কবিতা: "একটা মুখোশ খুঁজছি" (পাতা ১) - ছড়া-কবিতা - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ ]

টপিকঃ কবিতা: "একটা মুখোশ খুঁজছি"

http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/byFaysalOvi210909.jpg


একটা মুখোশ খুঁজছি


উড়াল দিয়েছে শীত নিদ্রায় এক কুয়ারবেঙ, জমিন ফাটলে কেটেছিল যার সতেরটা গ্রীষ্ম
ফাল্গুনী ভেজা মন সেই অতীত পৃষ্টায়, যেখানে স্বরলিপি কোলে শরৎ বাস করেছিল
খোলা বুকে ধান শীষ মাথা উঁচু দাঁড়ায়, দূরে টেউ কামড়ে টেউ সেই পুকুর ছিল দুরন্ত
জনপদ যেসুরে কুয়াসা গেয়েছিল, সবুজ ছন্দ ডুব দিয়ে বৈরাগ্য ডুবায়
পারাপারে কর্মশরীর দৌড়ায় জনপদ, সবি হারাচ্ছে ক্রমশঃ হারিয়ে পেছনও পালায় ।
মেঘেরা ঝরবে বলে শহর ও প্রহর মুখোমুখি, নেমে দাঁড়িয়ে একা একদম একা
আজ সম্মুখ স্বপ্ন অদেখা প্রান্তর, অগোছালো দৃষ্টিয় নির্বাক এখন আমি দর্শক
মাথাঢাকা সংলাপে ব্যস্ত সবার অভিনয়, জলপাই প্রাচীরে কোমায় কর্পোরেট মনুষ্যত্ব 
কনভেশন মানেনি স্বার্থের এই আকাশ বাঁধ, একমুখী হয়ে সব প্রয়োজন হয়ত এটাই নিয়ম
নারী ও মদে রঙ্গজীবিও সিন্দাবাদী ভূত , নীতির বাদুড় ঝোলায় নগরও সামাজিক জঙ্গল সামগ্র্য
রক্তের চেনা সিগন্যাল ক্ষুধায় বাঁচাটাই সংগ্রাম, এখানে আঁচল ও পকেট বয় লাল পতাকা
গভীর থেকে আরো গহীনে শিকড় তীব্রতা, আজকাল মহাকাল ছাড়িয়ে সবাই আড়াল জাগা
বাঁচার আশ্রয়ে সভ্যদের পরিচিত পড়ে থাকা, মুখোশ জনমে সবাই বাধানো নাগরিক
ভেতরটা গুহা বাইরে প্রকাশিত চামড়া, ঘড়ি কাঁটায় আবেগ কাটে তোমাদের নিয়নাহত সত্তা 
পথ নেই তবুও চলা পথের হবে সৃষ্টি, সমকাল ছাপে আমিও একটা মুখোশ খুঁজছি  ।

©Faysal Ovi {ফয়সল অভি}
21.09.09

সর্বশেষ সম্পাদনা করেছেন Pongta-lyricist (24-09-2009 19:02)

Welcome To Pongta`z World

দেবতার পাশে দাঁড়িয়ে আমি তোমায় দেখছি, তোমার অবিরাম ক্রন্দন যেন রক্তক্ষরণ আমি শুনছি, বাংলাদেশ আমি শুধুই দেখছি ।

পোস্টঃ [ ১ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৪০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-01-2010 16:51 লিখেছেন masud3011

একটা কবিতা

লিখেছেন রুদ্ররাজ

  • উত্তর সমূহ
  • ২০৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-11-2009 13:33 লিখেছেন রুদ্ররাজ

একটা অত্যাধুনিক কবিতা

লিখেছেন শিপলু

  • ১৬ উত্তর সমূহ
  • ২৩৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-05-2008 21:39 লিখেছেন deshipsycho

মুখ ও মুখোশ

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ৪৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-04-2008 02:32 লিখেছেন আহমাদ মুজতবা

মুখোশ পরহিতা

লিখেছেন মনি

  • উত্তর
  • ২২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-02-2009 19:52 লিখেছেন অন্তিক

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: