Payoneer US Virtual Account (পাতা ২) - অর্থনীতি - প্রজন্ম ফোরাম
আজ ১৪ শ্রাবণ ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


3 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৪৩ ]

২১

Re: Payoneer US Virtual Account

invarbrass লিখেছেন:

Etrade এর ঠিকানা হলো: https://us.etrade.com/e/t/home

ওখানে ব্যাংকিং সেক্সনে গেলে বিভিন্ন অপশন পাবেন। Max Checking এ্যাকাউন্টটা সম্ভবত: বাংলাদেশ থেকে খোলা যায়। বাংলাদেশ (এবং অন্যান্য এশিয়ান দেশ) থেকে ওদের হংকং অফিসে ফর্ম, W8BEN এবং অন্যান্য ডকুমেন্টস ইত্যাদি পাঠাতে হয়।

ইট্রেড-এ এ্যাকাউন্ট ওপেন করা ফ্রী, তবে ১০০০ ডলার মিনিমাম ব্যালেন্স রাখতে হয়।

টমেটো ব্যাংকের ওয়েবসাইট হলো: http://www.tomatobank.com/

তবে এরা সরাসরি আপনাকে এ্যাকাউন্ট ওপেন করতে দেবেনা। একটি থার্ড পার্টি কোম্পানী আছে যারা এই কাজ করে। তবে কোম্পানীটির নাম বা ওয়েব এ্যাড্রেস কিছুই মনে নেই। শুধু মনে আছে, ৩০০ ডলার পে করলে তারা এ্যাকাউন্ট খুলে দেয়... তারা ১০০-১৫০ ডলার সার্ভিস ফী নেবে, বাকি টাকা আপনার এ্যাকাউন্টে ডিপোযিট হবে। তবে এটা বছর ২/৩ আগের কথা। দেখি আমার পুরণো জিমেইল এ্যাকাউন্ট সার্চ করে কোম্পানীটির নামধাম পাওয়া যায় কিনা...  thinking

টমেটো ব্যাংকের নাম টমেটো হলো কেন সেটা আমিও জানিনা। তবে এটার মালি
ক হলো কিছু আমেরিকান চাইনীজ ব্যবসায়ী। এ কারণেই হয়তো এরা আমেরিকান আইন-ফাইন খুব একটা পাত্তা দেয় না!  lol

থার্ড পার্টি কোম্পানী---In order to have a TomatoBank account as non us resident you need to contact Accent Card or any of their representatives.

link=--http://iprofits.blogspot.com/2007/12/open-tomato-bank-account.html

First. Order your card and bank account

The first thing you should do is visit www.accentcardvisa.com and check the "Apply for an Account" menu

সর্বশেষ সম্পাদনা করেছেন arnab127 (10-11-2009 07:03)

২২

Re: Payoneer US Virtual Account

মাসুম লিখেছেন:

Payoneer US Virtual Account এর আমি কোন মেইল পাইনাই। আমি কিভাবে এই একাউন্ট খুলবো??? hairpull hairpull

আপনি ওদের "Contact US" লিংক এর মাধ্যমে সাপোর্ট টিকেট খুলে গিয়ে অনুরোধ করে দেখতে পারেন। আমি নিশ্চিত নই ওরা আপনাকে এই একাউন্ট এপ্রোভ করবে কিনা। তবে যোগাযোগ করলে নিদেনপক্ষে তাদের জবাবটাতো জানতে পারবেন।

অথবা ওদের কমিউনিটি ফোরামে গিয়ে দেখতে পারেন কোন হেল্প পান কি না।

আর বড় সম্ভাবনা হলো- এই প্রোগ্রামটি এখনো হয়তো বেটা ষ্টেজে আছে, যখনই এটা পরিপূর্ণ ভার্সণে রূপান্তরিত হবে তখন হয়তো সব পেওনিয়ার কার্ড ব্যবহারকারীই এই অফার পাবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (03-12-2009 10:44)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

২৩

Re: Payoneer US Virtual Account

arnab127 লিখেছেন:

থার্ড পার্টি কোম্পানী---In order to have a TomatoBank account as non us resident you need to contact Accent Card or any of their representatives.

link=--http://iprofits.blogspot.com/2007/12/open-tomato-bank-account.html

First. Order your card and bank account

The first thing you should do is visit www.accentcardvisa.com and check the "Apply for an Account" menu

হ্যাঁ, অর্ণবদা ঠিকই বের করেছেন। কোম্পানীটির নাম এ্যাক্সেন্ট কার্ড ছিলো - তবে লিংকটি আর কাজ করছেনা। কোম্পানিটিও আর নেই।

তবে গুগল থেকে এই সাইটটি পেলাম:
http://www.accentbanking.com/index.html

দেখেশুনে মনে হচ্ছে এরা একই কোম্পানী - তবে এদের ব্যাংকিং ট্র্যানয্যাক্সন ফী আগের চেয়ে একটু বেশিই লাগছে। অর্ডার পেজ-এ বাংলাদেশের নাম নেই। কেউ আগ্রহী হলে ওদের ইমেল করে দেখুন - বছর দুয়েক আগে কোম্পানীর মালিকের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, লোকটা বলেছিলো লিস্টে নাম না থাকলেও বাংলাদেশ থেকে এ্যাকান্ট খোলা যাবে - যদি ওদের সোর্স ব্যাংক এ্যাপ্রুভ করে।

অট: কিছুদিন আগে আবিষ্কার করলাম: আমাদের মত "নন-আমেরিকান সিটিযেন আমেরিকান পেপাল এ্যাকাউন্ট হোল্ডার"রা  wink আগামীতে বিরাট ধাক্কা খেতে যাচ্ছি। ২০১১ সাল থেকে পেপাল-এর এ্যানোনিমিটি সুবিধা আর থাকছেনা, এরা নাকি IRS-এর কাছে রিপোর্টিং করা শুরু করবে।  sad ইদানীং পেপাল-এর এ্যাকাউন্টিং পলিসি বেশ কঠোর করে ফেলছে। বর্তমানে আপনার পেপাল এ্যাকাউন্টের টোটাল ট্রানয্যাক্সন এ্যামাউন্ট যদি ১০,০০০ ডলার অতিক্রম করে, তাহলে ওরা SSN চাইবে।  ghusi ২০১১ সাল থেকে সম্ভবত: সব নতুন এ্যাকাউন্টেই SSN দিতে হবে। ভিসিসি, প্রিপেড গিফট কার্ড, মাল্টিপল চেকিং এ্যাকাউন্ট, যিপ কোড, প্রক্সি সার্ভার, ট্র্যাকফোন ইত্যাদি বিভিন্ন ব্ল্যাকহ্যাট উপায়ে পেপালকে ধোঁকা দিয়ে অনেকগুলো এ্যাকাউন্ট খোলা যায়, তবে SSN ভেরিফিকেশন বাধ্যতামূলক হলে সব জারিজুরি খতম!  crying

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (10-11-2009 18:44)

Calm Like a Bomb

২৪

Re: Payoneer US Virtual Account

invarbrass লিখেছেন:

অট: কিছুদিন আগে আবিষ্কার করলাম: আমাদের মত "নন-আমেরিকান সিটিযেন আমেরিকান পেপাল এ্যাকাউন্ট হোল্ডার"রা  wink আগামীতে বিরাট ধাক্কা খেতে যাচ্ছি। ২০১১ সাল থেকে পেপাল-এর এ্যানোনিমিটি সুবিধা আর থাকছেনা, এরা নাকি IRS-এর কাছে রিপোর্টিং করা শুরু করবে।  sad ইদানীং পেপাল-এর এ্যাকাউন্টিং পলিসি বেশ কঠোর করে ফেলছে। বর্তমানে আপনার পেপাল এ্যাকাউন্টের টোটাল ট্রানয্যাক্সন এ্যামাউন্ট যদি ১০,০০০ ডলার অতিক্রম করে, তাহলে ওরা SSN চাইবে।  ghusi ২০১১ সাল থেকে সম্ভবত: সব নতুন এ্যাকাউন্টেই SSN দিতে হবে। ভিসিসি, প্রিপেড গিফট কার্ড, মাল্টিপল চেকিং এ্যাকাউন্ট, যিপ কোড, প্রক্সি সার্ভার, ট্র্যাকফোন ইত্যাদি বিভিন্ন ব্ল্যাকহ্যাট উপায়ে পেপালকে ধোঁকা দিয়ে অনেকগুলো এ্যাকাউন্ট খোলা যায়, তবে SSN ভেরিফিকেশন বাধ্যতামূলক হলে সব জারিজুরি খতম!  crying

ভাই, নন-ইউএস (যেমন- ইন্ডিয়ান, ইউকে, অষ্ট্রেলিয়ান ইত্যাদি) পেপাল একাউন্ট হোল্ডারদের উপরে কি এসব বালা-মুসিবত আপতিত হবে?

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

২৫

Re: Payoneer US Virtual Account

আপতিত হতেও পারে। লাদেন সাহেব যদি ঐসব দেশে তশরিফ রাখতে চান আর সেই সময় যদি বুশ সাহেবের মত রাষ্ট্রপ্রধান থাকে তাহলে অসম্ভব কিছু না।

Calm Like a Bomb

২৬

Re: Payoneer US Virtual Account

Av”Qv Avcwb †cc¨vj †fwidvB K‡i‡Qb wKfv‡e?

২৭

Re: Payoneer US Virtual Account

remonbd লিখেছেন:

Av”Qv Avcwb †cc¨vj †fwidvB K‡i‡Qb wKfv‡e?

অনুবাদ:
"আচ্ছা আপনি পেপাল ভেরিফাই করেছেন কিভাবে?" smile

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

২৮

Re: Payoneer US Virtual Account

আমি এই ফোরামে সবেমাত্র যোগ দিয়েছি। আমি reviewme.com  সাইট হতে প্রাপ্ত payoneer debit card  টি ব্যবহার করে paypal একাউন্ট টি কিভাবে verify করবো? আমি জানি যে এটা করা সম্ভব। কিন্তু কিভাবে করতে হয় তা ভালোমত জানিনা।  আমার এ কাজটি করা খুবই জরুরী। আমার বেশ কিছু পেমেন্ট এর জন্য আটকে আছে। কেউ যদি এ বিষয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করেন তো উপকৃত হব।
ধন্যবাদ সবাইকে।
mizan51@gmail.com

২৯

Re: Payoneer US Virtual Account

পেয়োনীয়ার ডেবিট কার্ডটি কোন ঠিকানায় করেছেন? যদি বাংলাদেশের ঠিকানা দিয়ে করেন তাহলে এই কার্ড দিয়ে পেপাল ভেরিফিকেশন সম্ভব না (যেহেতু বাংলাদেশে পেপাল নাই)।

তাছাড়া এই ধরণের ডেবিট কার্ড দিয়ে আদৌ ভেরিফিকেশন করা সম্ভব কিনা সন্দেহ আছে...  thinking

Calm Like a Bomb

৩০

Re: Payoneer US Virtual Account

১) প্রথমে আপনার পেপাল একাউন্টে লগ-ইন করে পেপালে ব্যবহৃত আপনার ঠিকানাটি (কান্ট্রি বাদে) কপি করে নিন অথবা ওই পেইজটি খুলে রাখুন পরের স্টেপে কাজ করার জন্য।

২) এরপরে আপনার পেওনিয়ার একাউন্টে লগ-ইন করে Tools > Edit Profile লিংকে গিয়ে আপনার পেওনিয়ার কার্ড এর এড্রেসটি এডিট করে হুবহু পেপালের এড্রেসের মত করে নিন (কান্ট্রি বাদে)। আপনার Tools > My Billing Address চেক করে দেখুন ঠিকানাটি ঠিকমত চেঞ্জ হয়েছে কিনা। হলে পরের স্টেপে যান।

৩) পেপালে গিয়ে আপনার কার্ডটি লিংক করুন ("Link your credit/debit card ..." এই লিংকটি ব্যবহার করে)। কার্ড লিংক করার সময় সাবধানে কার্ড নম্বর দিন। কার্ড নম্বরের মধ্যে স্পেস দেয়ার দরকার নেই। পেছনের ৩ অক্ষরবিশিষ্ট সিকিউরিটি কোডটিও সঠিকভাবে দিন। ও ভালো কথা, আপনার পেওনিয়ার কার্ডে কিছু ব্যালেন্স থাকতে হবে এ সময়।

সফলভাবে লিংক করাতে পারলে পেপাল সামান্য একটা এমাউন্ট আপনার পেওনিয়ার কার্ড থেকে ডেবিট করবে (যা পরে তারা আপনার পেপাল একাউন্টে ক্রেডিট করে দেবে)। লিংক করানো হয়ে গেলে আবার আপনার পেওনিয়ার বিলিং এড্রেসটি এডিট করে আগের মত করে নিন (Tools > Edit Profile এর মাধ্যমে)।

৪) ১-৪ দিন অপেক্ষা করুন। এরপর আপনার পেওনিয়ার কার্ডের স্টেটমেন্ট দেখুন (Account Information > View Transactions এ গিয়ে)। আপনার পেপাল EXPUSE কোডটি এখানে পেয়ে যাওয়ার কথা।

৫) পেপালে লগ-ইন করে জায়গামত EXPUSE কোডটি দিয়ে দিন। দ্যাটস ইট।

দ্রষ্টব্য: ১) পেওনিয়ার কার্ডটি দিয়ে পেপাল ভেরিফিকেশন সম্ভব হলে এভাবে হওয়ার কথা। আপনি ট্রাই করে দেখুন। সফল হলে জানাবেন।

২) লিংকিং প্রসিডিউরে খুব সম্ভব কান্ট্রি এর ভিন্নতা সমস্যা করবে না। তবে পেপাল যদি আবার পরে কোন এক সময় মেনুয়ালী চেক করতে গিয়ে (এর সম্ভাবনা কম) আপনার পেওনিয়ার কার্ডটিকে চার্জ করে এবং ঠিকানা/কান্ট্রি এর গরমিল/অমিল পায় সেক্ষেত্রে আপনার পেপাল একাউন্ট লিমিট বা টার্মিনেট হয়ে যেতে পারে। সেটা ভাগ্যের উপর ছেড়ে দেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (14-01-2010 19:54)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

৩১

Re: Payoneer US Virtual Account

invarbrass লিখেছেন:

পেয়োনীয়ার ডেবিট কার্ডটি কোন ঠিকানায় করেছেন? যদি বাংলাদেশের ঠিকানা দিয়ে করেন তাহলে এই কার্ড দিয়ে পেপাল ভেরিফিকেশন সম্ভব না (যেহেতু বাংলাদেশে পেপাল নাই)।

তাছাড়া এই ধরণের ডেবিট কার্ড দিয়ে আদৌ ভেরিফিকেশন করা সম্ভব কিনা সন্দেহ আছে...  thinking


আমি আমার বাসার এড্রেস ইউজ করেছি যা অবশ্যই বাংলাদেশের। আমার ধারণা ছিলো যে বাংলাদেশের এড্রেস ইউজ না করলে সেটা (কার্ডটি) আমার কাছে এসে পৌছাবে না। এটা কি সম্ভব যে আমি এখানে আমেরিকা বা অস্ট্রেলিয়ার এড্রেস ইউজ করতে পারি? সেক্ষেত্রে আমি ঐ কার্ডটি কিভাবে পাব? কেউ দয়া করে বলবেন কি? আমার মূলত একটি ফুল ফাংশনাল পেপাল একাউন্ট দরকার। যেটা আমার নিজস্ব ইমেইল ব্যবহার করে তৈরি করতে পারবো।

ধন্যবাদ সবাইকে।

সর্বশেষ সম্পাদনা করেছেন mizan51 (15-01-2010 10:16)

৩২

Re: Payoneer US Virtual Account

আমিও এ বিষয়ে জানতে আগ্রহী। Payoneer US Virtual Account এর আমি কোন মেইল পাইনাই। আমি কিভাবে এই একাউন্ট খুলবো???

উত্তরের অপেক্ষা করছি।

৩৩

Re: Payoneer US Virtual Account

পেয়োনিয়ার কার্ড পেপাল ভেরিফাই করার কাজে ইউজ করতে পারবেন না।
কারণ পেয়োনিয়ার দেয় ডেবিট কার্ড।
আর পেপালে ভেরিফাই করতে ক্রেডিট কার্ড লাগে।
তবে আপনার কার্ডে যদি Payoneer US Virtual Account এনাবল করা থাকে তাহলে পেপালে ঐ ব্যংক একাউন্ট এড করতে পারবেন। তবে সেক্ষেত্রে ভুলেও আপনার কার্ডে ব্যালান্স না থাকা অবস্থায় পেপাল দিয়ে পে করতে যাবেন না।
এরকম অবস্থায় যেটা হয়,
১) পেপাল আপনার পেপাল ব্যালান্স চেক করে দেখে প্রয়োজনীয় পরিমাণ টাকা আছে কি না।
২) না থাকলে পেপাল আপনার ব্যাংক একাউন্ট থেকে চার্জ করে।
৩) Payoneer US Virtual Account হল রিসিভ অনলি একাউন্ট। এটা দিয়ে পে করা যায় না। শুধু রিসিভ করা যায়। পেপাল যখন এখান থেকে টাকা কেটে নিতে চায় তখন ট্রাঞ্জেকশন ফেইল হয়। কারণ পেপাল এটাকে স্ট্যান্ডার্ড ব্যাংক একাউন্টই মনে করে। আসলে তো এটা ভার্চুয়াল।
৪) এরকম একবার ফেইল হলে। পেপাল আপনার ব্যাংক একাউন্টকে ব্ল্যাক লিস্টেড করে রাখবে। তখন আপনি আর ঐ ব্যাংক একাউন্ট এড করতে পারবেন না।
তাই বুঝে শুনে পেপাল -এ  Payoneer US Virtual Account ব্যবহার করুন।

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৩৪

Re: Payoneer US Virtual Account

শিপলু লিখেছেন:

পেয়োনিয়ার কার্ড পেপাল ভেরিফাই করার কাজে ইউজ করতে পারবেন না।
কারণ পেয়োনিয়ার দেয় ডেবিট কার্ড।
আর পেপালে ভেরিফাই করতে ক্রেডিট কার্ড লাগে।.............

আসলেই কি তাই? আমার এক কলিগ কিন্তু আমার পরামর্শে (আমার উপরের পোস্টে বর্ণিত পদ্ধতি অনুযায়ী) ওটা দিয়েই তার পেপাল ভেরিফাই করিয়েছে আজ থেকে ৭-৮ মাস আগে। আর ক্রেডিট কার্ডই লাগে শুধু তা ও মনে হয় না। কারণ, আন-ভেরিফাইড পেপাল একাউন্টে দেখবেন পাশে লেখা আছে (To do... লিস্টে), "Link your Credit/Debit Card" (যদি আমি ভুল না করে থাকি)।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (16-01-2010 21:23)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

৩৫

Re: Payoneer US Virtual Account

শিপলু লিখেছেন:

আর পেপালে ভেরিফাই করতে ক্রেডিট কার্ড লাগে।

ডেবিট কার্ড দিয়েও পেপাল ভেরিফাই করা যায়। পেওনিয়ার দিয়ে হয় কিনা জানি না।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৩৬

Re: Payoneer US Virtual Account

পেওনিয়ার কার্ড দিয়ে পেপাল শুধু ভেরিফাই-ই করা যায়না, বরং আপনার পেপালে ফান্ড না থাকলেও আপনি পেপাল দিয়ে অনলাইনে জিনিসপত্র কিনতে পারবেন অথবা কাউকে টাকা পাঠাতে পারবেন যদি পেপালের সাথে আপনার লিংক করা পেওনিয়ার কার্ডটিতে ব্যালেন্স থাকে। পেপাল আপনার কার্ড থেকে প্রয়োজনীয় এমাউন্ট নিয়ে নিবে ট্রাঞ্জ্যাকশনের সময়।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (23-02-2010 21:44)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

৩৭

Re: Payoneer US Virtual Account

আমি বর্তমানে আমার এক ভাগ্নের পেপাল একাউন্ট ব্যবহার করছি। এটা ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করা। এখন আমার প্রশ্ন হলো যে আমি যদি পেপাল হতে withdrawal request দেই তবে কি ঐ ফান্ড আমার ভাগ্নের ব্যাংক একাউন্টে জমা হবে? এ ব্যাপারে জানালে উপকৃত হব। আর কিভাবে এই পেপাল একাউন্ট টি নিরাপদে এখান থেকে (বাংলাদেশ থেকে) ব্যবহার করা যায় সে বিষয়ে আলোকপাত করলে ভালো হয়। বিশেষত প্রক্সি সার্ভার ব্যবহার নিয়ে।

৩৮

Re: Payoneer US Virtual Account

mizan51 লিখেছেন:

আমি বর্তমানে আমার এক ভাগ্নের পেপাল একাউন্ট ব্যবহার করছি। এটা ব্যাংক একাউন্ট দিয়ে ভেরিফাই করা। এখন আমার প্রশ্ন হলো যে আমি যদি পেপাল হতে withdrawal request দেই তবে কি ঐ ফান্ড আমার ভাগ্নের ব্যাংক একাউন্টে জমা হবে? এ ব্যাপারে জানালে উপকৃত হব। ................

হওয়ার তো কথা।

mizan51 লিখেছেন:

..................... আর কিভাবে এই পেপাল একাউন্ট টি নিরাপদে এখান থেকে (বাংলাদেশ থেকে) ব্যবহার করা যায় সে বিষয়ে আলোকপাত করলে ভালো হয়। বিশেষত প্রক্সি সার্ভার ব্যবহার নিয়ে।

আমার পরামর্শ হলো, প্রক্সি সার্ভার ইউজ না করে আপনি বরং স্বাভাবিক উপায়েই ব্যবহার করুন। কোন ঝামেলা হলে আপনার ভাগ্নেই লজিস্টিক সাপোর্ট দিতে পারার কথা। রিলায়েবল প্রক্সি সার্ভার এর ব্যাপারে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (23-02-2010 19:17)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

৩৯

Re: Payoneer US Virtual Account

"স্বাভাবিক" উপায়ে করতে গিয়েই গত ডিসেম্বরে ধরাটা খাইছিলাম।

কোন সময় যে আমার প্রক্সি সার্ভার ডাউন হইছিলো নিজেও জানিনা - প্রক্সি না পেয়ে ফায়ারফক্স ব্যাটা মনে হয় ডাইরেক্ট কানেক্ট করতে গেছিলো। পেপালে ঢুকার সাথে সাথে ভেরিফিকেশন চাইলো। কয়েকদিন পরে আমেরিকা প্রবাসী একজনকে দিয়ে ভেরিফিকেশন করালাম - পেপাল এখন দুই আইপি দেখে প্রুফ অব এ্যাড্রেস চাইতেছে!  angry আপাতত: জুন-জুলাইয়ের আগে প্রুফ-টুফ জোগাড় করার সম্ভানা নাই - এখন আপাতত: এ্যাকাউন্ট লিমিটেড crying

Calm Like a Bomb

৪০

Re: Payoneer US Virtual Account

invarbrass লিখেছেন:

"স্বাভাবিক" উপায়ে করতে গিয়েই গত ডিসেম্বরে ধরাটা খাইছিলাম।

কোন সময় যে আমার প্রক্সি সার্ভার ডাউন হইছিলো নিজেও জানিনা - প্রক্সি না পেয়ে ফায়ারফক্স ব্যাটা মনে হয় ডাইরেক্ট কানেক্ট করতে গেছিলো। পেপালে ঢুকার সাথে সাথে ভেরিফিকেশন চাইলো। কয়েকদিন পরে আমেরিকা প্রবাসী একজনকে দিয়ে ভেরিফিকেশন করালাম - পেপাল এখন দুই আইপি দেখে প্রুফ অব এ্যাড্রেস চাইতেছে!  angry আপাতত: জুন-জুলাইয়ের আগে প্রুফ-টুফ জোগাড় করার সম্ভানা নাই - এখন আপাতত: এ্যাকাউন্ট লিমিটেড crying

আমি একবার প্রক্সি (কোনটা মনে নেই) ইউজ করেছিলাম। পেপালে লগ-ইন করতে কোন সমস্যা হয়নি, আবার ট্রাঞ্জ্যাকশন ডিটেইলস বা প্রোফাইল ইত্যাদি দেখতেও সমস্যা হয়নি। কিন্তু যখনই মানি সেন্ড করতে যাই তখন আর পারলো না। "সরি, ইওর লাস্ট ট্রাঞ্জ্যাকশন (নাকি একশন) ওয়াজ নট সাকসেসফুল" - টাইপের একটা এরর দেখালো (এক্সাক্ট এররটা মনে নেই)। তবে একাউন্ট লিমিটেডও হয়নি।

আর কদাচিৎ "স্বাভাবিক" উপায়ে ব্যবহার করে ধরা খাওয়ার ব্যাপারটাও ঠিক। তবে কেন জানি আমি গত কয়েক মাসে এই ধরাটা খাইনি। আমি জিপি, কানেক্টবিডি দুটো কানেকশনই ইউজ করি। তবে খুব দরকার না হলে জিপি দিয়ে পেপালে ঢুকিনা। আসলে ধরা খাওয়ার ব্যাপারটায় যে ফ্যাক্টর কাজ করে তা খুব ওয়েল ডিফাইনড কিনা বুঝতে পারছিনা। smile

invarbrass লিখেছেন:

.......................

.................................- প্রক্সি না পেয়ে ফায়ারফক্স ব্যাটা মনে হয় ডাইরেক্ট কানেক্ট করতে গেছিলো। .................

এটা কেমন যেন বেখাপ্পা লাগছে। কি জানি, হতেও পারে।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (24-02-2010 11:57)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৪৩ ]

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise with Us

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

Web hosting : Virtual Web server

লিখেছেন মিজান

  • উত্তর সমূহ
  • ৮৮৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-07-2009 11:53 লিখেছেন ashik

payoneer এর সমস্যা

লিখেছেন প্রশ্নবোধক (?)

  • উত্তর সমূহ
  • ৭৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-06-2010 00:39 লিখেছেন শিপলু

payoneer সাপোর্টেড ওয়েবসাইট

লিখেছেন ডার্কলর্ড

  • ১৮ উত্তর সমূহ
  • ৩২৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-01-2010 17:01 লিখেছেন mizan51

How can i Delete my Account

লিখেছেন আলিমুল

  • উত্তর সমূহ
  • ১২০৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-06-2007 21:18 লিখেছেন সুমন

US Verified Paypal Account

লিখেছেন অন্তিক

  • ১৫ উত্তর সমূহ
  • ৯৫০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-01-2010 16:47 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়

X




Currently installed 14 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: