টপিকঃ রাজনীতি, দোতালা বাসে আগুন ও প্রথম আলোর কাছে জিজ্ঞাসা
( জানিনা পোস্টটি সংবাদ বিশ্লেষনে যাবে কিনা। )
আজ ৯জুন,২০০৭, প্রথম আলোর প্রথম পৃষ্ঠার একটি খবর,
"যৌথ জিজ্ঞাসাবাদ সেলে ওবায়দুল কাদের, এরশাদকে জোটে টানতে বিএনপির চাইতে বেশি টাকা দিয়েছিল আ.লীগ।"
আপাতদৃষ্টিতে নিরীহ একটি খবর। গতানুগতিক রাজনীতির পৌনপুনিক খবর। পড়ার আগ্রহ জাগে না। কিন্ত পড়তে গিয়ে বিষম খেলাম। উদ্ধৃতি দিচ্ছি :
" ওবায়দুল কাদের জিজ্ঞাসাবাদ সেলকে জানান, শাহবাগে বাসে আগুনের পরিকল্পনা এসেছিল যুবলীগের চ্যায়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের কাছ থেকে। নানক ও মির্জা আজম এ পরিকল্পনা বাস্তবায়ন করেন"
পোশাক শিল্প কারখানা নিয়েও তিনি বলেছেন কিন্তু এর তুলনায় সেটা কিছুই না।
কয়েকদিন আগে জলিল সাহেবের জবানবন্দী প্রথম আলোতে দিয়েছিল(তারিখ মনে নেই, জলিল সাহেব গ্রেফতার হওয়ার পরপর) , ভেতরের পাতায় সেই খবরেরে শেষে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছিল।
কি দূ:খজনক ! আরও দূ:খজনক প্রথম আলো কোনবারই এসব খবরকে হেডিংএ দেয়নাই। জানতে ইচ্ছা করে, দোতালা বাসে আগুনে নিরীহ মানুষ পুড়ে মরার চাইতে কি এরশাদকে দলে টানার খবরটা বেশি গুরুত্বপূর্ন ?
বিএনপির নানা অপকির্তী তো কারও অজানা নাই, তাই নতুন করে এখানে লিখলাম না, সমান ঘৃনা তাদের প্রতিও।
http://www.amanpages.com/

