ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয় (পাতা ১) - বিজ্ঞান - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৮ ]

টপিকঃ ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

আমরা যে হুজুগের জাতি তা আবার প্রমাণিত হল

বাকৃবির তদন্ত প্রতিবেদন
ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

সবজি ও ফলের গাছে ইউরিয়া স্প্রের কিছু কার্যকারিতা থাকলেও ধানগাছে তেমন নেই। তাই ধানক্ষেতে ইউরিয়া সার স্প্রের মাধ্যমে প্রয়োগ করলে তাতে প্রত্যাশিত উৎপাদন পাওয়া সম্ভব হবে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক মাঠপর্যায়ে অনুসন্ধান শেষে তাঁদের প্রতিবেদনে এ অভিমত ব্যক্ত করেন।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালিয়াবহর গ্রামের কৃষক মো. আব্দুল আজিজের ইউরিয়া স্প্রের মাধ্যমে ধান চাষে অসাধারণ সাফল্যের ওপর একটি প্রতিবেদন প্রচারিত হয়। বলা হয়, প্রতি একরে মাত্র আট কেজি ইউরিয়া দিয়ে তিনি ধানের প্রত্যাশিত উৎপাদন পেয়েছেন। একে ‘আজিজ ফর্মুলা’ হিসেবে অভিহিত করা হয়।
এ প্রতিবেদন প্রচারিত হওয়ার পর প্রশ্ন ওঠে, তাহলে এত দিন মাটিতে দিয়ে বিপুল ইউরিয়া সার অপচয় করা হয়েছে?
এই বিতর্কের অবসান ঘটাতে বাকৃবির পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক মো. শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে কমিটির সদস্যরা হলেন কৃষিতত্ত্ব বিজ্ঞানী স ম আলতাফ হোসেন, মৃত্তিকাবিজ্ঞানী মোশাররফ হোসাইন মিঞা, কীটতত্ত্ব বিজ্ঞানী মো. সুলতান উদ্দিন ভুঞা, মৃত্তিকাবিজ্ঞানী মো. রফিকুল ইসলাম ও কৃষি রসায়নবিদ মো. আখতার হোসেন। তাঁদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৃষক আব্দুল আজিজের মোট জমি আছে আট একর। সেখানে তিনি ফলদ ও বনজ গাছের বাগান করেছেন। বাগানে তিনি স্প্রের মাধ্যমে ইউরিয়া সার দেন। তবে তাঁর কোনো ধানি জমি নেই। এলাকার কৃষকদের তিনি ধানের জমিতে ইউরিয়া স্প্রে করার পরামর্শ দেন।
প্রতিবেদনে বলা হয়, ধানগাছ কান্ড ও পাতার মাধ্যমে ইউরিয়া গ্রহণ করতে পারে। তবে স্প্রে করলে সারের সামান্য অংশই কান্ড ও পাতায় থাকে, বাকি অংশ মাটিতে পড়ে যায়। তার মাত্র এক-তৃতীয়াংশ ধানগাছ শিকড়ের সাহায্যে গ্রহণ করতে পারে। এ পদ্ধতিতে ধানগাছ যে পরিমাণ নাইট্রোজেন পায়, তা চাহিদার তুলনায় অপ্রতুল। এক একর জমিতে মাত্র আট কেজি ইউরিয়া স্প্রে করে প্রত্যাশিত ফলন পাওয়ার দাবি তাই বিভ্রান্তিকর।
তাহলে সালিয়াবহর গ্রামের কৃষকেরা ধানের প্রত্যাশিত ফলন পাওয়ার দাবি করছেন কেন?
তদন্ত প্রতিবেদনে বলা হয়, সালিয়াবহর একটি পাহাড়ি গ্রাম। সেখানে দুই পাশের উঁচু জমিতে আনারস আর মাঝখানের নিচু জমিতে ধান চাষ হয়। তাঁরা দেখতে পান, আশপাশের পাহাড়ে প্রচুর গাছপালা ও ফলের বাগান থাকায় মাটিতে রয়েছে জৈব পদার্থ। এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে এসে পড়ে নিচু জমিতে। সেখানকার মাটিতে শতকরা ২ দশমিক ৫ ভাগ জৈব পদার্থ পাওয়া গেছে, যা অধিক উর্বরতার প্রমাণ বহন করে। এ ছাড়া জমি তৈরির সময় কৃষকেরা মাটিতে রোটন নামে গ্রোথ (বৃদ্ধি) হরমোন, ইউরিয়া ও টিএসপি সার এবং প্রচুর পরিমাণ খৈল ব্যবহার করেছেন। মূলত এসব উৎস থেকে ধানগাছ প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে প্রত্যাশিত ফলন দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সর্বপ্রথম ফসলে স্প্রের মাধ্যমে ইউরিয়া প্রয়োগ করা হয় ১৯৪৪ সালে। এ ছাড়া বাকৃবিতে ১৯৭১, ’৭৪, ’৭৯ ও ’৮১ সালে ধানগাছে ইউরিয়া স্প্রের ওপর গবেষণা হয়। কাজেই ‘আজিজ ফর্মুলা’ প্রচার অজ্ঞতার শামিল।
বাকৃবির এ প্রতিবেদন সম্পর্কে আব্দুল আজিজের মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, সবজি ও ধানগাছে ইউরিয়া স্প্রে নিয়ে তিনি ১৫-১৬ বছর ধরে কাজ করছেন এবং প্রত্যাশিত ফলও পেয়েছেন।

সুত্রঃ প্রথম আলো

কৃতজ্ঞতাঃ মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

বুঝলাম।

কিন্তু আমার ত দরকার ইউরিয়া সার ব্যবহার না করে কিভাবে সহজে জৈব সার উৎপন্ন ও ব্যবহার করে প্রত্যাশিত ধান ইত্যাদি উৎপাদন সম্ভব সেইটা জানা! সারের পিছনে খরচ কমাতে পারলে তবেই না চালের দাম কমবে! sad


অফটপিকঃ
রেপু সিস্টেম ছাড়া ত আর চলতেছে না!!! mad

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (29-03-2009 14:29)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

মুন লিখেছেন:

বুঝলাম।

কিন্তু আমার ত দরকার ইউরিয়া সার ব্যবহার না করে কিভাবে সহজে জৈব সার উৎপন্ন ও ব্যবহার করে প্রত্যাশিত ধান ইত্যাদি উৎপাদন সম্ভব সেইটা জানা! সারের পিছনে খরচ কমাতে পারলে তবেই না চালের দাম কমবে! :(


অফটপিকঃ
রেপু সিস্টেম ছাড়া ত আর চলতেছে না!!! :mad:

আমাদের জমির যে অবস্হা তাতে ইউরিয়া ছাড়া গতি নাই। :-S শুধু ইউরিয়া না এম ও পি, টি এস পি ও আছে।

হাসিনা সরকার এসেই তো সারের দাম কমিয়ে মহা উপকার করছে...৫ বছর এই গান চলবে.....কিন্তু সত্য হলো এই দাম কমাতে আপাকে নিজ থেকে কিছুই করতে হয়নি। দাম কমানো হয়েছে এম ও পি সারের যেটা তারা সরকারে আসার সময়ই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করে। আপা দাম না কমালেও কিছুদিনের মধ্যে এমনিই কমতো..তবে আপার টাইমিং ভালো ছিলো জনগনকে আর একদফা আবুল বানানোর। :D
আগে ছিলো ৩৭০০-৩৮০০ টাকা ৫০ কেজি। এখন ২০০০ টাকা।

আর ইউরিয়ার দাম ৫৯০ টাকা।

আমার জানামতে জমিতে ইউরিয়াই সবচেয়ে বেশি লাগে। তাই এটার দাম টা ২৫০-৩০০ করে দিলে বুঝবো আপা কত , কি কি করতে পারে.....।   :D :D :D

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

আমরা আসলে সেই স্প্রে ইউরিয়ার আবিস্কারক, .....সিরাজ সাহেব তার চ্যনেলের মাধ্যমে মহা নায়াকে পরিনত হতে যাচ্ছিলেন। আমিও বসে বসে ভাবছিলাম............লোকটার মাথাতে কত্তো বুদ্ধি।

বি.এন.সি.সি গ্রুপের এক গর্বিত সদস্য।=D=D
O(+) গ্রুপের রক্ত লাগলে জায়গায় খাড়াইয়া আওয়াজ দেন।

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

বাঙ্গালী মার্কেটিং ভালই পারে।
দেখলেন না কিছু দিন আগে মোবাইলে টিভি দেখার কথা বলে কত কিছু করে ফেলল। আমি তও অবাক! মোবাইলে দেখা যাবে টিভি। তাও আবার বাংলাদেশে। যেখানে ইউটিউবই ঠিকমত দেখা যায় না। প্রচারেই প্রশার। হলও তাই। লক্ষ লক্ষ মানুষ তাদের ওয়েবে হিট করল। ডাউনলোড করলে প্লেয়ার। তারা দেখলে টিভি। আর ভাবল এটাই তো ওয়েব টিভি। হা হা। ভাবল আমরা কত এগিয়ে যাচ্ছি। আর আমি কী দেখলাম?? দেখলাম কিছু রেকর্ড করা অনুষ্ঠান। সেগুলো চালানো যায়। যেই কাজ আরও অনেক ভালমত ইউটিউবও করে আসছে।

এত হুজুগে হওয়ার কি দরকার?

নিজের বুদ্ধি কি এতই কম?? একটু সময় নিয়ে ভাবলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। না তা ভাববে না।
মাথায় উঠছে ক্যারা। এখন করতেই হইব। তা সে যাই হোক। angry

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

শিপলু লিখেছেন:

বাঙ্গালী মার্কেটিং ভালই পারে।
দেখলেন না কিছু দিন আগে মোবাইলে টিভি দেখার কথা বলে কত কিছু করে ফেলল। আমি তও অবাক! মোবাইলে দেখা যাবে টিভি। তাও আবার বাংলাদেশে। যেখানে ইউটিউবই ঠিকমত দেখা যায় না। প্রচারেই প্রশার। হলও তাই। লক্ষ লক্ষ মানুষ তাদের ওয়েবে হিট করল। ডাউনলোড করলে প্লেয়ার। তারা দেখলে টিভি। আর ভাবল এটাই তো ওয়েব টিভি। হা হা। ভাবল আমরা কত এগিয়ে যাচ্ছি। আর আমি কী দেখলাম?? দেখলাম কিছু রেকর্ড করা অনুষ্ঠান। সেগুলো চালানো যায়। যেই কাজ আরও অনেক ভালমত ইউটিউবও করে আসছে।

এত হুজুগে হওয়ার কি দরকার?

নিজের বুদ্ধি কি এতই কম?? একটু সময় নিয়ে ভাবলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। না তা ভাববে না।
মাথায় উঠছে ক্যারা। এখন করতেই হইব। তা সে যাই হোক। angry

সহমত

উপযুক্ত প্রমান ও অঞ্চল ভেদে মাঠ পর্যায়ে প্রাপ্ত ফলাফল বিশ্লেষন ছাড়া একটি টেলিভিশন চ্যানেলে "ইউরিয়া স্প্রের মাধ্যমে ধান চাষে অসাধারণ সাফল্যের" উপর এই ধরনের প্রতিবেদন প্রচার ও প্রসার কি অতি উৎসাহী ও প্রচারমুখী মনোভাবের পরিচয়ক নয় কী?

গনমাধ্যমে এই ধরনের প্রচার দেশের সাধারন কৃষকদের (যারা অনেকেই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত) সহজেই ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহন করাতে পারে। কারন সাধারনত অশিক্ষিত জনমানুষের মাঝেই এই ধরনের হুজুগ অধিক কাজ করে। তাই অনুষ্ঠান প্রচার ও নির্মানের ক্ষেত্রে আরো দ্বায়িত্বশীল ভুমিকা গনমাধ্যম সমূহ হতে আশুকাম্য।

http://www.mediafire.com/imgbnc.php/4fa2a8b5c518e82c29f17b05ce2712014g.jpg

http://www.flickriver.com/badge/user/all/interesting/shuffle/medium-horiz/ffffff/333333/26545485@N04.jpg

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

শিপলু লিখেছেন:

এত হুজুগে হওয়ার কি দরকার?

নিজের বুদ্ধি কি এতই কম?? একটু সময় নিয়ে ভাবলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। না তা ভাববে না।
মাথায় উঠছে ক্যারা। এখন করতেই হইব। তা সে যাই হোক। angry

সহমত

এস. এম এমদাদ...

Re: ধানক্ষেতে ইউরিয়া স্প্রে কার্যকর নয়

মেহেদী হাসান লিখেছেন:

আমরা আসলে সেই স্প্রে ইউরিয়ার আবিস্কারক, .....সিরাজ সাহেব তার চ্যনেলের মাধ্যমে মহা নায়াকে পরিনত হতে যাচ্ছিলেন। আমিও বসে বসে ভাবছিলাম............লোকটার মাথাতে কত্তো বুদ্ধি।

মজা লাগলো।"সিরাজ সাহেব তার চ্যনেলের মাধ্যমে মহা নায়াকে পরিনত হতে যাচ্ছিলেন", তা আর হইলো না।আহারে..

টাকা আয়ের বিভিন্ন পন্থা নিয়ে:-
http://incomemoneyinnet.blogspot.com/

পোস্টঃ [ ৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১২৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-11-2009 18:18 লিখেছেন বাতেন
  • উত্তর সমূহ
  • ২৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-12-2009 21:27 লিখেছেন Kamrul08
  • ১০ উত্তর সমূহ
  • ১০৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-12-2008 02:40 লিখেছেন উন্মাতাল_তারুণ্য

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: