সুস্থ থাকতে পাতিলেবুঃ
লেবুর রসে আছে সাইট্রিক এসিড। লেবুর রস পেটের জীবাণু ধ্বংস করে। রক্ত শুদ্ধ করে। এতে আছে প্রোটিন, চর্বি, প্রাকৃতিক লবণ, শর্করা, ক্যালসিয়াম, পটাশ, ফসফরাস, লোহা।
লেবুতে ভিটামিন সি বেশী মাত্রায় আছে। তাই স্কার্ভি ও রক্তপিত্ত রোগে খুব উপকারী। দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করে। এতে ভিটামিন বি- ও আছে।
# সকাল বেলা খাওয়ার আগে খালিপেটে একটা পাতিলেবুর রস গরম পানিতে মিশিয়ে খেলে লিভারের দোষ ও পিত্তের দোষ সারে - স্বাস্থ্য ভালো থাকে। (জন্ডিসে উপকারি)
# এক পেয়ালা কড়া-চায়ে একটা পাতিলেবুর রস মিশিয়ে খেলে মাথা ধরা সারে এবং মন চাঙ্গা হয়ে ওঠে।
# পাতিলেবুর রস বহুমূত্র রোগে (ডায়াবেটিসে) উপকারী।
# স্কার্ভি ও অস্থিসংক্রান্ত রোগে টাটকা লেবুর রস মহৌষধি।
# কয়েক ফোঁটা পাতিলেবুর রস পানিতে মিশিয়ে পান করলে চোখের জ্যোতি বাড়ে।
# শীতকালে হাত-পা জ্বালা করলে, ত্বক বা চামড়া ফেটে গেলে গ্লিসারিনের সঙ্গে লেবু মিশিয়ে মাখলে উপকার পাওয়া যায়।
# চুলকানিতে, গায়ে সূর্যের তাপ বেশী লেগে গেলে যে কষ্ট হয় তাতে লেবু রস বিশেষ উপকারী।
# বিচ্ছু বা বিষাক্ত পোকা কামড়ানো যায়গায় লেবু ঘষলে জ্বালা কমে।
# শরীরে কোন স্থানে কেটে গেলে এক টুকরো কাপড় লেবুর রস ভিজিয়ে ঐ স্থানে জড়িয়ে রাখলে রক্তপড়া বন্ধ হয়।
# ২ চা চামুচ লেবুর রস ও ২ চা চামুচ আদার রস মিশিয়ে তাতে একটু চিনি মিশিয়ে খেলে বদহজমজনিত সব রকমের পেট ব্যাথা সারে।
# লেবু আর পেঁয়াজের রস ঠান্ডা পানিতে মিশিয়ে খেলে বদহজমজনিত যে পেটের অসুখ হয়, এমনকি কলেরাতেও উপকার পাওয়া যায়।
# শোওয়ার আগে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে সর্দি সারে।
# অল্প লেবুর রস মধুর সাথে মিশিয়ে চেটে খেলে প্রবল কাশি সেরে যায়। হাঁপানির আক্রমণে তৎক্ষণাৎ আরাম পাওয়া যায়।
# লেবুর রস আঙ্গুলে লাগিয়ে দাঁতের মাড়িতে মালিশ করলে দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয়।
# লেবুর রসে চিনি ও পানি মিশিয়ে এক মাস ধরে রাতে শোয়ার আগে খেলে বহু পুরানো কোষ্ঠ্যকাঠিণ্য সেরে যায়।
# একটি পাকা পাতিলেবুর রসে অল্প মধু মিশিয়ে চাটলে শরীরের স্থূলতা কমে ও শরীরে স্ফূর্তি আসে।
# লেবুর রসে সর্ষের তেল মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে শিশিতে রেখে প্রতিদিন কানে ২ ফোটা করে দিলে পুজ পড়া, চুলকানি, কানের ব্যাথা এমনকি বধিরতায় উপকার পাওয়া যায়।
# লেবুর রস মুখে ঘষলে নানা কারণে ত্বকের যে দাগ পড়ে তা দূর হয়।
# লেবু, সর্ষের তেল সমপরিমাণে মাথায় লাগিয়ে তারপরে টক দই দিয়ে ঘষে মাথা ধুয়ে ফেললে, খুশকী, মাথার ছোট ছোট ফুস্কুড়ি, ইত্যাদিতে উপকার পাওয়া যায়।
# লেবুর রস মাথায় ভাল করে ঘষে নিয়ে চুল ধুয়ে ফেললে চুলের ময়লা দূর হয় এবং চুলকানি সারে। চুল চকচকে হয়।
# এক বালতি গরম বা ঠান্ডা পানিতে একটা লেবুর রস দিয়ে সেই পানিতে গোসল করলে চামড়া নরম ও উজ্জ্বল হয়।
সংগ্রহঃ "ঘরোয়া শাক-সবজিতে রোগ সারান ও কি রোগে কি ফল খাবেন"
- ডা: সাধন চন্দ্র লাহা, ভারত ও
- সৌমেন দাস (পুষ্টি বিশেষজ্ঞ)
- সাধনা মুখোপাধ্যায়, বি.টি. কোলকাতা বিশ্ববিদ্যালয়
আরও তথ্যের জন্য এই লিংকগুলোও ঘাটা যেতে পারে। 
১. গুণকারী পাতিলেবু
২. অপুষ্টি ও রোগ প্রতিরোধেশীতের শাক-সবজি ফলমূল- মো: আবদুর রহমান
আল্লাহ মালুম এত্তোকিছু কেমনে পরীক্ষা করছে!!!
লিখতে লিখতে জান শেষ!
এবার টেরাই করে দেখি! 
আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)