রুমেল লিখেছেন:উন্মাতাল_তারুণ্য ও স্বপ্নচারী ভাইয়ের প্রশ্নের উত্তর তো পেলাম না!!!
ভাই রুমেল, যদি বলি মানুষকে বেহুদা জ্ঞান দেবার খাসলত আমার নাই, তাইলে সেটা হবে একটা মিছে কথা। তবে এখন এমন একটা জ্ঞানের(!) কথা বলতে মনে চাইতেছে যেটা আপনার এই প্রশ্ন এবং গত দুই তিনদিন যাবৎ ফোরামের হাওয়া বাতাসে খুব একটা অফটপিক হবে না।
তর্কে জেতা বলতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যুক্তি দিয়ে (খেয়াল করুন 'আবেগ' নয়) অন্য একজনকে আপনার অবস্থান বোঝানোর চেষ্টা করা বা স্ব-মতে আনার চেষ্টা করা। একটি সুস্থ তর্কের শেষ পরিণতিটা এমন হওয়া উচিৎ যেখানে জয়-পরাজয়ের উল্লাসের চাইতে নতুন উপলব্ধির অনুভূতি পাওয়া এবং উভয় তার্কিক একমত হয়ে নতুন কিছুকে মেনে নেয়া। অর্থাৎ, একটি সুস্থ তর্কের শেষ পরিণতি হওয়া উচিৎ "ঐক্য", "বিভক্তি" নয়।
আর এই "ঐক্য" তখনই সম্ভব যখন তার্কিকগণ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এইখানে কৌশলগত দিক থেকে বললে আপনি যদি আপনার অপর পক্ষের জন্য সম্মানের সাথে পিছু হটার রাস্তা না রাখেন তবে অপরপক্ষ আপনার কথার যুক্তির মর্মোদ্ধার এবং সত্যতা বুঝতে সমর্থ হলেও সম্মানজনক উপায় না থাকায় তা ইচ্ছে থাকলেও স্বীকার করতে পারছেন না। এইরকম তর্কের ফলাফল হয় দাঁড়াবে ব্যক্তিগত রেষারেষি, কাদা ছোঁড়াছুঁড়ি নয়ত মনের ভেতর ক্ষোভ যা পরবর্তীতে আপনার দূর্বল মুহুর্তে (অপ্রাসঙ্গিক হলেও) কাজে লাগাবার জন্য পরিকল্পনা। যার কোনটারই ফলাফল ভাল তো নয়ই বরং জঘন্য। আর জানেন তো নিশ্চয়, প্রকৃত বীর তিনিই যিনি প্রতিপক্ষকে সম্মান করতে জানে। আর প্রতিপক্ষও সম্মান না পেলে আপনার যুক্তির সাথে মনে মনে একমত হলেও প্রকাশ্যে কখনই স্বীকার করবেন না। কারণটাও খুবই স্বাভাবিক "প্রাণ দেব তবু মান দেব না"। ঠান্ডা মাথায় ভেবে দেখলে বুঝবেন ব্যাপারটা আপনার নিজের ক্ষেত্রে হলেও কিন্তু আপনি এমনটাই করতেন।
আউল ভাইয়ের শেষ পোস্টে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তিনিও যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচার চান এবং এই প্রক্রিয়ার রাজনৈতিকভাবে অনৈতিক হস্তক্ষেপের আশংকা করেছেন, যা কম বেশি আমাদের সবার মধ্যেই আছে (যেমন; আ.লীগ বা বি.এন.পি নিজের ঘর ময়লা পরিষ্কার না করে শুধু মাত্র অন্য দলের কথা বলতে পারে)। আউল দা, সেটাও পরিষ্কার করে বলেছেন। অতএব, আমার মনে হয় আউল দা-কে এরপরও অহেতুক খোঁচা মারা প্রশ্ন না করাই ভাল। কারণ, অপর তার্কিক এক পা বাড়ালে আপনাকেও এক পা আগাতে হবে।
যাউগ্গা, বহুৎ জ্ঞান ঝাড়লাম। এইবার পঁচা ডিম খাওয়ার আগেই অফ যাই।
সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (21-02-2009 02:44)