২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী (পাতা ১) - রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৮ ]

টপিকঃ ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

সরকার ২০১১ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে নবনিযুক্ত যোগাযোগমন্ত্রী বলেন, সরকার এই জানুয়ারির মধ্যে সেতুটির জন্য নকশা পরামর্শক নিয়োগ শেষ করবে।

তিনি জানান, দেশের সবচেয়ে বড় ৫ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ এ সেতুর জন্য পরামর্শকরা নকশা করার পর তার মন্ত্রণালয় দরপত্র আহ্বান করবে।

নির্মাণ শেষে সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করবে।

যোগাযোগমন্ত্রী জানান, সেতুটির মোট নির্মাণ ব্যয় হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা।

মহাখালীর সেতু ভবনের ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "প্রধানমন্ত্রী এই মাসের মধ্যে নকশা পরামর্শক নিয়োগ শেষ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। আশা করছি, এই মাসের মধ্যেই নিয়োগ সম্পন্ন হবে।"

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর নির্মাণ শুরু ও সম্পন্ন করবে।

যোগাযোগমন্ত্রী বলেন, "আমরা আশা করছি ২০১১ সালে নির্মাণ কাজ শুরু হবে এবং পরবর্তী তিন বছরের মধ্যে তা সম্পন্ন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এই সরকার।"

আবুল হোসেন জানান, সেতুটিতে রেল লাইন স্থাপনের সুযোগও থাকবে, যা ট্রান্স-এশিয়ান মহাসড়কের সংযোগ হিসেবে ব্যবহৃত হতে পারবে।

তিনি বলেন, "সেতুটির নির্মাণ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।"

যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন 'বাংলাদেশ ব্রিজ অথোরিটি'র সচিব মুশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেতুটির নকশা ও অন্যান্য বিষয় চূড়ান্ত করার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক এবং অন্য দাতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে আসছে সরকার।"

পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু মুন্সীগঞ্জের মাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাদারীপুর জেলার জাজিরাকে সংযুক্ত করবে। এর ফলে বাগেরহাটের মংলা বন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজতর হবে।

সূত্র

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

একমাত্র আল্লাহই জানে........এই বাকী জীবনে এই সেতু ব্যাবহার কইরা বরিশাল যাওয়ার সুযোগ হবে কিনা।........। সেতুর কাজই যদি ২০১১ সালে শুরু করার প্লান করে.......তাহলে সত্যিকারে শুরু হইতে হয়তো ২০১৪-২০১৫ সালে হবে। আর শেষ হতে হতে নিশ্চয়ই আওয়ামীলীগের সেই ভিশন ২১ এর সময় শেষ হবে। আল্লাহ এত দিনকি বাঁচায়া রাখবো।

বি.এন.সি.সি গ্রুপের এক গর্বিত সদস্য।=D=D
O(+) গ্রুপের রক্ত লাগলে জায়গায় খাড়াইয়া আওয়াজ দেন।

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

মেহেদী হাসান লিখেছেন:

একমাত্র আল্লাহই জানে........এই বাকী জীবনে এই সেতু ব্যাবহার কইরা বরিশাল যাওয়ার সুযোগ হবে কিনা।........। সেতুর কাজই যদি ২০১১ সালে শুরু করার প্লান করে.......তাহলে সত্যিকারে শুরু হইতে হয়তো ২০১৪-২০১৫ সালে হবে। আর শেষ হতে হতে নিশ্চয়ই আওয়ামীলীগের সেই ভিশন ২১ এর সময় শেষ হবে। আল্লাহ এত দিনকি বাঁচায়া রাখবো।

একটু ছবুর করেন...:lol::lol::lol:

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

রাজনীতিবিদরা যা বলে তা ঠিকই হয় তবে একটু দেরীতে। এই আর কি!

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা তাদের কাথা রাখেনা । এটা এক প্রকার রোগ। তবে এবার যে ঔষধ দিয়েছে তাতে মনেহচ্ছে এই রোগ কিছুটা হোলেও কমবে ।

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

omizan লিখেছেন:

আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা তাদের কাথা রাখেনা । এটা এক প্রকার রোগ। তবে এবার যে ঔষধ দিয়েছে তাতে মনেহচ্ছে এই রোগ কিছুটা হোলেও কমবে ।

হুম , মনে হয় এইবার কাজ হবে। mad

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (15-01-2009 11:52)

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

আমি সুনছি যে সবুরে মেও ফলে... রাজনিতি তে সবুরে কি ফলে??---:-?
রাজনিতি তে সবুরে হরতাল আর ভাংচুর ফলে:-j:-j:-j:-j:-j:-jআমি এইটা মনে করি:-x

সর্বশেষ সম্পাদনা করেছেন NabaloK (15-01-2009 11:53)

Re: ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী

পদ্মা সেতুর নকশার কাজ শুরু

পদ্মা সেতুর নকশা প্রণয়নে সোমবার ১৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।

কমিটির এক সভা শেষে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, "২০০৭ সালের মে মাসে পদ্মা সেতুর নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। আজ (সোমবার) মন্ত্রিপরিষদ কমিটি এ পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে।"

অর্থ মন্ত্রী বলেন, "নিউজিল্যান্ডের কোম্পানি ম্যানসেল লিমিটেড অ্যাকম পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। এজন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি টাকা যার মধ্যে নকশা প্রণয়নে মূল ব্যয় হবে ১৩১ কোটি টাকা। ২২ মাসে নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হবে। এশীয় উন্নয়ন ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করবে। নকশা প্রণয়নের কাজ শেষ হলে মূল সেতু নির্মাণের কাজ শুরু হবে।"

যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, "নতুন সরকারের দায়িত্ব গ্রহণের ১২ কর্ম দিবসের মধ্যে নকশা প্রণয়ের অনুমোদন দেওয়া হল। এটি হচ্ছে এ সরকারের প্রথম পদক্ষেপ।

"পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ স্থাপিত হবে। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়নসহ মংলা বন্দরে কার্যক্রমের গতি বাড়বে। যা দেশের অর্থনীতিতে দুই শতাংশ জিডিপি বৃদ্ধি করবে।"

যোগাযোগ মন্ত্রী আরো জানান, যে কোম্পানিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে তারা ২২ মাস সময় পেলেও তার আগেই নকশা প্রণয়নের কাজ শেষ করতে পারবে বলে তিনি আশা করছেন। নদী শাসন, ভূমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজ শেষ করে খুব দ্রুতই এ সেতু নির্মাণের কাজ শুরু হবে।

যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের এক কর্মকর্তা বলেন, "এ সেতু নির্মানে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ১৬২ কোটি টাকা। তবে নকশা প্রণয়ণের পর প্রকল্প ব্যয় চূড়ান্ত করা হবে। এশিয়া উন্নয়ন ব্যংক, জেডিআইসি, বিশ্বব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করার প্রতিশ্র"তি দিয়েছে।"

মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম এ সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্সাল এ কে খন্দাকার, এবং মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সূত্র

পোস্টঃ [ ৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১১ উত্তর সমূহ
  • ৭৯২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-06-2009 15:20 লিখেছেন muntaka

পদ্মা

লিখেছেন সমীর

  • উত্তর সমূহ
  • ৪০৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-10-2008 10:25 লিখেছেন মেহেদী আকরাম

পদ্মা খাল

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ৮১৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-05-2008 07:06 লিখেছেন urmimala

পদ্মা রিসর্ট

লিখেছেন শামীম

  • ১৭ উত্তর সমূহ
  • ২৪৪৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-03-2008 00:53 লিখেছেন ধ্রুব
  • উত্তর সমূহ
  • ৪২২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-12-2009 00:45 লিখেছেন তুহিন_

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: