মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে (পাতা ১) - রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট - প্রজন্ম ফোরাম
আজ ২৮ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

অতীতে অনেক সময়ই দেখা গেছে, সরকার যখন নানা সমস্যার কারণে বেকায়দায় থাকে তখন একটা খারাপ কিছু ঘটে। সবার মনযোগ তখন সেখানে ডাইভার্ট হয়ে যায় আর তারা পুরনো সমস্যাগুলো সাময়িকভাবে ভুলে যায়।

বর্তমানেও আমার বাজে একটা অনুভূতি হচ্ছে। এই সরকার সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টিপাইমুখ বাঁধ নিয়ে ঝামেলার মধ্যে আছে। এ অবস্থায় একটা বাজে কিছু ঘটে এসব থেকে আমাদের মন হয়তো সরিয়ে নেয়া হবে। যদিও এমনটা না হলেই আমি খুশি হবো।

Re: মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

কিছুদিন আগেই তো ঘটে গেলো। ঐ ঘটনায় সরকারের কিছু অংশ নিজেরাই জড়িত ছিলো।

এর চেয়ে বাজে কিছু আর কি ঘটতে পারে?

Re: মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

সমস্যা গুলোকে আড়াল করার জন্যই - আরেকটি নতুন সমস্যা তৈরী করা হয় - যেন মানুষের মন অন্য দিকে থাকে..........।

CHITTAGONG (BL G A+)

Re: মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

babuks লিখেছেন:

অতীতে অনেক সময়ই দেখা গেছে, সরকার যখন নানা সমস্যার কারণে বেকায়দায় থাকে তখন একটা খারাপ কিছু ঘটে। সবার মনযোগ তখন সেখানে ডাইভার্ট হয়ে যায় আর তারা পুরনো সমস্যাগুলো সাময়িকভাবে ভুলে যায়।

বর্তমানেও আমার বাজে একটা অনুভূতি হচ্ছে। এই সরকার সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টিপাইমুখ বাঁধ নিয়ে ঝামেলার মধ্যে আছে। এ অবস্থায় একটা বাজে কিছু ঘটে এসব থেকে আমাদের মন হয়তো সরিয়ে নেয়া হবে। যদিও এমনটা না হলেই আমি খুশি হবো।

তাই তো খুবই চিন্তার বিষয়।আমাদের এই বাংলাদেশ  এখন খুব ভালো অবস্থায় নেই সেটা আশে পাশের পরিবেশ দেখে এবং পত্রপত্রিকা পড়ে জানতে পারছি তাই বলে জনগনের মন অন্য দিকে ধাবিত করার জন্য খারাপ কিছু ঘটতে পারে বা ঘটানো হতে পারে (পৃথিবীর অন্যান্য দেশে মতো বাংলাদেশেও ঘটছে) সেটা ভাবতেই মন টা দূর্বল হয়ে আসছে। রাজনীতিবিদ কাছের এসব বিষয় বা স্যাবোটাজ খুব সহজ কাজ।এরা (রাজনীতিবিদ গন) সব সময় নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে ব্যস্ত থাকে। এমন কিছু ঘটলে সত্যিই দেশটা অনেক পিছিয়ে যাবে।

@bakbuks আপনার এই পোষ্টটি পড়ে মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর কৌশল মনে পড়ে গেল..................
আমাদের গ্রামে ৮০ দশকে খুব গরু চুরি হতো।কারন হলো গ্রামের কৃষকের গরু গুলো সাধারণত খুব বড় এবং সেই সময় গরুর চামড়ার খুব দাম ছিল। পুলিশ আইন আদালত কোন কিছুতেই গরু চুরি বন্ধ করা যাচ্ছিল না। কারন হলো এলাকার চেয়াম্যানের পালিত চোর ডাকাত মিলে এই কাজ করতো। মানুষ নিরুপায় হয়ে প্রত্যেকে গরুর ঘরের কাছে রাত জেগে পাহারা দিতে লাগলো (আপনারা জানেন গ্রামে গরুর ঘর বাসস্থান থেকে কিছুটা দূরে হয়)।এতে চুরি বেশ কমে গেল।চোরদের আর ভাত হয়না এমন অবস্থা।হঠাৎ একদিন চুরির কৌশল বদলে গেল। কেমন করে...... ঐ যে আপনি বললেন না দৃষ্টি অন্য দিকে সরিয়ে।রাতে যখন মানুষজন গরুর পাহারায় ব্যস্ত থাকে তখন চোরেরা বাসস্থানে চুরির অভিনয় করে (অভিনয় বললাম আসলে তারা বাড়ি চুরি করতে আসতো না) অর্থাৎ তারা বাড়ির জানালা দরজা বা দেয়াল ভাঙ্গার চেষ্টা করে জোরে জোরে শব্দ করতো এতে গরুর ঘর পাহারত মানুষ জন বাড়ি বাঁচাতে আসতো সেই সুযোগে চোর গরু নিয়ে চম্পট দিত। খুব পরিশ্রম করে একদিন চোর ধরে গ্রামবাসীর গনধোলাই এর পর চোরেরা এই কৌশল প্রকাশ করেছিল।

Have few moments!Please
আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে,চাঁদকে করি লুট
ইন্টারনেটে ব্যবসা হয় নাকি

Re: মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

আউল লিখেছেন:

সমস্যা গুলোকে আড়াল করার জন্যই - আরেকটি নতুন সমস্যা তৈরী করা হয় - যেন মানুষের মন অন্য দিকে থাকে..........।

খারাপ বলেন নাই।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

babuks লিখেছেন:

অতীতে অনেক সময়ই দেখা গেছে, সরকার যখন নানা সমস্যার কারণে বেকায়দায় থাকে তখন একটা খারাপ কিছু ঘটে। সবার মনযোগ তখন সেখানে ডাইভার্ট হয়ে যায় আর তারা পুরনো সমস্যাগুলো সাময়িকভাবে ভুলে যায়।

বর্তমানেও আমার বাজে একটা অনুভূতি হচ্ছে। এই সরকার সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টিপাইমুখ বাঁধ নিয়ে ঝামেলার মধ্যে আছে। এ অবস্থায় একটা বাজে কিছু ঘটে এসব থেকে আমাদের মন হয়তো সরিয়ে নেয়া হবে। যদিও এমনটা না হলেই আমি খুশি হবো।

হয়তো বা !
আবার এভাবেও বলা যায়, এই অনুভূতি কাকতালীয় !!

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...             [আড্ডার আসর ! ~ এসো দেই জমিয়ে আড্ডা, মিলি প্রাণের টানে...]

Re: মনে হচ্ছে সামনে খারাপ কিছু আসছে

babuks লিখেছেন:

অতীতে অনেক সময়ই দেখা গেছে, সরকার যখন নানা সমস্যার কারণে বেকায়দায় থাকে তখন একটা খারাপ কিছু ঘটে। সবার মনযোগ তখন সেখানে ডাইভার্ট হয়ে যায় আর তারা পুরনো সমস্যাগুলো সাময়িকভাবে ভুলে যায়।

বর্তমানেও আমার বাজে একটা অনুভূতি হচ্ছে। এই সরকার সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং টিপাইমুখ বাঁধ নিয়ে ঝামেলার মধ্যে আছে। এ অবস্থায় একটা বাজে কিছু ঘটে এসব থেকে আমাদের মন হয়তো সরিয়ে নেয়া হবে। যদিও এমনটা না হলেই আমি খুশি হবো।

আপনার কথাই হয়ত সত্যি, সরকার পাবত্য জেলা নিয়ে যা শুরু করছে মনে হয় ওরা আর একটা দেশ করবে।

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

প্রজন্মাড্ডা আসছে সামনে...

লিখেছেন হাঙ্গরিকোডার ( পাতাগুলি     )

  • ৬৪ উত্তর সমূহ
  • ২৮৮১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-02-2010 23:49 লিখেছেন rubelbd
  • ১৫ উত্তর সমূহ
  • ১৪৮৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-12-2009 10:01 লিখেছেন অর্থহীন স্বপ্ন

ক্যামেরায় কিছু সমস্যা হচ্ছে

লিখেছেন তারেক হাসান

  • উত্তর সমূহ
  • ১৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-12-2009 10:58 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ৩৫৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-04-2009 21:03 লিখেছেন রুমেল

খারাপ না খুব খারাপ, কোনটা?

লিখেছেন সেভারাস

  • উত্তর
  • ৩৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-08-2007 15:37 লিখেছেন আউল

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: