টপিকঃ পাসওয়ার্ড ছাড়া মাইসিক্ল ব্যাকাপ
পাসওয়ার্ড ছাড়া ডাটাবেইজ ব্যাকাপ নেবার উপায়:
আপনার হোম ফোল্ডারে ~/.my.cnf ফাইল বানিয়ে তাতে ডাটাবেইজ সার্ভারে বিভিন্ন তথ্য যেমন ইউজার, পাস ইত্যাদি দিন:
[client]
user = backupuser
password = thepassword
host = host.nameএইবার নীচের স্ক্রিপ্টটি একটু এডিট করে আপনার হোম ডিরেক্টরীতে রেখে chmod a+x করুন:
#!/bin/sh
DATE_TIME=$(/bin/date "+%Y-%m-%d-%H-%M-%S")
/usr/local/bin/mysqldump -A --single-transaction > /home/invarbrass/backup/mysql-${DATE_TIME}.sql
gzip /home/invarbrass/backup/mysql-${DATE_TIME}.sqlউল্লেখ্য হোম ডিরেক্টরীতে /backup ফোল্ডার না থাকলে বানিয়ে নিন। স্ক্রিপ্টটি ক্রনট্যাবে যোগ করে দিতে পারেন; সেক্ষেত্রে ক্রন-এ স্ক্রিপ্টের পুরো প্যাথনেইম দিতে ভুলবেন না (যেমন /home/invarbrass/mybackup.sh)।
বেশকিছুদিন আগে mysqldump-এর একটা ছোট্ট স্ক্রিপ্ট দিয়েছিলাম এই ফোরামে (মূলত: cron এবং rsync করার উপযোগী করে বানানো):
http://forum.projanmo.com/viewtopic.php?id=10438
