মাশরাফি এখনো অধিনায়কত্বের সুযোগ পায়নি। তাই এখনই আমি সাকিবকে অধীনায়কত্ব দেবার পক্ষপাতি নই। মাশরাফি অনেক অভিজ্ঞ বাংলাদেশ দলে, তাই তাকে সুযোগ দিয়ে সাথে সাথে কেড়ে নেওয়া উচিত হবে না। এতে দল পরিচালনায় জটিলতা সৃষ্টি হবে।
সাকিব আমার দৃষ্টিতে অনেক ভালো অধিনায়ক, বিসিবি একাদশ দলের নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার মত দলের সাথে টাই করেছিল। এটা গতবার যখন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে এসেছিল তখনকার একটি প্রস্তুতি ম্যাচের ঘটনা। আমার যতদুর মনে পরে সেই সিরিজে আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল সবগুলো ম্যাচ হেরেছিল। তারপরও আমি মনে করি আগামী ত্রিদেশীয় সিরিজ হবে সাকিবে অধিনায়কত্বের অনেক বড় পরীক্ষা।
নিজের ভিতর লজ্জাবোধ রাখুন আর মিথ্যাকে পরিহার করুন, আপনার দ্বারা পৃথিবীর কোন উপকার হোক বা না হোক, অন্তত কোন ক্ষতি সাধিত হবে না ৷