উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে? (পাতা ১) - ট্রাবলশুটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৬ ]

টপিকঃ উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে?

সবেমাত্র কম্পিউটারে উবুন্টু ইনস্টল করলাম। নুতন জায়গায় বেড়াতে গেলে যা হয়। ভিতরে ভিতরে চাপা উত্তেজনা। আমি স্বল্প স্পিডের ব্রডব্যান্ড ব্যাবহার করি। আমার কম্পিউটারে দুইটা ল্যান কার্ড। যে ল্যান কার্ড ব্রডব্যান্ডেন লাইন আছে সেই একই ল্যান কার্ডে IP কনফিগার করার পরও ব্রাউজ করতে পারছি না। কি করবো?

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

Re: উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে?

সমস্যাটা পুরাপুরি বুঝতে পারি নাই। আন্দাজে ঢিল ছুঁড়লাম:

টার্মিনাল খুলে ping করে কি?

অটোমেটিক যেটা আছে সেটাতে কনফিগার না করে ...Add new দিয়ে সেখানে কনফিগার করা লাগে। তারপর, প্যানেলের নেটওয়র্ক আইকন থেকে নেটওয়র্ক একবার অফ করে তারপর অন করলে হওয়ার কথা।

আমার অফিসে ওভাবে হয়নি, তারপর
ফায়ারফক্স খুলে Edit--> Preferences --> Advanced (TAB) --> Settings (BUTTON) --> Manual Proxy Configuration --> HTTP তে আপনার সার্ভারের নাম্বার এবং বাকিগুলোতেএ তাই করতে হবে। সাধারণত পোর্ট থাকে ৮০৮০; তবে অন্য পোর্টও ব্যবহৃত হতে পারে (অফিসে পোর্ট ভিন্ন ছিল ৩১২৮ না কি যেন ... মনে নাই)।

Re: উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে?

সাঈদ২৬১০ লিখেছেন:

সবেমাত্র কম্পিউটারে উবুন্টু ইনস্টল করলাম। নুতন জায়গায় বেড়াতে গেলে যা হয়। ভিতরে ভিতরে চাপা উত্তেজনা। আমি স্বল্প স্পিডের ব্রডব্যান্ড ব্যাবহার করি। আমার কম্পিউটারে দুইটা ল্যান কার্ড। যে ল্যান কার্ড ব্রডব্যান্ডেন লাইন আছে সেই একই ল্যান কার্ডে IP কনফিগার করার পরও ব্রাউজ করতে পারছি না। কি করবো?

আপনার কি কোনো ম্যাক অ্যাড্রেস সেট করতে হয়না?

যদি লাগে তাহলে : এখানে একটি টিউটোরিয়াল দেখে আসুন

Re: উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে?

ভাই আপনি LAN কানেকশন লাগিয়ে আবার বুট করেন। অটোমেটিক কানেকশন পাওয়ার কথা।

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে?

যে প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট লাইন নেওয়া তারা ম্যাক এড্রেস ব্লক করে দেয়। যদিও জানি উবুন্টুতে ম্যাক এড্রেস চেঞ্জ করা কোন ব্যাপার না। যাই হোক অবশেষে ইন্টারনেট ইনস্টল করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ সাহায্য করার জন্য।

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

Re: উবুন্টুতে ইন্টারনেট কানেকশন, কিভাবে?

কিভাবে করতে পারলেন সেটাও শেয়ার করুন। তাহলে অন্যরাও উপকৃত হবে।

http://i45.tinypic.com/2vte35l.jpg

পোস্টঃ [ ৬ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

লিখেছেন দক্ষিণের-মাহবুব ( পাতাগুলি   )

  • ২৮ উত্তর সমূহ
  • ১৫৮১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-05-2009 16:34 লিখেছেন স্বপ্নচারী
  • উত্তর সমূহ
  • ৩৩২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-07-2009 22:21 লিখেছেন অয়ন খান
  • উত্তর
  • ২৭৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-02-2009 18:39 লিখেছেন জিয়া
  • ২৫ উত্তর সমূহ
  • ২০৪২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-06-2009 16:16 লিখেছেন অয়ন খান
  • ১০ উত্তর সমূহ
  • ৯৫৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-04-2009 02:59 লিখেছেন invarbrass

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: