টপিকঃ এই নাম্বার টি চিনে রাখুন - ০১৯২৪৭০৫২৮৩ (আরো নাম্বার আছে)
সকাল সাড়ে এগারটা বাজে। কম্পিউটারের মনিটরের দিকে চেয়ে একটি জরুরি বিষয়ে ভাবছি। হঠাৎ মোবাইল ফোনটি বেজে উঠল। অপরিচিত একটি নাম্বার - ০১৯২৪৭০৫২৮৩। ফোনটি ধরেই সালাম দিলাম। ওপার থেকে একজন ভদ্রলোক (? প্রতারক) মাদারীপুর-বরিশাল এলাকার ভাষার কিছুটা রেশ আছে এমন ভাবে বলছে -
- হ্যালো স্যার আমি বাংলালিংক অফিস থেকে বলছি আপনি শুনতে পাচ্ছেন? (একটা নাম বলেছিল ঠিক মনে নেই)
- জী শুনতে পাচ্ছি।
- স্যার আপনি যে নাম্বারটি ব্যবহার করছেন এই নাম্বারটি বাংলালিংক অফিসে লটারীতে বিজয়ী হয়েছে।
- আপনি এভাবে কথা বলছেন কেন? কাস্টমার কেয়ারের লোকজন এভাবে কথা বলে নাকি?
(আমার কথার ভ্রুক্ষেপ না করে সে বলেই যাচ্ছে)
- স্যার আপনি ১৪ লক্ষ টাকা বিজয়ী হয়েছেন। যদি টাকা পেতে চান তাহলে লাইনটি কেটে দেবার পর এই নাম্বারে কল করুন।
এই বলে লোকটি লইনটি কেটে দিল। ২৯ সেকেন্ডের মাথায়। জটিল টাইমিং।
বাংলালিংকে অভিযোগ করে কোন লাভ বা ক্ষতি (ওই লোকটার ক্ষতি) হবে বলে মনে হয় না। আপনারা কি বলেন?

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত
তাই বুদ্ধিমানের কাজ হবে ঐ কলটির কথাই ভুলে যাওয়া। 







! তবে ইদানিং লক্ষ করছি আমি গানটা গেলেই নাকি আশে পাশের কুকুর গুলো নাই হয়ে যায়
! শুনায় দিমুনে ! 

