প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা! (পাতা ১) - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ২৫ ভাদ্র ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১৩ ]

টপিকঃ প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

thinking

বুঝতে পারছি না, এরকম গুরুতর বিষয়টাকে সবাই কিভাবে নেয়। সবাইকে জানানোর আগে বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখলে মনে হয় ভালো হত! উপাত্ত সংগ্রহ করে, লগারিদম কষে, ভালো মতো পরীক্ষা-নিরিক্ষা করে, সবদিক থেকে যদি তত্বটা প্রমানিত হয়, তাহলেই রিসার্চ ওয়ার্কটা সবার সাথে শেয়ার করা যেত। ভিতরে নিশ্চই একটা সুগভীর চক্রান্ত আছে। একদম গভীরে গিয়ে দেখতে হবে। thinking

বিষয়টা যথেষ্ট সিরিয়াস এবং গোপনীয়। কিন্তু যথেষ্ট জটিল। বাঘা বাঘা ফোরামিস্টদেরও চোখ কপালে উঠে গেছে। এরকম সিরিয়াস কিছু হতে পারে কেউ ভাবতেও পারে নি। একটা ক্লু পেলেও ত আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যেত। surprised

না সবাইকে জানাতেই হবে। এই সমস্যার সমাধানে সবাইকে নিঃর্স্বাথভাবে এগিয়ে আসতে হবে। আর তাছাড়া বিষয়টা গোপন করে রাখার মতো নয়। এটা অনেকের ক্ষতির কারন হতে পারে। আর কয়দিনই বা গোপন করে রাখা যাবে। কয়দিন পর সবাই ঠিকই টের পেয়ে যাবে। আর আরও অনেকে এ্যাটাক হলে তখন ত আর সামলানোই যাবে না। না, না, কিছুতেই এটা হতে দেওয়া যায় না। nailbiting

তবু প্রিয় ফোরামিস্ট ভাইয়া ও আপুরা, প্লিজ এই গুরুত্বপূর্ণ সমস্যাটা আপাতত নিজেদের মধ্যে রাখার অনুরোধ রইল। প্রজন্ম ফোরামের বাইরের কাউকে এখনই জানানোর দরকার নেই। সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই একটি ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং আনন্দের সাথে আপনাদের জানানো যাচ্ছে যে কমিটি কাজও শুরু করে দিয়েছে। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/study.gif প্রজন্ম ফোরামকে বাচাঁনোর জন্য আমরা যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরকম মহাদূর্যোগে সবাইকে ধৈর্য্য ধারন করার অনুরোধ জানানো যাচ্ছে। worried

বিষয়টা জানা আপনাদের ফোরামিক অধিকার। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ফোরামে একটা সিরিয়াস ভাইরাস দেখা দিয়েছে। এই ভাইরাসে আগেও কিছু ফোরামিক ধরাশায়ী হয়েছিল, তখনও যথেষ্ট গুরুত্ব সহকারে এন্টি-ভাইরাস প্রয়োগপূর্বক এই ভাইরাস দমন করা হয়েছিল। পুরোপুরি নিশ্চিন্ন করা না গেলেও আশানুরূপ ফলাফল পাওয়া গিয়েছিল। দুই-একজন ত থাকে সমস্যা সৃষ্টিকারী। তাই সমূলে নির্মূল করা সম্ভব হয় নি। এই ভাইরাস যে এরকম কিছু করতে পারে জানা থাকলে নিশ্চই আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা যেত। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/damn2.gif

এবারে এই ভাইরাসের আক্রমণে আমাদের সবার প্রিয় হাঙ্গরিকোডার ভাই অসুস্থ হয়ে পড়েছেন।http://media.bigoo.ws/content/smile/rolleye/rolleye_17.gif না আমি আর বলতে পারছি না। বিষয়টা খুবই দুঃখজনক। আপনারা দয়া করে নিজেই দেখে নিন। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/neva.gif

দয়া করে কেউ ঘাবড়াবেন না। নিশ্চই একটা না একটা ব্যবস্থা হবেই...। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/hot.gifhttp://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/help.gif

আপডেটঃ ভাইরাস এ্যাটাকের একটি কারণ নির্ণীত হয়েছে। সুতরাং আমরা সবাই আশান্বিত।

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (08-02-2009 16:21)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

নিউজ বুলেটিন: আজ দুপুর আনুমানিক পৌনে তিন ঘটিকার সময় হাঙ্গরিকোডার ওরফে রাজু ছড়িয়াল.প্রফো.ভি১/ভি২ নামক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে উচ্চ পর্যায়ের অনির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন এই আক্রমনের পিছনে বিদেশী শক্তির হাত থাকতে পারে।



হায় হায়!!  একি অবস্থা!:o
এই ভাইরাস থেকে মুক্তি পাবার জন্যে যে ছিল আমাদের আশা, যে ছিল আমাদের ভরসা, সেই কোডার, সেইইইই হাঙ্গরিকোডার আজ নিজেই ভাইরাস আক্রান্ত!:o আজ কে আমাদের আশা দিবে, কে আমাদের ভরসা দিবে? আজ আমরা কার আশায় থাকবো?

কিন্তু না; আমরা কোন ভাবেই এই অবস্থা মেনে নেব না। আমরা আমাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবো কোডারের এই ভাইরাসের বিরুদ্ধে। বন্ধুরা যার যা আছে তাই নিয়েই ঝাপিয়ে পড়ুন। উদ্ধার করুন আমাদের প্রিয়, স্নেহপুষ্ট দু:খিত সম্মানিত কোডার ভাইকে।

সর্বশেষে আল্লাহ পাকের নিকট এই ক্রান্তিকাল থেকে মুক্তি পাবার জন্য দোয়া করছি। সবাই বলুন "আমিন"।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

আমিন ছুম্মামিন। আল্লাহ্‌ আমাদের কোডার ভাইকে ভাইরাস মুক্ত করুক।

http://www.rongmohol.com/uploads/63_pc_mart_final1.jpg
http://www.rongmohol.com/uploads/63_quran.jpg
মাদককে না না না

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

সুমন লিখেছেন:

বন্ধুরা যার যা আছে তাই নিয়েই ঝাপিয়ে পড়ুন। উদ্ধার করুন আমাদের প্রিয়, স্নেহপুষ্ট দু:খিত সম্মানিত কোডার ভাইকে।

সবার কাছে মাউস আর কিবোর্ড আছে। তাই বলে এদুটো দু হাতে নিয়ে মনিটরের উপর ঝাপিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রাখুন। টেকনিক্যালি এগোন।
মনে হচ্ছে এটা এইচআইভির মত। শ্বেত রক্তকনিকা আগেই ধ্বংস করে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে সংক্রমন হলে কি ভাবে?

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

কবিরাজ বা উজার কোন কাজ নেই এখানে, তাহলে যার নাই কোন গতি তার জন্য আছে ভাই হোমিওপ্যাথি।

Md. Rakibul Karim (Yeanoor)
আমি চাষা ভূষর;লোভ, হিংসা ও অহংকার পরিহার করুন।
http://rakibul.wordpress.com

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

রাইট রাইট.
হোমিও প্যাথিতে কাজ হবে।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

ইতিমধ্যে আমাদের আরেকজন ফোরামিস্ট আক্রান্ত হয়ে গেছেন। tonguetongue

ইয়ানূর লিখেছেন:

কবিরাজ বা উজার কোন কাজ নেই এখানে, তাহলে যার নাই কোন গতি তার জন্য আছে ভাই হোমিওপ্যাথি।

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

আমরা যারা এখনো এই ভাইরাসে আক্রান্ত হইনি তারাই কোডার ভাইর এন্টিভাইরাসের আপডেট দিয়ে তাকে মুক্ত করব ইনশআল্লাহ।

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

লাগলে আমি কবিরাজি ঔষধের নাম লাইতে পারুম:o

দেশকে ভালবাসতে; দেশের মানুষকে ভালবাসুন। 
www.tusher.xenexbd.com
জনপ্রিয় গেমস  এর জন্য http://idontplay.com/

১০

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

হা হা হা!!!
lol lol lol lol lol lol lol lol

কোডার ভাইয়ের এন্টিভাইরাস আপডেট মনে হয় হইছে...
এর ফলে সকলের মধ্যে থেকেই ভাইরাসটা নির্মূল করা গেছে!  hehe
সম্পর্কিত বিষয় এর কল্যাণ্যে পোস্টটা চোখে পড়ল!!!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
যে ব্যক্তি পুরো একমাস রোজা রাখার সুযোগ পেল কিন্তু তার গুণাহ মাফ করাতে পারল না তারমত দুর্ভাগ্যবান আর কেউ নেই!

১১

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

ধুরো!!! আমি আরো ভাবলাম মুন আপু ফিরে আসছে। উনার কথা একটু বেশি শুনে ফেলেছি, কিন্তু প্রজন্মে আসার পর থেকে এখন পর্যন্ত উনার কোন খোঁজ পেলাম না।
যাই হোক, থ্যাংকু বস, জটিল একটা টপিক বের করছো, মজা পাইলাম পড়ে।  big_smile  thumbs_up

http://forum.projanmo.com/banners/Eid-ul-fetor-2010/005.png

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

আমার কাছে তাই মনে হচ্ছে এমন কোন ঘনঘটা lol2 lol2 lol2

Blood group = O+ 
কিভাবে ভাল হওয়া যায়?
হিংষা মানুষকে পশু বানায় , লোভ বানায় অন্ধ

১৩

Re: প্রজন্ম ফোরামে দূর্যোগের ঘনঘটা!

আমি তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছি।
hairpull hairpull hairpull
যে বা যারা এই বর্বোরচিত ঘটনার সাথে জড়িত আমরা ফোরামবাসীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সেই সংগে কোডার ভাই এর প্রতি সমবেদনা জানাচ্ছি।আল্লাহ তাআলা ঊনাকে এই ক্ষতি সহ্য করার ক্ষমতা প্রদান করুন।
আমিন

পোস্টঃ [ ১৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

আমি এখন প্রজন্ম ফোরামে.....

লিখেছেন উপল বাংলাদেশ

  • ১৪ উত্তর সমূহ
  • ৫৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-03-2010 04:56 লিখেছেন disasterproof75

আমি প্রজন্ম ফোরামে নতুন

লিখেছেন প্রিন্স১১

  • ১৩ উত্তর সমূহ
  • ৮০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-03-2010 23:40 লিখেছেন জাহিদুল আলম
  • ১৮ উত্তর সমূহ
  • ৭০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-11-2009 11:25 লিখেছেন masud3011

আমি প্রজন্ম ফোরামে নতুন

লিখেছেন Mac ( পাতাগুলি   )

  • ২৪ উত্তর সমূহ
  • ১৫১৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-03-2010 23:45 লিখেছেন জাহিদুল আলম

চলে এলাম প্রজন্ম ফোরামে

লিখেছেন কলম কবির

  • ১০ উত্তর সমূহ
  • ৫৬০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-04-2010 15:13 লিখেছেন তেপান্তরের মাঝি

X




Currently installed 13 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: