মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া! (পাতা ১) - ছড়া-কবিতা - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৭ ]

টপিকঃ মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

শুরু হয় বাচ্চাদের ঘুমপাড়ানী গান হিসেবে আকডুম-বাকডুম ছড়া শুনিয়ে, তারপর সেই সব ছড়া ঘরে-স্কুলে সবখানে শেখা আর সবাইকে শুনিয়ে তাক লাগিয়ে বাহবা নেওয়া...। মজার মজার সব ছড়া, কোনটা এমনি এমনিই, হাট্টি মাটিম টিম, কোন কোনটাতে আছে কিছু শিক্ষা, কিছু চিন্তা-ভাবনার খোরাক। এই ছড়া দিয়েই অ-আ-ক-খ শেখা। অ-তে অজগর, অজগরটি আসছে তেড়ে, আ- তে আম, আমটি আমি খাব পেড়ে।

কে যে এসব ছড়ার রচয়িতা, কে জানে। দু-একটাই কেবল জানা যায়। বাকি সবই মুখে মুখে ফেরা।

আজ-কালকার পিচ্চিগুলো সাধারণত বেশ চালাক-চুতুর হয়। তাদের বুদ্ধিমত্তা দেখলে প্রায়ই টাসকি লেগে যায়, আমরা কি ছোটবেলায় এরকম ভাবতে বা ঘটতে পারতাম!

অর্থহীন ছড়া, রূপকথা, কার্টুন, টিভি, ইত্যাদি বিভিন্ন কিছু নিয়েই বেড়ে উঠছে বাচ্চারা। অনেক সময় তাদের মেধার পরিচয়ও লুকিয়ে থাকে।

বরং এই ছড়া আর গল্পগুলো আরেকটু অর্থবহ আর উপকারী হলে বেশ ভালোই হতো। আজকে ছোট ভাইয়া তার ছেলের জন্য অর্থবহ কিছু ছড়া লিখতে বলল। হতে পারে কিছু ইসলামিক জ্ঞান সম্বলিত ইত্যাদি। এই জিনিসটাই মাথায় ঘুর-পাক খাচ্ছে এখন।

ঠিক করেছি এই সব মুখে মুখে ফেরা ছড়াগুলোর একটা সংকলন রাখলে মন্দ হয় না। ই-স্নিপ্সের এই ফোল্ডারের rec01.wav থেকে rec10.wav পর্যন্ত কিছু ছড়া আছে আমার ভাস্তিদের গলায়। ছোট গলায় খুব মজাদার লাগে।

কিছু শিশুতোষ অর্থহীন ছড়া ঃ

‍‍‍‍*************
হাট্টি মাটিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টি মাটিম টিম।
‍‍‍‍*************

‍‍‍‍*************
আকডুম-বাকডুম ঘোড়াডুম সাজে
ঢাঁক-ঢোল ঝাঁঝড় বাজে
বাজতে বাজতে চলল ঢুলি
ঢুলি গেল কমলাফুলি
কমলাফুলির টিয়েটা
সূর্যি মামার বিয়েটা
‍‍‍‍*************

‍‍‍‍*************
নোটন নোটন পায়রা গুলি
ঝোটন বেধেছে।
ও পাড়েতে ছেলে মেয়েরা
নাইতে নেমেছে।
কে দেখেছে, কে দেখেছে,
দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল,
ছুড়ে মেরেছে।
উফ্ বড্ড লেগেছে।
‍‍‍‍*************

‍‍‍‍*************
খোকা যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে যাবে কে?
ঘরে আছে হুলো বিড়াল,
কোমড় বেধেছে।
‍‍‍‍*************

সময় নেই, বাকিগুলো ধীরে ধীরে লিখব। চলবে...

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (03-02-2009 16:31)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

lol2lol2=))
দারুন সংগ্রহশালা হবে

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

বিয়ের আগেই বাবুর জন্যে ছড়া মুনাপ্পি???;q;q;q;q ভালো ভালো ghusiclap:clap:

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

রূপসী-রাক্ষসী লিখেছেন:

বিয়ের আগেই বাবুর জন্যে ছড়া মুনাপ্পি???;q;q;q;q ভালো ভালো ghusiclap:clap:

মনে হয় বিয়ের ফুল ফুটতে যাচ্ছে। তাই আগে থেকেই প্রস্তুতি।

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

@মুন,

আপনার দেয়া লিংকের দফা-রফা সারা.... sad

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

না এই ফোরামের আর কোন গুনীজন ছড়া টড়া লিখবে না। বেচারী এতো কস্ট করে টাইপ করছে, আর সবাই কিনা কিতারা কিতারা কথা কয়। tongue

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:

@মুন,

আপনার দেয়া লিংকের দফা-রফা সারা.... sad

অসংখ্য ধন্যবাদ। আমি তাড়াহুড়ায় চেক করতে পারি নি...। নিজের পোস্টটা এডিট করতে পারলে ওখানেই লিংকটা ঠিক করে দিতাম, যেহেতু মশাদমন করা হইছে তাই ওই পোস্টে আর আমার কোন জারিজুরি চলতেছে না। brokenheart

এখানে লিংকটা দিলাম। rec01.wav থেকে rec10.wav পর্যন্ত।

আশা করি এবার ঠিক মতো কাজ করবে! worried


তপু লিখেছেন:
রূপসী-রাক্ষসী লিখেছেন:

বিয়ের আগেই বাবুর জন্যে ছড়া মুনাপ্পি???;q;q;q;q ভালো ভালো ghusiclap:clap:

মনে হয় বিয়ের ফুল ফুটতে যাচ্ছে। তাই আগে থেকেই প্রস্তুতি।

ইনশাল্লাহ একদিন না একদিন ত ফুল ফুটবে... আগে থেকেই ভালোমতো সার পানি দিয়ে প্রস্তুতি নিলে সমস্যা কি? ghusi

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

মুন লিখেছেন:

ইনশাল্লাহ একদিন না একদিন ত ফুল ফুটবে... আগে থেকেই ভালোমতো সার পানি দিয়ে প্রস্তুতি নিলে সমস্যা কি? ghusi

+ রেপু পাবার মত পজিটিভ দৃষ্টিভঙ্গি। আমাদের মধ্যে কিছুজনের কিছু ভাবখানা এমন; "ধুর! আগে হোক পড়ে দেখমু নে।" আর বাকিরা কিছুই বলি না। কিন্তু মনে মনে কলা সবাইই খাই, জোরে জোরে খাই না। কারণ "আমাদের লইজ্জা লাগে। :"> :"> "

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

উপরের পোস্টে আর এডিট করতে পারলাম না...

আরও কিছু অর্থহীন কিন্তু মজার শিশুতোষ ছড়া ঃ

*****************
আদর করে দুধ খাওয়ালো
সোনার পেয়ালাতে,
দোলা দিয়ে ঘুম পাড়ালো
জ্যোৎস্না মাখা রাতে।

ঘুরে-ফিরে, নেচে, গেয়ে,
হাত ধরে সব তাই,
কতই খেলা খেলল তারা
ফুলের বিছানায়।
*****************

*****************
পুষি বিড়াল, পুষি বিড়াল,
        কোথায় ছিলি ওরে-
রাণীর সাথে করতে দেখা,
        গিয়েছিলাম আমি একা,
               লন্ডন শহরে।

পুষি বিড়াল, পুষি বিড়াল,
        করলি সেথায় কি-
নেংটি ইদুর চেয়ার তলে,
        আমি তাকে মিঁয়াউ বলে,
        ভয় দেখিয়েছি।
*****************

*****************
ম্যাঁও ম্যাঁও ম্যাঁও
মাগো কলে ন্যাও,
আর যাবো না দূরে দূরে,
থাবা আচঁড় শিখব ঘরে,
ম্যাঁও ম্যাঁও ম্যাঁও।
*****************

রবীঠাকুরের আর লুৎফুর রহমান রিটনের কয়েকটা মজার কবিতা পড়েছিলাম স্যামহোয়ারইনে হাসিন ভাইয়ার ব্লগে-

রিটন

*****************
সে কেবলি ভোগে
ভাল্লাগে না রোগে
ভাল্লাগে না খেতে
ইসকুলে আর যেতে...
*****************
আমার কাছে নেই... কারো কাছে আছে নাকি? thinking

*****************
সিংহ বলে হালুম
এত্তগুলি বনের পশু ক্যামনে একা পালুম
হচ্ছেনাতে মালুম...
*****************

রবীগুরু

*****************
আতাই পাতাই দুইটি বুড়ো
দেখতে পেল পাহাড় চুড়ো
তরতরিয়ে উঠতে গিয়ে
পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো
*****************


*****************
টিকটিকি গিরগিটি
দুজনেই এম এ বি টি
হাসে শুধু মিটি মিটি
ইংলিশে লেখে চিঠি
*****************

আর সুকুমার রায় তো আছেই... অলটাইম ফেভারিট।

**********************************
একের পিঠে দুই      গোলাপ জবা জুই    শান বাঁধানো ভুই   
চৌকি চেপে শুই       ইলিশ মাগুর রুই    গোবর জলে ধুই
পোটলা বেধে থুই     হিনচে পালং পুই     কাদিস কেন তুই?
**********************************

একদা কোন এক জ্ঞানী বেলায় আমার মনে হয়েছিল লেখাটা বুঝি আমার ভাইজানের... roll এরকম প্রায়ই অনেক ছড়াই ভাইয়াদের মনে হতো। :"> তাই নিজে নিজে সম্পাদনাও করেছিলাম!!! surprised ghusi

একের পিঠে দুই             
চৌকি চেপে শুই
হিনচে পালং পুই
ইলিশ মাগুর রুই
পোটলা বেধে থুই
গোলাপ জবা জুই
গোবর জলে ধুই
শান বাঁধানো ভুই
বৃষ্টি বাদল ছুই
কাদিস কেন তুই?

উর্বর মস্তিস্কে সারের কোন অভাব ছিল না... কি মিলটাই না মিলাইছিলাম... lol2

আবার সময় স্বল্পতার অভাব (b-() আপাতত ভাগি...
চলবে...

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১০

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

মুন লিখেছেন:

রিটন

*****************
সিংহ বলে হালুম
এত্তগুলি বনের পশু ক্যামনে একা পালুম
হচ্ছেনাতে মালুম...
*****************

পরিচিত পরিচিত লাগছিল। হঠাৎ করেই আবিস্কার করে যারপরনাই প্রীত হইলাম। hehe

বড় বড় ছড়াকারের লেখা কবিতা এখনও অন্যের(পরিচিত কারো) মনে করার রোগটা এখনও যায় নি দেখছি। tongue_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (03-02-2009 19:06)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১১

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

*****************

আম পাতা জোড়া জোড়া
মারবো চাবুক চড়বো ঘোড়া
ওরে "বাবা" সরে দাড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া ক্ষেপেসে
চাবুক ছুড়ে মেরেসে !

*****************


*****************

আতা গাসে তোতা পাখি
ডালিম গাসে মউ
এত ডাকি তবু কথা
কয়না কেন বউ

*****************


*****************

আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাঁকা আমের মধুর রসে
রঙিন করি মুখ।

*****************


*****************

ঘুম পাড়ানী মাসি পিসি
মোদের বাড়ী এসো
খাট নাই পালং নাই
চৌকি পেতে বস
বাটা ভরা পান দেব
গাল ভরে খেয়ো
বিন্নি ধানের খই দেবো
আঁচল পেতে নিও...

*****************


*****************

ঐ দেখা যাই তাল গাছ
ওই আমাদের গাঁ
ঐখানেতে বাস করে
কানা বগির ছাঁ।
ও বগি তুই খাস কি?
পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাই না।
পুটি মাছ পাই না।
একটা যদি পাই,
ওমনি ধরে গাপুস গুপুস খাই।

*****************


*****************

আইকম বাইকম তাড়াতাড়ি,
যদু মাস্টার শ্বশুর বাড়ি,
রেলগাড়ি ঝমাঝম,
পা পিছলে আলুর দম।

*****************


*****************

টুং টাং টুং টাং
টুং টাং টুং
খড়কুটো ঘাস পাতা
দেয় কষে ঘুম।

*****************


*****************

খোকা ঘুমালো, পাড়া জুড়ালো,
বর্গি এলো দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে,
খাজনা দিব কিসে,
ধান ফুরালো, পান ফুরালো,
খাজনার উপায় কি?
আর কটা দিন সবুর কর,
রসুন বুনেছি।

*****************


*****************

আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।

*****************


*****************

আয়রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
না’  নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদড় নাচে।

*****************


*****************

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান।
এক কন্যা রাঁধেন বাড়েন এক কন্যা খান,
এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান।

*****************


*****************

সারাদিন হাসিখুসি
টোল পড়ে গালে,
আপন করে নিলে যেন
মায়া ভরা জালে।

*****************


*****************

তাতী বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা,
খায় দায়, গান গায়,
তাইরে নাইরে না।

*****************

যথারীতি চলবে... thinking

(কেউ না লিখলে সমস্যা নেই, সবাই ব্যস্ত মানুষ। thinking তথাপি, ভুল পাইলে ঠিক করে দিলে কৃতার্থ থাকিব!)

সর্বশেষ সম্পাদনা করেছেন ??? (17-03-2009 18:13)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১২

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

ওয়াও মুন আপু, আপনার এখানে দেখি আরেক বিশাল কালেকশান পেয়ে গেলাম! আপনার আর আমার কালেকশান সবগুলো একজায়গায় করতে হবে। আপু, রেডী থাইকেন, আপনার সাহায্য লাগবে কিন্তু! wink

............
......তবু আমি বোকাই হব, এটাই আমার এম্বিশান/ আমি ভবঘুরেই হব, এটাই আমার এম্বিশান!

১৩

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

11 নাম্বার পোষ্টের ছড়াগুলো সেদিন দেখলাম, আজ দেখা যাচ্ছে না !

http://www.freeimagehosting.net/uploads/355eb4bffd.jpg

______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

১৪

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

মুন লিখেছেন:

*****************

আম পাতা জোড়া জোড়া
মারবো চাবুক চড়বো ঘোড়া
ওরে "বাবা" সরে দাড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া ক্ষেপেসে
চাবুক ছুড়ে মেরেসে !

*****************


*****************

আতা গাসে তোতা পাখি
ডালিম গাসে মউ
এত ডাকি তবু কথা
কয়না কেন বউ

*****************


*****************

আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাঁকা আমের মধুর রসে
রঙিন করি মুখ।

*****************


*****************

ঘুম পাড়ানী মাসি পিসি
মোদের বাড়ী এসো
খাট নাই পালং নাই
চৌকি পেতে বস
বাটা ভরা পান দেব
গাল ভরে খেয়ো
বিন্নি ধানের খই দেবো
আঁচল পেতে নিও...

*****************


*****************

ঐ দেখা যাই তাল গাছ
ওই আমাদের গাঁ
ঐখানেতে বাস করে
কানা বগির ছাঁ।
ও বগি তুই খাস কি?
পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাই না।
পুটি মাছ পাই না।
একটা যদি পাই,
ওমনি ধরে গাপুস গুপুস খাই।

*****************


*****************

আইকম বাইকম তাড়াতাড়ি,
যদু মাস্টার শ্বশুর বাড়ি,
রেলগাড়ি ঝমাঝম,
পা পিছলে আলুর দম।

*****************


*****************

টুং টাং টুং টাং
টুং টাং টুং
খড়কুটো ঘাস পাতা
দেয় কষে ঘুম।

*****************


*****************

খোকা ঘুমালো, পাড়া জুড়ালো,
বর্গি এলো দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে,
খাজনা দিব কিসে,
ধান ফুরালো, পান ফুরালো,
খাজনার উপায় কি?
আর কটা দিন সবুর কর,
রসুন বুনেছি।

*****************


*****************

আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।

*****************


*****************

আয়রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
না’  নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদড় নাচে।

*****************


*****************

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান।
এক কন্যা রাঁধেন বাড়েন এক কন্যা খান,
এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান।

*****************


*****************

সারাদিন হাসিখুসি
টোল পড়ে গালে,
আপন করে নিলে যেন
মায়া ভরা জালে।

*****************


*****************

তাতী বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা,
খায় দায়, গান গায়,
তাইরে নাইরে না।

*****************

যথারীতি চলবে... thinking

(কেউ না লিখলে সমস্যা নেই, সবাই ব্যস্ত মানুষ। thinking তথাপি, ভুল পাইলে ঠিক করে দিলে কৃতার্থ থাকিব!)

আশাকরি ভবিষ্যতে এই সমস্যাগুলোর সমাধান হবে! যাযাবরের সাইটের জন্য!


নিশাচরদের আড্ডা থেকে একটা পাইলাম!

*****************

ঘুম পাড়ানী মাসি পিসি
মোদের বাড়ি এসো,
খাট নাই পালঙ্ক নাই,
চোখ পেতে বসো।
বাটা ভরা পান দেবো
গাল ভরে খেও,
খোকার চোখে ঘুম নাই
ঘুম দিয়ে যেও।
খোকা ঘুমালো, পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?
ধান ফুরালো, পান ফুরালো
খাজনার উপায় কি,
আর কটা দিন সবুর করো
রসুন বুনেছি।

*****************

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৫

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

কোন এক সময় ডানোর দুধের সাথে এই সমস্ত ছড়ার ছোট ছোট কালেকশন বই দেওয়া হতো। আমি ২/১টা দেখেছিলাম একজনের বাসায়। সেখান থেকে মনে করে কিছু তুলে দিচ্ছি।

*****************
আয় মেনি পুষ্ পুষ্,
দুধ খাবি আয়!
মাছ মেখে ভাত দেবো,
হাত দেবো গায়!
*****************

*****************
আঁধার ঘরের মানিক!
নড়বও না- চড়বও না-
দেখবো খানিক খানিক।
*****************

*****************
আয় চাঁদ আয়,
নীল-সাগরে সাঁতার দিয়ে আয়।
বাঁশঝাড়ের ভিতর দিয়ে আয়।
চাঁদ তো কথা শোনে না।
হিমে মিশে যায়।
*****************

*****************
আদুব বাদুড় চালতা বাদুড়
কলা বাদুরের বে
বাদুড় ঝুমকো নাড়া দে।
চামচিকেতে বাজনা বাজায়
খ্যাংরা কাঠি দে।
*****************

*****************
আয়রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
না’  নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদড় নাচে।
ওরে ভোঁদড় ফিরে চা,
খোকার নাচন দেখে যা।
*****************

এমনিতেও ত অনেকের বাসায় ছোটদের ছড়ার বই-টই থাকতে পারে। তারা যদি এই পোস্টে সেগুলো তুলে রাখত কষ্ট করে তাহলে এই পোস্টটা ভালো একটা সংগ্রহশালা হয়ে যেত। যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে... অনুরোধ থাকল।

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (12-02-2010 22:17)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৬

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

মুন আপনার সিগনেচার কোটেশনটা.............!

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...             [আড্ডার আসর ! ~ এসো দেই জমিয়ে আড্ডা, মিলি প্রাণের টানে...]

১৭

Re: মুখে মুখে ফেরা শিশুতোষ ছড়া!

"গরু লাফায় বাতাসে" একটা ছড়া আছে। এই ছড়াটার আবৃতি খুঁজছি।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ১৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১৪৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-08-2009 15:18 লিখেছেন jakir420
  • উত্তর সমূহ
  • ১১৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-02-2010 00:05 লিখেছেন নীল আকাশ
  • ১০ উত্তর সমূহ
  • ১৩৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-04-2009 20:33 লিখেছেন masud3011

চ্যালেঞ্জের মুখে কৃষি গবেষণা

লিখেছেন খালেকুজজামান

  • উত্তর সমূহ
  • ৩৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-10-2008 15:25 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ৫৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-08-2008 13:23 লিখেছেন আহমাদ মুজতবা

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: