টপিকঃ আপন কথা-১
[justify]কয়েকদিন আগে আমাকে ই-মেইলে একজন প্রশ্ন করেছিল। ভালবাসা কি? এর জবাব ৫০০ শব্দে চাই। আমি ইমেইল পেয়ে পড়লাম বিপদে। জীবনে প্রেম তো দুরের কথা ভালবাসা হয়নি। কিন্তু প্রেরক নাছোড়বান্দা। তাকে উত্তর দিতেই হবে। আমি অনেক ভেবে চিন্তে তাকে যা পাঠালাম তার হুবহু নিচে তুলে ধরলাম
ভালবাসা কি?
ভালবাসা কি জানতে হলে আমাদের এ সম্পর্কে সম্যক ধারনা অর্জন করতে হবে। কথায় আছে যে, গ্রামের ছোলা সিদ্ধ শহরে গিয়ে হয় ঘুঘনি। (কথাটা মনে হয় উল্টো হবে।) গ্রামের ফুলি শহরে গিয়ে ম্যাডাম ফুলি হয়ে যায়। যাই হোক এগুলো আমার আলোচনার বিষয়বস্তু নয়। তেমনি গ্রামের বাড়ি শহরে গিয়ে বাসা হয়ে যায়। প্রথমে আমরা শব্দটির শ্রেণী বিন্যাস করি।
ব্যকরণ না মেনে ভালবাসা শব্দের শ্রেণী বিন্যাস হল
ভালো+বাসা
আমরা প্রথমে ভাল সম্পর্কে জানব। ভালো মানে হল যেটা করলে সবাই খুশি হয়, বা যেটা করা খুব কঠিন কিন্তু উচিত, বা খারাপের বিপরীত। ধরুন আপনি একটি মানুষ খুন করে আসলেন তাহলে সবাই আপনাকে খারাপ ভাববে। আবার ধরুন মেয়েদের মধ্যে তো গীবত করার অভ্যেস আছে এই অভ্যাস আপনার মধ্যে থাকলে তাকে খারাপ বলা হয়। যাই হোক আমরা মূল বিষয়ে ফিরে আসি। এবার আমরা বুঝব ভালো কোনটি। নিচের বাক্যটি ভালভাবে পড়ুন।
“করিম তার নিজের শরীরের রক্ত দিয়ে মুমূর্ষ রোগীটিকে বাচাল।”
এখানে করিম একটি ভাল কাজ করে এসেছে। আবার নিচের বাক্যটি পড়ুন।
“করিম তার নিজের শরীরের রক্ত দিয়ে মুমূর্ষ রোগীটিকে বাচাল, কিন্তু তার শরীরে এইডস এর ভাইরাস ঢুকে গেল।”
এখানে প্রথম অংশটুকু ভাল এবং পরের অংশটুকু খারাপ বলে বিবেচিত হবে। এখানে একটি ব্যাপার উল্লেখ যোগ্য যে, বেশিরভাগ খারাপ কিন্তু দিয়ে শুরু হবে। তাই কোথাও কিন্তু শুরু হলেই বুঝবেন এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তাই এড়িয়ে যাবেন। যেমন মেয়েদের মুখে একটা কথা প্রায়ই শুনতে পাওয়া যায় “পাত্র পক্ষ অনেক বড় লোক কিন্তু তার মাথায় টাক পড়া” বা ছেলেটির বাবা খুব বড়লোক কিন্তু দেখতে এক্কেবারে পাট কাঠির মত। খেয়াল করে দেখুন খারাপ অংশ কিন্তু এর পরেই শুরু হয়েছে। যাই হোক আমরা ভাল সম্পর্কে জানতে পারলাম।
এবার আমরা জানার চেষ্টা করি বাসা সম্পর্কে।
প্রথমেই এই সম্পর্কে বলেছিলাম যে, গ্রামের ছোলা সিদ্ধ শহরে গিয়ে হয় ঘুঘনি। তেমনি গ্রামের বাড়ি গিয়ে শহরে হয় বাসা। আমরা এতদিন পাখির বাসা, সাপের বাসা, কাঠবিড়ালির বাসা ইত্যাদি সম্পর্কে জেনেছি। আজ আমরা অন্যবাসা সম্পর্কে জানব। গ্রাম থেকে শহরে ছেলেরা পড়তে চায় আকাশের চেয়ে বেশী আশা নিয়ে। যাতে তাদের আশা আকাশ ভেদ করে আরও উপরে উঠে যায়। যাই হোক, কিন্তু তারা শহরে ভালবাসা খুজে পায় না। কেউ পায় আবার কেউ পায় না। যাই হোক, (এই শব্দটা বুঝি বেশী ব্যবহার করে ফেলছি) তারা পায় এক টুকরা ম্যাস। আমি বাংলা একাডেমীর অভিধানেও খুজে পায় নি এই ম্যাস শব্দের অর্থ। ম্যাচ মানে ইংরেজিতে মিলে যাওয়া, আর বাংলাতে আগুন ধরানোর কাঠি। এই ম্যাচে চার ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট প্রস্থের বিছানা, আর একটা টেবিল ভাগ্যগুনে পাওয়া যায়। আর স্বচ্ছ হলুন পানি আই মিন ডাউল এর পাতলা ভার্সনের কথা না হয় না ই ই বললাম। একবার ম্যাসে খেতে গিয়ে পেলাম এক চিমটার তিনভাগের একভাগ ভাজি+ এক বাটি ডাউল (এক চিমটার তিনভাগের একভাগ বলতে ডাউলের পরিমাণের থেকে ভাজি এর পরিমাণের তুলনা করলাম) ডাউল খুব পাতলা লাগছিল বলে আমি হাত দিয়ে ডাউল ঘুটে নিতে যাওয়ার আগ মুহূর্তে আমার বন্ধু বলল যে, ঘুটে কোন লাভ নেই এই ডাউল এমনই থাকবে। আমার চোখ কপালে................. চ্যরি......... চোখ আমার কপালে না উঠে মাথার দুই ফুট উপরে উঠে গেল। এই ভাবে এরা বাচে কিভাবে??? আর রাতে শোয়ার সময় খাটে আটল না। এমনিতেই আমি ৬ ফুটের খাটো একটা মানুষ। হাটু পর্যন্ত কোনমতে ভাজ হয়ে আটালাম। তারপর মাঝরাতে যেই না আরেকদিকে ঘুরতে গিয়েছি আর ধড়াম করে নিচে পড়ে গেছি। দেড় ফুটের খাটে এমন অসম্ভব কিছু না। প্রতিজ্ঞা করলাম জীবনে আম ম্যাসে রাত কাটাব না। এর চেয়ে ষ্টেশনে রাত কাটানো ভালো হবে। এর জন্যই আমার কুষ্টিয়া সরকারী কলেজে পড়া হয়নি ম্যাসে থাকার চিন্তায়। আমরা বোধহয় প্রসঙ্গ থেকে দুরে চলে এসেছি। যাই হোক, একে ভালবাসা বলে না। আবার আপনি নতুন বিয়ে থা করেছেন। ঢাকাতে চাকরি করে ভাল বেতন পাচ্ছেন। আপনার সদ্য বিবাহিত বউ গ্রামের বাড়িতে থাকে। চাকরিদে ভাল একটা বেতন পান বলে আপনার বউটা বেশ সুন্দরী ই হয়েছে। মাঝে মাঝে তার সাথে মোবাইলে কথা বলে তার প্রতি একটা মায় অনুভব করেন। তাকে কাছে এনে খুব কাছ থেকে আপনার দেখতে ইচ্ছা করে। তাই সিদ্ধান্ত নিলেন তাকে নিয়ে শহরে সংসার পাতবেন। মা/বাবা যেন কিচ্ছু না। এভাবেই একটা ছেলে তার মা/বাবা র কাছ থেকে পর হয়ে যায়। যাই হোক, এরপর আপনি তাকে নিয়ে থাকার জন্য ভালবাসার সন্ধানে বেরুলেন। সারা শহরে টয়লেট............... চ্যরি ...... ঞঙখঊঞ খুজে বেড়ালেন। ভাগ্যক্রমে খুজে পেলেন একটি ভালবাসা। কিন্তু সেখানেও বিপত্তি ভাড়াটা অনেক বেশী। তার উপর গ্যস বিল, বিদ্যুত বিল বাড়িওয়ালার চেচাঁমেচি ইত্যাদি ইত্যাদি। তাই আমাদের সূত্র মতে এটাকেও আমরা ভালবাসা বলতে পারব না।
আসুন আমরা ভালোবাসার সংজ্ঞা জেনে নেই।
ভালো বাসা বলতে বোঝায় ভাল রকম সব সুযোগ সুবিধা সম্বলিত একটি বাসা যেখানে ভাড়া না দিয়ে দিনের পর দিন থাকা যায় এবং সেখানে কোন রকম লোড শেডিং থাকবে না। আপনার ভালো বাসার দক্ষিন দিকে একটা জানালা হবে যেখানে দাড়ালে আপনি দুর থেকে একটা নদী দেখতে পাবেন এবং আপনার মুখে দখিনা হাওয়া এসে ছুয়ে দেবে। বিকেল বেলা আপনি ইজি চেয়ারে সেখানে দোল খাবেন আর চা খাবেন। রাত্রিতে আপনি আকাশের তারা গুনতে পারবেন। সেখানে কেউ আপনাকে নিষেধ করতে পারবে না। আপনার বাসার সামনে একটি সুইমিং পুল থাকবে, গ্যারেজে থাকবে গাড়ি আর মোটর সাইকেলের কথা তো বললামই না। এই হলো সব মিলিয়ে একটি ভালোবাসা।





লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত