টপিকঃ আইসা পড়ছে মোজিলা ফায়ারফক্স...
অবশেষে মোজিলা তার ৩.৫ এর মূল ভার্সনটা ছাড়ছে
নানা সুবিধা সংবলিত মোজিলা ৩.৫ ডাউনলোড করতে http://www.filehippo.com/download_firef
f029c39e0/ এখনি এখানে যান

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
অবশেষে মোজিলা তার ৩.৫ এর মূল ভার্সনটা ছাড়ছে
নানা সুবিধা সংবলিত মোজিলা ৩.৫ ডাউনলোড করতে http://www.filehippo.com/download_firef
f029c39e0/ এখনি এখানে যান

এটাতে কি ফায়ারফক্স ৩.০.১১-এর এ্যাড-অনগুলো সব কাজ করবে? নাকি কিছু কিছুগুলো ডিজ্যাবল্ড থাকবে?
কেউ এ বিষয়টুকু জানালে ডাউনলোড মারতাম।
ধন্যবাদ
সবগুলো মনে হয় না কাজ করবে কিছু কিছু আপডেট করার দরকার পড়তে পারে

http://www.mozilla.com/en-US/firefox/3.5/releasenotes/ এখানে দেখতে পারেন কিছু
আপডেট করলাম । আমার তিনটি আ্যাড-অন কাজ করবে না রিপোর্ট দিল । আটোকপি কাজ করবে না । অন্যদুটো থিম অ্যাড-অন ।
আপডেট করার পর প্রজন্মের টাইপিং পদ্ধতি সিলেকশনটা ভার্টিকাল হয়ে গেছে । আগে হরাইজন্টাল ছিল ।

দিতাছি ডাউনলোড .. ধন্যবাদ ভাই!! 
ধন্যবাদ।
ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করে রেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই - কিন্তু সবগুলো প্লাগইনস আপডেট না হওয়া পর্যন্ত সেকেন্ডারী ব্রাউজার হিসাবেই থাকবে।
এটার ৬৪ বিট উইন্ডোজ ভার্সন কি বেরিয়েছে?
ভাই এটা ইন্সটল করে তো দেখি আমার ফেসবুক কেমন হয়ে গেছে
ফন্ট পাল্টায় গেছে + বড় বড় হয়ে গেছে

কিভাবে আগের মত করা যায় কেও বলতে পারেন??
আচ্ছা, লিনাক্সের জন্য .deb প্যাকেজটা কোথায় পাওয়া যায় বলতে পারেন কেউ?
আরেকটা বিষয়ও জানার ছিল। তা হলো, যদি আমি ৩.৫ ইন্সটল করি এবং ৩.০.১১ রেখে দিতে চাই---তা কি সম্ভব? মানে আমি দুটোকেই কম্পুতে রাখতে চাচ্ছিলাম। যতদিন ৩.৫ এর জন্য আমার প্রয়োজনীয় এ্যাড-অনগুলোর আপডেট না আসছে ততদিন ৩.০.১১ই ব্যবহার করতাম। আর মাঝে মধ্যে ৩.৫ চালাতাম।
ধন্যবাদ
কে কইছে পুরানা অ্যাড-অন কাজ করবে না? কইলেই হইলো নাকি? মামা বাড়ির আবদার 
অ্যাড্রেসবারে লিখুন about:config , রাইট ক্লিক করে new boolean সিলেক্ট করুন এবার লিখুন 'extensions.checkCompatibility' এবং false সেট করে ব্রাউজার রিস্টার্ট করুন 
ভাই, ঐ হ্যাক দিয়ে বহুতদিন ফায়ারফক্স ২-এর এ্যাডওনস ৩-এ চালাইসি। কিন্তু ক্র্যাশ করতে করতে ব্রাউজারের বারোটা বেজে যেতো!
আমি তো ভালই চালাচ্ছি 
হুমমম, ৩.৫-এ কাজ করার কথা। আগেরটা ছিলো মেজর ভার্সন ডিফারেন্স - ২ এর বদলে ৩। আর এটা ৩.০ এর বদলে ৩.১ - বেশি সমস্যা হওয়া উচিৎ না।
এটার ৬৪ বিট উইন্ডোজ ভার্সন কি বেরিয়েছে?
আমার এখন থেকে লিনাক্সের জন্য ৬৪ বিট খুঁজতে হবে। 
লিনাক্সের জন্য .deb প্যাকেজটা কোথায় পাওয়া যায় বলতে পারেন কেউ?
ফায়ারফক্সের ডেব প্যাকেজ মনে হয় পাওয়া যায় না।
রিপোতে কবে আসবে কে জানে?
সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (02-07-2009 01:52)
ফায়ারফক্সের ডেব প্যাকেজ মনে হয় পাওয়া যায় না।
রিপোতে কবে আসবে কে জানে?
আমি জন্টিতে ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করেছি।এইভাবে------
১॥ প্রথমে মজিলা থেকে firefox tar.bz2 ফাইলটা নামান।
২॥ফাইলটা ডেস্কটপে রেখে তাতে রাইট বাটন ক্লিক করে Extract here এ ক্লিক করুন।
৩॥এবার Extract করা ফোল্ডারটা rename করে firefox-3.5 করুন।
৪॥এবার টার্মিনাল খুলুন,লিখুন
sudo nautilus এর ফলে আপনি root হিসাবে কাজ করতে পারবেন।
৫॥একটা উইন্ডো খুলবে , ওখানে filesystem>usr>lib এ Extract করা firefox-3.5 ফোল্ডারটা কপি করুন।
৬॥firefox-3.5 ফোল্ডারটা open করুন এবং firefox নামক ফাইলটা খুজে বের করুন।
৭॥ এর উপর রাইট বাটন ক্লিক করে make link এ ক্লিক করুন।ফলে link to firefox নামক একটা ফাইল তৈরী হবে।
৮॥এই ফাইলটা cut এবং paste করুন , filesystem>usr>bin এ।
৯॥ এইখানে আগে থকেই firefox নামক একটি link আছে তা firefox.old নামে rename করুন।
১০॥ এবার আপনার cut, paste করা link to firefox লিঙ্কটি firefox নামে Rename করুন।
ব্যস কাজ শেষ। আপনার ফায়ারফক্স রিস্টার্ট করুন।
এ্যাড-অন নিয়ে যে চিন্তায় ছিলাম সেটা মোটামুটি সেরে গেছে। আপনারা এই লিংকে দেয়া লিস্ট থেকে আপনার ফায়ারফক্সে যেসব এ্যাড-অনগুলো আছে সেগুলোর লেটেস্ট ভার্শন ৩.৫ দিচ্ছে কিনা সেটা জেনে নিন। আমিও সেভাবে চেক করার পরে ৩.৫ নামিয়ে ব্যবহার করছি এবং এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি।
শুধু যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটা হলো আগেরটাতে "পরশমনি" সাপোর্ট ছিল যেটা ৩.৫-এ নেই। তারুণ্য ভাইসহ যারা এটা নিয়ে কাজ করেন তাদেরকে অনুরোধ করব ৩.৫ এর জন্য "পরশমনি"-কে কম্প্যাটিবল করে দেয়।
ধন্যবাদ
শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট
লিখেছেন কণিষ্ক
লিখেছেন ভাস্কর১৬০
লিখেছেন মানচুমাহারা
লিখেছেন মনি
লিখেছেন আউল