টপিকঃ রেপি থেকে ডাউনলোড করা ফাইলের পাসওয়ার্ড উদ্ধার
উইনরার আর্কাইভের পাসওয়ার্ড খুঁজে বের করার একটা টেকনিক বলি।
অনেক সময় আমরা অনেক মুভি, সফটওয়্যার ডাউনলোড করি রেপি থেকে। হয়তো পাসওয়ার্ড ভুলে যাই। বা দেখা যায় একটা পাসওয়ার্ড দেয়া আছে কিন্তু যেখান থেকে রেপির লিঙ্ক নিয়েছেন সেখানে কোন পাসওয়ার্ডের কথা বলা ছিল না।
এমন ক্ষেত্রে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করেছেন গুগলে তার নাম পেস্ট করে খুঁজুন। পাসওয়ার্ড পেয়ে যাবেন।
ধরুণ ডাউনলোড করলেন Music_And_Lyrics.part1.rar । এখন আপনি যদি এই ফাইলের নাম দিয়েই গুগল করেন তাহলে কাঙ্খিত পাসওয়ার্ড পেয়ে যাবেন।
---------
বি:দ্র: যে টপিকটির কারণে এই পোস্ট করা হয়েছিল সেই টপিকটি আর নেই। তাই এটি আলাদাভাবেই পোস্ট করলাম।

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত






--( ইস আরও আগে জানতে পারলাম না কেন
।

আগে যদি যানতাম....... 


