Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৮-০৪-২০০৭ ১৪:০২

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

হেক্সাডেসিমেল কালার কোড

ভুমিকা

কম্পিউটারে স্ক্রীনের রংগুলো আসলে তিনটা মৌলিক রঙ মিশিয়ে তৈরী হয়।
লাল
সবুজ
নীল

এই তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে যে কোন রঙ তৈরী করা যায়।
যেমন:
নীল+সবুজ = নীলাভ-সবুজ
হালকা লাল+হালকা সবুজ+হালকা নীল = ধুসর
লাল+নীল+সবুজ = সাদা 

যে কেহই তাঁর ইচ্ছামত রঙ দিতে পারেন। এজন্য রংটাকে লেখা হয় ৬ অংকের একটা সংখ্যা দিয়ে এভাবে, সাদা = #ffffff ;  কালো = #000000  - এবং সংখ্যাটার আগে একটা # চিহ্ন দিতে হয়।

যেমন, উপরের লেখায় নীলাভ-সবুজ লেখায় রঙ দিতে আমি কোড ব্যবহার করেছি color=#00ffff

লাল-সবুজ-নীল সংকেত:

সঠিকভাবে এই ব্যাপারটা বুঝার জন্য যেটা জানা দরকার সেটা হল RGB রঙের কোড। RGB হলো Red Green Blue এর সংক্ষিপ্ত রূপ। রঙের কোডের ৬টি অংকের প্রথম দুটি অংক দিয়ে লাল বা Red, মাঝের দুটি দিয়ে সবুজ বা Green,  এবং শেষ দুটি অংক/অক্ষর দিয়ে নীল বা Blue রং কী পরিমান মিশাতে হবে তা বলে দেয়া হয়। 

যে কোন রঙের পরিমান দিতে ০ থেকে ২৫৫ পর্যন্ত মোট ২৫৬টি মাত্রা দেয়া যেতে পারে । উপরের ধুসর বর্ণের লেখায় আমি লাল=সবুজ=নীল=১১৯ ব্যবহার করেছি। কোডটা ছিল color=#777777 । নীলাভ সবুজ লেখায় ব্যবহার করেছি, লাল = ০, সবুজ = ২৫৫, নীল = ২৫৫। এর কোডটা ছিল, color=#00ffff। সাদার জন্য লাল = সবুজ = নীল = ২৫৫; আর কোড হল, color=#ffffff।

এখানে আপনারা হয়ত লক্ষ্য করবেন, মাত্রা = ১১৯ দেয়ার জন্য কোডে লেখা হয়েছে 77, আবার মাত্রা = ২৫৫ এর জন্য কোড = ff।  এই মাত্রা থেকে কোডের ব্যাপারটা খুবই সোজা, যেটা আমি পরবর্তী অংশে বলছি। মজার ব্যাপার হলো, এভাবে লাল, সবুজ এবং নীলের মিশ্রন মোট ২৫৬x২৫৬x২৫৬ ভাবে হতে পারে!!!

মাত্রা থেকে কোড নির্ণয় : ডেসিমেল টু হেক্সাডেসিমেল সংখ্যা

যারা হেক্সাডেসিমেল সংখ্যা জানেন তাদের আর পড়ার দরকার নেই ... শুধু জেনে রাখুন মাত্রাটাকে ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করে দেয়া হয়।

যারা জানেন না, তাদের জন্য প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যা কী - এখান থেকে শুরু করি।

ধরুন আপনার কাছে দেখতে একই রকম অনেকগুলো বাক্স আছে। যারা রান্না করেন, তাদের কাছে বিভিন্ন মশলা রাখার জন্য একই রকম অনেক কৌটা থাকতে পারে। চেনার সুবিধার্থে এগুলোকে চিহ্নিত করা দরকার। আপনার কাছে চিহ্ন দেয়ার জন্য কোন কলম নাই যে, নাম লিখে রাখবেন।

আমাদের পরিচিত ডেসিমেল/দশ-ভিত্তিক সংখ্যা:
আপনার কাছে দেয়া হল দশটি প‌্যাকেট, প্রতিটিতে একই রকমের অনেকগুলো স্টীকার আছে। বুঝার সুবিধার  জন্য ধরি স্টীকারগুলো ০, ১, ২,..... ৯ লেখা। তাহলে তো কথাই নাই। প্রতিটা কৌটা/বাক্সের গায়ে, ০, ১, ২, ৩, ৪,..... ৯ লাগিয়ে দেবেন। তারপরের গুলোতে ১০, ১১, ১২, ১৩, ১৪, .... ১৯; তারপরের গুলোতে ২০, ২১, ২২, ২৩, ২৪, ....২৯ .... এভাবে চলতে থাকবে -- বুঝতে কোন অসুবিধা নাই!!  কারণ আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করে অভ্যস্থ।

বাইনারী/ দুই-ভিত্তিক সংখ্যা
কিন্তু যদি এমন হয় আপনার কাছে শুধু দুই রকম স্টীকার আছে - ০, ১ তাহলে কেমন হবে কৌটার নামগুলো? ০, ১; তারপর ১০, ১১, তারপর, ১০০, ১০১; তারপর  ১১০, ১১১ ......... এভাবে। এটাই হল বাইনারী সংখ্যা। যদি স্টীকারগুলো ক, খ হয় তাহলে নামগুলো হবে, ক, খ; তারপর কক, কখ; তারপর, খক, খখ; তারপর ককক, ককখ, কখক, কখখ, খকক, খকখ, খখক, খখখ ... এভাবে। অর্থাং মাত্র দুটি ভিন্ন চিহ্ন ব্যবহার করে আমরা সবগুলো কৌটাকে ভিন্ন নাম দিতে পারব।

হেক্সাডেসিমেল/ ষোল-ভিত্তিক সংখ্যা
এখানে স্টীকার হলো ১৬ রকম। সরাসরি বুঝার সুবিধার্থে ইংরেজী কোডের মত করে দিচ্ছি ... ১৬ টি চিহ্ন হল: 0, 1, 2, ......8, 9, a, b, c, d, e, f। তাহলে আলাদা আলাদা চিহ্নগুলো হবে এরকম:
প্রথম ১৬টি:       0   1   2  3  4  5  6  7  8  9  a  b  c  d  e  f
পরের ১৬টি:     10 11 12 13 14 15 16 17 18 19 1a 1b 1c 1d 1e 1f
এর পরের ১৬টি:  20 21 22 23 24 25 26 27 28 29 2a 2b 2c 2d 2e 2f

অনেক বেসিক জ্ঞান বিতরণ করলাম। ইতিমধ্যে অধিকাংশ পাঠক বিরক্ত হয়ে গেছেন নিশ্চয়ই। এবার আসি কিভাবে এক পদ্ধতির সংখ্যা থেকে অপর পদ্ধতিতে যাব -- যেহেতু আমরা দশভিত্তিক সংখ্যায় অভ্যস্থ তাই এটাকে কেন্দ্র করেই আলোচনা সীমাবদ্ধ থাকবে।

ডেসিমেল - হেক্সাডেসিমেল
আমাদের পছন্দমত রং মেশাতে চাইলে ০ - ২৫৫  যে কোন মাত্রাকে আমরা কোডে পরিবর্তন করব এভাবে ...

দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি:
মাত্রা দিতে চাই ১০০: এজন্য ১০০কে ১৬ দিয়ে ভাগ করতে হবে... আর প্রতিবারের ভাগফলগুলোকে আর ভাগশেষ গুলোকে পাশা পাশি লিখতে হবে। তারপরে আবার আগের ভাগফলকে ভাগ করতে হবে ১৬ দিয়ে .... যতক্ষণ না ভাগফল ০ হয়। শেষে সবগুলো ভাগশেষকে উল্টা সিরিয়ালে একত্রে লিখে কালার কোড বানাতে হবে ...
প্রথমে, ১০০/১৬ = ভাগফল ৬, ভাগশেষ ৪
তারপরে, ৬/১৬ = ভাগফল ০, ভাগশেষ ৬
--> এটাকে এভাবে লিখি:
16।100             এখানে ১০০ কে ১৬ দিয়ে ভাগ দিলাম
16।6 - 4             ভাগফল ৬ - অবশিষ্ট ৪; আবার ১৬ দিয়ে ৬ কে ভাগ দিলাম
    0 - 6              ভাগফল ০, অবশিষ্ট ৬

রঙের কোড হল 64             নিচ থেকে উপরের দিকে ভাগশেষ বা অবশিষ্টগুলি লিখলাম, যথাক্রমে ৬ এবং ৪


মাত্রা দিতে চাই ২২৫: 
16।225             এখানে ২২৫ কে ১৬ দিয়ে ভাগ দিলাম
16।14 - 1             ভাগফল ১৪ - অবশিষ্ট ১; আবার ১৬ দিয়ে ১৪ কে ভাগ দিলাম
    0 - 14              ভাগফল ০, অবশিষ্ট ১৪

রঙের কোড হল e1             নিচ থেকে উপরের দিকে ভাগশেষ বা অবশিষ্টগুলি লিখলাম, যথাক্রমে ১৪=e এবং ১

মনে রাখতে হবে যে, a =10, b =11, c = 12, d = 13, e = 14, f = 15

এখন দেখা যাক ১০০ মাত্রার রংগুলি কেমন।
১০০ মাত্রার লাল: কোড - color=#640000
১০০ মাত্রার সবুজ: কোড - color=#006400
১০০ মাত্রার নীল: কোড - color=#000064
১০০ মাত্রার মিশ্রন, ফলাফল ধুসর!: কোড - color=#646464

এখন দেখা যাক ২০০ মাত্রার রংগুলি কেমন।
২০০ মাত্রার লাল: কোড - color=#c80000
২০০ মাত্রার সবুজ: কোড - color=#00c800
২০০ মাত্রার নীল: কোড - color=#0000c8
২০০ মাত্রার মিশ্রন, ফলাফল ধুসর!: কোড - color=#c8c8c8


হেক্সাডেসিমেল - ডেসিমেল
একটি পছন্দের রং দেখে তার কোড থেকে মিশ্রনের মাত্রা বের করতে চাইলে এইরকম পরিবর্তনও দরকার হবে ....

এক্ষেত্রে রঙের কোডকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে মাত্রা বের করা যায়।

যেমন: কোড = #c877ff এর  অর্থ হল:

লাল = c8 = c.16+8 = 12x16+8 =192+8= 200
সবুজ = 77 = 7x16+7 = 112+7=119
নীল = ff = f.16+f = 15x16+15 = 240+15=255

দেখিতো রংটা আসলে কেমন: ওরে বাবা

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১৯-০৪-২০০৭ ১০:০৮)

অফলাইন

 

#২ ১৮-০৪-২০০৭ ১৪:৫৮

লুবনা_আফরিন_লতা
প্রজন্মাসক্ত
থেকে: ইস্তাম্বুল
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৭৩৪

Re: হেক্সাডেসিমেল কালার কোড

অবশ্যই জানতে অগ্রহী। তবে আমার সমস্যা হচ্ছে- আমি কালার ব্লাইন্ড।


-----------------------
একটি রাত্রি হলো এবং একটি সকাল হলো, প্রথম দিন।

লুবনা আফরিন।

অফলাইন

 

#৩ ১৮-০৪-২০০৭ ১৫:০২

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

ইতিমধ্যে একটু নতুন ভাবে সাজালাম। আবার.... আপডেট দিব... আরও কিছুক্ষন পরে। smile

অফলাইন

 

#৪ ১৯-০৪-২০০৭ ০৮:৫৭

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

সংখ্যাতত্বের বেসিকগুলো যোগ করলাম। এরপরে সায়েন্টেফিক ক্যালকুলেটরের ফাংশন ব্যবহার ছাড়াই সংখ্যা থেকে কোড এবং কোড থেকে সংখ্যা পরিবর্তন পদ্ধতি লিখব।

আপাতত একটু বিরতি।

অফলাইন

 

#৫ ১৯-০৪-২০০৭ ০৯:৩৩

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

মাত্রা থেকে কোডে পরিবর্তন পদ্ধতি যুক্ত করলাম। -- আরো clarification দরকার হলে এখানে জানাবেন।

আগের পোস্টে একটা ভুল ছিল.. 77 কালার কোডটি মাত্রা = ১১৯ এর জন্য হবে। এটা শুদ্ধ করে দিলাম।

অফলাইন

 

#৬ ১৯-০৪-২০০৭ ০৯:৫৭

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪১৮৮
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

জোস। গত সেমিস্টারে আমি আমাদের Computer in Business কোর্সটি পুরো দ্বায়িত্ব স্যার আমাকে দিয়েছিলেন। ওফ! কিযে কষ্ট হয়েছিল এ সংখ্যা পদ্ধতি বোঝাতে। আপনার এই উদাহরণটি জানা থাকলেতো সমস্যা হতো নাwink। জটিল হইছে শামীম ভাই। অনেক অনেক ধন্যবাদ।

আসলে সবসময় বক্স থেকে কালার সিলেক্ট করি বলে এভাবে চিন্তাই করতে হয়নি। তারপরেও তাত্ত্বিক জ্ঞানটুকু কাজে লাগবে। আপনি চালিয়ে যান। ভাল হয় পোস্ট এডিট না করে পরবর্তী পোস্টে লিখলে। এতে ট্র্যাক করতে সুবিধা হয়।


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#৭ ১৯-০৪-২০০৭ ১০:১১

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

শেষ অংশটুকু পোস্টে যোগ করলাম।

কিছু কিছু ভুল ছিল.... শুদ্ধ করলাম।

একই পোস্টে আপডেট করাটা আসলে একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। কারণ তাহলে এটা অনেকটা সামহোয়্যারের ব্লগের মত হল। নির্দিষ্ট বিষয়ের মূল পোস্ট উপরে, তার নিচে আলোচনা।

এখন মূল পোস্ট শেষ। কমপ্লিমেন্টারি আলোচনা, clarification এখানে হতে পারে।

অফলাইন

 

#৮ ১৯-০৪-২০০৭ ১০:৪৯

আমান
প্রজন্মাসক্ত
Current Status...কাজ করবো বলে ভাবছি
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৩-২০০৭
পোস্ট: ৭৯৫
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

ইসস.... ক্যান যে আরও ২ বছর আগে পোস্টটা করলেন না sad


-----------------------
"উচ্চস্বরে হাসলে নাকি রোজা হালকা হয়। আমি অনুচ্চস্বরে হেসে রোজা ভারি করে রাখলাম।"-- দ‍্য হাঙ্গরীকোডার
"Life is like a ten speed bike, most of us having gears we never use"--Schulz
http://www.amanpages.com/

অফলাইন

 

#৯ ১৯-০৪-২০০৭ ১৫:৩৬

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

লুবনা_আফরিন_লতা লিখেছেন:

অবশ্যই জানতে অগ্রহী। তবে আমার সমস্যা হচ্ছে- আমি কালার ব্লাইন্ড।

ব্যাপার না...জীবনে এত রঙ ভালো না... neutral

অফলাইন

 

#১০ ১৯-০৪-২০০৭ ১৫:৩৯

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

শামীম ভাই আপনারে দিয়ে হবে...dancingdancingdancingdancing

অফলাইন

 

#১১ ১৯-০৪-২০০৭ ১৮:৫০

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

বিপ্র লিখেছেন:

শামীম ভাই আপনারে দিয়ে হবে...dancingdancingdancingdancing

surprised কি হবে?

কিচ্ছু ভাল্লাগতেছিলনা .... তাই টাইম পাস করলাম।

অফলাইন

 

#১২ ১৯-০৪-২০০৭ ১৯:০৬

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

শামীম লিখেছেন:

বিপ্র লিখেছেন:

শামীম ভাই আপনারে দিয়ে হবে...dancingdancingdancingdancing

surprised কি হবে?

কিচ্ছু ভাল্লাগতেছিলনা .... তাই টাইম পাস করলাম।

কি হবে আমি কি জানি?neutral

অফলাইন

 

#১৩ ১৯-০৪-২০০৭ ২৩:১৪

মনি
পাঁড়ফোরামিক
Current Status...ফ্রেমে প্রেম.. উপন্যাস পড়ছি..
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৩৩৩
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

শামীম ভাই.. এভাবে মাঝে মাঝে আমাকে সাহায্য কইরেন..
আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
smilesmile


-----------------------
নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

#১৪ ২০-০৪-২০০৭ ০০:২৫

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

লুবনা_আফরিন_লতা লিখেছেন:

অবশ্যই জানতে অগ্রহী। তবে আমার সমস্যা হচ্ছে- আমি কালার ব্লাইন্ড।

rollrollroll

অফলাইন

 

#১৫ ২০-০৪-২০০৭ ০৮:০৮

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

Teal রংটার কোড কি হবে? আপাতত color=teal দিয়ে রং দিলাম।

Yellow রংটার কোড কি হবে? আপাতত color=yellow দিয়ে রং দিলাম। তবে কোড জানলে এটাকে আরেকটু কালচে করে দিতাম।

অফলাইন

 

#১৬ ২০-০৪-২০০৭ ০৯:২৩

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

বেশ কিছু রং সহ এর কোড খুজে পেলাম এখানে..... দেখুন: রঙের ভেতরে এর কোডটি লেখা আছে

অফলাইন

 

#১৭ ২১-০৪-২০০৭ ২০:১৯

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

আমার মনে এত রঙ নাই...sad

অফলাইন

 

#১৮ ২১-০৪-২০০৭ ২১:৪৭

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৯
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

বিপ্রতীপ লিখেছেন:

আমার মনে এত রঙ নাই...sad

আব্বে .... ওগুলা html এ ব্যবহৃত রং ।shame

অফলাইন

 

#১৯ ২৪-০৪-২০০৭ ১৪:৪২

শুভ্র
পাঁড়ফোরামিক
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৪-০২-২০০৭
পোস্ট: ১৩৩৫
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

সময় নিয়ে পড়তে হবে।


-----------------------
তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

অফলাইন

 

#২০ ২৪-০৪-২০০৭ ১৮:১৫

মনি
পাঁড়ফোরামিক
Current Status...ফ্রেমে প্রেম.. উপন্যাস পড়ছি..
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৩৩৩
ওয়েবসাইট

Re: হেক্সাডেসিমেল কালার কোড

শামীম ভাই... আবারো কইতাছি.. এই রকম মাঝে মাঝে আমারে সাহায্য কইরেন...smilesmile


-----------------------
নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.295 seconds, 12 queries executed ]