Re: LINUX MINT ইউজ করলাম
যাই হোক এত বিজ্ঞের মধ্যে আমি কি করি? আমার জানা মতে স্বপ্নচারী ভাই লিনাক্স ব্যবহার করে আজ থেকে প্রায় ১৮ বছর আগে থেকে বা তারও বেশি সময় ধরে আর ইনভারব্রাশ ভাই ± এক যুগ ধরে। এনাদের মধ্যে গত বছর ০৪ ডিসেম্বর থেকে লিনাক্স ব্যবহার করা অয়ন খান কি বুঝে তর্কে যায়!
এ্যা
বলেন কি? আজ থেকে ১৮ বছর আগে (১৯৯১) লিনাক্স নামে তো কিছুই ছিলোনা। লিনাস বেনেডিক্ট টরভাহল্ডস তো হেলসিংকী ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারের সুন্দরীদের পেছনে ঘুরাঘুরি করছে! 
বাই দি ওয়ে, লিনুস তখন যেটা করতে পারেন নি (বিএসডিকে ৩৮৬ পিসিতে চালানোর উপযোগী করা), বরং বাংলাদেশের ৪ ডিসেম্বরের অয়ন খান পুরণো কার্নেল রিপ্লেস করে নতুন কার্ণেলে আপগ্রেড করতে পারে। 
"If 386BSD had been available a year earlier, I would probably never have started on Linux"
- Linus Benedict Torvalds
প্রথম লিনাক্সের চেহারা দেখি সম্ভবত: ৯৪-৯৫ এর দিকে, তখন কেবল চেহারাই দেখেছি - আর বেশি কিছু না। শুধু নামটাই মনে আছে, তখন Linux শব্দের পেছনে The choice of a GNU generation লাইনটা ব্যবহার করতো।। এটাযে পুরো আলাদা একটা অপারেটিং সিস্টেম সেটাও বুঝি নাই। এর আগে ইউনিক্সের নাম শোনা তো দূরের কথা, উইন্ডোজই চিনতাম না (উইন্ডোজ নামে অবশ্য তখন কোন অপারেটিং সিস্টেম ছিলোনা, ডসের উপর গ্রাফিকাল শেল)। মাইক্রোসফট ডস ছাড়া দুনিয়াতে যে আরো ওএস আছে সেটাই জানতাম না! তখন প্রিন্স অব পার্সিয়া আর ডুম ক্লাসিক খেলে খেলে গেইম বানানোর ভূত মাথায় উঠেছিলো - নিউমার্কেট থেকে ওয়াটকম সি কম্পাইলার ফ্লপি সহ প্রোগ্রামিং বই কিনে সি শেখার চেষ্টা করতাম! মেট্রিক পরীক্ষার পর সম্ভবত: ৯৫/৯৬-এর দিকে প্রথম রেড হ্যাট-এর সিডি হাতে আসে।
সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (09-06-2009 00:43)




লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত
এই বার তাহলে কেসটা আমিই করব?
ফায়ারফক্স এ ওখানে ক্লিক করে তো কোন লাভ হবে না!!!



