টপিকঃ অনুযোগ ।

অনুযোগ।
------------------
অভিযোগ নয়
কিছুটা অনুযোগ থেকে যাবে।
ভেসে যাওয়া কোন গল্পের মত
শেষ থেকে যার শুরু
মাঝখানে তার ধূসর শূণ্যতা।
যেন বৈরিতার বৃষ্টিতে ভেজা
জল রং-এ আকা কোন তুলির আচঁড়
যাকে এখন আর কেউ ছবি বলেনা।
তবু জমে আছে হৃদয়ের ক্যানভাসে
অসমাপ্ত কিছু স্বপ্নের আল্পনা।
ভালোবাসার সাথে তার কানামাছি
পথিক হারিয়েছে পথ ধূপছায়া অন্ধকারে
তুমি হাতে নয় পায়ে স্পর্শ কর
তার হৃৎপিন্ডের ক্ষত।
চোখ খুলে দেখ বিস্তীণ আঙ্গিনায়
বসন্ত সেতো তোমারই জন্য।
বসতি নয় এতটুকু আশ্রয়
পথিক পাবেনা কোনদিন
জীবন্ত কোন ফসিল
আলো আধারিতে মাখামাখি
তোমাকে নয় ছুঁয়ে অন্ধকার
অথবা তার নির্মল পরিনতি।
তুমি আশ্রয় গেড়েছো তার নিঃশ্বাসে
প্রশ্রয় দিয়েছ তার স্বপ্নকে
শুধু ভেঙ্গেছো তার বসতি
তুমি কি তাকে মুক্তি দেবেনা
জীবনের চুক্তিতে?

Re: অনুযোগ ।

clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap clap
Good is always good.
http://www.rongmohol.com/uploads/69_this_golap_is_for_u.gif

Life is short, you just need a moment to make it BIG.
http://www.tufts.edu/water/images/headers/001.jpg
"রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে।"-গার্নার

Re: অনুযোগ ।

বাহ! চমৎকার হয়েছে।
''তুমি কি তাকে মুক্তি দেবেনা
জীবনের চুক্তিতে?''

কাউকে কাউকে ক্রুর বন্দীত্বে আজীবন মুক্তির স্বপ্ন দেখে যেতে হয়...।

শুনতে পেয়েছি তোমার গিরি চূড়ায়
এখনো নাকি হাঁটে নি বন্য তৃষ্ণা!