মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার (পাতা ১) - মুঠোফোন - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৯ ]

টপিকঃ মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

আমার মোবাইলে কছিু দনি আগে একটা কল এসছেলি ০৫২২২৫৬৪৯৮ এ নাম্বার থকেে । এটা থকেে আমাকে কছিু আজগুবি প্রশ্ন কর।ে আমি এ নাম্বারে কল করতে পারি কন্তিু এর আসল নাম্বার টা বরে করতে পারছি না। এটা বরে করার কোন উপায় আছে ? কলটি বাংলাদশে থকেইে এসছেলি।
এভাবে নাম্বার লুকানোর পদ্ধতটিা কারও জানা থাকলে দয়াকরে বলবনে।

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

ডাবল পোষ্ট হয়ে গেছে।যাই হোক এই বিষয়ে আমার কিছু জানা নাই,দুখিত। sad

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

আইডি হাইড করাটা অপারেটরের সার্ভিস। বাংলাদেশে কোন অপারেটর এই সার্ভিস সক্রিয় করেনি। তবে আরেকটা উপায়ে আইডি হাইড করা যায় এমনকি যে কোন কলার আইডি ব্যবহার করা যায়। কিন্তু তা বলা ঠিক হবেনা। তাই বলছিনা।

http://shiblee.webng.com/sign.gif

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

পূরব লিখেছেন:

আইডি হাইড করাটা অপারেটরের সার্ভিস। বাংলাদেশে কোন অপারেটর এই সার্ভিস সক্রিয় করেনি। তবে আরেকটা উপায়ে আইডি হাইড করা যায় এমনকি যে কোন কলার আইডি ব্যবহার করা যায়। কিন্তু তা বলা ঠিক হবেনা। তাই বলছিনা।

ভাই বলেন না কি ঘটনা। পাবলিকলি না বললে একটু  big_smile

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

আমিও জানতে চাই। প্লিজজজজজ...   love

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

প্রতিটি ফোন নেটওয়ার্কের নিজস্ব একটি নির্দিষ্ট প্রিফিক্স কোড থাকে - নাম্বার ডায়াল করার আগে কোডটি দিয়ে CID এনাবল বা ডিজেবল করা যায়।

জাপানে মোবাইল ফোনগুলোতে ফোন নাম্বারের আগে #31# কোড দিলে CID দেখায় না - অপর প্রান্তে "এ্যানোনিমাস কলার" ডিসপ্লে করবে। অর্থাৎ আপনি ৯৯৯৯৯ নাম্বারে CID ছাড়া কল করতে চাইলে ডায়াল করতে হবে #31#999999। আবার *31# কোড দিলে উল্টোটা হবে - CID ডিজেবল করা থাকলেও দেখাবে। অস্ট্রেলিয়ার প্রিফিক্স কোডটি সম্ভবত: 1831 নাকি 1832 (@ডিশ হ্যাকার সামিউল ভাই  wink  wink  wink  tongue_smile )

উন্নত দেশগুলোতে CID গোপন করার ব্যাপারটি দরকারী - টেলিমার্কেটাররা আপনার ফোন নম্বর একবার পাইলেই হইছে, রাতবিরেতে ফোন করে এশিয়ান স্কাই শপ শুরু করে দেবে  angry (অবশ্য এদের হাত থেকে বাঁচার জন্য সব দেশেই NDNC রেজিস্ট্রি আছে)।

গ্রামীণফোনে #31# কাজ করে না সম্ভবত:, তবে এদের নিজস্ব কোড ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। কাস্টোমার কেয়ারে কল করলে হয়তো জানতে পারবেন।

তার আগে পূরব ভাই তো আছেন ই!

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (01-12-2009 23:46)

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

invarbrass লিখেছেন:

কাস্টোমার কেয়ারে কল করলে হয়তো জানতে পারবেন।

হায়রে কাষ্টোমার কেয়ার!!  lol2 lol2 এরা তাদের নিজের খবরই বলতে পারেনা, আবার এইসব টেকনিকাল জিনিষ.............   dontsee

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

পূরব লিখেছেন:

আইডি হাইড করাটা অপারেটরের সার্ভিস। বাংলাদেশে কোন অপারেটর এই সার্ভিস সক্রিয় করেনি। তবে আরেকটা উপায়ে আইডি হাইড করা যায় এমনকি যে কোন কলার আইডি ব্যবহার করা যায়। কিন্তু তা বলা ঠিক হবেনা। তাই বলছিনা।

ভাই ০৫২২২৫৬৪৯৮ এই নাম্বার টা বাংলােদশী।

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

ভাই, নাম্বারটা ঠিকমতো দেখছিলেন তো? নাকি এটা ০১৫২২২৫৬৪৯৮ ছিলো thinking

S@lim

১০

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

হিমিবাবা লিখেছেন:

ভাই, নাম্বারটা ঠিকমতো দেখছিলেন তো? নাকি এটা ০১৫২২২৫৬৪৯৮ ছিলো thinking

০৫৫২...ই িছেলা..........

১১

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

আমি যা জানি তা ভিওআইপি সম্পৃক্ত। তাই এটা নিয়ে আলোচনা করতে চাইনা। গোপন বার্তায়ও না। তাছাড়া এজন্য প্রতিটি কলে অনেক টাকা খরচ হয়। তবে আমাদের দেশে আইডি হাইড করার সিস্টেম চালু হলে অবশ্যই সবাই জানবেন।

http://shiblee.webng.com/sign.gif

১২

সবার দৃস্টি কারলেন আর কি !  thumbs_down !

১৩

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

পূরব লিখেছেন:

তবে আমাদের দেশে আইডি হাইড করার সিস্টেম চালু হলে অবশ্যই সবাই জানবেন।

তাহলে তো আর আপনার কাছে এখন জিজ্ঞেস করছে কেন সবাই। angry জানানোটা কি অবৈধ?

http://www.mahbubinfo.co.cc/sig.php

১৪

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

ভিওআইপি ওয়ালারা ইচ্ছা করেই কলার আইডি হাইড করে - বিটিআরসি যেন এদের ট্রেস করতে না পারে। মোবাইল কোম্পানীগুলোর সাথেও হয়তো তাদের যোগসাজস থাকতে পারে...

বাকি দুনিয়ায় যা লীগাল এবং এথিকাল, আমাদের দেশে কেন জানি তা ইল্লিগাল এবং আনএথিকাল হয়ে যায়।  roll

১৫

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

আমার সেলফোনে একদিন একটেল কাস্টমার কেয়ার নাম্বার থেকে ফোন আসে। আমি ভাবলাম আমাকে আবার একটেলের কি দরকার হল! ভয়েস তেমন ক্লিয়ার ছিলনা। আসলে আমার এক বন্ধু তার মোবাইল থেকে ইন্টারনেট থ্রু কলটি করছে। ওটা একটা ভিওআইপি সার্ভিস যা ইন্টারনেট কানেক্টিভিট সমৃদ্ধ সিম্বিয়ান ফোন বা কম্পিউটার থেকে ব্যবহার করা যায়। এজন্য একটা নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে একাউন্ট করতে হয়। একাউন্ট করার সময় আপনার কলার আইডি সেট করে দেয়া হয়। ইচ্ছা মতে যে কোন কলার আইডি ব্যবহার করা যায়। কিন্তু কলার আইডি পরিবর্তন করতে হলে মনে হয় আরেকটা নতুন একাউন্ট করতে হয়। এখন এই একাউন্ট থেকে কল করলে প্রতি মিনিট আইএসডি কল হিসেবেই টাকা কাটা যাবে। তা আপনি যেখানেই কল করেন না কেন। নির্দিষ্ট কয়েকটা দেশে কল করা যায়। এই আর কি। আমাকেও একটা একাউন্ট নিতে বলেছিল। কিন্তু ৫০ ইউএস ডলারের নিচে কোন একাউন্ট নাই। তাই আমি নেইনি। আর আমি যে কারো নাম্বার ব্যবহার করে চাইলেই এর ভয়ানক অপব্যবহার করতে পারি। তাই এই বিষয়টা সত্যিই ভয়ানক মনে হয়েছে।

এই পোস্ট টা যদি মুছে দেয়া প্রয়োজন হয় তবে এডমিন গন এটি মুছে দেবেন দয়াকরে।

সর্বশেষ সম্পাদনা করেছেন পূরব (10-12-2009 14:58)

http://shiblee.webng.com/sign.gif

১৬

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

আপনি যেটি বলছেন সেটি আসলে কলার আইডি স্পুফিং - মানে ভুয়া ফোন নাম্বার দেখাবে।
আর CID হাইড করা মানে কোনো নাম্বারই উঠবে না - No number বা Anonymous caller এই জাতীয় মেসেজ দেখাবে।

১৭

হুম। আমি যে সার্ভিসটির কথা বলেছি সেখানে আপনি চাইলে তাও করতে পারেন।

http://shiblee.webng.com/sign.gif

১৮

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

দাদা আিম িকছু বুিঝ  না।

১৯

Re: মোবাইলে নাম্বার হাইড............সাহায্য দরকার

Tonmoy লিখেছেন:
পূরব লিখেছেন:

আইডি হাইড করাটা অপারেটরের সার্ভিস। বাংলাদেশে কোন অপারেটর এই সার্ভিস সক্রিয় করেনি। তবে আরেকটা উপায়ে আইডি হাইড করা যায় এমনকি যে কোন কলার আইডি ব্যবহার করা যায়। কিন্তু তা বলা ঠিক হবেনা। তাই বলছিনা।

ভাই ০৫২২২৫৬৪৯৮ এই নাম্বার টা বাংলােদশী।

০৫২২ T&T code হতে পারে।

পোস্টঃ [ ১৯ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৯ উত্তর সমূহ
  • ৮৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-12-2009 19:23 লিখেছেন সেলিম রাজ
  • উত্তর সমূহ
  • ৭৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-03-2008 13:21 লিখেছেন microqatar

সি সাহায্য দরকার

লিখেছেন শুকসারি

  • উত্তর সমূহ
  • ৬১৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-02-2009 22:39 লিখেছেন মাহ্‌দী

সাহায্য দরকার

লিখেছেন চন্দ্রবিন্দু_দীপু

  • উত্তর
  • ৬৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-01-2010 13:31 লিখেছেন আরাফাত

সাহায্য দরকার

লিখেছেন Tonmoy

  • উত্তর
  • ৩৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-02-2009 17:38 লিখেছেন শিপলু

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: