টপিকঃ দেখুন হাসি পায় কিনা - ২
রোগীর বাবা : হাসির কথা না হলেও আমার ছেলেটা তা শুনে হেসে গড়িয়ে পড়ে। এটা কি কোন রোগ ডাক্তারবাবু ?
ডাক্তার : আরে না না , ওর ফিউচার খুব ব্রাইট ! বড় হয়ে ও টিভি চ্যানেলের কমেডি শো-এর বিচারক হবে।
_______________________________________________________________________
প্রথম বন্ধু : আমার সংগীতচর্চার জন্য আমার বাবা প্রচুর অর্থ ব্যয় করছেন।
দ্বিতীয় বন্ধু : সেতো হবেই ! প্রতিবেশীদের সাথে মামলা চললে অর্থ ব্যয় তো হবেই !
_______________________________________________________________________
দামি গাড়িতে প্রেমিক : তোমায় মিথ্যে বলেছিলাম। আসলে আমি বিবাহিত।
প্রেমিকা : উফ্ , ভয় পাইয়ে দিয়েছিলে ! ভাগ্যিস বলোনি , গাড়িটা তোমার নয় !
_______________________________________________________________________
হোটেল ম্যানেজার : আমাদের এখানে একটা নিয়ম আছে। এখানে নিজের আনা টিফিন খাওয়া যাবে না।
তা শুনে এক বন্ধু আরেকজনকে বলল : তা হলে এক কাজ কর ভাই , আমার আনা টিফিনটা তুই খা , আর তোর আনা টিফিনটা আমি খাই।



লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত










