কৌতুক (পাতা ১) - হাসির বাক্স - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ১৪ শ্রাবণ ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ৫ ]

টপিকঃ কৌতুক

বৃদ্ধ: খোকা তোমাদের বাড়ি কোথায়?
খোকা: বাজারের কাছে।
বৃদ্ধ: বাজারটা কোথায়?
খোকা: কেন! আমাদের বাড়ির কাছে।


এক ছেলের বাবা-মা চিন্তা করলেন, কোনো দিন তাঁরা তাঁদের ছেলেকে খারাপ কিছু শেখাবেন না। ছেলে একদিন স্কুলে পড়া শিখে যায়নি। শিক্ষক ক্রোধান্বিত হয়ে তাকে বলল—হারামজাদা, পড়া শিখে আসিসনি কেন?
ছেলে বাসায় গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে—বাবা, হারামজাদা মানে কী?
বাবা: হারামজাদা মানে মেহমান।
শিক্ষক ক্লাসে পড়া বুঝাছিলেন। পড়া বোঝানো শেষে তিনি এক ছাত্রকে প্রশ্ন করলেন। ছেলেটি উত্তর দিতে না পারায় তিনি তাকে বললেন—ডাস্টবিন! তোর মাথায় কিছু নেই। ছেলে সেদিনও বাবার কাছে জিজ্ঞেস করল—বাবা, ডাস্টবিন মানে কি?
বাবা: বাবা-ডাস্টবিন মানে সোফা।
পরদিন ছেলে পথে যেতে যেতে শুনতে পেল এক লোক ফোনে কথা বলছেন—শয়তান, তুই জাহান্নামে যা।
ছেলে বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলল—শয়তান মানে বাবা-মা, জাহান্নাম মানে মার্কেট।
একদিন বাড়িতে মেহমান এসেছে, ছেলে তাদের বলল—আসেন হারামজাদা, ডাস্টবিনে বসেন। শয়তানরা জাহান্নামে গেছে।


শিক্ষক: আরিফ আজ তুই পড়াটি বল তো বাবা।
ছাত্র: পারি না স্যার।
শিক্ষক: (রেগেমেগে) সারা জীবন তোর মতো কতো গরুকে পিটিয়ে মানুষ করেছি। কিন্তু তোকে পারলাম না। পরদিন আরিফ গরু নিয়ে ক্লাসে ঢুকল।
শিক্ষক: কিরে, আজ তুই গরু নিয়ে এসেছিস কেন?
ছাত্র: স্যার, আপনি না সারা জীবন গরু পিটিয়ে মানুষ করেছেন। আজ আমাদের গরুটাকে মানুষ করে দিন।

সূত্রঃ প্রথম আলো গোল্লাছুট।

সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃ ফাহিম মুর্শেদ (06-11-2009 18:23)

http://img163.imageshack.us/img163/4598/sbar01.png

Re: কৌতুক

smile smile

কেউ কারো আগে নয়, চলো হঁাটি   হাত রেখে হাতে,
থাকুক হাজার বাধা, বলো কী এসে যায় তাতে?

Re: কৌতুক

গরু পিটিয়ে মানুষ করা.............. হাহাহাহা  lol2 ব্যাপক হাসির ঘটনা

আমি মানুষটা বড় বেশি রংছুট,
চাঁদের ঘরে কড়া নেড়ে চাঁদকে করি লুট

থাকতে চাই সবার মাঝে

Re: কৌতুক

lol lol  kidding

আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

Re: কৌতুক

বেশ মজার  lol2 lol2 lol2

মৃত্যুর পরে যার জন্য মানুষ মানুষের হৃদয়ে
অম্লান হয়ে থাকে সে হচ্ছে তার ব্যবহার।

পোস্টঃ [ ৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise with Us

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১০ উত্তর সমূহ
  • ১০৯৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-05-2010 10:45 লিখেছেন iab2702

X




Currently installed 14 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: