Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৭-০৪-২০০৭ ১৯:১২

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮১
ওয়েবসাইট

সতর্কীকরণ নোটিশ

ইদানিং বাজপাখী নামধারী জনৈক সদস্য/সদস্যা তাঁর কাছে প্রেরিত একটি ব্যক্তিগত গোপন বার্তা পোস্টে প্রকাশ করে শামসী নামক অপর সদস্যের বিরূদ্ধে অভিযোগ করেছেন। এই পরিপ্রেক্ষিতে এই সতর্কীকরণ নোটিশটি দিতে বাধ্য হলাম:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
১. প্রথমেই সদস্য শামসীকে সতর্ক করা হচ্ছে, তিনি যেন ভবিষ্যতে এরূপ অশালীন ভাবে অপরকে আঘাত করে কিছু না বলেন। পরবর্তীতে আপনার নামে এই ফোরামের আওতার মধ্যে এরূপ প্রমাণিত অভিযোগ পেলে আমরা শান্তির স্বার্থে আপনার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রসঙ্গত: উল্লেখ্য যে, অভিযোগের ভিত্তিতে অ্যাডমিন ডেটাবেজ থেকে মেইলের সত্যতা যাচাই করেছেন।

২. এই নোটিশের মাধ্যমে সদস্য/সদস্যা বাজপাখীকে সতর্ক করা হচ্ছে, তিনি যেন ভবিষ্যতে এরূপ গোপন বার্তার গোপনীয়তা ভঙ্গ না করেন। আপনার কাছে প্রেরিত বার্তাটি যথেষ্ট কুরূচীপূর্ণ ছিল, এটার কথা আপনি অ্যাডমিন/মডারেটরদেরকে গোপন বার্তার মাধ্যমে দৃষ্টি আকর্ষন করে জানাতে পারতেন। তা' না করে কয়েকবার এটা পোস্ট করার কারণে ফোরামের পরিবেশ বেশি নষ্ট হয়েছে বলেই আমি মনে করছি। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ইতিপূর্বেও সদস্য/সদস্যাগণের মাঝে এরূপ পোপন বার্তার কারণে সৃষ্ট সাময়িক মন কষাকষি, পরবর্তীতে তাদের জ্ঞানময় আচরণে বন্ধুত্বে পরিবর্তিত হয়েছিল।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

সম্মানিত অন্যান্য সদস্য/সদস্যাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনার কাছে প্রেরিত কোন বার্তা যদি আপনার কাছে আপত্তিকর মনে হয় তাহলে সেটার প্রেরককে সেটা জানান। এরপরও যদি প্রেরক আপনার প্রতি তার মনোভাব পরিবর্তন না করে তাহলে অ্যাডমিন/মডারেটরের সাহায্যে মধ্যস্থতা করুন। অপর একজন সাময়িক উত্তেজনার বশে কিংবা প্রতিকুল পরিবেশের চাপে সহজেই নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে একটি আপত্তিকর কথা আপনাকে পাঠাতে পারে... কিন্তু পরবর্তীতে উত্তেজনা প্রশমিত হলে তিনি নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতেও পারেন। ফোরামটি আমাদের সকলের মাঝে বন্ধুত্ব বাড়ানোর জন্য একটি মাধ্যম। কাজেই একজন ভুল করলেও অপরের উচিৎ তাকে ভুল শুধরানোর সুযোগ দিয়ে বন্ধুত্ব করার সম্ভাবনা বাড়িয়ে দেয়ার।

অপর আরেকটি কথা মনে রাখবেন: প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার ফলে তাঁদের আবেগ-অনুভুতির প্রকাশভঙ্গিটা ভিন্ন। ভাষার ব্যবহারটাও আলাদা; একটি কথা আপনার এলাকায় বা পরিচিতমহলে যে অর্থে ব্যবহৃত হয়, সেটা অপর একজনের পরিচিত বলয়ে হয়ত কিছুটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।

অফলাইন

 

#২ ১৭-০৪-২০০৭ ১৯:২৯

লুনা
নবাগত
থেকে: ধানমন্ডি৩২ ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ৩১

Re: সতর্কীকরণ নোটিশ

এছাড়াও  স্থান কাল পাত্র না (ফোরাম) বুঝে  যেখানে যেখানে  যে কোন পোষ্ট  করা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি।  আর এর জন্যে একটু সচেতনতাই  যথেষ্ঠ। অহেতুক উক্তি না করে একটু ভেবে  সময় নিয়ে প্রাসঙ্গিক উক্তি করলে তার গ্রহনযোগ্যতা সকলের কাছেই পাওয়া যায়।
আর আমার অভিজ্ঞতা বলে এই ফোরামের যত ভুল বোঝাবুঝি তার মুলে ওই একটাই অপ্রাসঙ্গিক উক্তি।

অফলাইন

 

#৩ ১৭-০৪-২০০৭ ১৯:৩৪

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮১
ওয়েবসাইট

Re: সতর্কীকরণ নোটিশ

লুনা লিখেছেন:

এছাড়াও  স্থান কাল পাত্র না (ফোরাম) বুঝে  যেখানে যেখানে  যে কোন পোষ্ট  করা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি।  আর এর জন্যে একটু সচেতনতাই  যথেষ্ঠ। অহেতুক উক্তি না করে একটু ভেবে  সময় নিয়ে প্রাসঙ্গিক উক্তি করলে তার গ্রহনযোগ্যতা সকলের কাছেই পাওয়া যায়।
আর আমার অভিজ্ঞতা বলে এই ফোরামের যত ভুল বোঝাবুঝি তার মুলে ওই একটাই অপ্রাসঙ্গিক উক্তি।

আপনার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি একটা পোস্ট দিয়েছিলাম। এখানে ক্লিক করে দেখুন

অফলাইন

 

#৪ ১৭-০৪-২০০৭ ১৯:৫৩

sakib
নিয়মিত
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০২-২০০৭
পোস্ট: ১৮৯
ওয়েবসাইট

Re: সতর্কীকরণ নোটিশ

কঠিনস...

অফলাইন

 

#৫ ১৮-০৪-২০০৭ ১১:০৫

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: সতর্কীকরণ নোটিশ

শামীন ভাইয়ের সতর্কীকরণ নোটিশ যুক্তিযুক্ত বলে আমি মনে করছি।
শুধুমাত্র "শামসী" বা "বাজপাখী" নয আমাদের সকলকে সেই বিষয়ে যথাযথ ভাবে লক্ষ্য রাখতে হবে এবং পালন করতে হবে।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

#৬ ১৮-০৪-২০০৭ ১১:৪৭

শুভ্র
পাঁড়ফোরামিক
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৪-০২-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: সতর্কীকরণ নোটিশ

গোপন বার্তা তো গোপন থাকার কথা ।প্রকাশ করার দরকার কি? ব্যাক্তিগত ভাবে প্রকাশ্য আক্রমণ (পোষ্টের মাধ্যমে) কি দরকার?


-----------------------
তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

অফলাইন

 

#৭ ১৮-০৪-২০০৭ ১২:০৫

লুবনা_আফরিন_লতা
প্রজন্মাসক্ত
থেকে: ইস্তাম্বুল
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৭৩৪

Re: সতর্কীকরণ নোটিশ

শামীম, খুব সুন্দর লিখেছেন। আরো আগে কেন লিখলেননা! কি আর করবেন- আসলে আমরা তো ধাক্কা না খেলে কিছু শিখি না। এটা আমাদের জাতির দোষ। আপনার আমার কোন দোষ না এবং কিছু করারও নেই। আমার মনে হয়- আমরা ফোরামে আসি একটু আড্ডা দেওয়া কিংবা কিছু ভালো বন্ধুদের সাথে নিজেকে শেয়ার করার জন্য। এ ফোরামের কারো সাথেই আমার মন্দ সম্পর্ক নেই- এটা অতি সত্য কথা। কারো করো সাথে কিঞ্চিৎ ভুল বোঝা বুঝি হয়েছিলো দুর্বল মানষিকতার জন্য। এটা হতেই পারে। মানুষ মানেই গর্ধবের চুড়ান্ত!
বিপ্র তার রামগরুর বাচ্চারে সরায়ে একটা মানুষের বাচ্চারে নাজের জায়গায় বসায়েছে দেখে মন পুলকিত হচ্ছে।
বাজেপাখি টা আবার কে?

যা-হোক, আমার পোষ্ট সকল পড়িয়া যে আমাকে চুড়ান্ত গর্ধব বলিবেনা- সে কতটা বুদ্ধিমান???


-----------------------
একটি রাত্রি হলো এবং একটি সকাল হলো, প্রথম দিন।

লুবনা আফরিন।

অফলাইন

 

#৮ ১৮-০৪-২০০৭ ১৪:১৯

মাহমুদ সাহাদ
নিয়মিত
থেকে: King Abdulaziz Int'l Airport-Jeddah
নিবন্ধিত হয়েছেন: ২৯-০৩-২০০৭
পোস্ট: ১০০
ওয়েবসাইট

Re: সতর্কীকরণ নোটিশ

শামীমকে ধন্যবাদ...তবে আমার মনে হয় এ রকম একটা নোটিশ হোমপেজে থাকলে ভাল হয়..।

অফলাইন

 

#৯ ১৮-০৪-২০০৭ ১৬:৪৪

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: সতর্কীকরণ নোটিশ

অবশ্যই।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.098 seconds, 11 queries executed ]