টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস (পাতা ২) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২৭ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২১ থেকে ৩৬ মোট ৩৬ ]

২১

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

শিমুল লিখেছেন:

তার মানে আমি ৮৫০০ টাকা দিয়ে এটা কিনলে বাংলাদেশের সব চ্যানলে ও ভারতের কিছুু চ্যানেল আমি সবসময় দেখতে পাব
আর এটার অডিও ও ভিডিও সমন্ধে কি জানান

আমার প্রশ্নটা.....

২২

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

invarbrass লিখেছেন:

C ব্যান্ডের ছবি/সাউন্ড কোয়ালিটি মোটামুটি, তবে Ku ব্যান্ডের পিকচার এবং সাউন্ড কোয়ালিটি মারাত্বক - দোকানদারদের ভাষায় ডিভিডি কোয়ালিটি।  lol

কিন্তু দামের ক্ষেত্রে ঠিক উল্টা হওয়ার কারণ কি?

২৩

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

বর্ষণ লিখেছেন:

ডিশের সাইজের কারণে। Ku ব্যান্ড ডিশের ডায়ামিটার ১০-১২ ইন্চি, আর সি ব্যান্ডের ডিশ ১০-১২ ফিট। তবে সি ব্যান্ডের রিসিভারের দাম কম (অনেক কম ফীচার থাকে, বোধহয় সে কারণেই)।

২৪

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

তার মানে আমি ৮৫০০ টাকা দিয়ে এটা কিনলে বাংলাদেশের সব চ্যানলে ও ভারতের কিছুু চ্যানেল আমি সবসময় দেখতে পাব
আর এটার অডিও ও ভিডিও সমন্ধে কি জানান

২৫

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

invarbrass লিখেছেন:

তবে সি ব্যান্ডের রিসিভারের দাম কম (অনেক কম ফীচার থাকে, বোধহয় সে কারণেই)।

আমি সি ব্যান্ডের ডিশের জন্য ডিশ মেকানিকের সঙ্গে আলাপ করেছিলাম। ওরা বললো আমার ku ব্যান্ডের রিসিভারটাই কাজ করবে। সি ব্যান্ডের আলাদা রিসিভার বলতে কিছু নেই। তবে পে রিসিভার বলে একটা আছে। পে চ্যানেল দেখা, একটিভ এরকম কয়েকটি এক্সট্রা ফিচার আছে এতে। এগুলোও  c বা ku ব্যান্ডের রিসিভারে লাগানো যায়।

শিমুল লিখেছেন:

তার মানে আমি ৮৫০০ টাকা দিয়ে এটা কিনলে বাংলাদেশের সব চ্যানলে ও ভারতের কিছুু চ্যানেল আমি সবসময় দেখতে পাব
আর এটার অডিও ও ভিডিও সমন্ধে কি জানান

http://forum.projanmo.com/viewtopic.php … 91#p146291  hehe hehe

২৬

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

ঠিকই বলেছেন। ku রিসিভার বলতে মূলত: টাটা, ডিটিএইচ জাতীয় পে-চ্যানেলের জন্য ডিক্রিপ্টিং রিসিভারের কথাই বুঝিয়েছিলাম - এগুলোতে সিগনাল ডিক্রিপশন করার জন্য স্পেশালাইজড চিপ থাকে। এছাড়া সম্ভবত: ডুপ্লেক্স ট্রান্সমিশনও করে - শুধু ডাউনলোডই হয়না, কিছু ইনফরমেশন আপলোডও করে (আপনার সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য)। লিনাক্স-বেইজড ড্রীমবক্স দিয়ে টাটাস্কাই/ডিশটিভি দেখা যায় কিনা তা জানার জন্য কয়েক মাস আগে ডিভিবি ফোরামগুলোতে প্রচুর ঘাঁটাঘাঁটি করেছিলাম। যা বুঝলাম, ভারতীয় উপমহাদেশে এই কাম করে বেশিদিন চলা যাবে না। এই ব্যাপারে টাটা স্কাই-এর পলিসি খুবই স্ট্রিক্ট। তারা ঘনঘন ভ্যালিডিটি চেক করে - যদি কোনো আনঅথরাইযড ডিভাইস পায়, তাহলে পুরো ডিভাইসটিই ব্লক করে দেয়। ghusi সাবস্ক্রিপশন বদলে আবার চালু করা যায় বটে, কিন্তু এই চোর পুলিশ খেলা কতদিন চলবে?

২৭

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

রুমেল লিখেছেন:

http://forum.projanmo.com/viewtopic.php … 91#p146291  hehe hehe

আপনি কিন্তু দামের ব্যাপারটা এরিয়ে গেছেন. দয়া করে বলবেন কী আসলে সবমোট কত টাকা লাগবে.

২৮

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

শিমুল লিখেছেন:

আপনি কিন্তু দামের ব্যাপারটা এরিয়ে গেছেন. দয়া করে বলবেন কী আসলে সবমোট কত টাকা লাগবে.

একটা c ব্যান্ড ডিশ(LNB সহ) এবং একটা রিসিভার। ৭০০০+৩০০০ টাকা( কম বেশি হতে পারে)। ডিশ ৬ ফিটের চেয়ে বড় হলে ভালো। তবে দামও একটু বেশি হতে পারে।

আপডেট:একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনি এটিএন বাংলা ছাড়া বাংলা সব চ্যানেল দেখতে পারবেন। কারণ, এরা অন্য একটা (থাইকম৫) স্যাটেলাইট ব্যবহার করে। কিন্তু একই ডিশে দেখতে চাইলে আপনাকে আলাদা একটা ডাবল LNB সেট করতে হবে। খরছ ২০০০-২৫০০ টাকা বাড়বে। তবে এতে আপনি অতিরিক্ত কয়েকটা চ্যানেলও পাবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (30-11-2009 19:00)

২৯

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

invarbrass লিখেছেন:

ঠিকই বলেছেন। ku রিসিভার বলতে মূলত: টাটা, ডিটিএইচ জাতীয় পে-চ্যানেলের জন্য ডিক্রিপ্টিং রিসিভারের কথাই বুঝিয়েছিলাম - এগুলোতে সিগনাল ডিক্রিপশন করার জন্য স্পেশালাইজড চিপ থাকে। এছাড়া সম্ভবত: ডুপ্লেক্স ট্রান্সমিশনও করে - শুধু ডাউনলোডই হয়না, কিছু ইনফরমেশন আপলোডও করে (আপনার সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য)। লিনাক্স-বেইজড ড্রীমবক্স দিয়ে টাটাস্কাই/ডিশটিভি দেখা যায় কিনা তা জানার জন্য কয়েক মাস আগে ডিভিবি ফোরামগুলোতে প্রচুর ঘাঁটাঘাঁটি করেছিলাম। যা বুঝলাম, ভারতীয় উপমহাদেশে এই কাম করে বেশিদিন চলা যাবে না। এই ব্যাপারে টাটা স্কাই-এর পলিসি খুবই স্ট্রিক্ট। তারা ঘনঘন ভ্যালিডিটি চেক করে - যদি কোনো আনঅথরাইযড ডিভাইস পায়, তাহলে পুরো ডিভাইসটিই ব্লক করে দেয়। ghusi সাবস্ক্রিপশন বদলে আবার চালু করা যায় বটে, কিন্তু এই চোর পুলিশ খেলা কতদিন চলবে?

ধুৎ ধুৎ!!!সব মাটি করে দিলেন!!
ডিভাইস ব্লকটা বুঝলাম না।আপনি স্বপন বাক্স( tongue) দিয়ে ডিক্রিপ্ট করে দেখলে ওরা আপনার স্বপন বাক্স কিভাবে ব্লক করবে?সাবস্ক্রিপশন ব্লক করতে পারে।
(হাইসেন না আমি এ ব্যাপারে একেবারে মূর্খ)

৩০

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

বর্ষণ লিখেছেন:

ডিভাইস ব্লকটা বুঝলাম না।আপনি স্বপন বাক্স( tongue) দিয়ে ডিক্রিপ্ট করে দেখলে ওরা আপনার স্বপন বাক্স কিভাবে ব্লক করবে?সাবস্ক্রিপশন ব্লক করতে পারে।
(হাইসেন না আমি এ ব্যাপারে একেবারে মূর্খ)

ডিভাইস ব্লক করবেনা। ঐ ডিভাইসটা ওদের ডাটাবেজে ব্লক করে দেবে। যাতে এটা দিয়ে ঐ প্রভাইডারের প্রিমিয়াম সার্ভিস ভোগ না করা যায়।

৩১

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

রুমেল লিখেছেন:

আপডেট:একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনি এটিএন বাংলা ছাড়া বাংলা সব চ্যানেল দেখতে পারবেন। কারণ, এরা অন্য একটা (থাইকম৫) স্যাটেলাইট ব্যবহার করে। কিন্তু একই ডিশে দেখতে চাইলে আপনাকে আলাদা একটা ডাবল LNB সেট করতে হবে। খরছ ২০০০-২৫০০ টাকা বাড়বে। তবে এতে আপনি অতিরিক্ত কয়েকটা চ্যানেলও পাবেন।

অনেকগুলো এলএনবি ছাড়াও আলাদা স্যাটেলাইটের চ্যানেল দেখতে পারবেন। তার জন্য আপনাকে প্রতিবার ডিশ ভিন্ন স্যাটেলাইটের দিকে পয়েন্ট করতে হবে - কম্পাস লাগবে, কত ডিগ্রী আ্যাংগল-এ কত এলিভেশনে কত ফ্রিকোয়েন্সীতে কিকি চ্যানেল আছে তাও জানা থাকতে হবে (ইন্টারনেটে এই ডেটাবেজ পাওয়া যায়, বা যার কাছ থেকে কিনবেন তারাও লিস্ট দিতে পারবে)। তবে এটা বেশ সময়সাধ্য কাজ - টিভি+রিসিভার আপনার ডিশের কাছে থাকলে ভালো।

আমার বাসায় ডিশ ছিলো ৪ তলার ছাদে, আর টিভি/রিসিভার ছিলো ২ তলায়। মাঝে মাঝে ছোটো টিভি আর রিসিভার নিয়ে ছাদে চলে যেতাম। তবে বেশিরভাগ সময় ওয়াকিটকির মাধ্যমে কাজ করা হতো - একজন থাকতো টিভির সামনে, আর অপরজন ডিশ নাড়াতো!  lol এটা অবশ্য অনেক বছর আগের কথা, ৯৩/৯৪ সালের দিকে।

আরো একটা উপায় আছে - তবে খরুচে। দিনে ৫০বার এই ডিশ নাড়াচাড়ার ঝামেলা থেকে বাঁচার জন্য এ্যাকচুয়েটর সহ ডিশ কেনা হয়েছিলো একবার। পুরো সেট (ডিশ + রিসিভার + মোটর) সিংগাপুর থেকে আনা হয়েছিলো - ডিশের সাথে দু'টো মোটরাইজড এন্জিন ছিলো। রিসিভারের রিমোট টিপে ইচ্ছামত ডিশ ৩৬০ ডিগ্রী ঘোরানো যেত। প্রথমবার ম্যানুয়ালী ডিশ ঘুরিয়ে চ্যানেলগুলো সেট করে দিতে হত, এর পর থেকে চ্যানেলে গেলেই ডিশটি অটোমেটিকালী স্যাটেলাইটের দিকে পয়েন্ট হয়ে যেত! এটা প্রায় ১৪-১৫ বছর আগের কথা, তখন শুধু রিসিভার আর এ্যাকচুয়েটরের দামই পড়েছিলো ৮০-৯০ হাজারের মত।  hairpull

৩২

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

বর্ষণ লিখেছেন:

ধুৎ ধুৎ!!!সব মাটি করে দিলেন!!
ডিভাইস ব্লকটা বুঝলাম না।আপনি স্বপন বাক্স( tongue) দিয়ে ডিক্রিপ্ট করে দেখলে ওরা আপনার স্বপন বাক্স কিভাবে ব্লক করবে?সাবস্ক্রিপশন ব্লক করতে পারে।
(হাইসেন না আমি এ ব্যাপারে একেবারে মূর্খ)

এই ব্যাপারে আমারও আইডিয়া নাই। ডিভিবি ফোরামগুলোতে ঢুঁ মেরে যা বুঝছি, ২০০৭ সাল পর্যন্ত টাটাস্কাই এবং ডিটিএইচ-এর প্রোগ্রাম কোনো রকম সাবস্ক্রিপশন কার্ড ছাড়াই ড্রিমবক্সে দেখা যেত - পুরণো এক্সপায়ার্ড কার্ড ঢুকিয়ে নাকি conax সিগনাল ডিক্রিপ্ট করা যেত। ২০০৭ সাল থেকে টাটা স্কাই কড়াকড়ি শুরু করে - ভ্যালিড কার্ড-বিহীন STB (সেট-টপ বক্স) ব্ল্যাকলিস্ট করে দেয়।

তখন চ্যানেল পাইরেটরা ( lol ) নতুন বুদ্ধি বের করে (নিশ্চয়ই ব্যাটারা বাংলাদেশী ছিলো  lol) - এরা ১টা সাবস্ক্রিপশন কার্ড কিনে কয়েকজনে মিলে কার্ড শেয়ারিং করে ড্রীমবক্সে চ্যানেল দেখা শুরু করলো।

আবারও টাটাস্কাই কড়াকড়ি করলো - তাদের নিজস্ব STB ছাড়া অন্য ডিভাইসে চলছে এমন সব কার্ড/সাবস্ক্রিপশন ব্লক করা শুরু করলো। অর্থাৎ, পয়সা খরচ করে সাবস্ক্রিপশন কার্ড কিনে ড্রীমবক্সে ঢোকাবেন নিজের রিস্কে - ঐ কার্ড যদি ব্ল্যাকলিস্টেড হয় তাহলে শেষ। হয় নতুন কার্ড কিনে আবার চোর-পুলিশ খেলবেন, নাইলে আপনার সাধের ড্রীমবক্স = ফ্রী রিসিভার।

তবে ড্রিমবক্সে নাকি DTH-এর পে চ্যানেলগুলো নাকি এখনো দেখা যায় - এরাও যদি টাটা স্কাই-এর মত শুরু করে...

অফটপিক - ড্রীমবক্স সম্পর্কে ঘাঁটাঘাঁটি করার সময় একটি মজার আইডিয়া হয়েছিলো। বিদেশী ফোরামগুলোতে (আমেরিকান, ইউরোপিয়ান) ঘুরে মনে হয়েছিলো তারা ড্রীমবক্স ব্যবহার করে মূলত: সব পে-চ্যানেল বিনা পয়সায় দেখার জন্য। আর ভারতীয় ফোরামগুলোতে ড্রীমবক্স নিয়ে আলোচনা মানেই ব্যাটারা শুধু এ্যাডাল্ট চ্যানেলগুলো ফ্রীতে দেখতে চায় lol, বাকি চ্যানেলগুলোর জন্য জেনুইন STB তাদের আছে সম্ভবত: lol)

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (30-11-2009 20:56)

৩৩

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

ধন্যবাদ সবাইকে অনেক কিছু জানানোর জন্য।

৩৪

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

ইনভার ভাই আমার একটা প্রশ্ন ছিল যদি উত্তর দিতেন। আমি শুনেছি অস্ট্রেলিয়া থেকে কু ব্যন্ড ডিশ দিয়েই নাকি বাংলা চ্যানেল দেখা যায়। এ ব্যাপারে আমি কোথা থেকে তথ্য পেতে পারি? প্রতি মাসে জাম্পটিভিকে ১৭ ডলার দিতে ইচ্ছা করে না। রিসিভার একজন বলেছে দিবে। দরকার শুধু ডিশ এবং ক্যাবলের  big_smile ই-বেতে দেখলাম কু ব্যান্ডের ডিশের দাম ৪০ অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু মনে খটকা যে কিনলাম এর পর যদি চ্যানেল দেখতে না পাই?

৩৫

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

বাংলা চ্যানেল বলতে কি বাংলাদেশী চ্যানেল বুঝিয়ে থাকেন - তাইলে শিওর না। সব বাংলাদেশী চ্যানেলই এশিয়া অন্চলে মূলত: C ব্যান্ডে সম্প্রচার করে - Ku ব্যান্ডে আমেরিকা/ইউরোপে আছে জানি।

তবে RTV, চ্যানেল আই, এনটিভি, বাংলাভিশন, এটিএন ইত্যাদি অস্ট্রেলেশিয়া অন্চলে Ku ব্যান্ডে সম্ভবত: Anik F3 স্যাটেলাইটে সম্প্রচার করে। এটার ফুটেজ ম্যাপ দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়াতেও বীম পাবেন। এছাড়া RTV, চ্যানেল আই চ্যানেলদু'টো C ব্যান্ডে এশিয়াস্যাট৪-এ সম্প্রচার করছে - অস্ট্রেলিয়ান বীমও মনে হচ্ছে Anik F3-র চাইতে স্ট্রং। তবে C বা Ku ব্যান্ড যাই বলেন না কেন, সব বাংলা চ্যানেলই তো দেখছি এনক্রিপ্টেড  sad ... কোনোটাই ফ্রী-টু-এয়ার না  brokenheart - সাবস্ক্রিপশন কিনতে হতে পারে (নয়তো ড্রীমবক্স জাতীয় ভ্যবস্তা  wink করতে হবে)।

তবে ভারতীয় বাংলা চ্যানেল কিছু পাবেন Ku ব্যান্ডে - ফ্রী-টু-এয়ারও কয়েকটা পেতে পারেন।

সবচাইতে ভালো হয় অস্ট্রেলিয়াতে ঠিক কোন স্যাটেলাইটে বাংলা চ্যানেলগুলো দেখা যায় তা জেনে নিন - স্যাটেলাইটের নাম দিয়ে গুগলিং করুন আপনার এলাকা তাদের কাভারেজ ম্যাপে পড়ছে কিনা জানার জন্য।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (01-12-2009 08:56)

৩৬

Re: টাটা স্কাই,ডিশ টিভি এধরনের সার্ভিস

invarbrass লিখেছেন:

ফ্রী-টু-এয়ার কোনোটাই না - সাবস্ক্রিপশন কিনতে হতে পারে

সাবস্ক্রিপশন ফি কত জানেন? প্রতিমাসে ৩০ ডলার তাও মাত্র ৩টা চ্যানেল। এর চেয়ে আমি জাম্পটিভিতে ১৭ ডলার দিয়ে ১০টা চ্যানেল দেখতে পারি। আমাদের থেকে বেশ কিছু দূরে এক বাঙ্গালী ভাইয়ের বাসায় দেখেছি ৮/৯টা চ্যানেল আসে। উনি কুব্যন্ড ডিশই ব্যবহার করেন। শুধু বিটিভির জন্য সি ব্যান্ড ডিশ ব্যবহার করছেন। তবে ফ্রি না সাবস্ক্রিপশন আমি জানি না। জিজ্ঞেস করে দেখতে হবে।

পোস্টঃ [ ২১ থেকে ৩৬ মোট ৩৬ ]

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১২ উত্তর সমূহ
  • ১৩৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-11-2008 21:47 লিখেছেন সামিউল
  • ১১ উত্তর সমূহ
  • ২২০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2008 11:16 লিখেছেন মেহেদী আকরাম
  • উত্তর সমূহ
  • ৯৯৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-09-2008 22:53 লিখেছেন Pongta-lyricist

ক্লিয়ার স্কাই ঘড়ি

লিখেছেন লুবনা_আফরিন_লতা

  • উত্তর
  • ৫০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-05-2007 16:12 লিখেছেন মনি
  • উত্তর সমূহ
  • ১৪৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-01-2010 09:37 লিখেছেন alaminmama

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: