Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১১-১১-২০০৭ ১০:০৭

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

১. কানাডার সবচেয়ে ভাল ইউনিভার্সিটি কোনটি?

কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ইত্যাদি। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি আছে (আমি ঠিক জানিনা) তবে সেগুলো ততটা আলোচনায় আসেনা।

এখানকার ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কারণে কোন ইউনিভার্সিটি ভাল বা কোনটি সেরা এরকম সরকারি কোন ড়্যাংকিং নেই। এমনটি করাও হয়না। তবে বেসরকারিভাবে অনেকেই এমন ড়্যাংক করে থাকে, যেমন ম্যাকলিনস। তবে ম্যাকলিনস-এর ড়্যাংকিং নিয়ে খোদ কানাডার অনেক নামকরা ইউনিভার্সিটিই সম্প্রতি অভিযোগ তুলেছে এবং সেসব ইউনিভার্সিটি ম্যাকলিনস-এর ড়্যাংকিংএ অংশ নেয়না। ইউনিভার্সিটিগুলোর বিষয়বৈচিত্র, প্রাদেশিক অবস্থান (কোন প্রদেশে অবস্থিত), ও অন্যান্য বিচারে নিজেদের মধ্যে তুলনা করা প্রায় অসম্ভব। কোন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংএ ভাল করছে, আবার কোনটি হয়তো এমবিএ'র জন্য খ্যাতনামা। ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো ভাল বলে পরিচিত তাদের মধ্যে কোনটি হয়তো আন্ডারগ্র্যাডের জন্য ভাল (নামকরা) আবার কোনটি গ্র্যাড লেভেলের জন্য ভাল।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#২ ২৫-১১-২০০৭ ০৩:০৪

মিজান
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ২৯-০৬-২০০৭
পোস্ট: ৮১

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

প্রকৃতিপ্রেমিক ভাই, ধন্যবাদ; এগিয়ে আসার জন্যে। আপনার কাছে আরও তথ্য আশা করছি।

অফলাইন

 

#৩ ২৫-১১-২০০৭ ০৩:২১

TRIVUz
প্রজন্মানুরাগী
থেকে: আর্মির হেফাজত...
নিবন্ধিত হয়েছেন: ০৪-০২-২০০৭
পোস্ট: ৩৮৬
ওয়েবসাইট

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

ইউনিভর্সিটি RANKING সংক্রান্ত এপর্যন্ত যতগুলো ওয়েব দেখলাম কোনটিই আমার কাছে নীর্ভরযোগ্য মনে হয়নি। তবুও কিছু ভার্সিটি কিছু কিছু ক্ষেত্রে বেশ ভাল করছে। আলোচনাটি আরেকটু বিস্তারিত করতে পারেন.... আমাদের দেশে এসব নিয়ে স্টুডেন্টদের মাঝে প্রচুর কনফিউশন আছে।


-----------------------
http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

অফলাইন

 

#৪ ২৫-১১-২০০৭ ০৬:৪০

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

সেই কথাটাই বলতে চেয়েছি। এখানে কোন ইউনিভার্সিটিই ইউনিফর্মলি 'সেরা' নয়-- সেটা হওয়া সম্ভবও নয়। তবে একটা বিষয় আমি সবাইকে বলতে চাই (বাংলাদেশীরা এটা বুঝতে চাইবেনা, তাও বলি) সবচেয়ে সেরা বা 'প্রচলিত সেরা' ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কিন্তু প্রায় অসম্ভব (বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড নিয়ে)। হলেও সেখানে টিকা অনেক কঠিন। স্পেসিফিক প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করে যাব।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#৫ ০৭-০৩-২০০৮ ২১:২৮

আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...অফিসে
থেকে: মগবাজার
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ৩০৫

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:

স্পেসিফিক প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করে যাব।

MBA এর জন্য ভাল কিছু institute  এর বিস্তিরিত কিছু জানাতে পারবেন?


-----------------------
চেষ্টার কোন শেষ নাই !!!!

অফলাইন

 

#৬ ২১-০৭-২০০৮ ১৮:৩৮

pathfinder
নবাগত
থেকে: RUET
নিবন্ধিত হয়েছেন: ১৮-০৭-২০০৮
পোস্ট: ১২

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

ভাল ভার্সিটি দরকার নাই।কোন ভার্সিটিতে সহজে যেতে পারব তা লিখুন।নিজের খরচ নিজে চালাতে পারবতো?masters লেভেলে
পড়ে কত দিন চাকরি করতে পারব?

অফলাইন

 

#৭ ২০-০৮-২০০৮ ১০:৩২

মিজান
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ২৯-০৬-২০০৭
পোস্ট: ৮১

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

pathfinder লিখেছেন:

ভাল ভার্সিটি দরকার নাই।কোন ভার্সিটিতে সহজে যেতে পারব তা লিখুন।নিজের খরচ নিজে চালাতে পারবতো?masters লেভেলে
পড়ে কত দিন চাকরি করতে পারব?

-আপনার প্রশ্নের ধরণটা আমার ভালো লেগেছে। খুব সরাসরি প্রশ্ন করেছেন। আপনি কোন বিষয়ে পড়তে ইচ্ছুক জানালে, এখানে যারা আছেন, বোধহয় প্রকৃতিপ্রেমিক আর কেমিক্যাল আলী (আমার জানা মতে এ দুজন কানাডা থেকে, আরো থাকতে পারে, আমার জানা নাই)ভাই আপনাকে সাহায্য করতে পারেন।

ধন্যবাদ।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.024 seconds, 11 queries executed ]