বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা (পাতা ১) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৯ ]

টপিকঃ বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

ওয়েবে বাংলার প্রসারের সাথে সাথে আমরা এখন প্রচুর সাইট পাচ্ছি যারা বাংলায় কম্পিউটিং-এর উপর বিভিন্ন টিউটোরিয়াল লিখে থাকেন। সেইসব টিউটোরিয়ালগুলো এক জায়গায় বুকমার্ক করে রাখার জন্য তৈরী করলাম "বাংলা টিউটোরিয়াল"।

http://banglatuts.appspot.com

উল্লেখ্য, এখানে কোন টিউটোরিয়াল কপি-পেস্ট করা যাবে না বা নতুন টিউটোরিয়াল লেখা যাবে না। এটা শুধুইমাত্র বুকমার্কিং সার্ভিস। আপনার পছন্দের বা প্রয়োজনীয় সাইটটা বুকমার্ক করে করে রাখতে পারেন বিভিন্ন ক্যাটাগরির উপর। এছাড়াও ট্যাগিং-এর মাধ্যমে সহজেই খুঁজে বের করার উপায় নির্ণয় করতে পারেন।

আশা করি, এটা একটা সাজানো গোছানো সাইট হিসেবে গড়ে উঠবে। যা অনেক দিন ধরেই আমরা চাইছি। এর মূল চালিকাশক্তি এর সদস্যরা। "দশের লাঠি একের বোঝা" মন্ত্রেই এই সাইটের জন্মগ্রহণ।

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

অসাধারণ একটি উদ্যোগ নাসিম ভাই। thumbs_up

[অটঃ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। big_smile]

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

অসাধারন কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।(y)

Have few moments!Please
আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে,চাঁদকে করি লুট
ইন্টারনেটে ব্যবসা হয় নাকি

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

অসাধারণ একটি উদ্যোগ...

(এই সাইট সমৃদ্ধ হলে)তাহলে টিউটরিয়াল (বাংলা) খুজতে গুগল কে মনে হয় বেশি কস্ট দিতে হবে না ।

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

একটা ইউআরএল দরকার যেটাতে ক্লিক করলেই টিউটোরিয়াল এড করতে পারবে যে কেউ।
অনেকটা এমন, http://banglatuts.appspot.com/addurl/ht … xample.com
তাহলে অনেকেই বিভিন্ন সাইট ফোরামে এটা ইউজ করতে পারবে। খুব দ্রুত বুক মার্কিং হবে।
এই ফিচার অলরেডি নাই তো? ghusi

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

হুমম, এপিআই-র বুদ্ধিটা ভালো। আমার পছন্দ হইছে। তবে এটা করতে আমার একটু সময় লাগবে, বেশ কিছু কারণে। প্রথমত, ক্যাটাগরি ও ট্যাগ সামলাতে হবে। (এটা তেমন সমস্যা না)। মূল সমস্যা ইউজার সেশন পাঠানো। দেখি সময় করে উঠতে হবে।

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

এই সার্ভিসটা প্রজন্মেই করার ইচ্ছা ছিল~X(। সফটওয়্যারের লোকালাইজেশনও অনেক এগিয়েছে। শুধুমাত্র পানবিবি'র নতুন সংস্করণের জন্য অপেক্ষা যাতে লগিন ইন্টিগ্রেশন করা যায়!

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

হুমম, কঠিন কম্পিটিশন সামনে! tongue_smile nailbiting worried

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

বাঙালীরা নিত্য নতুন জিনিষ শুরু করায় এক্সপার্ট।
অবশ্য শেষ করার নিউজ খুব বেশি পাওয়া যায় না।
এটা বিভিন্ন বাংলাদেশি প্রোগ্রামিং গ্রুপে দেখেছি। অনেকেই অনেক কিছু শুরু করে।:D শেষ করার নাম গন্ধ নাই।

(আগুনে তুষ ছিটাইয়া দিলাম একটু big_smile)

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

তিনটি নতুন গোপন লিঙ্ক যোগ করা হয়েছে, শিপলুর আইডিয়ার উপর ভিত্তি করে।

http://banglatuts.appspot.com/add/http://www.example.com/
http://banglatuts.appspot.com/add/http://www.example.com/cat1/
http://banglatuts.appspot.com/add/http://www.example.com/cat1/tag1,tag2,tag3/

এগুলো দিয়ে সরাসরি লিঙ্ক যোগ করার কাছাকাছি যাওয়া যাবে। মানে এগুলো দিয়ে লিঙ্ক এডিং ফর্মটা প্রি-পপুলেট করা যাবে। শুধু শিরোনাম আর বর্ণনা লিখেই পোস্ট করা যাবে। এই লিঙ্কগুলো আসলে জাভাস্ক্রিপ্ট বুকমার্কলেট-এর জন্য কাজের হবে।

শুধু url এর মাধ্যমে সরাসরি পোস্ট করা আপাতত যাবে না। স্প্যামিং রোধ করতেই এই অতিরিক্ত কষ্টটুকু করতে হবে।

শিপলু, আমি কিন্তু শেষ করলাম। এইবার তোমাদের মানে ইউজারদের পালা বুকমার্ক যোগ করার জন্য। গ্রাফিক্সটা যথারীতি লাবণি করবে শীঘ্রই।

১১

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

শিপলু লিখেছেন:

শেষ করতে না পারার অনেক যুক্তিসংগত কারণ আছে। কিন্তু সাহস নিয়ে যে শুরু করছে সেটাকে ছোট করছেন কেন?

আর একটা বিষয় দেশে অনেক কিছু বেশিরভাগ অদক্ষদের করা! কারণ দক্ষরা কাজের চেয়ে কথাই বেশি বলেন।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১২

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

হাঙ্গরিকোডার লিখেছেন:

আর একটা বিষয় দেশে অনেক কিছু বেশিরভাগ অদক্ষদের করা! কারণ দক্ষরা কাজের চেয়ে কথাই বেশি বলেন।

বাঙ্গালি মানেই কথা কম কাজ বেশি। বেশিরভাগ বাঙ্গালিই এই বৈশিষ্টকে তার স্বভাবে পরিণত করে।
কাহিনী হইল, যাদের মার্কেটিং কম তাদের কথা কেউ শোনে না। যাদের মার্কেটিং হয় তাদের কথা সবাই শোনে ও মনে রাখে।
তবে যারা আসলেই দক্ষ ও পরিশ্রমি তারা লোকচক্ষুর আড়ালেই থাকে বেশির ভাগ সময়। কিন্তু রতনে রতন চেনে বলে একটা কথা আছে। দেখা যাবে তাদের মত মানুষেরাই তাদের খুঁজে বের করছে।

হাঙ্গরিকোডার লিখেছেন:

শেষ করতে না পারার অনেক যুক্তিসংগত কারণ আছে। কিন্তু সাহস নিয়ে যে শুরু করছে সেটাকে ছোট করছেন কেন?

এটা আসলে পরিস্থিতির কারণে। বাঙ্গালী চান্স পেলেই 'না' বলতে চায়।
না, ছোট করে দেখা আসলে ঠিক না। কখনই না।
আমি নিজেই এমন করি। যতবার কোন আইডিয়া মাথায় ঘোরাঘুরি করে। ততবারই একটা .sql ফাইল লিখি। আর একটা ফোল্ডারে রাখি। পরে আর কিছু করা হয় না। sad ইদানিং এর সাথে যুক্ত হয়েছে .rtf ফরম্যাটের ফাইল। স্পেসিফিকেশন লিখে রাখার জন্য।

ভাল কথা, স্বপ্নচারী ভাই কিন্তু কোন কিছু শুরু করে রেখে দেন নি। শেষ করেই লিঙ্ক শেয়ার করেছেন।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

বেশ ভাল উদ্যোগ। সাইটের ফন্টটা আমার কাছে ঝাপসা মনে হচ্ছে।

১৪

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

একটা বুকমার্কলেট তৈরী করা হয়েছে। সাইটের সর্বডানের কলামের প্রথমেই বুকমার্কলেট নামে একটা লিঙ্ক আছে। সেটাকে মাউস দিয়ে টেনে আপনার ব্রাউজারের বুকমার্ক টুলবারে ফেলুন। এখন যেকোন বাংলা সাইটের কোন টিউটোরিয়াল পাতায় থাকাকালীন সময়ে বুকমার্ক টুলবারের বুকমার্কটাতে ক্লিক করলে বাংলাটিউটস-এর পাতাযুক্তকরণ ফর্মখানা ওপেন হবে অন্য একটা উইন্ডো/ট্যাবে। এই ফর্মখানাতে সাইটের লিঙ্ক, শিরোনাম ও বর্ণনা স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ থাকবে। শুধুমাত্র ক্যাটাগরি সিলেক্ট করে আর কিছু ট্যাগ বসিয়ে সাবমিট করলেই লিঙ্কখানা যুক্ত হয়ে যাবে।

১৫

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

স্বপ্নচারী লিখেছেন:

তিনটি নতুন গোপন লিঙ্ক যোগ করা হয়েছে, শিপলুর আইডিয়ার উপর ভিত্তি করে।

http://banglatuts.appspot.com/add/http://www.example.com/
http://banglatuts.appspot.com/add/http://www.example.com/cat1/
http://banglatuts.appspot.com/add/http://www.example.com/cat1/tag1,tag2,tag3/

এগুলো দিয়ে সরাসরি লিঙ্ক যোগ করার কাছাকাছি যাওয়া যাবে। মানে এগুলো দিয়ে লিঙ্ক এডিং ফর্মটা প্রি-পপুলেট করা যাবে। শুধু শিরোনাম আর বর্ণনা লিখেই পোস্ট করা যাবে। এই লিঙ্কগুলো আসলে জাভাস্ক্রিপ্ট বুকমার্কলেট-এর জন্য কাজের হবে।

শুধু url এর মাধ্যমে সরাসরি পোস্ট করা আপাতত যাবে না। স্প্যামিং রোধ করতেই এই অতিরিক্ত কষ্টটুকু করতে হবে।

শিপলু, আমি কিন্তু শেষ করলাম। এইবার তোমাদের মানে ইউজারদের পালা বুকমার্ক যোগ করার জন্য। গ্রাফিক্সটা যথারীতি লাবণি করবে শীঘ্রই।

সাইটটা বেশ কাজে আসবে বলে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। thumbs_up

সাইটের লেয়াউটতো এখনই সুন্দর লাগছে, big_smile আজাইরা গ্রাফিক্স দিয়ে ভারী করবেন না আশা করি।

http://banglatuts.appspot.com/add/http://www.example.com/cat1/
http://banglatuts.appspot.com/add/http://www.example.com/cat1/tag1,tag2,tag3/

এই URL স্কীমে একটু গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। ধরে নিচ্ছি cat1 হচ্ছে ক্যাটাগরী, tagN হচ্ছে বিভিন্ন ট্যাগ, এবং http://www.example.com/ হচ্ছে টার্গেট লিঙ্ক। কিন্তু আমার টার্গেট লিঙ্ক যদি এমন হয়ঃ http://domain.com/folder1/folder2/ - এই ধরণের লিঙ্ক অ্যাড করতে গেলে তো ডেটা করাপশন হবে?

আউটগোয়িং লিঙ্কগুলোতে target="_blank" থাকলে ভালো হয়; বারবার ব্যাক বাটন চেপে সাইটে ফিরে আসতে হবে না তাহলে। স্প্যামারদের লিঙ্ক ফ্লাডিং-এর হাত থেকে বাঁচতে চাইলে লিঙ্কগুলো nofollow করার কথাও ভাবতে পারেন।

ট্যাগ-গুলো লিস্টে না দিয়ে ট্যাগ ক্লাউড করা যেতে পারে। তবে বাংলার কারণে সমস্যা হবে - বিদেশী শব্দের বাংলা বানানের স্ট্যান্ডার্ড কোন রীতি নেই। কেউ লিখবে ইন্টারনেট, কেউ হয়তো লিখবে ইন্টার্নেট, আবার আরেকজন লিখবে ইনটারনেট - এভাবে একই শব্দের অসংখ্য ভ্যারিয়েশন-এর কারণে ট্যাগ ক্লাউড-এর মূল উদ্দেশ্যই হারিয়ে যাবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (10-03-2009 00:46)

১৬

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

ঠিক ধরেছেন। ওটা বাদ দেয়া হয়েছে। বিভিন্নরকম ঝামেলা রয়েছে ঐ স্কিমে (ক্লিন ইউআরএল)। তাই এখন গেট ভেরিয়্যাবল হিসেবে নেয়া হচ্ছে। ক্লিন ইউআরএল শুধু একটাই থাকছে (লিঙ্ক দিয়ে, ক্যাটাগরি আর ট্যাগিং বাদ)। ট্যাগ ক্লাউড করাটা ভালো। তবে কেন জানি এটার উপর আমার তেমন আকর্ষণ নাই। ছোট-বড় ফন্ট একসাথে হিজিবিজি লাগে। ফ্লাশের একটা এনিমেশন দিতে পারি, যেটা উবুন্তু এ্যপস-এ দিয়েছি। তবে ইউনিকোড সাপোর্ট করলেই হয়।

আমারও সিম্পল ডিজাইন ভালো লাগে। কিন্তু কালারগুলো ম্যাচ হয় নাই। স্রেফ পার্থক্য বোঝার জন্য ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করেছি। গ্রাফিকস দিয়ে ভারী করার কোন ইচ্ছা নাই। ছোটখাট গ্রাডিয়েন্ট আর হেডার ইমেজ দিবে বউ। ব্যস। এর বেশি না।

হ্যাঁ, আউটগোয়িং লিঙ্কগুলোকে নতুন উইন্ডো/ট্যাবে খোলা হবে। nofollow আপাতত দিচ্ছি না। সার্চ ইঞ্জিনগুলোকে একটু জানিয়ে নেই, তারপর দেব।

১৭

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

সাইট আপডেটঃ

ভুলবশত বুকমার্কলেট-এ লিঙ্ক এসকেপ করা ছিলো না। এখন আপডেট করা হযে়ছে। আপনাদের বুকমার্কলেটটা মুছে নতুনটা ব্যবহার করুন। দুঃখিত।

১৮

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

@স্বপ্নচারী ভাই
সাইটির হোমপেজে ব্যবহারের কিছু নির্দেশনা দেওয়া থাকলে খুবই ভালো হতো। সাইটটি ব্যবহারে কিছুটা সমস্যায় পড়েছিলাম অর্থাৎ কোন লিঙ্কে ক্লিক করলে টিউটোরিয়ালটি অপেন হবে তা খুঁজে পাচ্ছিলাম না (পরে অবশ্য পেয়েছি)। নতুন ভিজিটরদের ক্ষেত্রে এটা বিরক্তিকর হবে বলে মনে হচ্ছে। আরেকটি কথা লগইন করার বিষয়টি হাইলাইট করে দেওয়া উচিত।

পরিশেষে সাইটটি খুবই সুন্দর ও কার্যকর হয়েছে। thumbs_upthumbs_up(y)

১৯

Re: বাংলা টিউটোরিয়াল সংগ্রহশালা

ধন্যবাদ অনির্বাণ। খুব শীঘ্রই প্রশ্নোত্তর বা সহায়িকা পাতাটি আপডেট করা হবে।

পোস্টঃ [ ১৯ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১২ উত্তর সমূহ
  • ১১৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-08-2008 11:24 লিখেছেন ফায়ারফক্স

জুমলার বাংলা ভিডিও টিউটোরিয়াল

লিখেছেন তারেক হাসান

  • উত্তর সমূহ
  • ১০৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-06-2009 15:48 লিখেছেন গৌতম
  • ৩৭ উত্তর সমূহ
  • ১৩৮২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-12-2009 23:53 লিখেছেন israfilazad
  • উত্তর সমূহ
  • ১১২৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-05-2008 14:51 লিখেছেন হাঙ্গরিকোডার

৩০০০ গেমের সংগ্রহশালা (বিজ্ঞাপন!)

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ১৫৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-06-2008 01:00 লিখেছেন নীল আকাশ

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: