এমএস অফিসে ট্যাব! (পাতা ১) - সফটওয়্যার - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ এমএস অফিসে ট্যাব!

সূত্র: প্রথম আলো

মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) যদি একাধিক ফাইল খোলা হয় তাহলে সেগুলো টাস্কবারে আলাদাভাবে খোলে, ফলে টাস্কবারের জায়গা দখল করে। এগুলো যদি একই উইন্ডোর মধ্যে ভিন্ন ভিন্ন ট্যাবে খুলত তাহলে কেমন হতো! সাধারণত দেখার সফটওয়্যারে উইন্ডোগুলো একই ব্রাউজারের ভিন্ন ভিন্ন ট্যাবে খোলার ব্যবস্থা আছে। অফিস ট্যাব নামের তৃতীয় পক্ষের একটি প্রোগ্রাম দিয়ে এমএস অফিসে (অফিস ২০০৩ এবং ২০০৭) এই সুবিধা পাওয়া যাবে। এ জন্য http://hi.baidu.com/officecm/ থেকে মাত্র ১.০৫ (১.৩৩) মেগাবাইটের এই সফটওয়্যার ইনস্টল করে সক্রিয় করুন। এবার ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট চালু করে একাধিক ডকুমেন্ট খুলে দেখুন ট্যাবে সেগুলো দেখা যাচ্ছে। আপনি চাইলে Tools মেনু থেকে Show TabBar-এ ক্লিক করে ট্যাব প্রদর্শন বন্ধ বা চালু করতে পারবেন। এ ছাড়া ট্যাবের রং, স্থান ইত্যাদি পরিবর্তন করতে পারবেন Tab Options থেকে।

http://www.q8boy.com/images/0xp5fpe47rf9nk4fieun_thumb.jpg

সাইটটি চাইনিজ ভাষায় হওয়ায় অনেকের খুঁজে পেতে সমস্যা হতে পারে তাই ডাউনলোড পেজ ও সরাসরি ফাইলটির লিংক দিয়ে দিলাম।

ডাউনলোড পেজ: http://hi.baidu.com/officecm/blog/item/ … 694b0.html

ডাউনলোড লিংক: http://files.cnblogs.com/wangminbai/OfficeTab_v1.22.zip

http://www.speedtest.net/result/607629852.png

Re: এমএস অফিসে ট্যাব!

এতোদিন পরে লেখাটি চোখে পড়লো আপনার?
প্রথমে সমকাল দর্পণে প্রকাশ, তারপরে প্রথম আলোতে (তাও অনেক আগের)।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: এমএস অফিসে ট্যাব!

সেকেলে মানুষ কিনা, সবকিছু দেরীতে খুজে পাই। আর যাই হোক, প্রজন্মতে তো আর রিপোস্ট না, কি বলেন?

http://www.speedtest.net/result/607629852.png

Re: এমএস অফিসে ট্যাব!

পথহারা_পথিক লিখেছেন:

সেকেলে মানুষ কিনা, সবকিছু দেরীতে খুজে পাই। আর যাই হোক, প্রজন্মতে তো আর রিপোস্ট না, কি বলেন?


এই ফোরামে এই টপিকের উপর এটিই প্রথম পোস্ট। সুতরাং পথহারা_পথিককের ধন্যবাদ প্রাপ্য। wink

ধন্যবাদ পথহারা পথিক।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: এমএস অফিসে ট্যাব!

মেহেদী আকরাম ভাইএর সমকাল দর্পণে দেখেছি ... তারপরও পথহারা_পথিক কে ধন্যবাদ ফোরামে শেয়ার করার জন্য ...

অবসর.কম বাংলা ভাষায় প্রথম গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক ফোরাম।
http://i.imagehost.org/0955/obosor_userbar_1_adn.gif

Re: এমএস অফিসে ট্যাব!

এটাতো মেহেদী আকরাম ভাইয়ের লেখা...
সবার আগে সমকাল দর্পনে দেখলাম...
তারপর উনার নামেই প্রথম আলোতে ছাপা হল...

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: এমএস অফিসে ট্যাব!

প.প কে ধন্যবাদ দারুন এক পোষ্টের জন্য। লেখাটাযে তার নিজেরই হতে হবে বা অন্য কোথাও পোষ্ট হওয়ার আগেই পোষ্টাতে হবে, সেটা বড় কথা নয়, আসল কথা হল........সেটা জনগনের কিকি উপকারে আসলো.....। আমার কথাই বলি, আমি মেহেদী আকরামের, সমকাল দর্পনের নিয়মিত পাঠক.......তারপরেও কিভাবে যেন এই কাজের পোষ্টটা আমার চোখ এডিয়ে গিয়েছিল.......যা কিনা এখন এই প্রজন্মতে এসে পেলাম.......।

বি.এন.সি.সি গ্রুপের এক গর্বিত সদস্য।=D=D
O(+) গ্রুপের রক্ত লাগলে জায়গায় খাড়াইয়া আওয়াজ দেন।

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

এমএস ডস ৫ এর বিজ্ঞাপন

লিখেছেন জুয়েল

  • উত্তর সমূহ
  • ৭৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-12-2008 13:22 লিখেছেন মেহেদী আকরাম
  • উত্তর সমূহ
  • ১০৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-07-2008 15:04 লিখেছেন পাল্কি
  • উত্তর সমূহ
  • ৮২৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-01-2008 14:43 লিখেছেন microqatar

ফায়ারফক্সের ট্যাব সমস্যা

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ৭২৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-07-2007 12:11 লিখেছেন সুমন

ফায়ারফক্সে ট্যাব ডুপ্লিকেট করুন

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ৮২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-08-2008 01:19 লিখেছেন রুম্মান

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: