টপিকঃ ফায়ারফক্সের কনফিগারেশন পরিবর্তন করা
মজিলা-ফায়ারফক্স ব্যাবহারকরীরা অ্য়াডঅন ইনস্টল করতে অভ্যস্ত। কাজের সুবিধার জন্য বিভিন্ন সময় অনেক অনেক অ্যাডঅন ইনস্টল করতে হয়।
কিন্তু ফায়ারফক্সেই বেশ কিছু কনফিগারেশন পরিবর্তন করার অপশন রয়েছে। সেগুলা পাওয়া যাবে about:config এ।
ফায়ারফক্সের ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার জায়গায় লেখতে হবে about:config
Enter কী চাপার পর একটি ওয়ার্নিং ম্যাসেজ দেখানো হয়। তখন "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এরপর বিশাল একটা লিস্ট আসবে। যে যে বিষয় গুলা পরিবর্তন করতে চাই তা Filter লেখার লেখাটির পাশের খালি জায়গায় লেখতে হবে।
১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করা
লোকেশন বারে(যেখানে ওয়ের সাইটের ঠিকানালেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।
২) সেশন রি-স্টোর বন্ধ করা
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হটাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লেখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লেখলে বন্ধ হয়ে যাবে।
৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করা
সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লেখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।
৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, করন এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে লেয়া যাবে।
লেখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)
৫) ভাইরাস স্ক্যান বন্ধ করা
এটা মূলত উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় লাগবে। আপনি যদি নিশ্চত থাকেন যে আপনি কোন ফাইল নামাচ্ছেন তবে এই ব্যাবস্থাটা বন্ধ করে রাখতে পারেন ফলে ডাউনলোড স্পিড বাড়বে।
লেখতে হবে: browser.download.manager.scanWhenDone
ডিফল্ট: TrueFalse
পরিবর্তন: False (বন্ধ হবে)
৬) ট্যাব স্ক্রল কনফিগার করা
অনেকগুলা ট্যাব ওপেন করতে থাকলে ফায়ারফক্সে ট্যাব গুলার আকার(100px) হবার পর ট্যাব গুলা পর পর ওপেন হতে থাকে স্ক্রল করে ট্যাবগুলা দেখতে হয়। ট্যাব এর আকার কমিয়ে দিলে আগের চাইতে বেশি ট্যাব ওপেন হবার পর স্ক্রল করতে হবে। উদাহারন হিসাবে ৭০ দেয়া যাবে।
লেখতে হবে: browser.tabs.tabMinWidth
ডিফল্ট: 100
পরিবর্তন: 0 (বন্ধ হবে) অন্য যে নম্বর দেয়া হবে সেটি সেট হবে
৭) ট্যাব এর Close বাটন দেখা/ বন্ধ করা
ফায়ারফক্সে প্রতিটি ট্য়াবএ Close বাটন থাকে। এরফলে অনেকের কাজ করতে অসুবিধ হতে পারে। এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.tabs.closeButtons
ডিফল্ট: 1
পরিবর্তন:
0- অ্যাকটিভ ট্যাব-এ Close বাটন থাকবে
1- সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে
2- কোথাও কোন Close বাটন থাকবে না
3- একেবারে শেষ প্রান্তে একটা Close বাটন থাকবে
৮) স্ক্রপ্ট ওপেন হবার সময় পরিবর্তন
ফায়ারফক্স-৩ একটা স্ক্রপ্ট-এর রেসপন্স পারাব জন্যা মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করে। এর মধ্যে ওপেন না হলে ওয়ার্নিং ম্যাসেজ দেখায়। তাই স্লো ইন্টারনেট ব্যাবহার করলে এই সময় বাড়িয়ে নেয়া যায়।
লেখতে হবে: dom.max_script_run_time
ডিফল্ট: 10
পরিবর্তন: 15 বা অন্য কোন নাম্বার (10 এর বড়)
৯) বানান পরীক্ষা করা
সাধারনত একের বেশি লাইন েলখার অপশন থাকলেই কেবল বানান চেক করা যায় তবে এটি পরিবর্তন করা যায়।
লেখতে হবে: layout.spellcheckDefault
ডিফল্ট: 1 (একের বেশি লাইনে বানান চেক করবে)
পরিবর্তন:
0- কখনোই বানান চেক করবে না
2- সকল টেক্সট বক্সে বানান চেক করবে
১০) সার্চ বক্সের ফলাফল নতুন ট্যাব-এ ওপেন করা
ব্রাউজারের উপরের ডান দিকে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিছু সার্চ করলে ফলাফল ঐ ট্যাবেই দেখা যায় তবে এটি পরিবর্তন করলে ফলাফল গুলা নতুন ট্যাব-এ দেখাবে।
লেখতে হবে: browser.search.openintab
ডিফল্ট: False
পরিবর্তন: True (ফলাফল নতুন ট্যাবে ওপেন হবে)
১১) মিনিমাইজ করা অবস্থায় কম ফিজিকাল মেমরী ব্যাবহার
(উইন্ডোজে ব্যাবহারকরীদের জন্য) ফায়ারফক্স মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল মেমরীতে চলে যাবে ফলে তখন ফিজিকাল মেমরীতে চাপ কমবে। প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করবে। এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউতের ডান বাটন ক্লিক করে New >> Boolean সিলেক্ট করুন।
নাম লিখুন : config.trim_on_minimize
ভ্যালু লিখুন :True
১২) ফায়ারফক্সের গতি বাড়ান
লেখতে হবে: network.http.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লেখতে হবে: network.http.proxy.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লেখতে হবে: network.http.pipelining.maxrequests
ডিফল্ট: 4
পরিবর্তন: 4 থেকে বেশি কিন্তু 8 থেকে কম কোন নম্বর
লেখতে হবে: network.http.max-connections
ডিফল্ট: 30
পরিবর্তন: 96
লেখতে হবে: network.http.max-connections-per-server
ডিফল্ট: 15
পরিবর্তন: 32
১৩) ক্যাশ ম্যামোরির পরিমান বাড়ানো
যখন কোন পেজ ওপেন হয় তখন তা হার্ডডিস্ক ক্যাশ হিসাবে জমা থাকে।ফলে পরবর্তিতে ঐ পেজ ওপেন করতে হলে ক্যাশ থেকে দ্রুত ওপেন হয়। ফায়ারফক্সের জন্য এটি 5MB থাকে। চাইলে বাড়ানে যাবে, তখন বেশি পেজ সেভ থাকবে।
ক্যাশ বাড়াতে হলে browser.cache.disk.enable এটি True থাকতে হবে।
লেখতে হবে: browser.cache.disk.capacity
ডিফল্ট: 5000(KB তে লেখা)
পরিবর্তন:
5000 এর বড় লেখলে ক্যাশ বাড়বে
5000 এর কম লেখলে ক্যাশ কমবে
---চলবে
সর্বশেষ সম্পাদনা করেছেন nasir8891 (15-09-2008 18:41)



=))=))=))=))
আপনারা কেউ কি বুঝতে পারছেন? কবে ফিরে পাব আবার সেই আগের মত সুন্দর একটা ফোরাম?




লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত