সের মতই কোন ব্যাপার আছে? যার জন্য আপনি উপরোল্লেখিত জিনিসগুলো কখনোই ব্যবহার করেন না?

অার অামি কোনভাবেই MS vs LINUX যুদ্ধ চাইনি টপিকে। কখনোই না। কিন্তু অাপনারা যাঁরা ভেলায় মহাসাগর পাড়ি দিতে চাচ্ছেন তারাতো অামাদেরই ভাই। তাই সতর্ক করতে চেয়ে কিছু লেখা লিখেছি।

এইখানে MS vs LINUX যুদ্ধ হয়নি। হয়েছে বিল গেটস vs ওপেনসোর্সের যুদ্ধ। এবং, তৃতীয় পক্ষ হিসেবে ছিল মান-সম্মান। না কি?

জব্বার সাহেবের কৃতকর্মের নিন্দা ছাড়া অার কারো নিন্দাই অামার পোষ্টে ছিল না।

surprised বিল গেটসের নামে একগাদা কুকথা কে বলেছে? অতীতের পোষ্টগুলো তো এখনও সাক্ষী দিচ্ছে!!!

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১৪২

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

তর্ক বিতর্ক ভালোই জমেছে। এর মধ্যে সরাসরি যুক্ত হওয়ার ইচ্ছা/সাহস কোনটাই নাই। তবে একটা কথা ঘুরে ফিরে বারবার আসছে যে—২০১৩ সালের পর থেকে পাইরেটেড সফটওয়্যারের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। উন্নত দেশেও সফটওয়্যার পাইরেসি বন্ধ করা খুব কঠিন—আর বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে তো অসম্ভব। চীন, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল- এসব বড় দেশগুলোতেও পাইরেসির হার মারাত্নক। যতই আইন-কানুন চালু করুক না কেন মানুষ পাইরেটেড জিনিস ব্যবহার করতে চাইলে তাকে কখনোই ঠেকানো যাবে না। সুতরাং যতদিন মানুষের কাছে উইন্ডোজ/মাইক্রোসফট অফিস-কে বেশি ইউজার ফ্রেন্ডলি বলে মনে হবে ততদিন মাইক্রোসফট শীর্ষেই থাকবে।

১৪৩

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

রিং লিখেছেন:

চুক্তির কথায় অাসলে তো সব মিটেই গেল। লিনাক্সের ডেভেলপারদের ক্রেডিট নেবার পথটা খোলা অাছে যেটা windows র নেই। অার মুক্তিযুদ্ধে যুদ্ধ পরিচালনা না করেও বঙ্গবন্ধু জাতির পিতা তাই বলে তিনি কখনো মুক্তিযোদ্ধাদের নগন্য গন্য করেননি বরংচ যথাযথ সম্মাননা দিতে কার্পন্য করেননি। কিন্তু MS সেই কাজটাই করে।

১) বিল গেটস -> তার ডেভেলপারগণ
২) শেখ মুজিব -> মুক্তিযোদ্ধা।

দুটো ব্যাপার কিন্তু এক নয়।  পার্থক্যগুলো দেখুন।

ক) ১ এ একটা লিখিত চুক্তি আছে যেখানে প্রত্যেক পক্ষ সাক্ষর করে। ২ এ এরকম কিছু নেই।
খ) ১ এ বিল গেটসের ব্যাবসায়িক লাভ হয়। ২ এ শেখ মুজিবের ব্যবসায়িক লাভ নাই।

এখানে ব্যবসায়িক ব্যাপারটাই মূল। ওটা থাকলে অনেক বড়সড় পরিবর্তন হতে পারে।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৪৪

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

pezzonovante লিখেছেন:

বারবার আসছে যে—২০১৩ সালের পর থেকে পাইরেটেড সফটওয়্যারের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। উন্নত দেশেও সফটওয়্যার পাইরেসি বন্ধ করা খুব কঠিন—আর বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে তো অসম্ভব।

হুমমম... ঠিক...
অন্তত 2013 সালের মধ্যে না!  shame

তবে কিছু বলা যায়... ঝাতি এখন ডিজিটাল টাইম মানে  kidding

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

১৪৫

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

নির্ঝর লিখেছেন:

দুঃখিত। আপনি আমাকে এখনও চিনতে ভুল করেছেন। ওপেনসোর্স নিয়েই আমি থাকি বেশি। ......পরিস্থিতি, যুগের চাহিদা খুব ভালোভাবেই বুঝি। তবে বললাম না, আমি নিজেকে জ্ঞানী মনে করি না এবং এটাই আমার দোষ? আসলেও তাই। আপনার সম্মান নিয়ে আমি কিছুই বলিনি। বলেছি ওপেনসোর্সের সম্মান নিয়ে। কাজেই, আপনার নিজের সম্মান নিয়ে কিছু বলতে যাব কেন?............................এইখানে MS vs LINUX যুদ্ধ হয়নি। হয়েছে বিল গেটস vs ওপেনসোর্সের যুদ্ধ। এবং, তৃতীয় পক্ষ হিসেবে ছিল মান-সম্মান। না কি?

ওপেনসোর্স নিয়েই আমি........ থাকি বেশি। শুন্যস্হানে "ত্রস্ত" বসানো টা বোধহয় জরুরী ছিল।

নির্ঝর লিখেছেন:

অসুস্থ হলে ঔষধ খান কিভাবে? জান বাঁচানোর জন্য? জীবনে ঔষধের গায়ে লেখা দেখেছেন, ঔষধ যারা তৈরি করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে? কিসের নাম থাকে? বিভিন্ন কোম্পানীর বিভিন্ন কিছু ব্যবহার করেন তো নিশ্চয়ই? বিস্কুটের প্যাকেটে কিংবা বিভিন্ন সামগ্রীর গায়ে কখনো লেখা দেখেছেন, কৃতজ্ঞতা জানানো হয়েছে কাউকে? বিভিন্ন সেলফোন কোম্পানীর হ্যান্ডসেট নির্দ্দিধায় ব্যবহার করে যাচ্ছেন। দেখেছেন কখনো, সেটটি তৈরি করেছে কে, তার নাম লেখা? বিভিন্ন অপারেটরের কানেকশন ব্যবহার করছেন না? কোন অপারেটরের? দেশে নেটওয়ার্ক সম্প্রসারণে যাদের অবদান ছিল, তাদের নাম দেখেছেন কোথাও? নাকি কখনো দেখেন, যারা ২৪/৭ কাষ্টোমারদের সাহায্য করছে, তাদের নাম? নাকি বলবেন, সেগুলোতেও ওপেনসোর্সের মতই কোন ব্যাপার আছে? যার জন্য আপনি উপরোল্লেখিত জিনিসগুলো কখনোই ব্যবহার করেন না?

প্রলাপ বকতে চাইছেন তো ভালো কথা। তবে জেনে রাখুন কোন ঔষধের মূল রাসায়নিক পদার্থের অাবিষ্কারককে রয়্যালটিটা ঠিকঠাক মতো দিয়ে তবেই পেটেন্ট কিনতে হয় না হলে মামলায় ধরা খেয়ে কোম্পানিকে জরিমানা গুনতে হয়। বিস্কুটের প্যাকেটে কৃতজ্ঞতা প্রকাশ না থাকলেও যদি অন্য কোম্পানির ফর্মুলা ব্যবহৃত হয় তবে কপিরাইট স্বীকৃতিটা দিতে হয় না হলে সেই মামলা তদুপরি জরিমানা। মুঠোফোন সহ সকল পন্য যা কপিরাইট অাইনের অাওতায় পেটেন্ট করা সব কিছুরই কৃতজ্ঞতা অাদায় করে সুবিধাভোগী কোম্পানী, ভুলে গেলেই জরিমানা। অার ২৪/৭ কাষ্টোমারদের সাহায্য কারীরা নিজেদের নাম নিজেরাই ঘোষনা করার সুযোগ পায়। নকিয়ার প্রতিটা সেটেই সিমবিয়ান অপারেটিং সিস্টেমর প্রতি কপিরাইট কৃতজ্ঞতা সংক্রান্ত নোটিশ থাকে যদিও ৪৫% ++ ডেভেলপিং শেয়ার নোকিয়ারই। সেখানেই অন্যান্য সফট জায়ান্টদের সাথে MS র পার্থক্য। NOKIA, IBM ও তো বিজনেসে অাছে তারা তো মামলা খেয়ে জরিমানা গোনেনি। অার ওপেনসোর্স দুনিয়ায় MS কেও অাসতে হবে। কারন দূর্গে ফাটল ধরে গেছে। অাপাতত তারা সুবিধাভোগীর কাতারে অাছে সে অাপনি স্বীকার করুন বা নাই করুন।

নির্ঝর লিখেছেন:

surprised বিল গেটসের নামে একগাদা কুকথা কে বলেছে? অতীতের পোষ্টগুলো তো এখনও সাক্ষী দিচ্ছে!!!

বিল গেটসের নামে লেখা কথাগুলা "কুকথা" নয় সত্যের প্রকাশ।

নির্ঝর, অাপনার কাছ থেকে অাশা করি MS র সাফাই রিলেটেড কোন পোষ্ট অার পাবো না। যদি দেন তবে অগ্রিম দুঃখিত যে অামি অাপনার সাথে MS vs LINUX যুদ্ধে অাগ্রহী নই। অার ভাই বাংলাদেশের সবাইতো অার অাপনার মতো ধনী বা হায়দ্রবাদের নিজাম না। ভাত খেতে হিমশিম খায় যে জাতি তাদের মোটরবাইকে চেপে টয়লেটে যাবার ঘোড়ারোগ না থাকাই ভালো। অার যেখানে সবকিছু জটিলতামুক্ত অার ফ্রিতে পাচ্ছি সেখানে শখ করে জটিলতা যুক্ত জিনিষ কিনতে যাবার চেষ্টা "গরিবের ঘোড়ারোগ" ছাড়া অার কি? বরং মুক্তসোর্সের প্রসারে অর্থটা খাটালে অারো দ্রুত বেশী সংখ্যক মানুষ প্রযুক্তির সুবিধা পাবে। নিজে কে নিয়ে দুনিয়া, বাদ দিয়ে সবার দুনিয়ায় অাসুন। মুক্তসোর্সের দুনিয়ায় স্বাগতম।

http://ovroniil.files.wordpress.com/2010/01/mint003.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint004.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint07.png

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৪৬

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

হুমম.... নতুন টপিক হাজির!!  big_smile big_smile big_smile  tongue tongue sleeping

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১৪৭

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

আরেক থ্রেডে ফাহিমকে বলেছিলাম, ২০১৩ সালের পর কী হবে। মাইক্রোসফট বা এডোবি ঘরে ঘরে পাইরেসি ঠেকাতে পারবে না। এটা সম্ভব না। তবে যেখানে ঠেকালে দেশের বারটা বাজবে, সেখানেই ঠেকাবে। সরকারী-বেসরকারী অফিস-আদালতগুলোতে। সেখানে যারা কম্পিউটার ব্যবহার করে, তারা কম্পিউটিং গিক নয়। তাদেরকে বহু কষ্টে একটা সফটওয়্যার চালানো শেখাতে হয়। আজকে তারা যেহেতু উইন্ডোজ ভিত্তিক সফটওয়্যার চালিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেহেতু ২০১৩ সালের পর অফিসগুলো বাধ্য হবে আসল সফটওয়্যার কেনার জন্য। তখন কতগুলো টাকার গচ্চা যাবে সেটা ভাবতেই গা শিউরে উঠে।

নির্ঝর, আপনার ওপেনসোর্সের প্রতি ঘেন্না চলে আসার কথাটা খুবই হাস্যকর শোনাল। কোন একজনের কথায় যদি এত সহজে এ ধরণের অনুভুতি চলে আসে, তাহলে আগে ওপেনসোর্সের প্রতি কোন অনুভুতি ছিল কিনা - তাতে সন্দেহ জাগে।

রিং, একটা জিনিস খেয়াল রাখবেন। ব্যবসা, দেশপ্রেম এক জিনিস না।

আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলেন না। আমিই দেই। তাজমহল বানিয়েছেন - সম্রাট শাহজাহান। তিনি একাই ভিত্তি-প্রস্তর থেকে শুরু করে, পাথরের পর পাথর বসিয়ে সেই তাজমহল বানিয়েছিলেন, তাই না?

যারা মাইক্রোসফটের কপি করাটা মেনে নিতে পারছেন না। তাদের কাছে অনুরোধ, ইতিহাস জানার চেষ্টা করুন, নয়ত ভুল ধারণায় পড়ে থাকবেন। কিছুদিন আগেই মাইক্রোসফটের এক হোমরা-চোমড়া-ই প্রকাশ্য দিবালোকে স্বীকার করেছে উইন্ডোজ সেভেন, ম্যাকের নকল।
http://www.osnews.com/story/22480/Micro … k-and-Feel

আর মাইক্রোসফটের নানা কার্যকলাপের ইতিহাস জানতে চাইলে দেখুন - http://www.groklaw.net

উইন্ডোজের জন্মই হয়েছে এ্যপলের ম্যাক ওএস চুরি করে। সেটা জানতে চাইলে দেখুন - Pirates of Silicon Valley। খুবই দারুণ মুভি।

যাই হোক, কথা হচ্ছে - যার যা পছন্দ তাই ব্যবহার করবেন। তবে কী ব্যবহার করবেন, তার প্রতিক্রিয়াটা কী হবে, জানা থাকলে ভাল হয়। একজন কম্পিউটার গুরু হয়ে সফটওয়্যার চুরি-ডাকাতি করে নিজে চালানোটা এক কথা। আর সেই একই কাজ আরেকজনকে করতে উদ্বুদ্ধ করাটা আরেক কথা। আমি উইন্ডোজে স্বচ্ছন্দ, উইন্ডোজের গুরু, নীতি-বর্জিত সফটওয়্যার চোর বলে - আমার বন্ধুকেও একই পথে আনাটা খুবই অন্যায়। তাকে না জানিয়ে এই পথে আনাটা অন্যায়। কে জানে, তাকে সত্যি কথাটা জানালে হয়তো সে চুরি করতো না। কষ্ট করে বাজে ওপেনসোর্স সফটওয়্যারই চালাতো।

বর্তমানে সকলেই উইন্ডোজ দিয়ে কম্পিউটিং শুরু করে। শুরুর পর্যায়ে সে জানে না কম্পিউটার আর ওএসের পার্থক্য। আমি তুখোড় প্রোগ্রামারও দেখেছি যারা কম্পিউটার আর উইন্ডোজের মধ্যে পার্থক্য করতে পারে না। তাদেরকে আসল ঘটনা জানানোটা কারও না কারও কর্তব্য।

১৪৮

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

@ রিং - আবারও বললেন অনেককিছু। আপনাকে সামনে পেলে আমি দেখিয়ে দিতাম, আমি ওপেনসোর্স নিয়ে ত্রস্ত নাকি অন্যকিছু। একজন ওপেনসোর্স ব্যবহারকারী হিসেবে আপনার আচরণ অবশ্যই হতাশাজনক। এবং লজ্জাজনক। কেন, সেটা আপনার বুঝার ক্ষমতা যেহেতু এখনও হয়নি, কোনকালেও হবে না।

কৃতজ্ঞতা স্বীকার করা নিয়ে যে লম্বা বয়ান দিলেন, সেখানে কতগুলো ভুল কথা বলেছেন? চোখে পড়লে কিংবা বুঝতে পারলে তো লিখতেনই না!

মাইক্রোসফটের সাফাই? বাহ! ভালো বলেছেন। আমি যেহেতু মাইক্রোসফটের সাফাই(!) গাইতে পারছি না, সেহেতু আপনার কাছ থেকেও ওপেনসোর্স নিয়েও কোন পোষ্ট আমি দেখতে চাই না। কেউ শখ(!) করে জটিলতা(!)যুক্ত জিনিস কিনতে যায় না। এবং, প্রলাপ আমি বকিনি। আপনার কথার পরিপ্রেক্ষিতে আরও কিছু বলতে পারি। কিন্তু আমি নিজে এবং আরও কোন একজন জানে, আপনার সাথে কথা বলার রুচি আমি আরও অনেক আগেই হারিয়েছি।

বিল গেটসের নামে সত্যের প্রকাশ নামে বলা কথাগুলো শুধুমাত্র ফোরামেই স্থান পাওয়ার অধিকার রাখে না, বাইরেও প্রকাশযোগ্য। নয়কি?

সবার শেষে একটা কথা বলছি.....

আপনার আচরণটা আমার কাছে খুবই পরিচিত লাগলো। খুবই। এমন আচরণ আমি আরও কয়েকজনের মাঝে দেখেছি।  big_smile big_smile

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১৪৯

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

শিপলু লিখেছেন:
রিং লিখেছেন:

চুক্তির কথায় অাসলে তো সব মিটেই গেল। লিনাক্সের ডেভেলপারদের ........ কিন্তু MS সেই কাজটাই করে।

১) বিল গেটস -> তার ডেভেলপারগণ
২) শেখ মুজিব -> মুক্তিযোদ্ধা।

দুটো ব্যাপার কিন্তু এক নয়।  পার্থক্যগুলো দেখুন।

ক) ১ এ একটা লিখিত চুক্তি আছে যেখানে প্রত্যেক পক্ষ সাক্ষর করে। ২ এ এরকম কিছু নেই।
খ) ১ এ বিল গেটসের ব্যাবসায়িক লাভ হয়। ২ এ শেখ মুজিবের ব্যবসায়িক লাভ নাই।

এখানে ব্যবসায়িক ব্যাপারটাই মূল। ওটা থাকলে অনেক বড়সড় পরিবর্তন হতে পারে।

ক) ১ এ একটা লিখিত চুক্তি আছে যেখানে প্রত্যেক পক্ষ সাক্ষর করে ও ২য় পক্ষে অধিকার খর্বিত হয়। ২ এ এরকম কিছু নেই যেটা অাছে সেটা ভালোলাগা ভালোবাসার চিরস্থায়ী বন্ধন।
খ) ১ এ বিল গেটসের ব্যাবসায়িক লাভ হয়। ২ এ শেখ মুজিবের রাজনৈতিক বিজয়=নেতৃত্ব=লাভ।

ব্যবসা কিন্তু গুগল, সান সহ অন্যান্য জায়ান্টরাও করে তাদেরোতো চুক্তি থাকে। অার অামি কিন্তু Googleর উদাহরনটাও দিয়েছিলাম। কৃতজ্ঞতা স্বীকারে তাদের তো কোন কমতি নেই। সম্মান যদি পয়সায় বেচা-কেনা যেত তাহলে তো হতোই।

http://ovroniil.files.wordpress.com/2010/01/mint003.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint004.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint07.png

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫০

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

স্বপ্নচারী লিখেছেন:

নির্ঝর, আপনার ওপেনসোর্সের প্রতি ঘেন্না চলে আসার কথাটা খুবই হাস্যকর শোনাল। কোন একজনের কথায় যদি এত সহজে এ ধরণের অনুভুতি চলে আসে, তাহলে আগে ওপেনসোর্সের প্রতি কোন অনুভুতি ছিল কিনা - তাতে সন্দেহ জাগে।

সন্দেহ জাগা-না জাগা আপনার ব্যাপার। তবে, একজন ওপেনসোর্সের অনুসারীর মুখের কিছু কথাও কিন্তু অনেককিছুই প্রমাণ করে। না কি? ঠিক আছে, আমি ওপেনসোর্সের হার্ডকোর ব্যবহারকারী নই। বাড়তি সফটওয়্যারগুলো, মানে যেগুলো কেনা হয়নি, সেক্ষেত্রে সবসময়ই ওপেনসোর্সেরই ব্যবহার করেছি। এটা তো বলেইছি!

আরেকটা কথা, উইন্ডোজ কোনটার নকল না কোনটা থেকে খাঁটিভাবে চুরি করা হয়েছে, সেটা নিয়ে কখনো কথা হয়নি। উইন্ডোজ কি, সেটা খুব ভালো করেই জানি। আমার আপত্তিটা কোথা থেকে হয়েছে, কাকে নিয়ে হয়েছে, সেটা একবার দেখে নেওয়া কি ভালো নয়?

উইন্ডোজের জন্মই হয়েছে এ্যপলের ম্যাক ওএস চুরি করে। সেটা জানতে চাইলে দেখুন - Pirates of Silicon Valley। খুবই দারুণ মুভি।

রাগ করবেন না ভাই। আমি জানি, উইন্ডোজের জন্ম কোন একটা থেকে চুরি করে। তবে, আপনি এখন যেটা বললেন, মানে চুরি করার উৎস, আমি আজকে ১৩তম উৎসের কথাটি শুনলাম। আজ পর্যন্ত একে একে শুনেছিলাম ১২টা উৎসের নাম। আজ আরও একটা যুক্ত হলো। কোনটাকে সত্যি বলে মানব!  dontsee  hairpull সত্যি একটা তো অবশ্যই আছে!! তবে কোনটা!  cry cry

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১৫১

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

নির্ঝর লিখেছেন:

বিল গেটস কার মাথায় বাড়ি দিয়েছে

কিছু নমুনা দিচ্ছি....
১৯৯৫ সাল Spyglass নামক একটি কোম্পানী  Spyglass Mosaic নামেএকটি ইন্টারনেট ব্রাউজার তৈরী করে। মাইক্রোসফটের প্রয়োজন ছিল একটি ব্রাউজার। তাই তারা Spyglass এর সাথে চুক্তি করে Spyglass এর ব্রাউজার প্রযুক্তি ব্যবহার করে ব্রউজার তৈরীর জন্য। চুক্তিতে বলা ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের বিক্রয়ের ফলে যা আয় হবে তার কিছু অংশ Spyglass পাবে। এরপর পরবর্তীতে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার বিনামূল্যে ছেড়ে দেয়। ফলে মাইক্রোসফট যখন ইন্টারনেট এক্সপ্লোরার ফ্রিই ছেড়ে দিয়েছে তাই এখানে বিক্রয় বা বিক্রিত আয় বলতে কিছুই থাকেনা। চুক্তিতে বলা ছিল ইন্টারনেট এক্সপ্লোরার বিক্রি করা হলে তার অর্থের কিছূ অংশ Spyglass পাবে , কিন্তু যখন তা বিক্রীই করা হয়নি তখন Spyglass এর কোন অর্থ পাবার প্রশ্নই ওঠেনা। তো ফলাফল কি হল! মাইক্রোসফটের স্বার্থ উদ্ধারহল আর মাইক্রোসফটকে কোন অর্থই প্রদান করতে হল না।তাই মাইক্রোসফটের সাথে চুক্তি করলে খুব ভেবেচিন্তে করতে হয়। চুক্তির প্রতিটা বিষয় সম্পর্কে সজাগ থাকতে হয়।
কিছু আংশ কপি করে দিলাম মূল পোস্টাএখানে পাইবেন। ভাই একটা কথা বলি কারো অপকর্মের প্রসরয় দিলে তার কিছু ভাগ কিন্তু আপনার ঘারে পরবে। আর চোরে চোর বললে কষ্ঠ লাগলে চোরী করে কেন। অনেক কিছু লিখে ছিলাম কিন্তু কেটে দিলাম।
আমাদের গ্রামে একটা কথা প্রচলীত আছে "চোরের মা এর রড় গলা"

সর্বশেষ সম্পাদনা করেছেন বাতেন (02-12-2009 17:39)

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

১৫২

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

আপনি কোনগুলো শুনেছেন? আমি কিন্তু উইন্ডোজের কথা বললাম। এমএস-ডসের কথা বলি নাই। সত্যি কাহিনীটা হচ্ছে - এ্যপল সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটার তৈরী করে এবং সম্পূর্ণ গ্রাফিক্যাল ওএস তৈরী করে এর জন্য। যেখানে বিল গেটসকে এ্যপল চাকরি দেয় এই ওএসে কাজ করার জন্য। বিল তখন এই ওএসে কাজ করার পাশাপাশি তার নিজের ওএসের জন্য কাজ করতে থাকে - যা কিনা এ্যপলের সাথে তার চুক্তির পরিপন্থী। যে মুভির (http://www.imdb.com/title/tt0168122/) নামটা দিলাম, সেটা দেখেন সম্পূর্ণ আসল ইতিহাস জানতে পারবেন। এটা বিবিসি-র তৈরী ডকুমেন্টারি ফিল্ম।

আর শুধু শুনেই বিশ্বাস করবেন না। যাচাই করার চেষ্টা করবেন। অবশ্য যদি সত্য জানার একান্তই আগ্রহ থাকে।

১৫৩

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

এই টপিকটাতে অনেক তথ্য পাবেন!   hehe

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

১৫৪

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

বাতেন লিখেছেন:

বিল গেটস কার মাথায় বাড়ি দিয়েছে কিছু নমুনা দিচ্ছি....
১৯৯৫ সাল Spyglass নামক একটি কোম্পানী  Spyglass Mosaic নামেএকটি ইন্টারনেট ব্রাউজার তৈরী করে। মাইক্রোসফটের প্রয়োজন ছিল একটি ব্রাউজার। তাই তারা Spyglass এর সাথে চুক্তি করে Spyglass এর ব্রাউজার প্রযুক্তি ব্যবহার করে ব্রউজার তৈরীর জন্য। চুক্তিতে বলা ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের বিক্রয়ের ফলে যা আয় হবে তার কিছু অংশ Spyglass পাবে। এরপর পরবর্তীতে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার বিনামূল্যে ছেড়ে দেয়। ফলে মাইক্রোসফট যখন ইন্টারনেট এক্সপ্লোরার ফ্রিই ছেড়ে দিয়েছে তাই এখানে বিক্রয় বা বিক্রিত আয় বলতে কিছুই থাকেনা। চুক্তিতে বলা ছিল ইন্টারনেট এক্সপ্লোরার বিক্রি করা হলে তার অর্থের কিছূ অংশ Spyglass পাবে , কিন্তু যখন তা বিক্রীই করা হয়নি তখন Spyglass এর কোন অর্থ পাবার প্রশ্নই ওঠেনা। তো ফলাফল কি হল! মাইক্রোসফটের স্বার্থ উদ্ধারহল আর মাইক্রোসফটকে কোন অর্থই প্রদান করতে হল না।তাই মাইক্রোসফটের সাথে চুক্তি করলে খুব ভেবেচিন্তে করতে হয়। চুক্তির প্রতিটা বিষয় সম্পর্কে সজাগ থাকতে হয়।
আমাদের গ্রামে একটা কথা প্রচলীত আছে "চোরের মা এর রড় গলা"

বাতেন ভাই ঠিকই বলেছেন। স্পাইগ্লাসের সাথে বাটপারি করেছিলো মাইক্রোসফট। উইকিতে ঘটনাটা সম্পর্কে বিস্তারিত আছে:
http://en.wikipedia.org/wiki/History_of … t_Explorer

আর এটা হলো আই-র ইতিহাস সম্পর্কে মাইক্রোসফটের ভার্সন:
http://www.microsoft.com/windows/WinHistoryIE.mspx

দু'টো ভার্সন কম্পেয়ার করে দেখুন - কি চতুরতার সাথে স্পাইগ্লাসের অবদান অস্বীকার করা হয়েছে মাইক্রোসফটের সাইটে - স্পাইগ্লাস নামটি পর্যন্ত তাদের পেজে একটিবারও আসে নি। বরং মাইক্রোসফটের বয়ান পড়লে মনে হবে যেন ব্রাউজারটি তারাই তৈরী করেছে!

আমি আইই প্রথম ব্যবহার করি সম্ভবত: ভার্সন ২ (নাকি ৩  confused)। যতদূর মনে পড়ে আইই ২-এর এ্যাবাউট বক্সে স্পাইগ্লাসের নাম ছিলো।

অফটপিক: ফায়ারফক্স এবং আইই হলো দুই প্রতিদ্বন্দী ব্রাউজার। মজার ব্যাপার কি জানেন, দু'টোরই জন্ম হয়েছিলো একই "পিতামহ" থেকে - ইলিনয় ইউনিভার্সিটির NCSA Mosaic প্রজেক্ট থেকে। এরিক বাইনা এবং মার্ক এন্ড্রিসেন মিলে মোযাইক ব্রাউজার তৈরী করেছিলেন। পরে মার্ক ঐ কোডের উপর ভিত্তি করে নেটস্কেপ ন্যাভিগেটর (ফায়ারফক্সের পূর্বসূরী) তৈরী করেন। আর NCSA Mosaic-এর কমার্শিয়াল ভার্সন স্পাইগ্লাস থেকে আইই তৈরী হয়! ১৫ বছর পরেও হাবিল কাবিল দুই ভাইয়ের সংগ্রাম চলছে!  lol

১৫৫

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

সাইফ দি বস ৭ লিখেছেন:

এই টপিকটাতে অনেক তথ্য পাবেন!   hehe

hehe
আসলেই!!আমি নিজেও এই টপিকটা থেকে বেশ জ্ঞান আহরণ করেছিলাম।
কিন্তু টপিকের মালিক সেই যে গেল..................

@উইকিব্রাসু ভাই
আরে ভাই হাইসেন না!!আমিও জানতে চাই!!!

সর্বশেষ সম্পাদনা করেছেন বর্ষণ (03-12-2009 00:38)

১৫৬

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

কন তো আমি ফেসবুকে তারে জানাই thinking thinking
তিনি আবার ডিজিটাল বাংলাদেশ গড়তেছেন ফেসবুকে lol

আমার ব্লগের আপটাইম: http://ext.host-tracker.com/uptime-img/?s=15&t=4381712-4381727&m=99.89&p=Total&src=lvuc
আমার হোস্টের আপটাইম: http://ext.host-tracker.com/uptime-img/?s=15&t=4383336-4383338&m=99.89&p=Total&src=lvuc

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫৭

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

লিখতে উৎসাহ পাই না তেমন ... তারপরেও লিখলাম...

আলোচনাগুলো এই টপিকে বেমানান। তাই এই অপ/অফটপিকগুলোকে প্রাসঙ্গিক করার জন্য একটা নতুন টপিক খুললাম। ওখানে গিয়ে হাতি ঘোড়া মারুন।
দানবীর বিল গেটস সম্পর্কে মন্তব্যের প্রেক্ষিতে

১৫৮

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

মোস্তফা দাদা পাগল হয়ে গেছে প্রায় এমন পাগলামি করে। আপনারা ওনার কথায় কেউ মাইন্ড করেন না । ওনার দুইটা স্কু খুইলা পইড়া গেছে ধোলাই খালে খুইজা ঐ রকম আর পাওয়া যায় নাই তো তাই এ পাগলামি।ওনার কথায় কান না দিয়ে আমাদের উন্মুক্ত বাংলা বিকাশে আমাদের যা দায়িত্ব আমরা তা পালন করার চেষ্টা করি। আমাদের ছোট ভাইদের বা বন্ধু দের উন্মুক্ত বাংলা সফটওয়্যার ব্যবহারের জন্য পরামৎস দিই প্রয়োজন বোধে তাদের কাছে ঐ সকল সফটওয়্যার এর কপি সরবরাহ করি।
আমি কি ভুল বললাম ?

পাবে অনেক বন্ধু ভুলে যাবে আমায়................
হাজার মানুষ মাঝেও চিনে নেবো তোমায়........

১৫৯

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

শিপলু লিখেছেন:

মনে হচ্ছে সে প্যাটেন্ট নয় আলাদিনের চেরাগ পেয়েছে

হা হা হা, অনেক মজা পেয়েছি।

১৬০

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

shame shame shame shame shame

পোস্টঃ [ ১৪১ থেকে ১৬০ মোট ১৬০ ]

পাতা আগের পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১০ উত্তর সমূহ
  • ১২২৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-08-2007 12:18 লিখেছেন শুভ্র

মুস্তাফা জব্বারের বৈদ্যুতিন চিঠি..

লিখেছেন শুভ্র ( পাতাগুলি      )

  • ৯৫ উত্তর সমূহ
  • ১৫৩২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-03-2008 14:18 লিখেছেন রূপসী-রাক্ষসী

মোস্তফা জব্বার খান এর ইন্টারভিউ!!

লিখেছেন মনি ( পাতাগুলি   )

  • ২৫ উত্তর সমূহ
  • ৩০০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-02-2008 14:11 লিখেছেন উন্মাতাল_তারুণ্য
  • ১৩ উত্তর সমূহ
  • ৩৬০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট গতকাল 23:22 লিখেছেন dhoom_khan
  • উত্তর সমূহ
  • ৫৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-05-2009 23:55 লিখেছেন মেহেদী৮৩

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: