Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৫-০৫-২০০৭ ০২:১৫

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

ড. ইউনুসের রাজনীতি

ড. ইউনুস যখন রাজনীতিতে এসে দল তৈরির ঘোষনা দিলেন, তখন কতটা খুশি হয়েছিলাম বলতে পারব না। আদৌ হয়েছিলাম কিনা তাও মনে নেই। প্রত্যাশার মাঝে ভয় এটাই ছিল যে আবার যদি প্রতারিত হই? কিন্তু তবুওতো কিছুটা সম্ভাবনা ছিল নতুন কিছুর। কিন্তু এ কি হল? এবার যে মাঝ নদীতে তরী ডুবে গেল। সম্ভাবনাটাও আকাশে উড়াল দিল। ক্ষমতাপিপাসু রাজনৈতিক ব্যক্তিদের কন্ঠে হঠাৎ করেই যেন একটু জোর বেড়ে গেল!!ghusi

আর ভাবতে পারছি না...................শুধু মনে হচ্ছে "শেষ সম্ভাবনাটাও কি হারিয়ে যাবে?"crying

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#২ ০৫-০৫-২০০৭ ১০:০৭

শুভ্র
পাঁড়ফোরামিক
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৪-০২-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

তবে ড. ইউনুস কে কোন অসম্মান বা হেয় না করে বলতে চাই  " পর্বতের মূষিক প্রসব"

-----------------------
তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

অফলাইন

#৩ ০৫-০৫-২০০৭ ১৩:১০

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: ড. ইউনুসের রাজনীতি

সে যখন দেখেছে - তার ডাকে কেহ সাড়া দিচ্ছেনা- তখন বুদ্ধিমান হিসাবেই- বুদ্ধিমানের পরিচয় দিয়ে দল গঠনের সিদ্ধান্ত বাতিল করেছেন।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৪ ০৫-০৫-২০০৭ ১৪:৩৬

মনি
পাঁড়ফোরামিক
Current Status...??? ?????? ??..???? ???...
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৪৫
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

আচ্ছা এখন কি নির্বাচন হচ্ছে নাকি? নির্বাচনের আগে আবার এসে পড়বে "নাগরিক শক্তি"।
ইন্শাআল্লাহ আগামী বছর বাংলাদেশে প্রথম ভোট-টা গিয়ে দিব। কাকে দিব সেটা পরে বলব।wink

-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

#৫ ০৫-০৫-২০০৭ ১৫:২৮

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮১
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

আউল লিখেছেন:

সে যখন দেখেছে - তার ডাকে কেহ সাড়া দিচ্ছেনা- তখন বুদ্ধিমান হিসাবেই- বুদ্ধিমানের পরিচয় দিয়ে দল গঠনের সিদ্ধান্ত বাতিল করেছেন।

জরুরী অবস্থায় রাজনীতি নিষিদ্ধ... মানুষ সাড়া দিত তা না হলে।

আমার মনে হয়, জরুরী অবস্থা তাকে এই ঘোষনা দিতে বাধ্য করেছে .... দেখেন না একজন প্লেনে উঠতে পারলেন না, আরেকজন ঘরের বাইরে যেতে পারেন নি......... তাছাড়া, যদি বর্তমান তত্বাবধায়ক সরকারের দূর্নীতি দমন ও পরিশুদ্ধি অভিযান সফল হয়, তবে তো ওনার রাজনীতির নোংরা গায়ে লাগানোর দরকার/প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেছে। সর্বোপরী উনার দেয়া ২ বছর মেয়াদী অনির্বাচিত তত্বাবধায়ক সরকার তো ইতিমধ্যে হয়েছে ............. কাজেই ওনার টার্গেট তো ফুলফিল ............... .............

অফলাইন

#৬ ০৫-০৫-২০০৭ ১৫:৫৪

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: ড. ইউনুসের রাজনীতি

না দিতনা কারন। কারন তার ক্ষুদ্রঋণের ভারে মানুষ ঘর বাড়ি পর্যন্ত বিক্রী করে সুদ পরিশোধ করেছে। আবার তার রাজনীতিতে যোগ দিয়ে কি হারাতে হয়- সেই ভয়েই কেহ সাড়া দেয় নাই।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৭ ০৫-০৫-২০০৭ ১৫:৫৬

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: ড. ইউনুসের রাজনীতি

নাগরিক শক্তি নামটা সুন্দর দেখবেন কে কবে এই নাম নিয়েই রাজনীতি শুরু করে।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৮ ০৫-০৫-২০০৭ ১৯:৫৪

আমান
প্রজন্মাসক্ত
Current Status...কাজ করবো বলে ভাবছি
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৩-২০০৭
পোস্ট: ৭৯০
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

কোডার,
ড. ইউনুসের রাজনীতি ছাড়ার জন্য আসলে আমরাই দাীয়ী। আমরা মানে আমি,আপনি এবং আমাদের মত অন্যান্যরা যারা তাকে পছন্দ করতাম, চাইতাম তিনি রাজনীতিতে আসুক, যারা চাইতাম দেশে পরিবর্তনের জোয়ার আসুক তাঁর নেতৃত্বে। অথচ,অন্যদের কথা জানিনা,আমাকেই দেখেন, অফিসে আলোচনা করতাম তার পক্ষে, বাসায় বিতর্ক করতাম আব্বুর সাথে... ব্যাস, ওই পর্যন্তই। আমি কি তাঁকে বলতে পেরেছি, স্যার আমি আপনার সাথে শরিক হতে চাই? আমি চাই তিনি আসুক, কিন্তু আমার সময়ের যে বড্ড অভাব। আমি চাই দেশের উন্নতি হোক, তিনি করুক দেশের কাজ, আমার সমর্থন থাকবে... যদিও পার্টিসিপেশন নয়। আসলে একটা রাজনৈতিক দল কর্মী ছাড়া চলতে পারে না। কর্মী কোথায় উনার ? প্রথম আলোতে গতকাল উনার লেখাটা পড়ে খুব খারাপ লাগল। খারাপ লাগল নিজের সীমাবদ্ধতাটা উপলব্ধী করে। কষ্ট লাগল একজন উদ্যমী মানুষকে তার উদ্যম হারাতে দেখে... যেটার দায়ভার আমারও কিছুটা,আপনার কিছুটা... আমাদের মত সবার কিছুটা।

তবে আমি বিশ্বাস করি, এর জন্য তাঁর বিরোধীদের কোন ভূমিকা নাই, আমার বিশ্বাস তিনি তার ঊর্ধে। যদি আমাদের সঙ্গ থাকত, শুধু সমর্থন নয়, তাহলে বিরদ্ধবাদ ও প্রতিকুলতা তিনি উড়িয়ে দিতেন তাঁর কর্মে ও প্রেষনে।

-----------------------
"উচ্চস্বরে হাসলে নাকি রোজা হালকা হয়। আমি অনুচ্চস্বরে হেসে রোজা ভারি করে রাখলাম।"-- দ‍্য হাঙ্গরীকোডার
"Life is like a ten speed bike, most of us having gears we never use"--Schulz
http://www.amanpages.com/

অফলাইন

#৯ ০৫-০৫-২০০৭ ২২:৪৬

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

আমার মতে তিনি না এসে ভালোই করেছেন। আমি কখনোই তাকে চায়নি রাজনীতিতে। নোবেল পুরষ্কার জিতা এক কথা আর রাজনীতি করা এক কথা। উনি শেষে এটা উপলব্ধি করেই চলে গেছেন। তিনি সম্ভবতঃ কিছু লোভী মানুষের প্ররোচনায় পড়ে রাজনীতিতে আসতে চেয়েছিলেন। তিনি যদি সরকার-এ এসে পড়তেন আর তার সরকার ব্যার্থ হত তাহলে পরিণতি হত সবচেয়ে ভয়ানক। তাই "জয়তু ড.ইউনুস"
আরেকটা কথা হল গ্রামীণ ব্যাংকের সুদের হার সত্যি অনেক বেশি।

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#১০ ০৫-০৫-২০০৭ ২৩:২০

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

আমান ভাই,
সমর্থন কি সাথে থাকা নয়? প্রত্যেককেই কি দেশের প্রতি তার ভালোবাসা প্রকাশের জন্য এবং দেশের উন্নতির জন্য রাজনীতির মাঠে নামতে হবে? নিশ্চয়ই নয়। আমি বিশ্বাস করি কম্পিউটারের টেবিলে বসে যেমন আমরা দেশের উন্নতির জন্য কাজ করতে পারি তেমন আমাদের মায়েরা রান্নাঘরে বসেও দেশের উন্নতির জন্য কাজ করতে পারেন। আমি বলতে চেয়েছি সবাই যার যার অবস্থান থেকে কন্ট্রিবিউট করবে। তবে এটা ঠিক রাজনীতিতে মাঠ পর্যায়েও কর্মী দরকার। কিন্তু আমাদের দেশের সমস্যা হল, আমাদের কে একটা খারাপের পেটের ভেতর থেকে ভাল জন্ম দিতে হবে যেটাকে আমার-আপনার বড় ভয় (সেই খারাপের সাথে মেশা)।

এসব দেখতে দেখতে চরম Pessimistic হয়ে গেছি। তাই এখনও সন্দেহ হয়, এটাও কি কারও দুরম্ভিসন্ধি?

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#১১ ০৬-০৫-২০০৭ ১৫:৫১

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: ড. ইউনুসের রাজনীতি

আমান লিখেছেন:

কোডার,
ড. ইউনুসের রাজনীতি ছাড়ার জন্য আসলে আমরাই দাীয়ী। আমরা মানে আমি,আপনি এবং আমাদের মত অন্যান্যরা যারা তাকে পছন্দ করতাম, চাইতাম তিনি রাজনীতিতে আসুক, যারা চাইতাম দেশে পরিবর্তনের জোয়ার আসুক তাঁর নেতৃত্বে। অথচ,অন্যদের কথা জানিনা,আমাকেই দেখেন, অফিসে আলোচনা করতাম তার পক্ষে, বাসায় বিতর্ক করতাম আব্বুর সাথে... ব্যাস, ওই পর্যন্তই। আমি কি তাঁকে বলতে পেরেছি, স্যার আমি আপনার সাথে শরিক হতে চাই? আমি চাই তিনি আসুক, কিন্তু আমার সময়ের যে বড্ড অভাব। আমি চাই দেশের উন্নতি হোক, তিনি করুক দেশের কাজ, আমার সমর্থন থাকবে... যদিও পার্টিসিপেশন নয়। আসলে একটা রাজনৈতিক দল কর্মী ছাড়া চলতে পারে না। কর্মী কোথায় উনার ? প্রথম আলোতে গতকাল উনার লেখাটা পড়ে খুব খারাপ লাগল। খারাপ লাগল নিজের সীমাবদ্ধতাটা উপলব্ধী করে। কষ্ট লাগল একজন উদ্যমী মানুষকে তার উদ্যম হারাতে দেখে... যেটার দায়ভার আমারও কিছুটা,আপনার কিছুটা... আমাদের মত সবার কিছুটা।

তবে আমি বিশ্বাস করি, এর জন্য তাঁর বিরোধীদের কোন ভূমিকা নাই, আমার বিশ্বাস তিনি তার ঊর্ধে। যদি আমাদের সঙ্গ থাকত, শুধু সমর্থন নয়, তাহলে বিরদ্ধবাদ ও প্রতিকুলতা তিনি উড়িয়ে দিতেন তাঁর কর্মে ও প্রেষনে।

হয়তবা তার উদ্দেশ্য মহান ছিলো- কিন্ত সাধারন মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। আর ড. ইউনুস সকলের কাছে গ্রহনযোগ্য ব্যাক্তি হলেও - সাধারন কিছুমানুষ তার ক্ষুদ্রঋণের ভারে  ঘর বাড়ি পর্যন্ত বিক্রী করে সুদ পরিশোধ করেছে। এতে করে তিনি রাজনীতিতে এলে কতটুকু লাভবান আমরা হতাম তা বলা মুসকিল।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#১২ ০৬-০৫-২০০৭ ১৮:৫৯

আমান
প্রজন্মাসক্ত
Current Status...কাজ করবো বলে ভাবছি
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৩-২০০৭
পোস্ট: ৭৯০
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

কোডার,
আসলে হয়ত তাই, কারও ষড়যন্ত্র। কি সুন্দর ভাবে ভালোদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র। কত অসহায় আমরা।

আউল,
আমার ধারানাটা অনেক ক্লীয়ার হয়েছে মাসুদ করিমের একটি লেখায়।( এখন পারছি না (boss), পরে লিন্ক দিব এখানে।)

-----------------------
"উচ্চস্বরে হাসলে নাকি রোজা হালকা হয়। আমি অনুচ্চস্বরে হেসে রোজা ভারি করে রাখলাম।"-- দ‍্য হাঙ্গরীকোডার
"Life is like a ten speed bike, most of us having gears we never use"--Schulz
http://www.amanpages.com/

অফলাইন

#১৩ ০৬-০৫-২০০৭ ১৯:০৫

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: ড. ইউনুসের রাজনীতি

লিংটি পড়তে পারলে ক্লীয়ার হওয়া যেত।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#১৪ ১০-০৬-২০০৭ ২৩:২৫

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: ড. ইউনুসের রাজনীতি

শুভ্র লিখেছেন:

তবে ড. ইউনুস কে কোন অসম্মান বা হেয় না করে বলতে চাই  " পর্বতের মূষিক প্রসব"

thumbs_up আমি একমত শুভ্র ভাই...

অফলাইন

#১৫ ১১-০৬-২০০৭ ১২:৪৯

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: ড. ইউনুসের রাজনীতি

ড. ইউনুসকে আমারা এখনও সম্মান করি কারন, তিনিই প্রথম বলেছিলেন "রাজনিতীবিদরা দূর্নীতিবাজ"- এত দিন পর তার কথার কিছুটা বাস্তবায়ন আমরা দেখছি।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.248 seconds, 12 queries executed ]