টপিকঃ উবুন্টুতে ফন্ট ইনস্টল
উবুন্টুতে আমি যেইসব জিনিস দেখতে চাই তার প্রায় প্রথম সারিতে আছে ফন্ট ইনস্টলের একটা সহজবোধ্য ও দ্রুত পদ্ধতি । দু:খের ব্যাপার হলো এখনো এই জিনিসটা নেই উবুন্টুতে । উবুন্টুতে ফন্ট ইনস্টল করার কয়েকটি পদ্ধতি আছে । একে একে বলছি সেগুলো ।
পদ্ধতি ১
এটা সবচেয়ে সহজ পদ্ধতি । এই ফাইলটি ডাউনলোড করুন । ডাউনলোড হয়ে গেলে হোম ফোল্ডারে যান । কন্ট্রোল এইচ চেপে অথবা ভিউ > শো হিডেন ফাইলসে ক্লিক করুন । এরপর এই ~/.gnome2/nautilus-scripts/ ডেস্টিনেশনে ডাউনলোড করা ফাইলটা কপি করে দিন । এটা কপি করলে ডেক্সটপে বা কোন ফাইলে রাইট ক্লিক করলে Scripts > Font installer নামে একটা মেন্যু আইটেম পাবেন । আপনি যে ফন্ট কপি করতে চান সেটা ডাউনলোড করে তার ওপর রাইট ক্লিক করে এই ফন্ট ইনস্টলার সিলেক্ট করলে আপনার ফন্ট ইনস্টল হয়ে যাবে ।
পদ্ধতি ২
এটাও সহজ । কিন্তু উবুন্টু ব্যবহার করে থাকলে এটা আপনার হার্ডডিস্কে কিছু অতিরিক্ত জায়গা নেবে । এই পদ্ধতিতে আপনাকে kcontrol ইনস্টল করতে হবে । সেটা করতে এই কমান্ড লিখতে হবে ।
sudo apt-get install kcontrolএই কমান্ডটি কেডিই কন্ট্রোল সেন্টার ইনস্টল করবে । কেডিই কন্ট্রোল প্যানেলে আপনি kfontview নামে একটা ইউটিলিটি পাবেন । এটা দিয়ে যেকোন ফন্ট ওপেন করে ডান দিকে নিচে ইনস্টল ক্লিক করলেই হবে । অনেক সময় ইনস্টল বাটনটা পেতে উইন্ডো ম্যাক্সিমাইজ করতে হতে পারে । (কবে যে জিনোমে এই ধরনের একটা টুল পাবো
)
পদ্ধতি ৩
ক.
এটা পুরোটাই কমান্ড বেইজড পদ্ধতি । এ পদ্ধতিতে ফন্ট ইনস্টল করলে আপনি যেই ইউজারের আন্ডারে ফন্ট ইনস্টল করবেন শুধুমাত্র সেই ইউজারই এই ফন্ট ব্যবহার করতে পারবে ।
১. একটা ফন্ট ডিরেক্টরি তৈরী করুন আপনার হোম ফোল্ডারে ।
mkdir ~/.fonts২. তারপর যে ফন্টটি ইনস্টল করবেন সেটা ঐ ফোল্ডারে কপি করে দিন ।
cp [font file name] ~/.fonts৩. ফন্ট ক্যাশে রিফ্রেশ করে নিন ।
fc-cache -f -v ~/.fontsখ. সিস্টেমওয়াইড ইনস্টলেশন অর্থাত ফন্টটি সবাই যাতে পেতে পারে সেজন্য এই পদ্ধতি অনুসরন করুন ।
১. একটা ফন্ট ডিরেক্টরি তৈরী করুন আপনার হোম ফোল্ডারে ।
mkdir /usr/share/fonts/truetype/fonts_২. তারপর যে ফন্টটি ইনস্টল করবেন সেটা ঐ ফোল্ডারে কপি করে দিন ।
cp [font file name] /usr/share/fonts/truetype/fonts_৩. ফন্ট ক্যাশে রিফ্রেশ করে নিন ।
fc-cache -f -vটিকা : যদ্দুর মনে পড়ে ফন্ট বিষয়ে একটা পোস্ট ছিলো । কেউ এটাকে রিপোস্ট মনে করলে আওয়াজ দেবেন । মুছে দেবো ।









