LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner (পাতা ১) - সফটওয়্যার - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৮ ]

টপিকঃ LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

** আপনি যদি নেটওয়্যার্ক প্রফেশনাল হয়ে থাকেন তাহলে এই পোস্ট পড়ে সময় নষ্ট করার মানে নেই... এটি একেবারের নবীসদের জন্য।
http://media.somewhereinblog.net/images/thumbs/1169546143_hizibizih.gif

এই পোস্টটি আসলে আগের একটি পোস্টের ধারাবাহিকতায় দেয়া। আসলে সা.ইনে NetTools নিয়ে লেখার পর দেখলাম অধিকাংশই বুঝতে পারছে না NetTools কি খায় না মাথায় দ্যায়.. তাই এই পোস্টটি করেছিলাম। যাই হোক, এখানেও দিলাম। এখানে একটি ল্যান স্ক্যানার ও এটি দিয়ে কি কি ধরনের মজা(নবীসদের জন্য মজারই বটে) করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হচ্ছে...

টুলটির নাম LANguard Network Scanner. এটি দিয়ে আপনার নেটওয়ার্কে স্ক্যান দিয়ে অন্য ব্যবহাকারীদের কম্পিউটারের আইপি বের করে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আইপি জেনে কি হবে? অনেক কিছুই হতে পারে। বিষয়টা কম্পিউটার নিয়ে আপনি কিধরনের কাজ করেন তার উপর নির্ভর করে। আমি এখানে সাধারন ব্যবহারকারীদের জন্য কিছু আলোচনা করছি-

- ধরুন আপনি এবং আপনার এক বন্ধু একই আইএসপি ব্যবহার করেন। আপনাদের আইপি যদি স্ট্যাটিক (মানে যেটা পরিবর্তন হয় না) হয়ে থাকে এবং বন্ধুটির আইপি জেনে থাকলে সে এখন নেটে আছে কিনা (মানে তার পিসি অন কিনা) চেক করে ফেলতে পারেন। আবার আইপি ডায়নামিক (মানে প্রতিবার লগইন করার সময় পরিবর্তন হয় যেখানে) হলেও হোস্ট নেম থেকে বের করতে পারবেন।

- নেটওয়ার্কে গেম খেলতে অনেক সময় আইপি জানতে হয়.. এক্ষেত্রে আপনি এই টুল দিয়ে আইপি জেনে কানেক্ট করতে পারেন বন্ধুর কম্পিউটারে।

- অনেক টুল আছে যেগুলো আইপি বেজড.. (যেমন পিসি এনিহোয়্যার, লোকাল চ্যাট ক্লায়েন্ট)। ওসব টুল ব্যবহার করার জন্য নেটওয়ার্কে অন্যের আইপি জানতে হয়।

- আইপি জানার পাশাপাশি আপনি অন্য পিসিগুলোতে কি কি সার্ভিস রান করছে সে সম্পর্কেও তথ্য পাবেন... অত:পর সেই তথ্য আপনি কি কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার... .. ছবি দেখুন-
http://media.somewhereinblog.net/images/thumbs/1169546143_hizibizih.gif

- একই নেটওয়ার্কের অধীনে থাকা অন্য পিসিগুলোর আইপি জেনে ফেলার পর চাইলে আপনি ওসব কম্পিউটারে ঢুকে পড়ার চেষ্টা করতে পারেন। অনেক সময় ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে না পিসিতে... আপনার নেটওয়ার্কে এরকম দু'একটি পিসি খুঁজে পাওয়া অসম্ভব নয়। যেমন বিটিটিবির নেটওয়ার্ক স্ক্যান করে কুমিল্লার একটি সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটারে ঢুকেছিলাম.. (ঢুকে দেখি কম্পিউটার ভর্তি ভাইরাস roll)
http://media.somewhereinblog.net/images/thumbs/1169546207_hizibizih.gif

- অনেক আইএসপি আছে যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ফাইল অন্য ব্যবহারকারীদের জন্য ওপেন করে রাখে যা নেটওয়ার্ক আইকনে গেলেই পাওয়া যায়। কিন্তু উইন্ডোজের নেটওয়ার্ক সিস্টেম খুব একটা ভাল না হওয়ায় এধরনের সকল পিসির ঠিকানা আপনি এমনি এমনি দেখতে পাচ্ছেন না... এই টুল দিয়ে তাদের সবাইকেই সহজে দেখতে পাবেন।

এরকম আরো অনেক কাজে লাগাতে পারেন টুলটিকে... কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।
http://media.somewhereinblog.net/images/thumbs/1169545787_hizibizih.gif

যাই হোক, আনন্দের বিষয় হচ্ছে এই টুলটিও ওয়েবে বিনামূল্যে বিতরন করা হয়। এখন টুলটির ভার্সন ২.০ পাওয়া যায়। কিন্তু আমার কাছে নতুন এই ভার্সনটি ভাল লাগেনি... আগের ভার্সনটিই অনেক কাজের মনে হয়... সুতরাং আমার কাছে থাকা পুরানা ভার্সনটিও আপলোড করে দিলাম-

ডাউনলোড লিংক:
http://rapidshare.com/files/139524575/_ … uz.com.zip
(আমার আপলোড করা পুরানো ভার্সন)

নতুন ভার্সন:
http://vipmeister.com/dl/lannetscan/lannetscan2.zip

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

ধন্যবাদ । আশা করি সবার কাজে আসবে:D

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

সিলেটে থাকতে এইরকম করে এক আইএসপির বিভিন্ন কম্পিউটারে ঢুকে পড়তাম।
বিভিন্ন রিসোর্সও কপি করতাম।  তবে লিনাক্সের ২/৩ টা কমান্ড দিয়ে একাজ করতাম।
smbtree দিলেই দেখিয়ে দিত কোন pc তে কি কি শেয়ার ওপেন করা আছে।  hehe
এরপর smbmount দিয়ে ঢুকে শেয়ার মাউন্ট করে দেখতাম।;D hehe

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (25-08-2008 06:05)

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

আর কারো কাজে লাগুক আর নাই লাগুক আমার কাজে লাগবে। thumbs_up ত্রিভূজ

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

ত্রিভুজ ভাই, পুরানো ভার্সনটা রেপিড ছাড়া অন্য কোথাও আপলোড করা যায় না? যেমন মিডিয়াফায়ার? রেপিড থেকে ডাউনলোড করা তো আমার কম্মো না।

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

ধন্যবাদ, পোস্টটা খুবই কাজের
+ রেপু দিলাম

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

খুবই কাজের জিনিস। ধন্যবাদ। ৩০০ মিনিট পর একটা + দিব big_smile। আজকে কলেজে আইপি এড্রেস বের করতে করতে জান শেষ। কলেজে এপ্লাই করে দেখতে হবে। তবে ধরা খাইলে tongue_smile

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

আমারটাতে আমার PC ছাড়া আর কারওটা দেখায় না cryingcrying--(--(--(--( নেট টুলস দিয়ে দেখলাম অনেক গুলো আইপি আছে যারা কানেকটেড কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে কারও কম্পিউটার দেখায় না। কি সমস্যা, কেউ সাহায্য করবেন।

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

আমারও সামিউল ভাইএর মত অবস্থা। সামিউল ভাই আপনি কি ভিসতা ইউজ করেন? আমার মনে হয় একটু এক্সপেরিমেন্ট করতে হবে। (ভাল লাগে না এক্সপেরিমেন্ট করতে কত সমস্যা চারিদিকে sad)

এক জীবনই সম্পূর্ন নয়।..

My e-mail address

১০

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

শাহরিয়ার ভাই আমি ভিসতা। কালকে এক্সপিতে দেখব কাজ করে কিনা। আজকে সময় নাই।

১১

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

ত্বোহা লিখেছেন:

ত্রিভুজ ভাই, পুরানো ভার্সনটা রেপিড ছাড়া অন্য কোথাও আপলোড করা যায় না? যেমন মিডিয়াফায়ার? রেপিড থেকে ডাউনলোড করা তো আমার কম্মো না।

আপনার জন্য আপলোড করে দিলাম।

বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে
http://www.freeimagehosting.net/uploads/1b7fb1eb51.png

১২

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

ধরুন আমার কাছে কারো পিসির আইপি এড্রেস আছে এখন আমি আমার পিসি থেকে নেট এর মাধ্যমে তার পিসির ফাইল কিভাবে এক্সেস বা কপি করতে পারবো বিস্তারিত বলবেন

http://www.foisal.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

১৩

১৪

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

তানিম লিখেছেন:

আপনার জন্য আপলোড করে দিলাম।

ভাই এখানে তো কোনো ফাইল নেই confused

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

১৫

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

ধন্যবাদ ভাই ।

১৬

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

তানিম ভাই, আপনি মনে হয় আপলোড ঠিকই করেছেন কিন্তু ফোল্ডারটা প্রাইভেট করে রেখেছেন। ওটাকে পাবলিক করে না দিলে খাবো কিভাবে?

১৭

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

স্বপ্নবাজ লিখেছেন:
তানিম লিখেছেন:

আপনার জন্য আপলোড করে দিলাম।

ভাই এখানে তো কোনো ফাইল নেই confused

দু:খিত। এখন দেখুন।

বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে
http://www.freeimagehosting.net/uploads/1b7fb1eb51.png

১৮

Re: LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner

শিপলু ভাই কমান্ড গুলোকি লিনাক্স থেকে নাকি উনন্ডোজ থেকে দিয়েছিলেন ।
লিনাক্সে ইনস্টল করব কিভাবে?????:-?

পোস্টঃ [ ১৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১০ উত্তর সমূহ
  • ৫৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-11-2009 13:24 লিখেছেন মেহেদী৮৩

আমার দেখা গোধূলী ...

লিখেছেন বুলবুল

  • উত্তর সমূহ
  • ৭২৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-11-2008 15:04 লিখেছেন আহমাদ মুজতবা
  • ১১ উত্তর সমূহ
  • ১১৮৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-10-2008 16:24 লিখেছেন zahirulislam

network connection এ সমস্যা!

লিখেছেন shitol69

  • উত্তর সমূহ
  • ১৬২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-03-2010 22:43 লিখেছেন গৌতম

network setup wizard

লিখেছেন ওশিন আক্তার

  • উত্তর সমূহ
  • ১০৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-07-2008 01:52 লিখেছেন স্বপ্নবাজ

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: