হজ্বের দিনই কুরবানী - গাদ্দাফীর নতুন রেকর্ড (পাতা ১) - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৫ ]

টপিকঃ হজ্বের দিনই কুরবানী - গাদ্দাফীর নতুন রেকর্ড

গাদ্দাফী লোকটা যে একটু ঘাড় ত্যাড়া টাইপের এটা তো সবারই জানা। কূটনৈতিক ব্যাপারে তো বটেই, ধর্মীয় ব্যাপারেও যেন তার স্রোতের উল্টা দিকে না হাঁটলে শান্তি লাগে না। সেই ধারাবাহিকতাতেই লিবিয়া প্রতিবার সৌদি আরবের তথা সারা পৃথিবীর চেয়ে একদিন আগে রোযা এবং ঈদ-উল-ফিতর শুরু করে আসছিল। কিন্তু ঈদ-উল-আযহার সাথে যেহেতু হজ্বের সম্পর্ক ঘনিষ্ঠ, তাই এতোদিন ঈদ-উল-আযহা সৌদি আরবের সাথে একই দিনেই পালন করত।

কিন্তু এবার গাদ্দাফীর ধৃষ্টতাতে আরো একধাপ এগিয়ে ঈদ-উল-আযহাও সৌদি আরবের চেয়ে একদিন আগে পালন করে ফেলল। সৌদি আরবে যেখানে লক্ষ লক্ষ মানুষ পবিত্র হজ্ব পালন করছে, সেই সময় আমরা লিবিয়াতে বসে কুরবানী করছি, ঈদ উদযাপন করছি। এ যেন গাদ্দাফীর নিজের ক্ষমতা জাহির করার এক বিকৃত মানসিকতার পরিচয়!

অন্যান্য সব দেশে দশ দিন আগে (জিলহজ্ব মাসের এক তারিখে) ঈদের তারিখ ঘোষণা হয়ে গেলেও এবার লিবিয়াতে আগে থেকে ঈদের তারিখ ঘোষণা করা হয়নি। লোকমুখে শোনা যাচ্ছিল বৃহস্পতিবারেই ঈদ হতে পারে, কিন্তু গতকাল বুধবার রাত সাড়ে নটা, এগারোটার সংবাদেও কিছু বলা হয়নি। শেষ পর্যন্ত রাত তিনটা বাজে ঘোষণা দেওয়া হয়েছে যে আজ ঈদ। আমরা রাতে মোটামুটি নিশ্চিত ছিলাম যে ঈদ হচ্ছে না এবং সে অনুযায়ী প্রস্তুতিবিহীনভাবে ঘুমাতে গিয়েছিলাম। সকালে ফযরের নামাজের পরে বিভিন্ন মানুষের ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আজই ঈদ হচ্ছে। তাড়াহুড়া করে কোনমতে নামাজটা ধরতে পেরেছি, যেটা বেশির ভাগ মানুষই পারেনি।

বেশির ভাগ লিবিয়ানই হজ্বের দিন ঈদ মেনে নিতে পারেনি। প্রায় সবাই-ই বলছিল ঈদ ঘোষণা হলেও আজ কুরবানী করবে না, পরের দিন করবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সাহস বেশি মানুষের মধ্যে দেখা গেল না। সম্ভবত দুই-তৃতীয়াংশ মানুষই আজই কুরবানী করে ফেলেছে। বাকি এক তৃতীয়াংশ করেনি। আমাদের বাড়িওয়ালী বুড়ি এবং তার মেয়ে তো আজ রোযাই ভাঙ্গে নি!

Re: হজ্বের দিনই কুরবানী - গাদ্দাফীর নতুন রেকর্ড

http://www.mapsofworld.com/libya/maps/libya-location-map.jpg
http://www.mapsofworld.com/saudi-arabia/maps/saudi-arabia-location-map.jpg
হুমম, লিবিয়ার অবস্থান সৌদি আরব থেকে পূর্বে দেখা যাচ্ছে। তবে পুরো একদিন (নাকি রাত) ফারাক হবার মত এত দূরত্ব তো মনে হচ্ছে না।

শুধু লিবিয়ানরাই নয়, অন্যান্য আফ্রিকানরাও এই কাজ করে - সৌদী আরবের একদিন আগেই ঈদ পালন করে। এই ব্যাটাদের কারণে একবার আমি নিজেও বিশাল ধরা খাইছিলাম।

জাপানে সৌদী আরবের সাথে একই দিনে ঈদ পালন করে ( roll এই ব্যবস্থারও আগামাথা বুঝিনাই) প্রথম বছর কোরবানীর ঈদ পেয়েছিলাম, তখন হোস্টেল থেকে অনেক দূরে থাকতাম - প্রায় ৪০-৪৫ মিনিটের হাঁটা পথ। ঈদের ২/৩দিন আগে মালয়শিয়ান স্টুডেন্টদের সাথে কথা বলে জেনে রেখেছিলাম কোথায় তারা জামাত করবে। তো ঈদের দিন সাত-সকালে কোমর পর্যন্ত বরফ ডিংগিয়ে ডর্মে পৌঁছে দেখি - ব্যাটারা সব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে! ডেকে উঠানোর পরে বললো, সুদানীজ কতগুলা বজ্জাত এসে নাকি গতকালই (তাদের দেশের নিয়ম অনুযায়ী) জামাত করে ফেলেছে!  angry মেজাজটা এমন গরম হয়েছিলো। পাইলে ঐ দিনই সুদানীজগুলারে কোরবানী দিয়ে ফেলতাম!  ghusi hairpull ghusi

আমাদের দেশেও তো এরকম হয়েছিলো - আওয়ামী লীগের গত টার্মে।

যাকগে, আপনার জন্য ঈদের ডাবল শুভেচ্ছা রইলো - একটা আজকে ভোগ করেন, বাকিটা ফ্রীজে রেখে দিয়েন - কালকের জন্য!  tongue_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (26-11-2009 21:10)

Re: হজ্বের দিনই কুরবানী - গাদ্দাফীর নতুন রেকর্ড

আমার মনেহয় , গাদ্দাফিম পশ্চিমাদের সাথে মিলে ইসলাম বিরোধি কাজকর্ম শুরু করেছে ইন্টেনশনানি। কিছুদিন আগে খবর পেলাম উনি ইটালিতে ৭০০জন মহিলাকে ডেকে ২ /৩ ঘন্টাএ বিশাল ইসলামিক বক্তব্য দিয়ে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহন করার জন্য কনভেন্স করেছেন। বক্তব্য শেষে সবাইকে একটা করে "কোরআন" উপহার দিয়েছেন। দু এক জনের "কোরআন " হাতে ছবিও দেখলাম।

মহিলারা এতে মহা বিরক্ত হয় তারা মনে করেছিল ডিজে পার্টি টার্টি হবে কিন্তু না খেয়ে দেয়ে ২ ঘন্টার ধর্মিয় বক্তব্য কারো ভালো লাগেনি।

যাই হোক ,  খবরের সত্যতা সম্পর্কে প্রশ্ন আছে কিন্তু খবর একটা রটেছিলো বটে।

ত্বোহা ভাই কি কিছু জানেন এ ব্যাপারে??

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: হজ্বের দিনই কুরবানী - গাদ্দাফীর নতুন রেকর্ড

অদ্ভুত। thinking

http://i50.tinypic.com/2i6jclk.jpg

Re: হজ্বের দিনই কুরবানী - গাদ্দাফীর নতুন রেকর্ড

আপডেট: আমার অনুমান মনে হচ্ছে ভুল। আমাদের এলাকায় দুই-তৃতীয়াংশের মতো মানুষ ঈদ পালন করলেও বিকালে বেরিয়ে অন্যান্য এলাকায় দেখলাম বিপরীত চিত্র। ওখানে এক পঞ্চমাংশও ঈদ পালন করেছে কি না সন্দেহ। এদের বেশিরভাগই আবার রোযাও রেখেছে। সেলুকাস!

পোস্টঃ [ ৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

ইতিহাসে রেকর্ড

লিখেছেন আউল

  • উত্তর সমূহ
  • ২৪২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-08-2007 18:02 লিখেছেন আউল

আশরাফুলের রেকর্ড

লিখেছেন শিপলু

  • উত্তর সমূহ
  • ১৩৮৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-09-2007 14:07 লিখেছেন আউল

সাউন্ড রেকর্ড সমস্যা

লিখেছেন মহসিন

  • উত্তর সমূহ
  • ৩৭৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-11-2008 02:04 লিখেছেন মহসিন
  • উত্তর
  • ৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-02-2010 17:37 লিখেছেন Kazi Ali Noor
  • উত্তর সমূহ
  • ৫৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-12-2008 20:35 লিখেছেন দত্ত

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: