টপিকঃ মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২
মাটি তুই ফাঁক হ. আমি ভিতরে ঢুইক্যা যাই (১) এই শিরোনামে আমার আগের লেখাটি যারা পড়েছেন তাদের ধন্যবাদ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করছি।
(কাশি দিয়ে গলাটা পরিষ্কার করে নিলাম)
গত ২৩ জানুয়ারী আমার (এবং আপনাদের ভাবীর) একটি মেয়ে হয়েছে। (ভাবীর কথা না বললে কোডার ভাই আবার চেইত্যা উডে। যাউগ্গা) খবরটি প্রজন্ম ফোরামেও ছাপা হয়েছে।
যাই হোক। আত্মীয়, বন্ধুবান্ধব, পরিচিতজন সবাইকে খবরটি দেয়া বাবা হিসেবে আমার প্রথম দায়িত্ব, কি বলেন? শুরু করলাম। প্রথমেই কয়েকটি ফোন, আমার বাবা মা, শশুড় বাড়ীতে। শাশুড়ী হাসপাতালেই ছিলেন। বড় বোন, মামা খালাদের জানালাম। ভাবলাম ফোন কোম্পানীদের টাকা বেশি দিয়ে কি লাভ? এস.এম.এস করি। যেই ভাবা সেই কাজ। কিছু এস.এম.এস করলাম বাংলালিংক নাম্বার থেকে। কিছু করলাম গ্রামীন নাম্বার থেকে। ইন্টারনেট ব্যবহারের জন্য একটি পোস্টপেইড লাইন কিনেছি কিছু দিন হলো, ওটা দিয়ে কাউকে কল করি না। ১০০ টি এস.এম.এস ফ্রি আছে। ভাবলাম ওটা দিয়ে কিছু করি। করলাম। ৩০০ থেকে ৪০০ এস.এম.এস হবে সব মিলে। আমার ইউনিভার্সিটির এক বান্ধবী বর্তমানে নায়েম এ চাকরী করে, তাকেও দিলাম। এস.এম.এস.এর শেষে আমার নামটিও লিখে দিতে ভুল করিনি। কারণ নাম্বারটি যেহেতু অপরিচিত সবার কাছে। আমার সেই বান্ধবী আরাফাত নামে আমাকে চিনতে পারেনি। সে ভেবেছে আমাদের জুনিয়র এক ছেলের নাম আরাফাত সে দুষ্টুমি করে তাকে এস.এম.এসটি করেছে। আমার সেই বান্ধবী সেই আরাফাতকে সেকি ধমক। আরাফাত বেচারাতো অবাক। তার কাছ থেকে নাম্বার নিয়ে বললো আমি প্রমান করে ছাড়বো যে এস.এম.এস. টি আমি করিনি। ওই আরাফাতকে আমি চিনিনা। ৩-৪ ইয়ারের জুনিয়র। আরাফাত নাম্বারটি নিয়ে তার এক বড় ভাই গ্রামীণফোনে উচু পদে চাকরী করে তাকে দিয়েছে। সে নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা তা খুঁজে বের করে দিয়েছে। আমার বান্ধবীতো এই লোককে চেনে না। কারণ সীমটি আমার বউয়ের নামে নেয়া। আবার বড় ভাইয়ের কাছে গেলো গিয়ে আমি এই নাম্বার দিয়ে কোথায় কোথায় ফোন করেছি সেটা জোগাড় করে যখন কুল কিনারা পাচ্ছিলো না। তখন আরাফাত আমাকে ফোন করেছে। আমি ছিলাম বাথরুমে। কলটি ধরতে পারিনি। একটু পরে আমি কল ব্যাক করলাম।
-কে বলছেন প্লিজ।
-আমি আরাফাত, আপনার এই নাম্বার থেকে একটি এস.এম.এস.... ইত্যাদি ইত্যাদি।
আমি বললাম আপনি কোথা থেকে বলছেন সেটা আগে বলুন। পরিচয় বলার পর সে যা যা করেছে আমাকে বলল। আমি তাকে কিছু বলিনি। আমার সেই বান্ধবীকে ফোন করে বললাম তুমি আমার নাম্বারে একটা কল করে দেখলেইতো পারতে। তার উত্তর শুনে এই পোস্টের শিরোনামটি আমার মনে হয়েছিল। উত্তরটি ছিল এই-
"অপরিচিত নাম্বারে কল করার অভ্যাস আমার নেই।"
আমার সেই বান্ধবীর কথা এবার বাদ দেন। গ্রামীণফোনের প্রাইভেসি সম্পর্কে আমার উদ্বেগ। আমি কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়টি বলেছিলাম তারা আমাকে কম্প্লেইন ফ্যাক্স করতে বলেছে। বিভিন্ন ঝামেলায় ছিলাম বলে ফ্যাক্সটি করা হয় নি। দেখি এখন একটু ফ্রি হয়েছি। ফ্যাক্স করব ভাবছি।
(হাসির বাক্সের উপযোগী হয়েছে কিনা জানি না। নাহলে মাফ করবেন।)
সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (08-02-2009 20:53)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত



;D, আর আপনিও আরাফাত ভাই-ভার্সিটি লাইফে খালি ফটোকপি করে দিয়েছেন কিন্তু তাদের সাইকোলোজি বুঝতে পারেন নি
।
ঢুকবে ত বাকি দুইজন- আপনার বান্ধবী (আপনার কথা ভুলে গেছে!
) আর যে আপনারে কল করার আগে আমার কল হিস্টিরি যোগাড় করছে! 

) রুমন ভাইয়া বা শিপলু ভাইয়াদের মতো সবাই লাকি হয় না। আমাকে কোন নাম্বার ডিস্টার্ব করলে অনন্তকাল ধরে করতে থাকে!
কল ধরি না, কোন রেসপন্সই করি না, তাও!!!
) একারনে অপরিচিত নাম্বারে ফোন ধরা একদম বন্ধ করে দিয়েছি। বিদেশি ক্লাইন্ট হলে একদম খুব প্রবলেম হয়ে যায়, কিন্তু এখন যেহেতু সব কিছু বাদ দিয়েছি তাই একদম বন্ধ করা সম্ভব হয়েছে।
ভাবছে আপনি ভুলে গেছেন!