উইন্ডোজে কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৫ ]

টপিকঃ উইন্ডোজে কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি?

পোস্টের সূত্র: www.optimisingpc.blogspot.com



অনেক সময় ভাইরাস দূর করার পর অথবা হঠাৎ করেই দেখা যায় কম্পিউটারের কোন ড্রাইভই ডাবল ক্লিকে ওপেন হচ্ছে না। হয় এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন অপশন থেকে খুলতে হয় অথবা উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে খুলতে হয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে রেহাই পেতে এই টিউন টা ভালো করে দেখে নিন।

প্রথমে পিসির যে কোন ড্রাইভ থেকে Tools menu থেকে Folder Option এ যান। View tab থেকে “Hide Protecting Operating System (Recommended)” ফোল্ডার টি খুজে বের করুন এবং টিক চিহ্ন টি তুলে দিন। এপ্লাই এবং ওকে করে বের হয়ে যান। আপনার ডেস্কটপ থেকে Windows Key + E চেপে Windows Explorer খুলুন। এখন প্রত্যেকটা ড্রাইভে গিয়ে autorun.inf ফাইলটি খুজে বের করুন এবং ডিলিট করুন। খেয়াল রাখবেন দুর্ঘটনাবশত অন্য কোন ফাইল যেন ডিলিট না হয়ে যায়। এবার পিসিটি রিস্টার্ট করুন।

এরকম আরো ফাটাফাটি টিপস পেতে এখান থেকে www.optimisingpc.blogspot.com ঘুড়ে আসতে পারেন।

আশা করি উপকৃত হবেন।
ভালো থাকবেন সবাই।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (16-08-2009 16:26)

Re: উইন্ডোজে কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি?

Shamims লিখেছেন:

প্রথমে পিসির যে কোন ড্রাইভ থেকে Tools menu থেকে Folder Option এ যান।

Folder Optionই যদি গায়েব হয়ে যায়!  big_smile
যেমন আমি ভিজুয়াল বেসিকে একটা সফটওয়্যার বানিয়েছিলাম যা দিয়ে ফোল্ডার অপশন হাইড করা যায়। অবশ্য সেটা শখের বশে বানিয়ে ছিলাম - সেটা হার্ডডিস্ক ক্রাশের সাথে সাথেই বিলীন হয়ে গেছে। এরকম একটা ভাইরাসের খপ্পড়েও পড়েছিলাম যেটা ফোল্ডার অপশন গায়েব করে দিয়েছিল।

ইংরেজি সাহিত্য ও ভাষার ভক্ত হলে এখানে ক্লিক করুন: http://tanvirdhaka.blogspot.com

Re: উইন্ডোজে কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি?

শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য টিপস। তাই 'উইন্ডোজ' কথাটা শিরোনামে যোগ করে দিচ্ছি।

আচ্ছা, এটা উইন্ডোজের কোন ভার্সানের জন্য?

Re: উইন্ডোজে কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি?

শামীম লিখেছেন:

শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য টিপস। তাই 'উইন্ডোজ' কথাটা শিরোনামে যোগ করে দিচ্ছি।

আচ্ছা, এটা উইন্ডোজের কোন ভার্সানের জন্য?

সব ভার্সনের জন্যই কাজ করে। পুরাতন টেকনিক। তুলে ধরার জন্য ধন্যবাদ। অনেকের কাজে লাগবে

Re: উইন্ডোজে কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি?

হুমম... ভাল জিনিস।  thumbs_up

তানভীর শামীম লিখেছেন:
Shamims লিখেছেন:

প্রথমে পিসির যে কোন ড্রাইভ থেকে Tools menu থেকে Folder Option এ যান।

Folder Optionই যদি গায়েব হয়ে যায়!  big_smile

একদম সহজ ভাবে করতে গেলে Autorun Eater সফটওয়ার টা ব্যবহার করে দেখতে পারেন। এখানে Fix Folder Option একটা অপশন পাবেন। ভাইরাস আংকল যদি খুব বেশি ভয়াবহ না হয় তাহলে এটা দিয়েই সমাধান হয়ে যাবার কথা। আমি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। তবে কিছু কিছু ভাইরাস এর প্রভাবে এটা কাজ নাও করতে পারে।

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৫৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-08-2009 17:31 লিখেছেন খাইরুল

তখন আপনি কি করবেন ?

লিখেছেন অয়নবাংলা ( পাতাগুলি    )

  • ৪২ উত্তর সমূহ
  • ৪৩৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-06-2007 22:14 লিখেছেন অয়নবাংলা
  • ৪৬ উত্তর সমূহ
  • ২৮৯৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-02-2010 18:16 লিখেছেন সারিম
  • উত্তর সমূহ
  • ১১২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-06-2008 03:59 লিখেছেন আহমাদ মুজতবা

মন খুলে হাসুন

লিখেছেন ভোরের পাখি

  • ১৩ উত্তর সমূহ
  • ৫০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-11-2009 18:11 লিখেছেন জেলাল

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: