প্রতিটি ফোন নেটওয়ার্কের নিজস্ব একটি নির্দিষ্ট প্রিফিক্স কোড থাকে - নাম্বার ডায়াল করার আগে কোডটি দিয়ে CID এনাবল বা ডিজেবল করা যায়।
জাপানে মোবাইল ফোনগুলোতে ফোন নাম্বারের আগে #31# কোড দিলে CID দেখায় না - অপর প্রান্তে "এ্যানোনিমাস কলার" ডিসপ্লে করবে। অর্থাৎ আপনি ৯৯৯৯৯ নাম্বারে CID ছাড়া কল করতে চাইলে ডায়াল করতে হবে #31#999999। আবার *31# কোড দিলে উল্টোটা হবে - CID ডিজেবল করা থাকলেও দেখাবে। অস্ট্রেলিয়ার প্রিফিক্স কোডটি সম্ভবত: 1831 নাকি 1832 (@ডিশ হ্যাকার সামিউল ভাই
)
উন্নত দেশগুলোতে CID গোপন করার ব্যাপারটি দরকারী - টেলিমার্কেটাররা আপনার ফোন নম্বর একবার পাইলেই হইছে, রাতবিরেতে ফোন করে এশিয়ান স্কাই শপ শুরু করে দেবে
(অবশ্য এদের হাত থেকে বাঁচার জন্য সব দেশেই NDNC রেজিস্ট্রি আছে)।
গ্রামীণফোনে #31# কাজ করে না সম্ভবত:, তবে এদের নিজস্ব কোড ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। কাস্টোমার কেয়ারে কল করলে হয়তো জানতে পারবেন।
তার আগে পূরব ভাই তো আছেন ই!
সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (01-12-2009 23:46)