কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না (পাতা ১) - হাসির বাক্স - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ২৫ ভাদ্র ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৮ ]

টপিকঃ কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

ওয়েবসাইট থেকে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে সরকারের বিবাহ ও পরিবার অধিদপ্তরে পাওয়া দুটি অভিযোগপত্র সংগ্রহ করে লিখেছেন মুনাস ইকবাল

বরাবর,
টেকনিক্যাল সাপোর্ট টিম
বিবাহ ও পরিবার অধিদপ্তর

প্রসঙ্গ: ‘ওয়াইফ ১.০’ আন-ইনস্টল প্রসঙ্গে।

জনাব,
আমি গভীর বিপদে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। অতিসম্প্রতি আমি আমার ‘গার্লফ্রেন্ড ৭.০’কে ‘ওয়াইফ ১.০’-এ আপগ্রেড করেছি। আর এর পর থেকেই আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে। নতুন এ প্রোগ্রামটি অযথা ঝগড়া সৃষ্টিতে তত্পর ও প্রচুর স্পেস নিচ্ছে। কিন্তু প্রোডাক্ট ম্যানুয়ালে তো এসবের উল্লেখ ছিল না।
এ ছাড়াও ‘ওয়াইফ ১.০’ নিজে নিজে অন্য প্রোগ্রামেও ইনস্টল হয়ে সিস্টেমের অন্য কাজও মনিটর করছে। এ প্রোগ্রামটি ইনস্টলের পর আমার প্রিয় কিছু প্রোগ্রাম আর রান করছে না, যেমন, ‘আড্ডা ২.৫’ ও ‘গলফ ৫.০’। প্রিয় এই প্রোগ্রামগুলো সিলেক্ট করলেই তা ক্র্যাশ করে।
শুক্রবারের ‘খেলা ৬.৩’ অপারেট করা যাচ্ছে না কিন্তু ‘শপিং ৭.১’ দিব্যি চালু আছে। এ অবস্থায় আমার পক্ষে ‘ওয়াইফ ১.০’ প্রোগ্রাম রান করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমি আন-ইনস্টলের চেষ্টাও করেছিলাম, কিন্তু পারছি না।
অতএব, বিনীত আরজ এই যে, আমি আমার আগের ‘গার্লফ্রেন্ড ৭.০’ প্রোগ্রামে ফিরে যেতে চাই। এ ব্যাপারে সাহায্য কামনা করছি।
বিনীত নিবেদক
অনিমেষ

জনাব অনিমেষ
আপনি যে সমস্যার কথা বলছেন তা ‘ওয়াইফ ১.০’-এর একটি সাধারণ সমস্যা। অনেক পুরুষই ‘গার্লফ্রেন্ড ৭.০’ থেকে ‘ওয়াইফ ১.০’তে আপগ্রেড করেন এবং ভাবেন এটি একটি ইউটিলিটি ও এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম। কিন্তু ‘ওয়াইফ ১.০’ একটি অপারেটিং সিস্টেম।
আপনি চাইলেই ‘ওয়াইফ ১.০’ বাদ দিয়ে নতুন কোনো প্রোগ্রাম বা ‘গার্লফ্রেন্ড ৭.০’ ইনস্টল করতে পারবেন না। ‘ওয়াইফ ১.০’ বাদ দিয়ে অন্য অপারেটিং সিস্টেমও গার্লফ্রেন্ড ৭.০-এ চালাতে পারবে না। এ ছাড়াও একবারে ‘ওয়াইফ ১.০’ ইনস্টল করলে তা সম্পূর্ণভাবে আন-ইনস্টল, ডিলিট করা যায় না।
দুর্ভাগা কিছু পুরুষ চেষ্টা করেছিলেন ‘ওয়াইফ ১.০’কে ওভার রাইট করতে ও ‘গার্লফ্রেন্ড ৮.০’ বা ‘ওয়াইফ ২.০’ ইনস্টল করতে। কিন্তু তাঁরা সিস্টেমে আরও সমস্যার সৃষ্টি করছেন মাত্র।
আমি নিজেও ‘ওয়াইফ ১.০’ প্রোগ্রামটি চালাই। আমার পরামর্শ হলো, আপনি এ প্রোগ্রামটিই চালান। যখনই কোনো ভুল বা সমস্যা দেখা দেবে তখনই কিছু কমান্ড যেমন ‘C:\\ আমি ক্ষমা চাচ্ছি’ প্রোগ্রামটি রান করবেন। এই প্রোগ্রামটি হয়তো বেশ কিছুবার রান করতে হতে পারে। এতে হতাশ হবেন না।
‘বউ ১.০’ প্রোগ্রামটির মেইনটেন্যান্সও খুব ব্যয়বহুল। ভালো পারফরম্যান্স পেতে হলে আপনি কিছু বাড়তি সফটওয়্যার কেনার চিন্তা করতে পারেন। যেমন, ‘ফুল ২.০’, ‘চকলেট ৫.০’ ও ‘গয়না ১১.৫’। আশা করি আমার এ পরামর্শগুলো কাজে লাগবে।
ইতি
টেকনিক্যাল সাপোর্ট টিম
বিবাহ ও পরিবার অধিদপ্তর।

বরাবর,
টেকনিক্যাল সাপোর্ট টিম
বিবাহ ও পরিবার অধিদপ্তর

প্রসঙ্গ: ‘হাজব্যান্ড ১.০’ সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে।

জনাব,
গত বছরই আমি ‘প্রেমিক ৫.০’ থেকে ‘স্বামী ১.০’-এ আপগ্রেডেড হয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে, ভুল হয়েছে। কারণ ফুল, চাইনিজ খাবার ও গয়নার অ্যাপ্লিকেশনগুলো এখন তেমন রান করে না। কিন্তু ‘প্রেমিক ৫.০’ প্রোগ্রামে যা না চাইতেই রান করত। ‘স্বামী ১.০’-এর পারফরম্যান্সে আমি হতাশ।
এ ছাড়াও ‘স্বামী ১.০’ বেশ কিছু প্রিয় প্রোগ্রামকে ‘ডিজেবল’ করে ফেলেছে, যেমন, ‘ভালোবাসা-রোমান্স ৯.৯’, ‘গল্প ৮.০’। যেখানে নতুন কিছু অপ্রিয় প্রোগ্রাম ইনস্টল হয়েছে, যেমন, ‘আড্ডা ২.৫’ ও ‘খেলা ৩.০’। আমি যখনই ‘ঘর পরিষ্কার ২.৬’ কমান্ড দিই, তখন সিস্টেম পুরোপুরি ক্রাশ করে।
আমি ‘স্বামী ১.০’ নিয়ে বেশ বিপদেই পড়েছি। রোজ রোজ ‘ঝগড়া ৫.৩’ চালাতে আর ভালো লাগে না।
অতএব, আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অনুগ্রহ করে জানাবেন আমি কী করতে পারি।
বিনীত নিবেদক
তানজিনা ইমতিয়াজ

প্রিয় তানজিনা,
প্রথমেই বলে রাখা ভালো, ‘প্রেমিক ৫.০’ ছিল একটি বিনোদন প্যাকেজ, কিন্তু ‘স্বামী ১.০’ হলো পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম। আপনার সমস্যার কথা শুনে আমাদের পরামর্শ হলো, মাঝেমধ্যেই ‘C:\\আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাস’ কমান্ডটি রান করবেন এবং সঙ্গে সঙ্গে ‘কান্না ৬.২’ ইনস্টল করবেন। ‘স্বামী ১.০’ তখন নিজে থেকেই ‘অনুতপ্ত ৩.৩’ ও ‘ভালোবাসা ২.৭’ রান করবে বলে আশা করা যায়।
সাবধানতা: C:\\ কমান্ড ও ‘কান্না ৬.২’ অতি ব্যবহার থেকে বিরত থাকবেন। এতে হিতে বিপরীত হতে পারে। তখন দেখা যাবে ‘স্বামী ১.০’ ব্যাকগ্রাউন্ডে কিছু প্রোগ্রাম রান করতে শুরু করেছে; যেমন- ‘চুপ থাকা ২.৫’, ও ‘মাদক ৬.২’। মনে রাখবেন অতিরিক্ত ‘মাদক ৬.২’ ব্যবহারে সিস্টেমে গোলযোগ দেখা দিতে পারে। সঙ্গে সাইড ইফেক্ট হিসেবে রাতে ‘উচ্চ নাক ডাকা .wav’ ফাইল তৈরি হবে। কখনো ‘শাশুড়ি ১.৫’ বা আরেকটি প্রেমিক প্রোগ্রাম রান করার চেষ্টা করবেন না। এসব কারণে ‘স্বামী ১.০’ ব্যাকগ্রাউন্ডে ‘প্রেমিকা ৯.২’ রান করতে পারে, যা কিনা সিস্টেমে ভয়াবহ ভাইরাস সঞ্চারণ করতে পারে।
অপারেট করতে পারলে ‘স্বামী ১.০’ খুবই চমত্কার একটি প্রোগ্রাম। প্রোগ্রামের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে মাঝেমধ্যেই আপনি ‘রূপচর্চা ৮.৩’, ‘মিষ্টিকথা ২.৭’, ‘রান্না ৬.৮’ প্রোগ্রাম ইনস্টল করতে পারেন। আশা করি এতে ভালো ফল পাবেন।
ইতি
টেকনিক্যাল সাপোর্ট টিম


সূত্র: প্রথম আলো (রস আলো)

http://www.prothom-alo.com/detail/date/ … news/18177

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

না হেসে আর থাকতে পারলাম না হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে হে

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif
http://forum.projanmo.com/banners/Eid-ul-fetor-2010/004.png

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

আগে শুনেছি!
জিনিসটা জট্টিলসসসসসসসসসসস!!!!!!  clap

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
যে ব্যক্তি পুরো একমাস রোজা রাখার সুযোগ পেল কিন্তু তার গুণাহ মাফ করাতে পারল না তারমত দুর্ভাগ্যবান আর কেউ নেই!

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

lol2  lol2  lol2  lol2  lol2
আমি কুনটা ইনেশটোল করুম!  brokenheart

http://shiblee.webng.com/sign.gif

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 =)
গরাগরি গরাগরি গরাগরি গরাগরি গরাগরি.....

ছেড়ে দে মা, কেঁদে বাচি=হাইস্পিড ইন্টারনেট চাইনা,বিদ্যুৎ দাও।

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 আরতো পারি না...

নিজের ভিতর লজ্জাবোধ রাখুন আর মিথ্যাকে পরিহার করুন, আপনার দ্বারা পৃথিবীর কোন উপকার হোক বা না হোক, অন্তত কোন ক্ষতি সাধিত হবে না ৷

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

হা হা প গে  lol2  lol2  lol2

http://forum.projanmo.com/banners/Eid-ul-fetor-2010/005.png

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

ওয়াইফ ১.০ এই সফট টা আমারও আছে। য়খন Error massage দেয় তখন মাঝে মাঝে Shut Down... বা Restart  করি।

মেধাকে ভালবাসি

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

ওয়াইফ এককে ঠিকমতো রান করতে আমাকেও প্রায়ই কমান্ডলাইনের সাহায্য নিতে হয়।

১০

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

আমার তো no tension । জাপানী অপারেটিং সিসটেম চালাব। dancing

মূলতঃ আমার নিজের জন্যই আজ আমি পরাজিত।
সবাই ভালো থেকো!!!

১১

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

রস আলো ইজ রকস্ lol

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

zahirulislam লিখেছেন:

ওয়াইফ ১.০ এই সফট টা আমারও আছে। য়খন Error massage দেয় তখন মাঝে মাঝে Shut Down... বা Restart  করি।


এটা ক্যামনে করেন? বিস্তারিত বলেন নতুন প্রোগ্রামারদের জন্য।  big_smile


এই প্রোগ্রামের এত সমস্যা ক্যান?? মনেহচ্ছে এটা একটা শক্তিশালী ভাইরাস।  waiting 

আমি একটা নিতে চাইছিলাম কিন্তু এ পোষ্টে এসে নিরাশ হলাম।  brokenheart

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

১৩

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

lol2 lol2 lol2 lol2 lol2 পাগল হয়ে যাব। আমার টা আমি সবসময বাইপাস করি।  big_smile

আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

১৪

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

আমি- এখনও girlfriend 7.0 তে আছি ! wife 1.0  তে জয়াওয়ার কন ইচ্ছা নাই !

১৫

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

অভিযাত্রিক লিখেছেন:

আমার তো no tension । জাপানী অপারেটিং সিসটেম চালাব। dancing

ডাউনলোড লিংক দেন

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

একই জিনিস কই জানি পইড়া হাসছিলাম।
আবারও হাসলাম।
lol2 lol2 lol2  lol lol lol

http://badge.facebook.com/badge/635776919.2288.1850547115.png

১৭

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

রাশ লিখেছেন:
zahirulislam লিখেছেন:

ওয়াইফ ১.০ এই সফট টা আমারও আছে। য়খন Error massage দেয় তখন মাঝে মাঝে Shut Down... বা Restart  করি।


এটা ক্যামনে করেন? বিস্তারিত বলেন নতুন প্রোগ্রামারদের জন্য।  big_smile


এই প্রোগ্রামের এত সমস্যা ক্যান?? মনেহচ্ছে এটা একটা শক্তিশালী ভাইরাস।  waiting 

আমি একটা নিতে চাইছিলাম কিন্তু এ পোষ্টে এসে নিরাশ হলাম।  brokenheart

রাশ ভাই এই সফট ইনস্টল করে এখন কেমন ফিল করছেন? smile

সর্বশেষ সম্পাদনা করেছেন অনুপ (21-08-2010 22:28)

১৮

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

দুরন্ত হয়েছে,

প্রেম, টাকা আর ধোঁয়া যতই চেপে রাখুন না কেন তা ফুটে বের হবেই
http://www.chobimohol.com/image-0EF6_4C0D1B46.jpg

My Name is Khan'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

আমি কোন সফটওয়্যারই ইন্সটল দিমু না tongue


অনুপ লিখেছেন:
অভিযাত্রিক লিখেছেন:

আমার তো no tension । জাপানী অপারেটিং সিসটেম চালাব। dancing

ডাউনলোড লিংক দেন

অনুপ ভাই, তপু ভাই ভালো লিংক দিতে পারবেন। তা অভিযাত্রিক ভাই কি আমাবস্যার চাঁদ নাকি?  tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন ইমরান্ (21-08-2010 19:41)

"তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ"
View my first blog- http://www.linux-bangladesh.blogspot.com/
http://j.imagehost.org/0980/002_18.png

২০

Re: কেউ এই সফওয়ার ইনেষ্টল করবেন না

অন্যরকম জোক্‌স ।  love

সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (21-08-2010 21:49)

http://forum.projanmo.com/banners/Eid-ul-fetor-2010/002.png

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৮ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১০ উত্তর সমূহ
  • ২৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-08-2010 13:25 লিখেছেন রণ_এথিক্যাল হ্যাকার

কি আর করবেন!

লিখেছেন lipton543

  • ১৪ উত্তর সমূহ
  • ৭৬৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-04-2010 01:38 লিখেছেন lipton543

যেভাবে সেভ করবেন

লিখেছেন মেহেদী আকরাম

  • ১২ উত্তর সমূহ
  • ১৬২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-08-2008 22:29 লিখেছেন রজনীবধুয়া

দোয়া করবেন

লিখেছেন urmimala

  • ১৫ উত্তর সমূহ
  • ১৭৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-11-2008 23:13 লিখেছেন urmimala

ধুমপান করবেন কি?

লিখেছেন আলম

  • ১৪ উত্তর সমূহ
  • ১৭৭৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 31-07-2008 19:58 লিখেছেন তনয়_

X




Currently installed 13 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: