মাদারবোর্ডটা কেমন? (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ১৪ শ্রাবণ ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১৮ ]

টপিকঃ মাদারবোর্ডটা কেমন?

ভাইয়ের জন্য নতুন একটা পিসি কিনবো। আর আমার দরকার রেইড কার্ড!! ভাবলাম নিজে নতুন একটা মাদারবোর্ড কিনে ফেলি। জি৩১ টা ভাইকে দেয়া গেলো।  big_smile Gigabyte GA-EP43-DS3R মাদারবোর্ডটা কেমন লাগলো আপনাদের কাছে? পি৪৩+আইসিএইচ১০আর চিপসেট(বিল্ডইন ভিডিও কার্ডের সাপোর্ট নাই)। রেইড সাপোর্ট আছে সঙ্গে দুইটা পিসিআই এক্সপ্রেস স্লট(শুধু ক্রোসফায়ার সাপোর্ট করে কিনা জানিনা)। ডিডিআর২ ১২০০+ সাপোর্ট করে।
কেমন হয়?

http://www.gigabyte.com.tw/FileList/Image/motherboard_productimage_ga-ep43-ds3r_big.jpg

http://www.gigabyte.com.tw/FileList/Image/motherboard_productimageback_ga-ep43-ds3r_big.jpg

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (14-11-2009 21:03)

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

Re: মাদারবোর্ডটা কেমন?

হুমম! জটিল। cool

মূলতঃ আমার নিজের জন্যই আজ আমি পরাজিত।
সবাই ভালো থেকো!!!

Re: মাদারবোর্ডটা কেমন?

বাম দিক থেকে ২য় যে অংশ তার ২ টা পোর্টের কোনোটার কাজই বুঝি নাই।অডিও পোর্ট?

Re: মাদারবোর্ডটা কেমন?

হুমম..... খুব ভালো। তারওপর, গিগাবাইটের।  big_smile big_smile

http://i41.tinypic.com/242hlhl.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

Re: মাদারবোর্ডটা কেমন?

dhruba লিখেছেন:

বাম দিক থেকে ২য় যে অংশ তার ২ টা পোর্টের কোনোটার কাজই বুঝি নাই।অডিও পোর্ট?

হ্যাঁ একটা অপটিকাল আরেকটা coaxial(SPDIF)।  smile

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (14-11-2009 23:16)

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

Re: মাদারবোর্ডটা কেমন?

দারুন মাদারবোর্ড।
আমার ইন্টেল ডিজি৩১পিআর এর আরো দের বছরের ওয়ারেন্টি আছে। তারপর আমিও ........ dancing

http://shiblee.webng.com/sign.gif

Re: মাদারবোর্ডটা কেমন?

দাম কত??

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাদারবোর্ডটা কেমন?

অনুপ লিখেছেন:

দাম কত??

10,000/= taka.

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

Re: মাদারবোর্ডটা কেমন?

ভাল মাদারবোর্ড!
তবে মাদারবোর্ড হিসেবে আসুস জোস লাগে! তারপর ইন্টেল!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://saiftheboss.co.cc/uploads/argentina.gifপিওর আর্জেন্টিনার সাপোর্টার!

১০

Re: মাদারবোর্ডটা কেমন?

সাইফ দি বস ৭ লিখেছেন:

ভাল মাদারবোর্ড!
তবে মাদারবোর্ড হিসেবে আসুস জোস লাগে! তারপর ইন্টেল!

আমারও আসুস জোস লাগে, সাথে গিগাবাইটও। আসুস ও গিগাবাইট একই সারির মাদারবোর্ড। smile আর ইন্টেলের বোর্ডগুলো আমার পছন্দনা।  thumbs_down

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

১১

Re: মাদারবোর্ডটা কেমন?

রুমেল লিখেছেন:

আর ইন্টেলের বোর্ডগুলো আমার পছন্দনা।


ভাব মারার জন্য ইন্টেল বোর্ডের তুলনা হয় না। big_smile
আপনার এই বোর্ড নিয়ে ভাব মারতে হলে মানুষকে বুঝাতে হবে, এটার মধ্যে রেইড সাপোর্ট আছে, এটা আছে, সেটা আছে।

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: মাদারবোর্ডটা কেমন?

শিপলু লিখেছেন:

ভাব মারার জন্য ইন্টেল বোর্ডের তুলনা হয় না। big_smile
আপনার এই বোর্ড নিয়ে ভাব মারতে হলে মানুষকে বুঝাতে হবে, এটার মধ্যে রেইড সাপোর্ট আছে, এটা আছে, সেটা আছে।

হাছা কথা কইছেন! hehe

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

১৩

Re: মাদারবোর্ডটা কেমন?

ইন্টেলের ব্যাপারে সহমত নই। ইন্টেলের সব প্রোডাক্টই ভালো মানের - কিছু কিছু প্রোডাক্ট দারুণ রকমের ফাটাফাটি, কোনো কোনোটি হয়তো সাধারণ ভালো, কিন্তু কোনোটাই খারাপ না।
প্রসেসরের কথা বাদই দিলাম।
আমাদের দেশে এখনো ইন্টেলের মাদারবোর্ডকে গোল্ড স্ট্যান্ডার্ড বলে ধরা হয়। এটা বোধহয় ফীচারের জন্য না (ইন্টেলের চাইতে অনেক কম দামে অনেক বেশি ফীচারের মাদারবোর্ডও পাওয়া যায়)। মূল ব্যাপারটি সম্ভবত: এর রিলায়েবিলিটির সুনাম - ইন্টেলের মাদারবোর্ড দিয়ে চোখ বুজে আপনি বেশ কয়েক বছর নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন। অন্যান্য কম নামী ব্র্যান্ডের বোর্ডে হয়তো ২/১ বছর পরেই বিভিন্ন কম্পোনেন্ট ঝামেলা করা শুরু করবে। (অফটপিক: ইদানিংকালের প্রায় সমস্ত মাদারবোর্ডেই বিল্ট-ইন রেইড কন্ট্রোলার থাকে)। মাদারবোর্ড ছাড়াও ইন্টেলের বিভিন্ন নর্থব্রিজ এবং সাউথব্রিজ কম্পোনেন্টগুলোও ভালোমানের।
ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডের পারফর্ম্যান্স মোটামুটি ভালোই - মুভি দেখা, অল্পবিস্তর গ্রাফিক্স এডিটিং এবং হালকা পাতলা গেমিং-এর কাজ ভালো ভাবেই করা যায়।
ইন্টেলের নেটওয়ার্কিং ডিভাইসগুলোও হুলুস্থুল - বিশেষ করে এদের ল্যান কার্ডগুলো চমৎকার। সামনে নাকি ওয়াইম্যাক্স মডেমও বিল্ট-ইন থাকবে মাদারবোর্ডের সাথে (অন্তত: নেটবুকের মাদারবোর্ডে)।
আর ইন্টেলের SSD ড্রাইভ (X25 সিরিজ) তো বিশ্বসেরা - সবচাইতে স্পীডি (এবং সব চাইতে দামীও  sad) - এর পার্ফর্ম্যান্সের ধারে কাছেও আর কোনো কোম্পানী নাই!

বাই দি ওয়ে, মাইক্রোসফটের হার্ডওয়ের প্রোডাক্টও চমৎকার। অনেক বছর আগে দেশে মাইক্রোসফট মাউজ পাওয়া যেত... সম্ভবত: "কুইক মাউজ" সিরিজ। কুইক মাউজ প্রায় ৭/৮ বছর টানা ব্যবহার করেছি। মাইক্রোসফটের এর্গোনমিক কীবোর্ড-গুলোও দুর্দান্ত! (পক্ষান্তরে গত ১২ মাসে নতুন কেনা এ৪টেকের ৭০০ টাকা দামের ভগিচগি-মার্কা মাউজ ২ বার এবং কীবোর্ড ১ বার রিপ্লেস করতে হয়েছে)।

তেমনি এ্যাপলের হার্ডওয়্যার প্রোডাক্টগুলোও দারুণ (ম্যাক, আইফোন বা আইপডের কথা বলছিনা)! ইদানীং এ্যাপলের নতুন "ম্যাজিক মাউজ" নিয়ে খুব লেখালেখি হচ্ছে।

ব্র্যান্ড প্রোডাক্টগুলোর এটাই সুবিধা - চোখ বুজে কেনা যায়।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (15-11-2009 17:20)

Calm Like a Bomb

১৪

Re: মাদারবোর্ডটা কেমন?

এটা আসলেই অনেক জটিল smile তবে আমি একটা মাদারবোর্ড+প্রসেসর কিনব বাজে্ট খুবই কম। মাত্র ১২০০০/= টাকায় আমি কেমন কনফিগারেশন পাব বলতে পারেন?

সর্বশেষ সম্পাদনা করেছেন শরীফ আহমেদ (15-11-2009 19:04)

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

১৫

Re: মাদারবোর্ডটা কেমন?

এই মাদারবোর্ডটা জটিল। আর এমনিতেও আমি গিগাবাইটের অনেক ভক্ত। গিগাবাইটের যে কোন প্রোডাক্টই আমার ভালো লাগে।

নিজের ভিতর লজ্জাবোধ রাখুন আর মিথ্যাকে পরিহার করুন, আপনার দ্বারা পৃথিবীর কোন উপকার হোক বা না হোক, অন্তত কোন ক্ষতি সাধিত হবে না ৷

১৬

Re: মাদারবোর্ডটা কেমন?

আমার প্রথম পিসিতে ইন্টেলের বোর্ড কিনেছিলাম। কয়েকমাস পরেই ফুঠুশ হয়ে গিয়েছিলো। রিপ্লেসমেন্ট হিসেবে আসুস নিয়েছিলাম। এখন পর্যন্ত ঝাকাস!! একই সময়ে আরেকটা পিসি কেনা হয়েছিলো ইন্টেল বোর্ড দিয়ে। কয়েক বছর ভালই চলেছে কয়েকদিন আগে র‌্যাম সমস্যার কারনে বন্ধ। sad

invarbrass লিখেছেন:

অফটপিক: ইদানিংকালের প্রায় সমস্ত মাদারবোর্ডেই বিল্ট-ইন রেইড কন্ট্রোলার থাকে

হুমম আমিতো দেখিনা।  worried আমাদের দেশে জি৩১,জি৪১, জি৪৩ ই বেশি চলে এবং এগুলোর সাথে ICH7 বা ICH10 Southbridge হয়ে থাকে। এগুলোর দামই ৩০০০ থেকে ৭০০০ টাকা হয়। রেইড সাপোর্টেড মাদারবোর্ড পেতে হলে ঐ মাদারবোর্ডে অবশ্যই ICH9R অথবা ICH10R Southbridge থাকতে হবে। যা কিনা G45, P35, P43, P45, P55, X38, X48, X58 মাদারবোর্ডগুলোতে থাকে। এবং এগুলোর দাম ১২০০০ থেকে ২৫০০০ টাকা হয়ে থাকে।

এবার আসি আমার কথায়, আজকে স্মার্ট টেকে ফোন দিয়েছেছিলাম অর্ডার দেয়ার জন্য। বললো এই বোর্ড স্টকে নেই। sad থাকাকালীন সময়ে নাকি ১১৫০০ টাকা বিক্রি করেছে। পি৪৩'র আরেকটা আছে কিন্তু এটাতে রেইড সাপোর্ট নেই(ICH10)। sad দামও ৯০০০ টাকা, তাই আপাদত কিনছিনা।  cry

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (15-11-2009 21:23)

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

১৭

Re: মাদারবোর্ডটা কেমন?

আমি যদি কোন দিন পড়ালেখা শেষ করতে পারি এবং একটি ভালো চাকরি পাই তবে আসুস এর p5k3(ঠিক মনে নাই) মডেলে মত একটি বোড্ কিনবো যাতে অন্য কোন ডিভাইস কিনতে ন হয়।

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৮

Re: মাদারবোর্ডটা কেমন?

ইন্টেল মাদারবোর্ডে আরেকটা জিনিষ দেখেছি যে, অনেক দামি মাদারবোর্ডেও(DX58SO এও  thumbs_down ) শুধু V-core এ সলিড ক্যাপাসিটর থাকে।
আর আসুস বা গিগাবাইটের এরকম বোর্ডে সমস্ত বোর্ডেই সলিড ক্যাপাসিটর থাকে।  thumbs_up

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

পোস্টঃ [ ১৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise with Us

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

এ কেমন মে-লা?

লিখেছেন ইয়ানূর

  • উত্তর সমূহ
  • ৯৬২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-10-2008 10:34 লিখেছেন ইয়ানূর

এ কেমন দিন বদল

লিখেছেন আউল

  • উত্তর সমূহ
  • ৫৮৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-03-2009 12:03 লিখেছেন আউল

এটা কেমন হল?

লিখেছেন হাঙ্গরিকোডার

  • ১৫ উত্তর সমূহ
  • ২৬৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-09-2008 07:36 লিখেছেন ত্বোহা

এটা কেমন হল?

লিখেছেন শিপলু

  • ১১ উত্তর সমূহ
  • ১৬৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-07-2008 12:03 লিখেছেন শিপলু

৭.৬৫এ কেমন.......?

লিখেছেন ইয়ানূর

  • ১০ উত্তর সমূহ
  • ১৪০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-10-2008 15:11 লিখেছেন ইয়ানূর

X




Currently installed 14 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: