উবুন্টু লিনাক্সে Compiz Fusion (পাতা ১) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৯ ]

টপিকঃ উবুন্টু লিনাক্সে Compiz Fusion

http://techtunes.com.bd/uploads/images/tune-images/compiz-fusion_thumb.jpg



উবুন্টুর সাম্প্রতিক ভার্সনে বাইডিফল্ট কমপিজ ইনস্টল করা থাকে তবে আপনাকে এর সাথে কমপিজ সেটিংস ম্যানেজার ইনস্টল করতে হবে। এজন্য প্রথমে ইন্টারনেটে সংযুক্ত হোন। এবার সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করুন। ধরেনিচ্ছি আমার উবুন্টুর পূর্ববর্তী টিউটোরিয়াল অনুযায়ী Settings > Repositories এ Ubuntu Software এ সবগুলো রিপোজিটরি অপশনে চেকমার্ক দিয়ে দিয়েছেন। এবার উইন্ডোটি ক্লোজ করে সিনাপটিকের রিলোড বাটনে ক্লিক করে সফটওয়্যার লিস্ট গুলো আপডেট করে নিন। এবার সার্চ আইকনে ক্লিক করে compiz টাইপ করে এন্টার দিন তাহলে কমপিজ সম্পর্কিত সকল এপ্লিকেশন দেখতে পাবেন। এখান থেকে নিম্নোক্ত এপ্লিকেশন গুলো তে রাইট ক্লিক করে Mark for installation দিয়ে দিনঃ

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_01.jpg

compiz
compizconfig-settings-manager ( কমপিজ সেটিঙস ম্যানেজার দ্বারা বিভিন্ন এফেক্ট এনাবল ডিজেবল করতে পারবেন)
compiz-core
compiz-fusion-plugins-extra
compiz-fusion-plugins-main
compiz-fusion-plugins-unsupported
compiz-gnome ( যদি আপনি গনোম ডেক্সটপ ব্যবহার করেন )
compiz-kde ( যদি কেডিই ডেক্সটপ ব্যবহার করেন )
compiz-plugins
emerald ( কম্পিজ থিমের জন্য এপ্লিকেশন )
fusion-icon ( টাক্সবারে কম্পিজ আইকন থাকবে যা দ্বারা আপনি কমপিজ এনাবল ডিজেবল করতে পারবেন)
cairo-clock ( এটা প্রয়োজনীয় নয় তবে আপনি ট্রান্সপারেন্ট এনালগ ক্লক চাইলে এটাও ইনস্টল করতে পারেন)

ব্যাস এবার এপ্লাই বাটনে ক্লিক করে প্যাকেজ গুলো ইনস্টল করে নিন।

এবার System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_02.jpg

কি কমপিজ এনাবল হচ্ছেনা??

তাহলে আপনাকে কমপিজ এনাবলের জন্য আপনার গ্রাফিক্স কার্ডের জন্য প্রোপাইটারী ড্রাইভার ইনস্টল করতে হবে।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/envyng_3.png

আপনার গ্রাফিক্স কার্ড যদি এটিআই বা এনভিডিয়া হয় তাহলে আপনাকে http://www.albertomilone.com/index.html থেকে Envy Legacy (উবুন্টুর পুরোনো ভার্সন হলে) EnvyNG (হার্ডি হ্যারন বা ইন্টারপিড আইবেক্স হলে) ডাউনলোড করে নিতে হবে। রিপোজিটরি থেকে ডাউনলোড করতে হলে সার্চ করে দেখুন envyng-core প্যাকেজটি আছে কিনা। সাথে envyng-gtk এবং envyng-qt(যদি গ্রাফিক্যালি ড্রাইভার ইনস্টল করতে চান। তবে আমি এখানে টেক্সট মোডেই দেখাচ্ছি তাই আমি শুধু envyng-core,envyng-gtk ইনস্টল করে নিলাম।ইনস্টলের পরে Terminal ওপেন করুন এবং টাইপ করুন sudo envyng -t এবং এন্টার দিন তাহলে আপনি নিম্নোক্ত অপশন গুলো পাবেন। স্ক্রিনশটটি দেখুন

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_03.jpg

এবার আপনার কার্ডটি যদি এনভিডিয়া হয় তাহলে 1 লিখে এন্টার দিন আর আপনার কার্ডটি যদি এটিআই হয় তাহলে 3 লিখে এন্টার দিন তাহলে নিচের স্ক্রিনশটের মত অপশন দেখতে পাবেন।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_04.jpg

এখানে যে ড্রাইভার টির পাশে কমপাটিবল এবং রিকমনডেড + চিহ্ন দেয়া আছে সেটাই ইনস্টল করা ভালো। এটি আমার কার্ডের জন্য
| 2 | 96.43.09-0ubuntu1 | 96.43.09-0ubuntu1 | + | +

এই ড্রাইভার টি রিকমেন্ড করেছে তাই আমি 2 লিখে এন্টার দিলাম এর ফলে envyng উক্ত ড্রাইভারটি ডাউনলোড এবং ইনস্টল করবে। এবার আপনার উবুন্টুটি রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে এবার একই ভাবে System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন। এবার নিশ্চই কমপিজ এনাবল হবে। আপনি Applications > System tools > Comopiz Fusion Icon এপ্লিকেশন টি ওপেন করুন তাহলে টাস্কবারে/প্যানেলে কমপিজ আইকন দেখতে পাবেন। তাতে রাইট ক্লিক করে Select Window Manager থেকে কমপিজ এনাবল ডিজএবল করতে পারবেন। তবে কমপিজ এনাবল করলে কিছু কিছু ক্ষেত্রে ডেক্সটপ রেজুলেশন কমে যেতে পারে যদি পুরোন মডেলের মনিটর হয়। আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন বা এনভিডিয়া কার্ডের ক্ষেত্রে nvidia-settings সিনাপটিকস থেকে ইনস্টল করতে পারেন এতে আপনি এনভিডিয়া কার্ডের সেটিংস পরিবর্তনের অপশন পাবেন।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_05.jpg

এবার আসুন দেখি কমপিজ ফিউশনের জাদু!

এবার কমপিজের বিভিন্ন অপশন এনাবলের জন্য System > Preferences > থেকে CompizConfig Settings Manager ওপেন করুন।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_06.jpg

এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট এনাবল করতে পারবেন। আমি একটি ইফেক্ট এনাবল করে দেখাচ্ছি

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_07.jpg

আমি Expo ইফেক্ট টি এনাবল করবো এখন সেটিতে ক্লিক করলাম এখানে ডানপাশের বাটনটিতে ক্লিক করলে আপনি শর্টকাট কি সেট করার অপশন পাবেন আমি এখানে Super+e সেট করলাম Super হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন টি আর নিচের Button 1 হচ্ছে আপনার মাউসের লেফ্ট বাটন। এবার বামের Enable Expo টি চেকমার্ক করে দিলে ইফেক্ট টি এনাবল হবে। এখন আমি Super+e চাপলে এই ইফেক্ট টি পাচ্ছি।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_08.jpeg

এবং থ্রিডি ডেক্সটপঃ

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_10.jpeg

আর আপনি যদি প্রোপাইটারী ড্রাইভার টি আনইনস্টল করতে চান তাহলে আগের মত sudo envyng -t টাইপ করে অপশন থেকে এনভিডিয়া হলে ২ বা এটিআই হলে ৪ দিয়ে এন্টার চাপলে ড্রাইভারটি আনইনস্টল হয়ে যাবে।

ব্যস আপনার ডেক্সটপ ইফেক্ট আপনার বন্ধুকে দেখান সে নিশ্চই লিনাক্স ব্যবহারের জন্য পাগল হয়ে যাবে। কমপিজ ফিউশন ইফেক্ট উইন্ডোজ ভিসতার চেয়ে ঢের আকর্ষনীয়।

আপনার ডেক্সটপ কে করে তুলুন আরো আকর্ষনীয়

উপরের টিউটোরিয়াল অনুযায়ী নিশ্চয়ই emerald ( কম্পিজ থিমের জন্য এপ্লিকেশন ) প্যাকেজ টা ইনস্টল করে নিয়েছেন। তাহলে এখন আমি দেখাবো কিভাবে ভিসতার মত ট্রান্সপারেন্ট টাইটেল বার পাবেন।

সেমি-ট্রান্সপারেন্ট টাইটেল বার

এখান থেকে  My Vision of Vista থিমটি ডাউনলোড করে নিন। থিম ফাইল টি এমন হবে

51339-Flameblind’s Vista.emerald

প্রথমেই  System > Preferences > Appearance ওপেন করে Visual Effect ট্যাব থেকে Extra ডেক্সটপ ইফেক্ট টি এনাবল করুন । আপনি যেহেতু Emerald Theme Manager ইনস্টল করেছেন তাহলে System > Preferences > Emerald Theme Manager ওপেন করুন তারপর Import বাটনে ক্লিক করে ডাউনলোড করা থিম টি সিলেক্ট করে সেটি ইমপোর্ট করুন তাহলে ইমারেল্ড থিম ম্যানেজারে উক্ত থিমটি দেখতে পাবেন এখন সেটি সিলেক্ট করলেই আপনি সেমিট্রান্সপারেন্ট টাইটেল বার পাবেন।

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_03.jpeg

Mac OS X এর মত ডক

আপনারা যারা ম্যাকওএসএক্স একনজর হলেও দেখেছেন তারা নিশ্চই ম্যাক এর Dock টি দেখেছেন  যা দিয়ে আপনার প্রয়োজনীয় এ্যাপলিকেশনের সর্টকাট আইকন হিসেবে রাখাযায় এবং আইকনের উপর মাউস নিয়ে গেলে আইকনটি এনিমেট হয়। তেমন কিছুই আপনি লিনাক্সে ও পেতে পারেন।

লিনাক্সের জন্য ডক সুবিধা দিচ্ছে

Avant Window Navigator

http://wiki.awn-project.org/

http://techtunes.com.bd/uploads/images/tune-images/600px-awn-preview-small.png

এর থিম গুলো আপনি এক নজরে দেখে নিতে পারেন এখান থেকে

http://wiki.awn-project.org/Themes

এবার আসুন ইনস্টল করি

আমি যেহেতু উবুন্টু ইউজ করছি তাই উবুন্টুতেই দেখাচ্ছি তবে অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনের গাইড আপনি এখানে পাবেনঃ

http://wiki.awn-project.org/DistributionGuides

প্রথমে সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করুন তারপর সেটিংস থেকে রিপজিটরি তে ক্লিক করে Ubuntu Software ট্যাব থেকে সবগুলো রিপোজিটরি তে চেক মার্ক দিয়ে দিন তার পর উইন্ডোটি ক্লোজ করে সিনাপটিকের রিলোড বাটনে ক্লিক করে আপডেট করে নিন তাহলে প্যাকেজ লিস্ট গুলো আপডেট হয়ে যাবে হ্যা অবশ্যই এজন্য ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে। এবার সিনাপটিকের সার্চ বাটনে ক্লিক করে avant-window-navigator লিখে সার্চ করুন এর পর এই প্যাকেজ গুলো ইনস্টলের জন্য সিলেক্ট করে নিন

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_04.jpeg

চিত্র অনুযায়ী ( Green Box ) প্যাকেজ গুলো সিলেক্ট করে এ্যাপলাই বাটনে ক্লিক করে প্যাকেজ গুলো ইনস্টল করে নিন।

ইনস্টল হলে পূর্বের মত System > Preferences > Appearance ওপেন করে Visual Effect ট্যাব থেকে Extra ডেক্সটপ ইফেক্ট টি এনাবল করুন যদি এনাবল করা না থাকে। এবার Applications > Accessories থেকে Avant Window Navigator এ ক্লিক করলে ই ডেক্সটপে ডকবার টি দেখতে পাবেন। আপনি আইকন গুলোর মধ্যকার খালি স্থানে রাইট ক্লিক করলে Preferences এ ক্লিক করলে আপনি আপনার ডক টির সেটিংস পরিবর্তন করতে পারবেন।
আমার সেটিংস গুলো আমি দিয়ে দিচ্ছি

থিমের মধ্যে আমি ব্যবহার করছি Cloud Theme আরও থিম পাবেন এখানে http://wiki.awn-project.org/Themes
Bar Appearance ট্যাব : Look- 3D look
General ট্যাব : Icon effect- squish

আমার ডকবার

http://techtunes.com.bd/uploads/images/tune-images/screenshot_05.jpeg

এছাড়াও আপনি ডেক্সটপের কোন আইকন ড্র্যাগ করে ডকে ছেড়ে দিলে সেটা ডকে দেখা যাবে।

উইজেটস

আজ কাল অনেকেই  উইজেটস ব্যবহার করে থাকেন লিনাক্সেও আপনি এমন উইজেটস ব্যবহার করতে পারেন । লিনাক্সের জন্য এমন কয়েকটি উইজেটস হল
Google Gadgets

http://techtunes.com.bd/uploads/images/tune-images/ggl-standalone.jpg

SuperKaramba (কেডিই ডেক্সটপের জন্য)
http://techtunes.com.bd/uploads/images/tune-images/superkaramba_2.png

Screenlets (আমার পছন্দের)

http://techtunes.com.bd/uploads/images/tune-images/600px-min.jpg

এখন আপনার ডেক্সটপ দেখে ভিসতাও লজ্জা পাবে smile

আমার অন্যান্য লিনাক্স বিষয়ক লেখা গুলোঃ

Parted Magic দিয়ে হার্ডডিস্ক পার্টিশনিং

elephants dream একটি মুক্ত চলচ্চিত্র

Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপনার সফটওয়্যার

উবুন্টু লিনাক্স টিপস বাংলায় পিডিএফ এ

নতুন! উবুন্টু 8.10 ইন্টারপিড আইবেক্স

উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে

উবুন্টু লিনাক্স ইনস্টলেশন পরবর্তি গাইড

এক বাংলাদেশীর তৈরী উবুন্টু Add-on

আমার পরবর্তী লেখা সমূহ এখান থেকেও দেখতে পারবেন

http://techtunes.com.bd/tuner/darklord/

http://www.foisal.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

গ্রেট টিউটোরিয়াল...এক্ষুণি ট্রাই করছি..

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

SuperKaramba অনেক পুরনো জিনিষ। এটা KDE 3 এর জন্য। KDE 4 -এ বাই ডিফল্ট প্লাজমাই আছে। আলাদা কিছু ইনস্টল করতে হবে না।

আর ভিস্তা থিম ব্যবহার করলে ভিস্তা লজ্জা পাবে কেন? এতে তো ভিস্তাকেই পছন্দ করা হলো, নয়কি? mad

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

কেডিই লেটেস্ট টা দেখলাম দারুন করেছে কুবুন্টু ৯ আলফা ট্রাই করবো ভাবছি

http://www.foisal.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

নাইস একটা টিউটোরিয়াল, clapclap:clap::clap:কিন্তু ভিস্তা ছেড়ে উবুন্টুতে যেতে মন চাইছে না । ghusi

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

আমি কেডি ই ইউজ করি।
নতুন উবুন্তুতে নোম এখন ইউজ করা হয় নাই।
কেডিইর ইফেক্টই ভাল লাগে। এটা নিয়ে কেউ কিছু লিখলে ভাল হত।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

খুবইইইই...........ভাল লিখেছেন ভাই thumbs_upthumbs_up(y):clap::clap::clap:

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

এটা কি উবুন্তু ৮.০৪ এ কাজ করবে???:-?:-?

আমার জন্মের কোন শেষ নাই
আমার লিঙ্ক

Re: উবুন্টু লিনাক্সে Compiz Fusion

মারাত্তক ভাল লাগল...

চালিয়ে যান...

দোয়েল নিজেও জানে না যে সে জাতীয় পাখি...

পোস্টঃ [ ৯ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৪১৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-11-2008 10:21 লিখেছেন তানিম

Compiz Snow Effect

লিখেছেন হিমিবাবা

  • উত্তর সমূহ
  • ৩৬৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-11-2009 14:14 লিখেছেন অয়ন খান
  • উত্তর
  • ২১৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-12-2009 18:01 লিখেছেন রিং
  • উত্তর সমূহ
  • ৪৪০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-05-2009 13:32 লিখেছেন অয়ন খান

উবুন্টু ৯.০৪ সহায়িকা (উবুন্টু বাংলাদেশ)

লিখেছেন উন্মাতাল_তারুণ্য

  • ১০ উত্তর সমূহ
  • ৭৭৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-10-2009 14:12 লিখেছেন camel

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: