আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স... (পাতা ১) - সফটওয়্যার - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ১৯ ভাদ্র ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১৭ ]

টপিকঃ আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

অবশেষে মোজিলা তার ৩.৫ এর মূল ভার্সনটা ছাড়ছে thumbs_up thumbs_upনানা সুবিধা সংবলিত মোজিলা ৩.৫ ডাউনলোড করতে http://www.filehippo.com/download_firef … f029c39e0/ এখনি এখানে যান big_smile big_smile

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

এটাতে কি ফায়ারফক্স ৩.০.১১-এর এ্যাড-অনগুলো সব কাজ করবে? নাকি কিছু কিছুগুলো ডিজ্যাবল্ড থাকবে?
কেউ এ বিষয়টুকু জানালে ডাউনলোড মারতাম।
ধন্যবাদ

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

সবগুলো মনে হয় না কাজ করবে কিছু কিছু আপডেট করার দরকার পড়তে পারে  big_smile big_smile
http://www.mozilla.com/en-US/firefox/3.5/releasenotes/ এখানে দেখতে পারেন কিছু

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

আপডেট করলাম । আমার তিনটি আ্যাড-অন কাজ করবে না রিপোর্ট দিল । আটোকপি কাজ করবে না । অন্যদুটো থিম অ্যাড-অন ।
আপডেট করার পর প্রজন্মের টাইপিং পদ্ধতি সিলেকশনটা ভার্টিকাল হয়ে গেছে । আগে হরাইজন্টাল ছিল ।

http://i41.tinypic.com/1znwqkj.gif

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

যাক আসল তাহলে। smile

http://www.signaturebar.com/uploads/images/62035.png http://www.signaturebar.com/uploads/images/33645.png
http://www.signaturebar.com/uploads/images/61916.gif

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

ধন্যবাদ জানানোর জন্য। ডাউনলোড করি।

http://j.imagehost.org/0984/005_7.png

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

দিতাছি ডাউনলোড .. ধন্যবাদ ভাই!!  big_smile

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
যে ব্যক্তি পুরো একমাস রোজা রাখার সুযোগ পেল কিন্তু তার গুণাহ মাফ করাতে পারল না তারমত দুর্ভাগ্যবান আর কেউ নেই!

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

ধন্যবাদ।
ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করে রেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই - কিন্তু সবগুলো প্লাগইনস আপডেট না হওয়া পর্যন্ত সেকেন্ডারী ব্রাউজার হিসাবেই থাকবে।
এটার ৬৪ বিট উইন্ডোজ ভার্সন কি বেরিয়েছে?

Calm Like a Bomb

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

ভাই এটা ইন্সটল করে তো দেখি আমার ফেসবুক কেমন হয়ে গেছে hairpull hairpullফন্ট পাল্টায় গেছে + বড় বড় হয়ে গেছে hairpull hairpull
কিভাবে আগের মত করা যায় কেও বলতে পারেন??

১০

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

আচ্ছা, লিনাক্সের জন্য .deb প্যাকেজটা কোথায় পাওয়া যায় বলতে পারেন কেউ?

আরেকটা বিষয়ও জানার ছিল। তা হলো, যদি আমি ৩.৫ ইন্সটল করি এবং ৩.০.১১ রেখে দিতে চাই---তা কি সম্ভব? মানে আমি দুটোকেই কম্পুতে রাখতে চাচ্ছিলাম। যতদিন ৩.৫ এর জন্য আমার প্রয়োজনীয় এ্যাড-অনগুলোর আপডেট না আসছে ততদিন ৩.০.১১ই ব্যবহার করতাম। আর মাঝে মধ্যে ৩.৫ চালাতাম।

ধন্যবাদ

১১

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

কে কইছে পুরানা অ্যাড-অন কাজ করবে না? কইলেই হইলো নাকি? মামা বাড়ির আবদার  hehe
অ্যাড্রেসবারে লিখুন about:config , রাইট ক্লিক করে new boolean সিলেক্ট করুন এবার লিখুন 'extensions.checkCompatibility' এবং false সেট করে ব্রাউজার রিস্টার্ট করুন  big_smile

১২

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

ভাই, ঐ হ্যাক দিয়ে বহুতদিন ফায়ারফক্স ২-এর এ্যাডওনস ৩-এ চালাইসি। কিন্তু ক্র্যাশ করতে করতে ব্রাউজারের বারোটা বেজে যেতো!

Calm Like a Bomb

১৩

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

আমি তো ভালই চালাচ্ছি big_smile

১৪

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

হুমমম, ৩.৫-এ কাজ করার কথা। আগেরটা ছিলো মেজর ভার্সন ডিফারেন্স - ২ এর বদলে ৩। আর এটা ৩.০ এর বদলে ৩.১ - বেশি সমস্যা হওয়া উচিৎ না।

Calm Like a Bomb

১৫

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

invarbrass লিখেছেন:

এটার ৬৪ বিট উইন্ডোজ ভার্সন কি বেরিয়েছে?

আমার এখন থেকে লিনাক্সের জন্য ৬৪ বিট খুঁজতে হবে। big_smile

দত্ত লিখেছেন:

লিনাক্সের জন্য .deb প্যাকেজটা কোথায় পাওয়া যায় বলতে পারেন কেউ?

ফায়ারফক্সের ডেব প্যাকেজ মনে হয় পাওয়া যায় না।

রিপোতে কবে আসবে কে জানে?

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (02-07-2009 01:52)

http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/last_fm_scrobbler/output.php
http://linuxmint-bd.org/temp/quote/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

ফায়ারফক্সের ডেব প্যাকেজ মনে হয় পাওয়া যায় না।
রিপোতে কবে আসবে কে জানে?

আমি জন্টিতে ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করেছি।এইভাবে------
১‌‌॥ প্রথমে মজিলা থেকে firefox tar.bz2 ফাইলটা নামান।
২॥ফাইলটা ডেস্কটপে রেখে তাতে রাইট বাটন ক্লিক করে Extract here এ ক্লিক করুন।
৩॥এবার Extract করা ফোল্ডারটা rename করে firefox-3.5 করুন।
৪॥এবার টার্মিনাল খুলুন,লিখুন

sudo nautilus

এর ফলে আপনি root হিসাবে কাজ করতে পারবেন।
৫॥একটা উইন্ডো খুলবে , ওখানে filesystem>usr>lib এ Extract করা firefox-3.5 ফোল্ডারটা কপি করুন।
৬॥firefox-3.5 ফোল্ডারটা open করুন এবং firefox নামক ফাইলটা খুজে বের করুন।
৭॥ এর উপর রাইট বাটন ক্লিক করে make link এ ক্লিক করুন।ফলে link to firefox নামক একটা ফাইল তৈরী হবে।
৮॥এই ফাইলটা cut এবং paste করুন , filesystem>usr>bin এ।
৯॥ এইখানে আগে থকেই firefox নামক একটি link আছে তা firefox.old নামে rename করুন।
১০॥ এবার আপনার cut, paste করা link to firefox লিঙ্কটি firefox নামে Rename করুন।
ব্যস কাজ শেষ। আপনার ফায়ারফক্স রিস্টার্ট করুন।

বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে
http://www.freeimagehosting.net/uploads/1b7fb1eb51.png

১৭

Re: আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...

এ্যাড-অন নিয়ে যে চিন্তায় ছিলাম সেটা মোটামুটি সেরে গেছে। আপনারা এই লিংকে দেয়া লিস্ট থেকে আপনার ফায়ারফক্সে যেসব এ্যাড-অনগুলো আছে সেগুলোর লেটেস্ট ভার্শন ৩.৫ দিচ্ছে কিনা সেটা জেনে নিন। আমিও সেভাবে চেক করার পরে ৩.৫ নামিয়ে ব্যবহার করছি এবং এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি।
শুধু যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটা হলো আগেরটাতে "পরশমনি" সাপোর্ট ছিল যেটা ৩.৫-এ নেই। তারুণ্য ভাইসহ যারা এটা নিয়ে কাজ করেন তাদেরকে অনুরোধ করব ৩.৫ এর জন্য "পরশমনি"-কে কম্প্যাটিবল করে দেয়।
ধন্যবাদ

পোস্টঃ [ ১৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর
  • ২৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-04-2009 02:06 লিখেছেন হাঙ্গরিকোডার
  • ১০ উত্তর সমূহ
  • ১২৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-12-2008 03:52 লিখেছেন মুশাফ

মনে পড়ছে না

লিখেছেন মানচুমাহারা

  • উত্তর সমূহ
  • ৩১৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-05-2010 13:58 লিখেছেন দ্যা ডেডলক
  • উত্তর সমূহ
  • ১১১৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-05-2008 00:35 লিখেছেন তারেক হাসান
  • উত্তর সমূহ
  • ২৫৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-10-2007 14:35 লিখেছেন আউল

X




Currently installed 13 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: