টপিকঃ উবুন্টুতে সিটিসেল জুম কনফিগারেশন
প্রথমে ফোনটি ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ দিতে হবে। এর পর টারমিনালে গিয়ে sudo wvdialconf /etc/wvdial.conf কমান্ডটি লিখতে হবে। এ কমান্ড লিখার ফলে উবুন্টুতে আপনাআপনি wvdial.conf নামে একটি কনফিগারেশন ফাইল তৈরী হবে। এ ফাইলটি ফাইল সিস্টেমের etc ফোল্ডারে থাকবে। কমান্ড উইন্ডোতে sudo nautilus লিখে ফাইল সিস্টেমে প্রবেশ করলে কনফিগারেশন ফাইলটি পরিবর্তন করার অনুমদন পাওয়া যাবে। নিচে একটি কনফিগারেশন ফাইল দেখানো হল। wvdial.conf ফাইলে এটা পেস্ট করে সেভ করলেই হবে। মোডেম চালু করার জন্য উবুন্টু শেলে wvdial লিখতে হবে।
[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Stupid Mode = 1
Modem Type = USB Modem
ISDN = 0
Phone = #777
New PPPD = yes
Modem = /dev/ttyUSB0
Username = waps
Password = waps
Baud = 460800
