২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট (পাতা ১) - সংবাদ বিশ্লেষন - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ১ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৬ ]

টপিকঃ ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

নাজনীন নাহার
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনে বর্তমানে আলোচিত হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তি। গত ২০০৮ সালের প্রথমভাগে বহু আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ৩টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে লাইসেন্স প্রদানের ঘোষণা দেয়। লাইসেন্স ফি ধার্য করা হয় ২১৫ কোটি টাকা। বিশাল অঙ্কের ফি প্রদান করা লাইসেন্সপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠান কিস্তিতে ফি পরিশোধসাপেক্ষে লাইসেন্স গ্রহণ করে। কিন্তু ২০০৮ থেকে সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত এখনও দেখা মেলেনি অত্যাধুনিক ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবার।
আসছে ওয়াইম্যাক্স
অন্যদিকে আগ্রহী গ্রাহকদের ধৈর্যেরও সহসা অবসান হচ্ছে না। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান অজের ও বাংলালায়ন উভয়ই সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে সেবা উন্মোচনের তারিখ ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি আজও। গত মে মাসে ওয়াইম্যাক্স চালুর ঘোষণা দিয়ে থাকলেও তা রক্ষা করা সম্ভব হয়নি। কারণ হিসেবে কারিগরি সমস্যাকে দায়ী করে কর্তৃপক্ষ। তবে এত জল্পনা-কল্পনার অবসান ঘটাতে সম্প্রতি বাংলালায়ন ঘোষণা দিয়েছে ওয়াইম্যাক্স সেবা চালুর। আপাতত পরীক্ষামূলকভাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেবা চালু করেছে বাংলালায়ন। প্রাথমিকভাবে 'ফ্রেন্ডলি টেস্ট ইউস' প্রোগ্রামের আওতায় ঢাকা জেলার ১৫টি এলাকায় চালু হয়েছে সেবাটি। এলাকাগুলোর মধ্যে আছে উত্তরা, গুলশান, নাখালপাড়া ও মতিঝিল। আপাতত ওয়াইম্যাক্স ব্যবহারকারীরা পাবেন ১ মাস বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার ব্যবহারকারী আশা করছে কর্তৃপক্ষ। সেপ্টেম্বরের শুরুতে কিছু এলাকায় পরীক্ষামূলক সেবা কার্যক্রম শুরু হলেও পরিপূর্ণ পরীক্ষামূলক সেবা কার্যক্রম শুরু হবে চলতি মাসে। পুরো ঢাকায় ১৫টিরও বেশি বেজ স্টেশন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানায় বাংলালায়ন সূত্র। আরও ৩৭টি বেজ স্টেশন স্থাপনের কাজ এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে প্রাথমিক নেটওয়ার্কিংয়ের কাজ শেষ করতে পারবে বলে উদ্যোক্তা আশা করছেন। আগামী ২০১০ সালের মধ্যে পুরো দেশ পরিপূর্ণভাবে ওয়াইম্যাক্স ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতাভুক্ত হবে বলে ঘোষণা দিয়েছে বাংলালায়ন।
অত্যাধুনিক ফোরজি প্রযুক্তির সেবা গ্রাহকদের দেবে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবার সঙ্গে ডাটা, ভয়েজ ও ভিডিও সেবা। অজের বাংলাদেশ নামের অন্য ওয়াইম্যাক্স লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটিও চেষ্টা করছে অচিরেই বাণিজ্যিক সেবায় আসতে। আশা করা যাচ্ছে, অচিরেই দেশের মানুষ স্বল্পমূল্যে ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবে। ফলে জেলা ও উপজেলা পর্যায়ে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত হবে। আর সর্বস্তরে তথ্যপ্রযুক্তির সার্বিক ব্যবহার নিশ্চিত হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে।

সূত্র:সমকাল

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

ওয়াইম্যাক্স নিয়ে তাদের যে কত জল্পনা কল্পনা। অথচ ওয়াইম্যাক্স হবে সবচেয়ে ফাউল। কারন, যত গর্জে তত বর্ষে না।   lol2 lol2 lol2

http://i50.tinypic.com/2i6jclk.jpg

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

সাদাত, ধন্যবাদ খবরটা জানানোর জন্য। বাংলা লায়ন কচ্ছপের মত এগুচ্ছে। আর এটাই সঠিক নীতি। খরগোসের মত দৌড়ালে হয়ত হেরে যাবে। যেমন টি হয়েছে গ্রামীন ফোনের সাথে। wink
পুনরায় সম্পাদনা করলাম-

কিন্তু বাংলালায়ন বেশী ঢাক পেটাচ্ছে। lol2

সর্বশেষ সম্পাদনা করেছেন অভিযাত্রিক (05-10-2009 13:49)

Life is short, you just need a moment to make it BIG.
http://www.tufts.edu/water/images/headers/001.jpg
"রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে।"-গার্নার

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

সাদাত ভাইকে ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য।

তবে বাংলালায়নের আগের ১০০টা দাবী/খবরের মধ্যে ১০১টাই ভুল প্রতিপন্ন হয়েছে। এরা চরম আন-প্রফেশনালী কাজকারবার করছে। আমার এক ফ্রেন্ড এই কোম্পানীতে কাজ করছে। তারা নিজেরা ঠিক মত বেতনই নাকি পায়না।

এর চেয়ে বরং অজের অনেক প্রফেশনাল - যা করার চুপচাপ করছে, ফালতু ঢাকঢোল পেটাচ্ছে না।

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

invarbrass লিখেছেন:

১০০% সহমত।

http://ovroniil.files.wordpress.com/2010/01/mint005.png

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

এখন বাংলাবিলাইয়ের কোন কথাই বিশ্বাস হয় না  shame

অজের পাকিস্তানেও ওয়াইম্যাক্স পরিচালনা করে, তাদের অভিজ্ঞতা আছে।

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য।

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

এক বছরে খোদ ঢাকা তে সার্ভিস দিতে পারলোনা আবার সারা বাংলাদেশে!

Have few moments!Please
আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে,চাঁদকে করি লুট
ইন্টারনেটে ব্যবসা হয় নাকি

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

অজের কোন জায়গায় আছে কেউ কি জানেন? ঢাকার কোথায় কোথায় পাওয়া যাবে?

http://i50.tinypic.com/2i6jclk.jpg

১০

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

augere is best. thumbs_up

১১

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

অর্থহীন স্বপ্ন লিখেছেন:

ওয়াইম্যাক্স নিয়ে তাদের যে কত জল্পনা কল্পনা। অথচ ওয়াইম্যাক্স হবে সবচেয়ে ফাউল। কারন, যত গর্জে তত বর্ষে না।   lol2 lol2 lol2

টেলিটকের মত।

বাংলায় তথ্যপ্রযুক্তি - বাংলাটেক
http://i.imagehost.org/0784/itechbangla.gif
একবার এসে দেখ আমায় ........................

১২

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

মহসিন লিখেছেন:
অর্থহীন স্বপ্ন লিখেছেন:

ওয়াইম্যাক্স নিয়ে তাদের যে কত জল্পনা কল্পনা। অথচ ওয়াইম্যাক্স হবে সবচেয়ে ফাউল। কারন, যত গর্জে তত বর্ষে না।   lol2 lol2 lol2

টেলিটকের মত।

thumbs_up এক্কেরে হাঁচা কথা!  clap

btw. বাংলা লায়ন (বিলাই) কইসিল যে জুনের ১ তারিখ দেবে  waiting অক্টোবর পার হইয়া একন তারা ২০১০ এ দেবে?  angry

http://i47.tinypic.com/2mgjhcj.jpg
মেরাজ০৭
ডিসেগনিশনঃ গেমার

১৩

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

২০১০ সালে বলবে যে কারিগরি সমস্যার কারনে ২০১১ সালে পাওয়া যাবে। তারপর ২০১১ তে বলবে ২০১২। এভাবে চলবে ইনশাআল্লাহ.... lol2 lol2 lol2

http://i50.tinypic.com/2i6jclk.jpg

১৪

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

উনাদের এই রকম ঘোষনা শুনতে শুনতে এখন আর কোন ভাল এক্সপ্রেশন আসে না। তাই বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এক্সপ্রেশন অফ। thumbs_down

http://www.mediafire.com/imgbnc.php/4fa2a8b5c518e82c29f17b05ce2712014g.jpg

http://www.flickriver.com/badge/user/all/interesting/shuffle/medium-horiz/ffffff/333333/26545485@N04.jpg

১৫

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

Thanks a lot sadat bhai

১৬

Re: ২০১০ সালে সারাদেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট

অর্থহীন স্বপ্ন লিখেছেন:

ওয়াইম্যাক্স নিয়ে তাদের যে কত জল্পনা কল্পনা। অথচ ওয়াইম্যাক্স হবে সবচেয়ে ফাউল। কারন, যত গর্জে তত বর্ষে না।   lol2 lol2 lol2

ভাই আপনার কথাটা এখন অতি সত্য..। sad sad sad sad

http://ovroniil.files.wordpress.com/2010/01/mint005.png

পোস্টঃ [ ১৬ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৬৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-10-2007 12:38 লিখেছেন আউল

কে কত সালে এস. এস. সি পাশ করেছেন।

লিখেছেন সাদাত হাসান ( পাতাগুলি      )

  • ৮৩ উত্তর সমূহ
  • ৭৩৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-08-2009 20:46 লিখেছেন Mrashid

২০১২ সালে কী অইবো?

লিখেছেন রুমেল ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ৭৪৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-11-2009 10:59 লিখেছেন সাইফ দি বস ৭

২০০০ সালে ম্যাক ওএস এক্স

লিখেছেন স্বপ্নচারী

  • উত্তর সমূহ
  • ৫৯৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-07-2007 11:58 লিখেছেন সেভারাস
  • ১০ উত্তর সমূহ
  • ১৭৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-02-2009 14:09 লিখেছেন muktadir

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: