লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল (পাতা ১) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

3 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৫৫ ]

টপিকঃ লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

৩০ সেকেন্ড টিউটোরিয়াল:
http://g.imagehost.org/0671/2-empty-vm-created.png

  • উইন্ডোজ বা যে সিস্টেম ভার্চুয়াল ইন্সটল করবেন তার সিডি/ডিভিডি ঢোকান।

  • administration > sun virtualbox রান করুন।

  • new বাটনে ক্লিক করুন।

  • ভার্চুয়াল মেশিনের যেকোন একটি নাম দিন। OS type-এ উইন্ডোজ, লিনাক্স, সোলারিস না অন্য কোন সিস্টেম ইনস্টল করছেন সেটা সিলেক্ট করুন।
    http://f.imagehost.org/0076/Screenshot.png

  • এর পর ভার্চুয়াল সিস্টেমের র্যাম, হার্ড ডিস্কের সাইজ ইত্যাদি দিন (উইন্ডোজ এক্সপির জন্য কমপক্ষে ২৫৬ মেগ র্যাম ও ৩-৪ গিগা ডিস্ক দিতে পারেন)।
    http://f.imagehost.org/0315/Screenshot-1.png
    http://f.imagehost.org/0727/Screenshot-2.png
    http://f.imagehost.org/0032/Screenshot-Create_New_Virtual_Machine.png

  • ডিস্ক বানানো হয়ে গেলে ক্লোজ করুন।

  • এরপর যে নামে ভার্চুয়াল মেশিন বানিয়েছেন, সেটা লিস্টে দেখাবে।

  • নতুন মেশিনটি সিলেক্ট করে settings ক্লিক করুন।

  • সেটিংস পেইজে CD/DVD সিলেক্ট করুন। এখানে mount DVD drive অপশনটি চেক করুন, এবং host DVD drive সিলেক্ট করুন। (যদি ISO ইমেজ থাকে তাহলে ওটাও ব্যবহার করতে পারেন - সিডির চাইতে অনেক দ্রুত ইনস্টল হবে)।
    http://f.imagehost.org/0125/Screenshot-3.png

ব্যস এইবার সেটিংস ক্লোজ করে start বাটনে ক্লিক করুন এবং খেল দেখুন!  thumbs_up

http://g.imagehost.org/0159/3-setup-starting.png

http://g.imagehost.org/0259/v.png

* host - আপনার আসল ফিজিকাল সিস্টেম।
* guest - ভার্চুয়াল সিস্টেম।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (14-06-2009 19:22)

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

ধন্যবাদ।

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

এই টিউটোরিয়াল অনেক আগেই দেয়া উচিত ছিল। angry যাই হোক ইনভারব্রাশ ভাই ভাল কাজ করেছেন। thumbs_up

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

হুম বেশ সহজ মনে হচ্ছে । দেখি লিনাক্স মিন্ট দিয়েই ট্রাই মারব ।  smile

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

আচ্ছা এই ভারর্চুয়াল বক্সে যে XP সেটআপ দিলাম এর জন্য কি কোন এন্টি ভাইরাস সহ কোন ড্রাইভার প্রয়োজন?

আর লিনাক্স মিন্ট থেকে কোন ড্রাইভ কিভাবে শেয়ার করব ভার্চুয়াল বক্সের উইন্ডোজের নেটওয়ার্কের ভিউ ওয়ার্কগ্রুফ কাজ করছে না এর কি কোন সমাধান আছে।

ভার্চুয়াল বক্সে XP সাটডাউন না দেওয়া পযর্ন্ত কি লিনাক্সে ফিরে আসা যাবে মানে মিনিমাইজ জাতীয় কিছু?

সর্বশেষ সম্পাদনা করেছেন সাদাত হাসান (13-06-2009 21:04)

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

invarbrass লিখেছেন:

এর পর ভার্চুয়াল সিস্টেমের র্যাম, হার্ড ডিস্কের সাইজ ইত্যাদি দিন (উইন্ডোজ এক্সপির জন্য কমপক্ষে ২৫৬ মেগ র্যাম ও ৩-৪ গিগা ডিস্ক দিতে পারেন)।

ইনভারব্রাশ ভাই আরও একটু সহজ করে দিন। নতুন ব্যবহারকারী অনেকের বুঝতে সমস্যা হতে পারে। যেমনঃ
১. র্যাম যে দিবে, এখন বাকী যা থাকে সেটা কি লিনাক্স ব্যবহার করবে? ধরুন একটি কম্পিউটারে ২৫৬ মেগা র্যাম আছে। এখন কি ২৫৬ মেগাই ভার্চুয়াল বক্সের জন্য নির্ধারণ করা যাবে? না করা গেলে কি কি করণীয়?

২. হার্ড ডিস্ক স্পেস ৩/৪ গিগা যেটা বললেন, সেটা ভার্চুয়াল বক্স কোথা থেকে ব্যবহার করবে? মানে লিনাক্সের রুট পার্টিশন যদি ২.৫ গিগা (অসম্ভব না) হয় সেক্ষেত্রে? নাকি অন্য কোন হার্ড ডিস্ক পার্টিশন থেকে ব্যবহার করবে?

৩. ভার্চুয়াল বক্স ব্যবহার করলেও যে ভাইরাসের সমস্যা নাই সেটাও একটু স্পষ্ট করে দিন।

আমি আমার এক বুন্ধুকে কিছুক্ষণ আগে এই টিউটোরিয়াল রেফার করি। এরপর উপরোক্ত প্রশ্নগুলো সে আমাকে করে। যদিও তাকে আমি উত্তর দিয়ে দিয়েছি। তবে অন্য ব্যবহারকারীদের যেন কোন প্রশ্ন না থাকে তাই এগুলো একটু স্পষ্ট করতে বললাম। আমি নিজেই লিখে দিতে পারতাম। কিন্তু আপনি অনেক বেশি অভিজ্ঞ তাই আপনাকেই অনুরোধ করলাম।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

কণিষ্ক লিখেছেন:

হুম বেশ সহজ মনে হচ্ছে । দেখি লিনাক্স মিন্ট দিয়েই ট্রাই মারব ।  smile

ফোরামে ইদানিং বেশ কয়েকজন মিন্ট ব্যবহারকারী দেখা যাচ্ছে! surprised খুবই ভাল লাগছে . . .  big_smile উবুন্টু ব্যবহারকারীরা কোথায়? সবাই কি মিন্টে চলে আসল নাকি? lol2

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

সাদাত হাসান লিখেছেন:

আচ্ছা এই ভারর্চুয়াল বক্সে যে XP সেটআপ দিলাম এর জন্য কি কোন এন্টি ভাইরাস সহ কোন ড্রাইভার প্রয়োজন?

আর লিনাক্স মিন্ট থেকে কোন ড্রাইভ কিভাবে শেয়ার করব ভার্চুয়াল বক্সের উইন্ডোজের নেটওয়ার্কের ভিউ ওয়ার্কগ্রুফ কাজ করছে না এর কি কোন সমাধান আছে।

ভার্চুয়াল বক্সে XP সাটডাউন না দেওয়া পযর্ন্ত কি লিনাক্সে ফিরে আসা যাবে মানে মিনিমাইজ জাতীয় কিছু?

ভাইরে, ধান স্বর্গে গেলেও কি ঢেকি ভানতে হবে? কোন এন্টিমেন্টি ভাইরাসফাইরাস দরকার নাই। এর চেয়ে অনেক ভালো বুদ্ধি আছে - ডিফল্ট ইনস্টলেশনের পর আপনার দরকারী সফটওয়্যার সমূহ ইনস্টল করে ফেলুন। এবার ভিবক্স-এর মূল উইন্ডোতে যান - snapshot নামে একটা ট্যাব আছে, ওটাতে গিয়ে আপনার ভার্চুয়াল মেশিনের একটি স্ন্যাপশট বানান।

এরপর যখনই উইন্ডোজের ভাইরাস, ব্যাকটেরিয়া, সর্দিকাশি, পেট খারাপ হবে, সাথে সাথে ঐ স্ন্যাপশট রিস্টোর মেরে দিবেন - ব্যাস আবার সব আগের মত হয়ে যাবে।

আর যদি ভাইরাস ধরেও, কোন সমস্যা নাই - ইনফেক্সন হলে ভার্চুয়াল সিস্টেমেই হবে, আপনার আসল লিনাক্স সিস্টেমে কিছুই হবেনা।

কোন ড্রাইভার ফাইভারও লাগবেনা। কারণ আপনার হার্ডওয়্যারই তো নাই - পুরো সিস্টেমটাই তো চলছে সফটওয়্যারে। ভিবক্স সফটওয়্যারটি একটি কমপিউটারের বিভিন্ন পার্টসকে এমুলেট করছে, এখানে কোন ফিজিকাল মেশিনারীজ নেই - এ কারণেই এর নাম "ভার্চুয়াল"।

যত ইচ্ছা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ করতে পারবেন। কোন সমস্যা নাই। ভিবক্সে গেস্ট উইন্ডোতে ডাবল ক্লিক করলে এরপর কিবোর্ড/মাউজ গেস্ট সিস্টেমে কাজ করবে, এরপর ডানদিকের কন্ট্রোল কী চাপলে গেস্ট থেকে বেরিয়ে আসবে।

ভিএমওয়্যারে এইস (নাকি ফেডারেশন) নামে একটা এ্যাডভান্সড ফীচার আছে - ওটা দিয়ে একসাথে অনেকগুলো ভার্চুয়াল মেশিন চালানো যায় এবং বিভিন্ন ভিএম-এর মধ্যে লিংক করা যায় - ভিএমগুলো মনে করবে অনেকগুলো আলাদা আলাদা কমপিউটার চলছে।  tongue

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

অয়ন খান লিখেছেন:

ইনভারব্রাশ ভাই আরও একটু সহজ করে দিন। নতুন ব্যবহারকারী অনেকের বুঝতে সমস্যা হতে পারে। যেমনঃ
১. র্যাম যে দিবে, এখন বাকী যা থাকে সেটা কি লিনাক্স ব্যবহার করবে? ধরুন একটি কম্পিউটারে ২৫৬ মেগা র্যাম আছে। এখন কি ২৫৬ মেগাই ভার্চুয়াল বক্সের জন্য নির্ধারণ করা যাবে? না করা গেলে কি কি করণীয়?

২. হার্ড ডিস্ক স্পেস ৩/৪ গিগা যেটা বললেন, সেটা ভার্চুয়াল বক্স কোথা থেকে ব্যবহার করবে? মানে লিনাক্সের রুট পার্টিশন যদি ২.৫ গিগা (অসম্ভব না) হয় সেক্ষেত্রে? নাকি অন্য কোন হার্ড ডিস্ক পার্টিশন থেকে ব্যবহার করবে?

৩. ভার্চুয়াল বক্স ব্যবহার করলেও যে ভাইরাসের সমস্যা নাই সেটাও একটু স্পষ্ট করে দিন।

আমি আমার এক বুন্ধুকে কিছুক্ষণ আগে এই টিউটোরিয়াল রেফার করি। এরপর উপরোক্ত প্রশ্নগুলো সে আমাকে করে। যদিও তাকে আমি উত্তর দিয়ে দিয়েছি। তবে অন্য ব্যবহারকারীদের যেন কোন প্রশ্ন না থাকে তাই এগুলো একটু স্পষ্ট করতে বললাম। আমি নিজেই লিখে দিতে পারতাম। কিন্তু আপনি অনেক বেশি অভিজ্ঞ তাই আপনাকেই অনুরোধ করলাম।

দু:খিত, আরেকটু ডিটেইলসে বলা উচিৎ ছিলো।

১। ২৫৬ র্যামে কোন ভিএম-ই চালানো উচিৎ না। মিনিমাম ৫১২ মেগ বা তার বেশি মেমরী লাগবে।

পুরো র্যাম ভার্চুয়াল মেশিনে দেয়া যাবেনা। ধরুন মেশিনে যদি মোট ১ গিগা র্যাম থাকে, এবং লিনাক্স চালাতে ২০০ মেগ র্যাম লাগে, তাহলে সর্বোচ্চ ৮০০ মেগ র্যাম ভার্চুয়াল মেশিনে দেয়া যাবে। এক্ষেত্রে রূল অব থাম্ব হলো, ফ্রী মেমরী যতটুকু, তার এক তৃতীয়াংশ ভারচুয়াল মেশিনে দিলে ভালো, ক্ষেত্র বিশেষে অর্ধেকও দেয়া যায়।

ভার্চুয়াল র্যাম ফিক্সড নয়। কম র্যামে চালানোর পরে যদি মনে হয় ভিএম স্লো হয়ে গেছে, তাহলে ভিএম শাটডাউন করে আপনি র্যাম ইচ্ছামত বাড়াতে বা কমাতে পারবেন।

যতক্ষণ ভার্চুয়াল মেশিন চালু থাকবে, ততক্ষণ ঐ র্যাম লক হয়ে থাকবে। ভার্চুয়াল মেশিন শাটডাউন করলে আবার ঐ র্যামটা ফ্রী হয়ে যাবে।

আপনার পিসিতে যদি র্যাম কম হয়ে থাকে, এবং ভিবক্স চালাতে চান তবে চালানোর আগে সব ধরণের অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দিন, কম্পিজ জাতীয় ইফেক্টস বন্ধ করে দিন - এতে করে বেশ কয়েক মেগা র্যাম ফ্রী হবে।

অট: পাপীলিনাক্স টাইপের মাইক্রো ডিস্ট্রো দিয়ে করা যাবে ২৫৬ মেগ র্যাম-এ ভার্চুয়াল মেশিন চালানো যাবে - যেহেতু পাপীর মেমরী রিকোয়ারমেন্ট কম। নেটে মাইক্রোএক্সপি, টাইনী২০০৩ এই ধরণের নামে বেশ কিছু কাস্টোমাইজড উইন্ডোজ ডিস্ট্রো পাওয়া যায় - ৭০-৮০ মেগ সাইজের iso download। ওগুলো 64MB ভার্চুয়াল র্যাম দিয়ে অনায়াসে চলে, ইনস্টল করলে 200-300 ডিসক স্পেস লাগে। বিশেষ বিশেষ সাইট থেকে ডাউনলোড করা কোন সফটওয়্যারে ভাইরাস (বিশেষ করে এহেম... keygen  wink) আছে কিনা quick test করার জন্য এগুলো খুবই কাজে দেয়। আমার মেশিনে এই মাইক্রো-উইন্ডোজ কোল্ড-বূট হয় মাত্র ৪.৫ সেকেন্ডে!

২. ভার্চুয়াল ডিস্ক আসলে একটা ফাইল, এর এক্সটেনশন সম্ভবত: .vdi (বা এরকম কিছু)। আপনি যত সাইজের ভার্চুয়াল ডিস্ক বানাবেন, ভিবক্স ঐ সাইজের একটা ফাইল বানাবে আপনার হোম ফোল্ডারে, এবং ভার্চুয়াল মেশিনকে সেটি দেখাবে একটা হার্ড ডিস্ক হিসাবে। ভার্চুয়াল মেশিনে কোন কিছু ইন্সটল করলে বা ফাইল বানালে সেটা ঐ .vdi ফাইলে লেখা হবে। vdi ফাইল অনেকটা iso  ইমেজের মত।

বুঝতেই পারছেন, আপনার লিনাক্স পার্টিশনে যদি ২ গিগা ফ্রী স্পেস থাকে, তাহলে আপনি কখনোই ৩ গিগার ডিস্ক বানাতে পারবেন না।

মোদ্দা কথা হলো - আপনার ফিজিকাল মেশিন থেকে রিসোর্স নিয়ে সেগুলোই ভার্চুয়াল গেস্ট অপারেটিং সিস্টেমকে দেবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (13-06-2009 21:54)

১০

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

আমি যখন উইনডোজ ব্যবহার করতাম তখন আমি »ভার্চুয়াল বক্স
ব্যবহার করতাম এবং আমি উবুন্টু দিয়ে প্রথম »ভার্চুয়াল বক্স চালাই।

http://www.signaturebar.com/uploads/images/62035.png http://www.signaturebar.com/uploads/images/33645.png
http://www.signaturebar.com/uploads/images/61916.gif

১১

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

দ্রুত ইনস্টলের জন্য সিডি/ডিভিডি থেকে আইএসও তৈরী করে নিতে পারেন। এজন্য আপনার উইনডোজের সিডি/ডিভিডি (পাইরেটেড  hairpull) রমে প্রবেশ করান। এবার ওয়ার্কস্পেস/ডেস্কটপ - এ সিডি/ডিভিডি রম মাউন্ট হলে তার উপর রাইট ক্লিক করে কপি ডিস্ক নির্বাচন করুন। এবার যে উইন্ডো আসবে সেখানে একটু লক্ষ্য করুন যে কপি করবে কি ভাবে হবে (এক্সটেনশন লক্ষ্য করুন)? মানে আইএসও কিনা? যদি আইএসও ডিফল্টভাবে না থাকে তবে প্রোপার্টিজ এ ক্লিক করে ইমেজ টাইপ হিসেবে আইএসও নির্বাচন করে দিন। ব্যাস হয়ে গেল। এবার ইনস্টলের সময় এই ইমেজ ফাইলকে দেখিয়ে দিন।

সংযুক্তিঃ এই পদ্ধতি লিনাক্স মিন্ট বা উবুন্টুর জন্য প্রযোজ্য।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (13-06-2009 22:51)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

নিচে আমার কম্পিউটার ভার্চুয়াল বক্সের (মাইক্রোসফট উইনডোজ এক্সপি হোম এডিশন) স্ক্রীনসট দেয়া হল। আসলে এক্সপি ব্যবহার করতে ইচ্ছে করেনা। বাসায় কিছু পিচ্চি পোলাপাইন বেড়াতে তারা গেম খেলতে চায় এই জন্যই আজ ইনস্টল করলাম। আর ফোরামেও যেহেতু ভার্চুয়াল বক্স নিয়ে আলোচনা হচ্ছে . . . ভাবলাম এই সুযোগে আমার সবচেয়ে প্রিয় গেম হিটম্যানটাও খেলে ফেলি।

http://img257.imageshack.us/img257/8841/screenshot006y.png

আর একটা কথা কারও যদি হোম পার্টিশনে জায়গা না থাকে তাহলে ভার্চুয়াল বক্সের File > Preferences থেকে Default Hard Disk Folder এবং Default Machine Folder  পরিবর্তন করে নিতে পারেন।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

ভারচুয়াল বক্সের ভিতরের (এক্সপিতে) টিভিকার্ড চালানো যাবে?

01101010        01100001         01110011         01101001         01101101

১৪

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

ইনভারব্রাশ ভাই ভার্চুয়াল বক্সের শেয়ার্ড ফোল্ডার কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নাই। একটু সাহায্য করেন। মানে আমি মিন্টে এমন একটি ফোল্ডার তৈরী করতে চাচ্ছি যেটা ভার্চুয়াল বক্সের এক্সপি (গেস্ট) দিয়ে অ্যাক্সেস করা যাবে। আর ইউএসবি মাউন্ট চালু করছি কিন্তু এক্সপিতে সেটা দেখাচ্ছে না। worried

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (14-06-2009 03:41)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

অয়ন খান লিখেছেন:

ইনভারব্রাশ ভাই ভার্চুয়াল বক্সের শেয়ার্ড ফোল্ডার কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নাই। একটু সাহায্য করেন। মানে আমি মিন্টে এমন একটি ফোল্ডার তৈরী করতে চাচ্ছি যেটা ভার্চুয়াল বক্সের এক্সপি (গেস্ট) দিয়ে অ্যাক্সেস করা যাবে। আর ইউএসবি মাউন্ট চালু করছি কিন্তু এক্সপিতে সেটা দেখাচ্ছে না। worried

লিনাক্স আর ভার্চুয়াল বক্সের XP এব মধ্যে ফাইল শেয়ারিং কিভাবে করব? লিনাক্সের ড্রাইভ গুলা কি ভার্চুয়াল বক্সে ব্যবহার করা যাবে যেমন ভার্চুয়াল বক্সে ফটোশপ সেটাপ করে কোন ফাইল লিনাক্সের ড্রাইভে সেভ/ওপেন/এডিট করা সম্ভব কিনা?

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

১৬

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

হ্যা, করা যাবে।
আপনার vm-টি বন্ধ করে  settings -এ যান, shared folders অপশনে আসুন।
এখানে আপনার লিনাক্স বক্সের ফোল্ডার এ্যাড করতে পারবেন। কোন ফোল্ডারে "রীড-অনলি" অপশন সিলেক্ট করলে ফোল্ডারটি থেকে vm সিস্টেমে কেবল ফাইল কপি করা যাবে, কোন কিছু সেইভ করা যাবেনা।

http://f.imagehost.org/0439/Screenshot_9.png

এবার এক্সপির vmটি চালান - সম্ভবত: network places-এ ফোল্ডারগুলো দেখাবে।

আমার মেশিনে ভার্চুয়ালবক্সে ফোল্ডার শেয়ারিং সমস্যা করতো (ভিএমওয়্যার-এ ঠিক মতই কাজ হয়)।

১৭

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

invarbrass লিখেছেন:

administration > sun virtualbox রান করুন।

আমিতো এখানে পেলামনা। আলাদা ভাবে ইনষ্টল করতে হবে নাকি? আমি উবুন্টু ইউজার।  neutral

১৮

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

রুমেল লিখেছেন:
invarbrass লিখেছেন:

administration > sun virtualbox রান করুন।

আমিতো এখানে পেলামনা। আলাদা ভাবে ইনষ্টল করতে হবে নাকি? আমি উবুন্টু ইউজার।  neutral

এই থ্রেডটি এটার পরিপ্রেক্ষিতে করা: http://forum.projanmo.com/viewtopic.php?id=11837

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (14-06-2009 14:33)

১৯

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

এবার এক্সপির vmটি চালান - সম্ভবত: network places-এ ফোল্ডারগুলো দেখাবে।
আমার মেশিনে ভার্চুয়ালবক্সে ফোল্ডার শেয়ারিং সমস্যা করতো (ভিএমওয়্যার-এ ঠিক মতই কাজ হয়)।

এক্স পি তে কোন ফোল্ডার খুজে পাচ্ছিনা। একটু ডিটেইলস বললে ভাল হয়।

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

২০

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

রুমেল লিখেছেন:
invarbrass লিখেছেন:

administration > sun virtualbox রান করুন।

আমিতো এখানে পেলামনা। আলাদা ভাবে ইনষ্টল করতে হবে নাকি? আমি উবুন্টু ইউজার।  neutral

উবুন্টুতে থাকে এখানে
অ্যাপ্লিকেশন>সিস্টেম টুলস> ভার্চুয়াল বক্স

http://img199.imageshack.us/img199/1558/42387144.jpg

সম্পাদিতঃ হু  hehe আলাদা ভাবে ইন্সটল করতে হবে। সিনেপ্টেকেই পেয়ে যাবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (14-06-2009 14:53)

http://www.mahbubinfo.co.cc/sig.php

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৫৫ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-12-2009 20:08 লিখেছেন দক্ষিণের-মাহবুব
  • ১৩ উত্তর সমূহ
  • ৫৩৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-11-2009 22:27 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ৫৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-11-2008 01:34 লিখেছেন মুশাফ
  • উত্তর সমূহ
  • ৫৪৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-06-2009 01:40 লিখেছেন শামীম

৩০ সেকেন্ড

লিখেছেন প্রকৃতিপ্রেমিক

  • উত্তর সমূহ
  • ৭৭৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-08-2007 10:54 লিখেছেন বিপ্রতীপ

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: