আমার প্রথম পিসিতে ইন্টেলের বোর্ড কিনেছিলাম। কয়েকমাস পরেই ফুঠুশ হয়ে গিয়েছিলো। রিপ্লেসমেন্ট হিসেবে আসুস নিয়েছিলাম। এখন পর্যন্ত ঝাকাস!! একই সময়ে আরেকটা পিসি কেনা হয়েছিলো ইন্টেল বোর্ড দিয়ে। কয়েক বছর ভালই চলেছে কয়েকদিন আগে র্যাম সমস্যার কারনে বন্ধ। 
invarbrass লিখেছেন:অফটপিক: ইদানিংকালের প্রায় সমস্ত মাদারবোর্ডেই বিল্ট-ইন রেইড কন্ট্রোলার থাকে
হুমম আমিতো দেখিনা।
আমাদের দেশে জি৩১,জি৪১, জি৪৩ ই বেশি চলে এবং এগুলোর সাথে ICH7 বা ICH10 Southbridge হয়ে থাকে। এগুলোর দামই ৩০০০ থেকে ৭০০০ টাকা হয়। রেইড সাপোর্টেড মাদারবোর্ড পেতে হলে ঐ মাদারবোর্ডে অবশ্যই ICH9R অথবা ICH10R Southbridge থাকতে হবে। যা কিনা G45, P35, P43, P45, P55, X38, X48, X58 মাদারবোর্ডগুলোতে থাকে। এবং এগুলোর দাম ১২০০০ থেকে ২৫০০০ টাকা হয়ে থাকে।
এবার আসি আমার কথায়, আজকে স্মার্ট টেকে ফোন দিয়েছেছিলাম অর্ডার দেয়ার জন্য। বললো এই বোর্ড স্টকে নেই।
থাকাকালীন সময়ে নাকি ১১৫০০ টাকা বিক্রি করেছে। পি৪৩'র আরেকটা আছে কিন্তু এটাতে রেইড সাপোর্ট নেই(ICH10)।
দামও ৯০০০ টাকা, তাই আপাদত কিনছিনা। 
সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (15-11-2009 21:23)