টপিকঃ Firefox plugins সমস্যা
Firefox এর অসংখ্য plugins বের হয়েছে।আর তা ডাউনলোড করা মাত্রই ইনস্টল হয়ে যায়।কিন্তু কোন কারনে Firefox রিইনস্টল করতে হলে বা নতুন করে উইন্ডোজ দিলে তা আবার ডাউনলোড করতে হয় ।কিন্তু আমি চাচ্ছি দরকারী plugins গুলো একবার ডাউনলোড করে রাখব আর তা যখন দরকার ইনস্টল করব।কিন্তু সমস্যা হল আমার প্রয়োজনীয় সব plugins নেই।এ পর্যন্ত কতগুলো দরকারী plugins বের হয়েছে তাও আমার জানা নেই।সবচেয়ে বড় সমস্যা plugins গুলো ইনস্টল করতে জানিনা আমি।কারণ আমি এগুলো C:\Program Files\Mozilla Firefox\res\entityTables এখানে পেস্ট করেছি কিন্তু মনে হয়নি তা কাজ করছে।এগুলো সাধারনত xpi format এর হয়।তাই ফোরামের বন্ধুদের কাছে সাহায্য চাচ্ছি।কিভাবে ইনস্টল করতে হবে তা জানাবেন।আর plugins গুলো ডাউনলোডের এমন ঠিকানা যেটা কম্পিউটারে সেভ করে রাখা যাবে সরাসরি ইনস্ট হবেনা।
সর্বশেষ সম্পাদনা করেছেন Kamrul08 (23-11-2009 22:48)




লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত
