টপিকঃ দেখুন হাসি পায় কিনা
ডাক্তার : চিৎকার করছেন কেন ? এখনও তো আমি আপনার দাঁত তুলিনি !
রোগী : জানি , কিন্তু আপনি যে আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছেন।
_______________________________________________________________________
শিক্ষক : কী আঁকছ ?
ছাত্র : ভগবানকে।
শিক্ষক : কিন্তু ভগবানকে তো কেউ দেখেনি !
ছাত্র : আমি আঁকলেই দেখতে পাবে !
_______________________________________________________________________
রোগী : ডাক্তারবাবু আপনি বলুন তো আমার কি হয়েছে ?
ডাক্তার : আপনার দৃষ্টিশক্তি দুর্বল ।
রোগী : কি করে বুঝলেন ?
ডাক্তার : বাইরে সাইনবোর্ডে লেখা রয়েছে "পশুচিকিৎসক"।





লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

