Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৬-০৭-২০০৮ ২৩:৪৪

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...ক্লোজআপ ওয়ান হতে "অপু"কে সকলে ভোট করেন। APU 1234
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১১৪৫
ওয়েবসাইট

স্রেফ কৌতুক

ঘন অন্ধকার রাত। তবে নিকষ কালো নয়। জাহাজের ক্যাপ্টেন তাঁর সার্চলাইট যেখানেই ফেলছেন, সেখানেই দেখা যাচ্ছে সাদা কুয়াশা। এই রকম সময় জাহাজ চালানো কঠিন। এমন সময় ক্যাপ্টেন দেখলেন, সামনে আরেকটা বাতি। এদিকেই আসছে। তিনি তাঁর ওয়্যারলেস সেট হাতে নিলেন। বললেন "এটেনশন, এক্ষুনি সংঘর্ষ হবে মুখোমুখি হবে। তুমি তোমার গতিমুখ ১০ ডিগ্রি পুব দিকে ঘোরাও"। উত্তর এল "তুমি তোমার জাহাজের গতিমুখ ১০ ডিগ্রি পশ্চিমে ঘোরাও"। রেগে গিয়ে ক্যাপ্টেন বললেন "আমি একজন নৌবাহিনীর ক্যাপ্টেন। তোমার জাহাজ ঘোরাও"। উত্তর এল "আমি একজন সমুদ্র নাবিক, সেকেন্ড ক্লাস, তুমি তোমার জাহাজ ঘোরাও"। "এত বড় সাহস একজন সেকেন্ড ক্লাস নাবিকের, আমাকে জাহাজ ঘোরাতে বলে! তুই ঘোরা বেটা"। "এক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তুমি তোমার জাহাজ ঘোরাও"। "তুই ঘোরা। আমারটা একটা যুদ্ধজাহাজ। আমি ঘোরাব না"। "আমারটা তো একটা লাইট হাউস"।

=============================================

এক চোরের বিচার হচ্ছে। বিচারক বললেন "তুমি ওই কাপড়ের দোকানে দেখা যাচ্ছে চারবার ঢুকেছ রাতের বেলা তালা ভেঙে।
"তালা ভেঙে না। আমার কাছে নকল চাবি আছে। সেটা দিয়ে খুলে"।
"এক রাতে তুমি চারবার ঢুকলে। কী কী চুরি করেছ?"
"একটা শাড়ি"।
"প্রত্যেকবার একটা শাড়ি?"
"না, সবমিলে একটাই শাড়ি।"
"একটাই শাড়ি! তাহলে চারবার ঢুকলে কেন?"
"প্রত্যেকটা নিয়ে যাই। বউ বলে রঙ পছন্দ হয় নাই। তো আবার আসতে হয়।"

=============================================

মা আর মেয়ে ট্রেনে চড়ে যাচ্ছে। এই ট্রেনের নিয়ম হলো, ১০ বছরের কম বয়স হলে তার হাফ টিকিট। মা মেয়েকে বললেন "শোনো, তোমার বয়স ১০। বুঝলে?"
মেয়ে তো কম চালাক নয়। সে বলল "বলতে হবে না। হাফ টিকিট তো।"
টিকিট চেকার এলো। মেয়েকে জিজ্ঞেস করল "তোমার বয়স কত?"
মেয়ে চটপটে উত্তর দিল "দশ"।
"তাহলে বলো তো কবে তোমার বয়স এগারো হবে?"
"আমরা ট্রেন থেকে নামলেই"।

=============================================

এবার এক কিপ্টে লোকের গল্প। সে দুটো লটারীর টিকেট কিনল। প্রথম পুরস্কার ৩০ লক্ষ টাকা। সেটাই সে পেয়ে গেল। তার মন খারাপ। সবাই বলল "কী ব্যাপার? মন খারাপ কেন?" সে বলল "পুরো দশ টাক লস। একটা টিকিটে আমি ৩০ লাখ টাকা পেয়েছি। আরেকটা টিকিট কেনার দরকারই ছিল না।"

=============================================

৭০ বছর বয়স্ক একজন কোটিপতি অল্পবয়সী এক সুন্দর মেয়েকে বিয়ে করল। তাঁকে সবাই জিজ্ঞেস করল "এই রকম একটা অল্পবয়সী মেয়েকে পটালেন কিভাবে?"
বৃদ্ধ বললেন "আমি আমার বয়স বাড়িয়ে বলেছি ৯৫।"

=============================================

একটা রিয়েল এস্টেট কোম্পানীতে সেলসম্যান নেওয়া হয়েছে নতুন। তার ট্রেনিং চলছে।
শিক্ষানবিস সেলসম্যান তার প্রশিক্ষককে জিজ্ঞেস করল "ধরুন, আমি একটা প্লট বিক্রি করলয়াম। ক্রেতা কোটি টাকা দিয়ে সেটা কিনে নিল। তারপর দেখতে গেল। গিয়ে দেখল পুরো প্লটটাই আসলে পানির নিচে। সে এখন টাকা ফেরত চাচ্ছে। তাকে কি আমরা টাকা ফেরত দেব?"
"পাগল! মনে রাখবা তুমি একজন সেলসম্যান। তুমি ওখানে গিয়ে তার কাছে একটা নৌকা বিক্রি করবা।"

[সূত্র: সাপ্তাহিক বাঙালী (নিউইয়র্ক)]
[লেখক: আনিসুল হক]


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#২ ১৭-০৭-২০০৮ ০০:১১

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৫৪
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

lol2lol2lol2lol2lol2


-----------------------
http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurushlogo3rd1.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

 

#৩ ১৭-০৭-২০০৮ ০০:১৭

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবো
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১০৮৩

Re: স্রেফ কৌতুক

lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৪ ১৭-০৭-২০০৮ ০০:১৭

জুয়েল
প্রজন্ম গুরু
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৫৭৩

Re: স্রেফ কৌতুক

দত্ত ভাই দেখি জোকসের কালেকশান নিয়া আসছেনbig_smile, এদের মধ্যে বেশ কয়েকটা দারুন জোস হইছে..lol2lol2lol2

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (১৭-০৭-২০০৮ ০০:৩২)

অফলাইন

 

#৫ ১৭-০৭-২০০৮ ০০:২৮

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...টেনশন? হেইডা আবার কেডা?
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮০৮
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

lol2lol2lol2lol2lol2lol2lol2
শেষের দুইটা জটিল লেগেছে


-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অফলাইন

 

#৬ ১৭-০৭-২০০৮ ০০:৫৩

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৮৩
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

আমার কাছে সবগুলাই জটিলlol2lol2lol2lol2


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৭ ১৭-০৭-২০০৮ ০১:০৪

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৬১
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

দারুন হয়েছে।
সবগুলোই প্রায় প্রথম শুনলাম।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৮ ১৭-০৭-২০০৮ ০১:২৩

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮১
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

আনিসুল হকের কলামগুলো থেকে সংকলন করা হয়েছে। প্রথমটা ছিল দেশের সামরিক শাসককে কটাক্ষ করে একটা লেখায়। বাকীগুলোও প্রথম আলোতে কলাম লেখার সময় ব্যবহার করা হয়েছে বলে মনে হয় ...

সবগুলোই জোস্ ..... সংগ্রহে রাখার মত thumbs_up
আনিসুল হকের প্রসঙ্গ সহ কৌতুকগুলো চাবুকের মত কাজ করতো।

অফলাইন

 

#৯ ১৭-০৭-২০০৮ ০২:৫৮

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৫২
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

হাসতে হাসতে পেটে খিল আহসান হাবীবের জোক্স গুলা আরো মজার


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১০ ১৭-০৭-২০০৮ ১১:৫৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

২,৫ ও ৬ নং জোস lol2lol2lol2lol2lol2lol2lol2lol2


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অনলাইন

 

#১১ ০৫-০৮-২০০৮ ১৬:৩১

চপল
প্রজন্মাসক্ত
Current Status...কিছুই ভাল লাগেনা
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০৭-২০০৮
পোস্ট: ৫৬৮

Re: স্রেফ কৌতুক

মেহেদী আকরাম লিখেছেন:

দারুন হয়েছে।
সবগুলোই প্রায় প্রথম শুনলাম।

সহমত thumbs_up


-----------------------
উড়ে যাব ডানা মেলে

অফলাইন

 

#১২ ০৫-০৮-২০০৮ ১৭:০২

সাকিব
প্রজন্মাসক্ত
Current Status...আর...কত...সহ্য হয় ? ? ?
থেকে: মনিটর এর সামনে
নিবন্ধিত হয়েছেন: ০৯-০১-২০০৮
পোস্ট: ৫৬৩
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

জোক গুলা জোস হইছে......


তবে লাস্ট এর টা জোস লাগছে............thumbs_upthumbs_up


-----------------------
ফেসবুকে আমি...

অনলাইন

 

#১৩ ০৫-০৮-২০০৮ ২১:৪৮

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৮৪

Re: স্রেফ কৌতুক

lol2lol2lol2lol2lol2lol2জটিল...স  thumbs_up


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#১৪ ০৫-০৮-২০০৮ ২২:১৫

রুম্মান
প্রজন্মানুরাগী
Current Status...এবার শীতে ফোরামের পিকনিকে যাব ।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৭-২০০৮
পোস্ট: ২১২
ওয়েবসাইট

Re: স্রেফ কৌতুক

lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2 ও বাবাগো lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2 আর পারতেছি নাlol2lol2lol2lol2lol2


-----------------------
ফোরামের পিকনিকটা কি হবে?

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.145 seconds, 11 queries executed ]